Blog

মহাসমারোহে কলকাতায় শুরু হল ইসকনের রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল ইসকনের রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠার পর শুরু হয় শোভাযাত্রা। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। দেশ-বিদেশের বহু ভক্তও এই ধর্মীয় উৎসবে অংশ নেন। রথযাত্রার শোভাযাত্রায় কীর্তন, মৃদঙ্গ ও করতালের তালে ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। ভক্তদের…
Read More
ভাড়া বাড়িতে চলছিল প্রতারণা চক্র! নৈহাটিতে পুলিশি অভিযানে দুই পুরুষ ও চার মহিলা আটক

ভাড়া বাড়িতে চলছিল প্রতারণা চক্র! নৈহাটিতে পুলিশি অভিযানে দুই পুরুষ ও চার মহিলা আটক

নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার মহিলা সহ দুই পুরুষ ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও পুলিশ আসার আগেই এক একজন পালিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকায়। সুত্র মারফত জানা যায় বেশ কিছুদিন ধরে বিশ্বজিৎ ঝার কাছ থেকে নেওয়া ভাড়াবাড়িতেই চলতো এই প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সংশ্লিষ্ট ভাড়া বাড়িতে হানা দিয়ে হাতেনাতে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মা ও হার্জ ঝা সহ চার মহিলাকে আটক করে নৈহাটি থানায় নিয়ে যায়। তাদের হেফাজত থেকে আটখানা মোবাইল ফোন, চারটি সিমকার্ড,…
Read More
দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ, নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ, নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার

সামাজিক মাধ্যমে বিদেশে মডেলিংয়ের সুযোগের প্রলোভনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মালদা জেলার দুই নাবালিকা। তবে এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই নাবালিকাই মালদা জেলার বাসিন্দা এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযোগ, সামাজিক মাধ্যমে কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের শিলিগুড়িতে আসতে বলা হয়। দুই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তে পুলিশ জানতে পারে, তারা বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তেনজিং নোরগে বাস টার্মিনালে কয়েকজনের সঙ্গে দেখা…
Read More
যৌথ অভিযানে ধৃত দুই মাদক কারবারি, শুরু তদন্ত

যৌথ অভিযানে ধৃত দুই মাদক কারবারি, শুরু তদন্ত

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মামন রাজা ও খোরিবুল আলম। তাঁদের বাড়ি ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ইসলামপুর থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে একটি বাসে করে শিলিগুড়িতে আসে। পরে তিনবাত্তি মোড়ে বাস থেকে নেমে মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকাকালীন এসওজি ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে তারা ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের ৭…
Read More
বড়পর্দায় ‘মির্জাপুর’, পারিশ্রমিকের নিরিখে শীর্ষে কে?

বড়পর্দায় ‘মির্জাপুর’, পারিশ্রমিকের নিরিখে শীর্ষে কে?

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মির্জাপুর’-এর উপর ভিত্তি করে এবার বড়পর্দায় আসছে  ‘মির্জাপুর: দ্য মুভি’। এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর। ইতিমধ্যেই ছবির তারকাদের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ছবিতে সর্বাধিক পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর আনুমানিক পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা। গুড্ডু পণ্ডিতের চরিত্রে ফিরছেন আলি ফজল। সূত্রের খবর, এই ছবির জন্য তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ৪ কোটি টাকা। মুন্না ত্রিপাঠীর ভূমিকায় ফিরছেন দিব্যেন্দু শর্মা। তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা বলে জানা যাচ্ছে। অন্য দিকে, বড় ত্যাগী ও ছোট ত্যাগী—দ্বৈত চরিত্রে অভিনয় করা বিজয় বর্মার পারিশ্রমিক…
Read More
টাটা মোটরস এবং ইউকো ব্যাংকের মউ স্বাক্ষর

