Blog

জঙ্গল ছেড়ে লোকালয়ে বেড়িয়ে এলো গন্ডার!

জঙ্গল ছেড়ে লোকালয়ে বেড়িয়ে এলো গন্ডার!

শীতের রাত, ঘন কুয়াশার দাপট, আর এরই মাঝে ঘটলো বিপত্তি।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগাতার দাপিয়ে বেড়ায় গন্ডার টি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে এলাকার জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায়…
Read More
নদীতে পড়ে ম*র্মান্তিক মৃ*ত্যু কিশোরের

নদীতে পড়ে ম*র্মান্তিক মৃ*ত্যু কিশোরের

শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবার এলাকায় বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা। মতিয়া নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া। মৃত কিশোরের নাম জিৎ সরকার (১৭)। সে দার্জিলিং জেলার ভীমবার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ওই কিশোর নদীর ধারে গিয়েছিল। আচমকাই অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জলে ডুবে যায় সে। বিষয়টি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন ও কিশোরকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ…
Read More
জলপাইগুড়িতে ভ*য়াবহ দু*র্ঘটনা, দু*মড়ে মু*চড়ে গেল ডাম্পার-ট্রাক

জলপাইগুড়িতে ভ*য়াবহ দু*র্ঘটনা, দু*মড়ে মু*চড়ে গেল ডাম্পার-ট্রাক

জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা। পাহাড়পুর মোড় এলাকায় জাতীয় সড়কে একটি ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দুই গাড়ির চালক গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় ডাম্পার ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।  স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহত চালকদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।  পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Read More
সন্ন্যাসীদের সঙ্গী এক পথ কুকুর, শান্তির বার্তা দিতে পাড়ি আমেরিকায়

সন্ন্যাসীদের সঙ্গী এক পথ কুকুর, শান্তির বার্তা দিতে পাড়ি আমেরিকায়

বিশ্বজুড়ে যখন হিংসা, বিভাজন আর অস্থিরতার খবরই শিরোনাম দখল করে থাকে, ঠিক তখনই নীরব পায়ে এক আশ্চর্য শান্তির বার্তা বহন করে চলেছে ভারতের এক পথ কুকুর। তার নাম অলোকা - যার অর্থ আলো। আজ সে শুধু একটি কুকুর নয় বরং শান্তি, দয়া ও সহানুভূতির জীবন্ত প্রতীক। একদল বৌদ্ধ সন্ন্যাসী বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর নানা প্রান্তে হেঁটে চলেছেন। কোনো প্রচার নেই, নেই স্লোগান শুধু হাঁটা আর সন্ধ্যাবেলায় প্রার্থনা। সেই যাত্রাপথেই ভারতে তাদের সঙ্গী হয় চার বছরের এক পথ কুকুর। দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও সন্ন্যাসীদের সেবাযত্নে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর অলোকা যেন নিজের সিদ্ধান্তেই আবার ফিরে আসে…
Read More
৭০ কোটি বরাদ্দ কেন্দ্রের,রাঙাপানি রেলওয়ে ওভারব্রিজের শিলান্যাস করলেন রাজু বিস্ত

৭০ কোটি বরাদ্দ কেন্দ্রের,রাঙাপানি রেলওয়ে ওভারব্রিজের শিলান্যাস করলেন রাজু বিস্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান! রাঙাপানি রেল ওভারব্রিজের শিলান্যাস করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। নির্মাণের জন্যে ৭০ কোটি বরাদ্দ কেন্দ্রের। জানা গিয়েছে, রাঙাপানি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রেল ওভারব্রিজ না থাকার কারণে ভীষণভাবে ভুগেছেন। শিলিগুড়ির মাটিগাড়া ও চটহাট রাজ্য সড়কে সাধারণ মানুষের যন্ত্রণার কারণ ছিল এই লেভেল ক্রসিং।এর জেরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষন আটকে থাকতে হতো মূমূর্ষ রোগী, প্রসূতি বহনকারী অ্যাম্বুলেন্সকে।বর্তমানে এনজপি রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই লেভেল ক্রসিং অধিকাংশ সময় বন্ধ থাকে।যার জেরে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ২ বিজেপি বিধায়ক ও কাটিহার ডিভিশনের ডিআর‌এম। আগামী দেড় বছরের মধ্যে…
Read More
সুখবর, নতুন বছরের শুরুতে

