Blog

মেলা শুরুর মুখে অগ্নিকাণ্ড, গঙ্গাসাগরে আতঙ্ক

মেলা শুরুর মুখে অগ্নিকাণ্ড, গঙ্গাসাগরে আতঙ্ক

মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর…
Read More
বিশ্ববাজারে গ্যালাক্সি বুক৬ লঞ্চ করল স্যামসাং

বিশ্ববাজারে গ্যালাক্সি বুক৬ লঞ্চ করল স্যামসাং

আলট্রা, গ্যালাক্সি বুক৬ প্রো এবং গ্যালাক্সি বুক৬ লঞ্চ করেছে। ইন্টেলের সর্বাধুনিক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরের শক্তি এবং অত্যন্ত স্লিক (হালকা ও পাতলা) ডিজাইনের সমন্বয়ে এই সিরিজটির প্রোডাক্টিভিটি ও পারফরম্যান্স এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স বিজনেসের প্রেসিডেন্ট ও সিওও ওয়ান-জুন চোই বলেন, “গ্যালাক্সি বুক৬ সিরিজের মাধ্যমে আমরা অতুলনীয় গতি এবং শক্তির সঙ্গে নির্ভরযোগ্য এআই-কে যুক্ত করেছি, যা গ্রাহকদের প্রত্যাশিত সৃজনশীলতা ও কর্মক্ষমতা নিশ্চিত করবে।” ইন্টেল ১৮এ প্রযুক্তিতে তৈরি চিপসেট সমৃদ্ধ এই ল্যাপটপগুলো দ্রুতগতির সিপিইউ, জিপিইউ এবং এনপিইউ পারফরম্যান্স প্রদান করে। বিশেষ করে গ্যালাক্সি বুক৬ আল্ট্রা-তে রয়েছে এনভিডিয়া® জিফোর্স আরটিএরক্স™ ৫০৭০/৫০৬০ ল্যাপটপ জিপিইউ, যা উচ্চগতির এআই ইমেজ জেনারেশন,…
Read More
৫টি জরুরি পরামর্শের সাথে এই শীতে ফ্লু এবং নিউমোনিয়া থেকে দূরে থাকুন

৫টি জরুরি পরামর্শের সাথে এই শীতে ফ্লু এবং নিউমোনিয়া থেকে দূরে থাকুন

শীত বাড়তে থাকার সাথে সাথে ঠান্ডা আবহাওয়ার কারণে ভাইরাসের প্রকোপও বেড়ে উঠেছে, ফলে কাশি, সর্দি, ফ্লু এবং নিউমোনিয়ার মতো অসুস্থতাগুলোও বৃদ্ধি পাচ্ছে। তাই নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে ঘন ঘন হাত ধোয়া, ভিড় জায়গায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সুষম খাদ্য গ্রহণ করা এবং শরীরকে উষ্ণ রাখা গুরুত্বপূর্ণ।পাশাপাশি এই সময়ে যদি ফ্লু এবং নিউমোনিয়ার টিকা নেওয়া যায় তাহলে আরও ভালো।  জ্বর, কাশি, ক্লান্তি, গলা ব্যথা, শরীর ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো একই রকম হওয়ায়, উপসর্গগুলো ফ্লু নাকি অন্য কোনো গুরুতর রোগ সেটা নির্ধারণ করা কঠিন হতে পারে এবং যদি উপসর্গগুলো একই থাকে তবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তাই দিল্লির…
Read More
নামমাত্র কমলো সোনার দাম

নামমাত্র কমলো সোনার দাম

লক্ষ্মীবারে সামান্য কমলো সোনার দাম। গত বছরের মতো এবছরও সোনা ও রুপোর দাম আবারও শিরোনামে। বিশ্ব একটি বড় আর্থিক সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে, যা সোনার দাম আরও বাড়িয়ে দেবে। ২০২৬ সালে সোনার দাম কতটা বাড়তে পারে। ইতিহাস দেখায় যে সোনা সাধারণত এই সময়ে ভালো ফলাফল প্রদান করে। অতীতে বিশ্বব্যাপী সঙ্কটের সময় সোনার দাম ২০% থেকে ৫০% বৃদ্ধি পেয়েছিল। বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০২৬ সালে যদি সত্যিই কোনও বড় সঙ্কট দেখা দেয়, তাহলে সোনার দাম ২৫% থেকে ৪০% বৃদ্ধি পাবে। ফলস্বরূপ, ২০২৬ সালের দীপাবলি নাগাদ ভারতে ১০ গ্রাম সোনার দাম ১৬২,৫০০ থেকে ১৮২,০০০ টাকার মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা…
Read More
গঙ্গাসাগরে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৩

গঙ্গাসাগরে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৩

কথায় বলেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরে এসে দোকান বসানো নিয়ে এইরুপ মারামারি  হবে কেউ বুঝতে পারেনি। তেমনি একটি ঘটনা ঘটলো আজ সাত সকালে। স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত লোকজন দের কাছ থেকে দোকানের পজিশন ঠিক করেই দোকান বসাচ্ছিল দুই দোকানদার। কিন্তু সামান্য ছয় ইঞ্চি জায়গা এদিক ওদিক নিয়ে দু পক্ষের মারামারি শুরু হয়ে যায়। মারামারি এমন পর্যায়ে পৌঁছায় একদম পথ থেকে মাটিতে ফেলে মারধর শুরু করে অপর ব্যবসায়ী লোকজন। খবর দেয়া হয় প্রশাসনকে। প্রশাসনা আসার আগেই অবশ্য মারামারির পাড় চোখেই এলাকাবাসীর হস্তক্ষেপে। উভয় পক্ষে তিনজন আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Read More
কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি, পারদ ৭ ডিগ্রির ঘরে

কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি, পারদ ৭ ডিগ্রির ঘরে

জলপাইগুড়ির পারদ ৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম। দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। দার্জিলিংয়ের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি। সিকিমে তুষারপাত চলছে। পাহাড়ে বরফের হওয়া নেমে আসছে ডুয়ার্সে। ঠান্ডায় কাহিল বয়স্করা। এই শীতের মধ্যেও বহু মানুষকে এস আই আর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে…
Read More
শ্যাম স্টিল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হরমনপ্রীত কৌর

শ্যাম স্টিল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হরমনপ্রীত কৌর

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টিএমটি বার প্রস্তুতকারক সংস্থা শ্যাম স্টিল, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ভারতের অন্যতম সম্মানিত মহিলা ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে এই অংশীদারিত্ব ব্র্যান্ডের প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে তোলে। এই সহযোগিতার মাধ্যমে শ্যাম স্টিল এই বার্তাই তুলে ধরতে চায় যে, বর্তমান যুগে 'শক্তি' কথাটির অর্থ হল মানসিক শক্তি, অন্তর্ভুক্তি এবং যৌথ দায়িত্বের প্রতিফলন। সংস্থার মূল দর্শন হল “মাকসাদ তো হ্যায় ইন্ডিয়া কো বনানা হামেশা কে লিয়ে স্ট্রং” অর্থাৎ ‘ভারতকে সারজীবনের জন্য শক্তিশালী করে তোলাই সংস্থার মূল লক্ষ্য’। তারা শ্যাম স্টিল গৃহনির্মাণ এবং গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকাকে স্বীকৃতি…
Read More
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক নির্ঝঞ্ঝাট আন্তর্জাতিক লেনদেনের জন্য লঞ্চ করল ফরেন এক্সচেঞ্জ সার্ভিসেস এবং EEFC অ্যাকাউন্ট

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক নির্ঝঞ্ঝাট আন্তর্জাতিক লেনদেনের জন্য লঞ্চ করল ফরেন এক্সচেঞ্জ সার্ভিসেস এবং EEFC অ্যাকাউন্ট

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আজ লঞ্চ করল সার্বিক ফরেন এক্সচেঞ্জ (Fx) সার্ভিসেস অ্যান্ড এক্সচেঞ্জ আর্নার্স ফরেন কারেন্সি (EEFC) অ্যাকাউন্ট, যা তার আন্তর্জাতিক ব্যাংকিং পোর্টফোলিও সম্প্রসারিত করার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। ক্রস বর্ডার লেনদেনে যুক্ত ব্যক্তি ও ব্যবসাগুলোর নানাবিধ প্রয়োজন মেটানোর জন্যে বিশেষভাবে তৈরি সারা বিশ্বে উপলব্ধ ব্যাংকিং সমাধান জোগানোর প্রতি ব্যাংকের যে দায়বদ্ধতা রয়েছে, এই কৌশলগত উদ্যোগ তা আরও একবার দেখিয়ে দিল।নতুন লঞ্চ হওয়া Fx পরিষেবা গ্রাহকদের আন্তর্জাতিক ব্যাংকিং সমাধানের এক বিস্তৃত সম্ভার জোগাবে, যার মধ্যে থাকবে বিদেশ থেকে আসা টাকা নেওয়ার জন্যে ইনওয়ার্ড রেমিট্যান্স, বিশ্বজুড়ে টাকা পাঠানোর জন্যে আউটওয়ার্ড রেমিট্যান্স এবং একাধিক দেশের মুদ্রায় অ্যাকাউন্ট রাখার জন্যে বিদেশি মুদ্রার…
Read More
হাসপাতালে ভর্তি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক

হাসপাতালে ভর্তি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক

জলপাইগুড়িতে একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সন্ধ্যা নাগাদ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর হৃদ্‌যন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু…
Read More
জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস এর, সর্বাধিক বিক্রিত হওয়া ইয়েজদি অ্যাডভেঞ্চার এবং রোডস্টার এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেওপাওয়া যাচ্ছে

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস এর, সর্বাধিক বিক্রিত হওয়া ইয়েজদি অ্যাডভেঞ্চার এবং রোডস্টার এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেওপাওয়া যাচ্ছে

ভারতের প্রিমিয়াম ক্লাসিক মোটরসাইকেল বাজারে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ নিয়েছে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ২০২৫ সালের উৎসবের মরসুমে শোরুমগুলোতে রেকর্ড বিক্রির পর, কোম্পানির জনপ্রিয় দুটি মডেল ২০২৫ ইয়েজদি অ্যাডভেঞ্চার এবং ২০২৫ ইয়েজদি রোডস্টার এখন থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে। ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই নিজেদের পছন্দের বাইক বুক করতে পারবেন। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলসের কো-ফাউন্ডার অনুপম থারেজা বলেন, "অ্যামাজন ও ফ্লিপকার্টে আমাদের জনপ্রিয় দুটি মডেলের অন্তর্ভুক্তি ভারতের বাইক প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। আমরা গ্রাহকের কেনাকাটার প্রক্রিয়াকে আরও সহজ করতে চাই, যাতে ডিলাররা…
Read More