টাটা মোটরস এবং ইউকো ব্যাংকের মউ স্বাক্ষর

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস, দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি ব্যাংক ইউকো ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো দেশজুড়ে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক যানবাহন কেনার ক্ষেত্রে সহজ এবং সংগঠিত ঋণ বা অর্থায়নের সুবিধা পৌঁছে দেওয়া। এই যৌথ উদ্যোগের ফলে ক্রেতারা আকর্ষণীয় সুদের হারে ঋণ পাবেন, যা যানবাহন মালিকানার খরচ অনেকটাই কমিয়ে দেবে। পাশাপাশি, দ্রুত লোন অনুমোদন, সহজ নথিপত্র প্রক্রিয়া এবং ফ্লেক্সিবল পরিশোধের সময়সীমা নিশ্চিত করা হবে। এই সুবিধাগুলি বিশেষ করে ফ্লিট অপারেটর, ছোট উদ্যোক্তা এবং গ্রামীণ ও শহরের প্রান্তিক অঞ্চলের ব্যবসায়ীদের নিজস্ব ব্যবসা আরও আত্মবিশ্বাসের সঙ্গে প্রসারিত করতে সাহায্য করবে।…
Read More
দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় বালাসন নদীর মাঝে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপাকে পড়লেন কয়েকজন যুবক-যুবতী। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গাড়িটি মাঝনদীতে আটকে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চর এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক-যুবতীরা। সেই সময় উজান থেকে জল নেমে আসায় আচমকাই বালাসন নদীর জল বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চারদিক থেকে জলে ঘিরে যায়। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে গাড়ি নিয়ে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় গাড়িতে থাকা সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে গাড়িটি নদীর মাঝেই আটকে থাকে। বর্ষাকালে বালাসন…
Read More
সাময়িকভাবে হলেও স্বস্তি পেল হকাররা

সাময়িকভাবে হলেও স্বস্তি পেল হকাররা

মাঝে বাকি আর কয়েকটা মাস, তারপর আসছে বাঙালির দুর্গাপূজা। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। তবে এবারের পুজোর আগে জীবিকা হারানোর আশঙ্কায় দিন গুনছিলেন কলকাতা ও আশপাশের এলাকার হাজার হাজার হকার। অবশেষে তাঁদের জন্য এল স্বস্তির বার্তা দিল রাজ্য সরকার। আপাতত অক্টোবর মাস পর্যন্ত ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এই স্বস্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক শর্ত, যাতে পথচারীদের চলাচল ব্যাহত না হয় এবং ফুটপাতের ব্যবহার নিয়ন্ত্রিত থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’ কর্মসূচিতে হকার্স জয়েন্ট অ্যাকশন…
Read More
প্রকল্পের টাকা না ঢোকায় বাড়ছে বিক্ষোভ

প্রকল্পের টাকা না ঢোকায় বাড়ছে বিক্ষোভ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গিয়েছে রাজ্যের একটা অংশের মহিলার অ্যাকাউন্টে। তবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অনেক মহিলার। যা নিয়ে ক্ষোভে ফেঁটে পড়ছেন মহিলারা। যোগ্য হয়েও অনেকেই অন্নপূর্ণার টাকা পাননি বলে অভিযোগ। জেলায় জেলায় চলছে বিক্ষোভও। এবার আবেদনকারীদের উদ্দেশে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় বললেন, যে মহিলাদের অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। মন্ত্রী আরও বলেন, ‘এত বড় একটা কাজ। আমরা অনেক অল্প…
Read More
রাগি দিয়ে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই ৩ পদ

রাগি দিয়ে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই ৩ পদ

রাগি খাওয়ার চল এখন ঘরে ঘরে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার।  বর্তমানে এটি ‘ডায়েট-ফুড’ হিসাবেই বেশি পরিচিত। রাগি দিয়ে বানানো যায় নানা স্বাদের খাবার। দেশ-বিদেশে রাগি দিয়ে তৈরি হয় নানা রান্না। রইল তেমনই কিছু স্বাস্থ্যকর রান্নার রেসিপি।   কর্নাটকের রাগি মুদ্দে কর্নাটকের গ্রামীণ অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী খাবার রাগি মুদ্দে। এটি বানাতে ২ কাপ ফুটন্ত জলে সামান্য নুন ও ১ চামচ ঘি মিশিয়ে তাতে ধীরে ধীরে ১ কাপ রাগির আটা ঢেলে কাঠের হাতা দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে কম আঁচে কয়েক মিনিট ঢেকে রেখে রান্না করুন। গরম অবস্থায় গোল বলের আকারে তৈরি করে চাটনি বা আচারের…
Read More