সুখবর, নতুন বছরের শুরুতে

নতুন বছরের শুরুতে মহা চমক, শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের ১৬ তারিখ মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ঘিরে প্রশাসনিক তৎপরতা বেড়ে গিয়েছে। মন্দিরটি মাটাগাড়ার মোট ৫৪ বিঘা জমিতে তৈরি করা হবে। এছাড়াও এই মন্দিরের নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যে মিলেছে। পাশাপাশি পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধুমাত্র মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Read More
রাঙাপানি লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের শিলান্যাস, বহু বছরের ভোগান্তির অবসান

রাঙাপানি লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের শিলান্যাস, বহু বছরের ভোগান্তির অবসান

বহুবছরের যন্ত্রণার সাক্ষী থাকা রাঙাপানি লেভেল ক্রসিংয়ে অবশেষে উড়ালপুল নির্মাণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল। বুধবার এই প্রকল্পের শিলান্যাস করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা। কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে এই উড়ালপুল নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। রাঙাপানি ৫ নম্বর রেলগেট দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কাছে ভোগান্তির প্রতীক হয়ে উঠেছিল। রেললাইন পারাপারের জন্য দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে ফাঁসিদেওয়া থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে যাতায়াতকারী প্রধান সড়কটি রেলগেট বন্ধ থাকলেই কার্যত অচল হয়ে পড়ত। সবচেয়ে বড় সমস্যায় পড়তে হতো জরুরি পরিষেবাগুলিকে। একাধিকবার রেলগেটে আটকে পড়েছে অ্যাম্বুলেন্স…
Read More
অতিরিক্ত ফি ও ছাত্র আন্দোলনে পুলিশের দমননীতির প্রতিবাদে সরব এআইডিএসও

অতিরিক্ত ফি ও ছাত্র আন্দোলনে পুলিশের দমননীতির প্রতিবাদে সরব এআইডিএসও

স্কুলে অতিরিক্ত ফি আদায় ও ছাত্র আন্দোলনে পুলিশের বাধা ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। বুধবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলনে নেমেছে। সংগঠনের অভিযোগ, সরকারি স্কুল ও কলেজে বেআইনিভাবে ফি বৃদ্ধি করে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যার মুখে পড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোর ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থা ও দুর্নীতির বিষয়টিও তুলে ধরেন এআইডিএসও নেতৃত্ব। তাদের দাবি, অবিলম্বে বেআইনি ফি বৃদ্ধি প্রত্যাহার করতে হবে…
Read More
শিক্ষা দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গে আন্দোলনে নামছে ছাত্র সংগঠন

শিক্ষা দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গে আন্দোলনে নামছে ছাত্র সংগঠন

স্কুলে অতিরিক্ত ফি আদায় ও ছাত্র আন্দোলনে পুলিশের বাধা ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)।  বুধবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলনে নেমেছে। সংগঠনের অভিযোগ, সরকারি স্কুল ও কলেজে বেআইনিভাবে ফি বৃদ্ধি করে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যার মুখে পড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোর ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থা ও দুর্নীতির বিষয়টিও তুলে ধরেন AIDSO নেতৃত্ব। তাদের দাবি, অবিলম্বে বেআইনি ফি বৃদ্ধি প্রত্যাহার করতে হবে…
Read More
তৈরী হতে চলেছে নয়া ইতিহাস

তৈরী হতে চলেছে নয়া ইতিহাস

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ঐতিহাসিক, নজিরবিহীন, অতুলনীয়— এই বিশেষণগুলিও যেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই সফরের গুরুত্ব বোঝাতে যথেষ্ট নয়। দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ৬৭ বছর বয়সে কালভেরি ক্লাসের স্করপেন সাবমেরিনে সওয়ার হতে চলেছেন তিনি। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে এই বিরল ও ঐতিহাসিক সফরের মাধ্যমে অতল সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর ‘নিঃশব্দ যোদ্ধা’ সাবমেরিনের কার্যপ্রণালী নিজের চোখে দেখবেন রাষ্ট্রপতি মুর্মু। সাবমেরিনে মোতায়েন নৌসেনা অফিসার ও জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁকে দেখানো হবে কী ভাবে সোনার প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা এবং টর্পেডো ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনও হামলার মোকাবিলা…
Read More