Blog

একটি ভালো সিদ্ধান্ত পরবর্তী পথ চলাকে করে সহজ: আমির খানকে নিয়ে ব্রিটানিয়া নিউট্রিচয়েস-এর নতুন প্রচার

একটি ভালো সিদ্ধান্ত পরবর্তী পথ চলাকে করে সহজ: আমির খানকে নিয়ে ব্রিটানিয়া নিউট্রিচয়েস-এর নতুন প্রচার

ভারতের অন্যতম জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড 'ব্রিটানিয়া নিউট্রিচয়েস' একটি নতুন প্রচারণার মাধ্যমে দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরেছে। এই প্রচারের মূল ভিত্তি হল, দিনের শুরুতে এমন একটি সঠিক বা ভালো সিদ্ধান্ত গ্রহণ যা দিনের বাকি সিদ্ধান্তগুলোকে আরও সহজ করে তোলে। এই ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের অভিনেতা আমির খান। লো লিন্টাস-এর ভাবনায় তৈরি এই প্রচারমূলক চলচ্চিত্রগুলোতে দেখা যাচ্ছে, কীভাবে একটি ছোট ভালো পছন্দ আমাদের মানসিকতায় পরিবর্তন আনে। আমির খানের সহজাত অভিনয় এবং হাস্যরসের মাধ্যমে দেখানো হয়েছে যে, দিনের শুরুতে একটি স্বাস্থ্যকর খাবার বা ছোট কোনও সঠিক সিদ্ধান্ত আমাদের পরবর্তী কাজগুলোকে আরও সহজ…
Read More
রাম মন্দির না কি কালচারাল সেন্টার? শান্তিপুরে কৃত্তিবাস রাম মন্দির প্রকল্পে তৃণমূল–বিজেপি মুখোমুখি

রাম মন্দির না কি কালচারাল সেন্টার? শান্তিপুরে কৃত্তিবাস রাম মন্দির প্রকল্পে তৃণমূল–বিজেপি মুখোমুখি

আর এই রকমই ব্যানার সারা শান্তিপুর শহর জুড়ে আনাচে-কানাচে লাগানো হয়েছে। ব্যানারের নিচে লেখা রয়েছে কবি কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট কমিটি। যদিও জানা যায় নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকায় একটি জায়গাতে হতে চলেছে এই রাম মন্দির। যদিও এ প্রসঙ্গে খোঁজখবর করা হলে এই ট্রাস্ট কমিটির সম্পাদক লিটন ভট্টাচার্য নামে এক ব্যক্তি দাবি করেন 2017 সাল থেকে এই ট্রাস্ট কমিটি কাজ করে চলেছে 2025 সালে তারা ট্রাস্ট হিসেবে গণ্য হয়েছে বর্তমানে ১০০ কোটি টাকা প্রজেক্টে এই রাম মন্দির তৈরি করা হবে। সাধারণ মানুষের সহযোগিতাতেই গড়ে উঠবে রাম মন্দির। যদিও এই ট্রাস্ট কমিটির সভাপতি শান্তিপুরের প্রাক্তন…
Read More
সরকারি ব*ঞ্চনার অভিযোগে রাস্তায় নামলেন সাফাই কর্মীরা

সরকারি ব*ঞ্চনার অভিযোগে রাস্তায় নামলেন সাফাই কর্মীরা

সাফাই কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গের ৮ জেলা জুড়ে অনশন কর্মসূচি শুরু করল উত্তরবঙ্গ বাসফর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। “স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা" এক নজর সাফাই কর্মীদের পরিবারের প্রতি, সাফাই কর্মীদের অর্থনৈতিক উন্নয়নই সামাজিক পরিবর্তনের পথ।“ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি সংলগ্ন তিনবাতি মোড়ে অনশনে বসেন সংগঠনের সদস্যরা। অভিযোগ, সরকারি দপ্তর থেকে বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও সমাধান না হওয়ায় শেষ পথ হিসেবে হাঙ্গার স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। অনশন মঞ্চে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা এই ৮ জেলার প্রতিনিধিরা উপস্থিত। সকাল থেকেই পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিনবাতি…
Read More
আসছে নয়া বিল

আসছে নয়া বিল

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পূর্ব ঘোষনা মতোই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিন লোকসভায় পেশ হতে চলেছে কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫, যেখানে তামাক ও তামাকজাত পণ্যের উপর নতুন করে সেস আরোপের প্রস্তাব রয়েছে। বর্তমানে তামাক ও তামাকজাত পণ্যে জিএসটি ক্ষতিপূরণ সেস বসে। নতুন বিল পাস হলে এই পুরনো ক্ষতিপূরণ সেস বন্ধ করে নতুন কাঠামো আনা হবে। প্রস্তাব অনুযায়ী, ৪০% জিএসটির উপরে আরও ৭০% সেস আরোপ করা হবে। সিগারেটের ক্ষেত্রে প্রতি ১,০০০ সিগারেটের ওপর ২,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১১,০০০ টাকা…
Read More
আসন্ন নির্বাচন পূর্বেই শুরু হলো প্রস্তুতি

