27
Nov
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শুরু হতে চলেছে ভারতের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা—’ভারত ট্যাক্সি’। এই পরিষেবা চালু হলে তা দেশের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, ভারত ট্যাক্সির সূচনা হলে ওলা-উবেরের মতো সংস্থাগুলির একচেটিয়া বাজারে বড় ধাক্কা লাগতে পারে। জানা গিয়েছে, আগামী ডিসেম্বর থেকেই বৃহৎ পরিসরে চালু হবে ভারত ট্যাক্সি পরিষেবা। তবে তার আগেই, নভেম্বর মাসে দিল্লিতে শুরু হচ্ছে এই প্রকল্পের পাইলট প্রোগ্রাম। প্রথম পর্যায়ে ৬৫০ জন চালক ও গাড়ির মালিক এই পরীক্ষামূলক উদ্যোগে অংশ নেবেন। সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বর থেকেই ধীরে ধীরে অন্যান্য শহরেও পরিষেবাটি চালু হবে।…