আসন্ন নির্বাচন পূর্বেই শুরু হলো প্রস্তুতি

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার SIR শেষ হলেই রাজ্যে কার্যত শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতির মূল পর্ব। সেই লক্ষ্যেই এখন থেকেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ভোট পরিচালনা মাঠ পর্যায়ের প্রস্তুতি যে এবার আরও কড়া হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে কমিশনের নতুন তৎপরতায়। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। ওই বৈঠকে মূলত ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ এবং তার কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালসহ জাতীয় নির্বাচন কমিশনের একাধিক উচ্চপদস্থ…
Read More
কেন্দ্রের তরফে চালু হচ্ছে একাধিক নিয়ম

কেন্দ্রের তরফে চালু হচ্ছে একাধিক নিয়ম

বদলে যাচ্চে নিয়ম চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা। দেশের শ্রম ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। পুরনো ২৯টি শ্রম আইন একসঙ্গে বাতিল করে গোটা দেশে কার্যকর হল চারটি নতুন শ্রম কোড। কেন্দ্রের দাবি, নতুন এই শ্রম কোড ভারতের কর্মপরিবেশকে বদলে দেবে এবং প্রথমবারের মতো ৪০ কোটিরও বেশি শ্রমিককে বিস্তৃত সামাজিক নিরাপত্তার আওতায় আনবে। এবার থেকে প্রতিটি কর্মীকে আনুষ্ঠানিক নিয়োগপত্র দিতে হবে। দেশের সর্বত্র একই ন্যূনতম মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি সময়মতো বেতন দেওয়া হবে এর ফলে কর্মসংস্থানে স্বচ্ছতা বাড়বে। বছরে একবার ৪০ বছরের ঊর্ধ্ব কর্মীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পাবেন। খনন, কেমিক্যাল, নির্মাণের মতো বিপজ্জনক শিল্পে কর্মরতদের জন্য বাড়তি স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও থাকছে। আগে…
Read More
বাড়ানো হলো একাধিক ট্রেনের সংখ্যা

বাড়ানো হলো একাধিক ট্রেনের সংখ্যা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য নতুন এসি ট্রেন থেকে দমদম স্টেশনে নির্দিষ্ট ট্রেনের জন্য প্ল্যাটফর্মও নির্দিষ্ট করে দেওয়া হল। কল্যাণী, কৃষ্ণনগর এসি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শিয়ালদহ থেকে কল্যাণী আপ ও ডাউন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন নতুন এসি ট্রেন চালু করা হচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে এই দুই ট্রেনের সময়সূচী। শিয়ালদহ থেকে কল্যাণী ছাড়বে ৩ টে ১০ এ। ট্রেনটি থামবে বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে। কল্যাণী থেকে শিয়ালদহ ট্রেন ছাড়বে ৫ টা ০২ মিনিটে। একই স্টেশনে…
Read More
মালদা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া মোবাইল ফিরে পেল প্রকৃত মালিকেরা  

মালদা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া মোবাইল ফিরে পেল প্রকৃত মালিকেরা  

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর পাঁচ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা' পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন…
Read More
শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা

শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা

শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা, এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প।যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোন আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের  হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য  হিয়ারিংয়ে আসতে হচ্ছে। অপরদিকে এ বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে, এসআইআর দু থেকে আড়াই বছরের প্রক্রিয়া সেটা এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ…
Read More
নিখোঁজ রাজগঞ্জের বিডিও! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার এসএফআই কর্মীদের

নিখোঁজ রাজগঞ্জের বিডিও! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার এসএফআই কর্মীদের

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে। শনিবার বিডিও অফিস চত্বরে প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে একাধিক পোস্টার লাগায় এসএফআই কর্মীরা। শুধু অফিস চত্বরেই নয়, বিডিও প্রশান্ত বর্মনের ছবি হাতে নিয়ে পথচলতি সাধারণ মানুষের কাছেও তাঁর সন্ধান চেয়ে আবেদন করতে দেখা যায় এসএফআই  কর্মীদের। উল্লেখ্য, কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই মামলায় নিম্ন আদালত থেকে তিনি আগাম জামিন পেলেও, পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে দেয় ও তিন দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি। এরপর আদালতের…
Read More