Blog

রোজকার দীর্ঘক্ষণ টাইপিংয়ের অভ্যাস স্নায়বিক রোগের ইঙ্গিত

রোজকার দীর্ঘক্ষণ টাইপিংয়ের অভ্যাস স্নায়বিক রোগের ইঙ্গিত

দীর্ঘক্ষণ ল্যাপটপে টাইপ করার ফলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। ঘাড় কোমরে ব্যথা, চোখ দিয়ে জল পড়া থেকে শুরু করে অনেকের আঙুলের ডগায় চিনচিনে ব্যথা হয়। আবার সূচ ফোঁটার মতো অনুভূতিও হয় অনেকের। চিকিৎসকদের মতে, আঙুলের ডগার এই যন্ত্রণা স্নায়ুজনিত রোগের উপসর্গ হতে পারে। দীর্ঘক্ষণ টাইপিংয়ের ফলে তৈরি স্নায়ুজনিত এই সমস্যাকে বলা হয় ‘ডিস্টোনিয়া’। একটানা ঘাড় গুঁজে কাজ করলে এই সমস্যা দেখা দিতে পারে। স্ক্রিন টাইম বেশি হলে চোখের পাতাতেও এই সমস্যা হতে পারে। জিভ বা চোয়ালেও ডিস্টোনিয়া হতে পারে। যাঁরা দীর্ঘক্ষণ গানবাজনার সাথে জড়িত বা বাদ্যযন্ত্র বাজান, তাঁদের স্বরযন্ত্র কিংবা হাতেও এই সমস্যা দেখা দিতে পারে। ডিস্টোনিয়ার ফলে দৈনন্দিন…
Read More
ফের সেতু বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

ফের সেতু বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

পণ্যবাহী লরি তখন সবেমাত্রা উঠেছে ব্রিজের উপর। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। নীচে নদী। পণ্যবোঝাই ডাম্পার ঝুলতে থাকে ব্রিজে! ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায়। শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কে একটি পুরনো ব্রিজ ছিল। শুক্রবার সকালে পণ্যবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির লোহার পাইপে সংস্কারের অভাবে মরচে ধরেছিল। জীর্ণ দশা ছিল ব্রিজটির। দীর্ঘদিন ধরেই তা সংস্কারের দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। স্থানীয়রা জানান, যে কোনও সময়…
Read More
নাজিরাবাদ অগ্নিকাণ্ড: রাজ্যপাল প্রশাসনের সতর্কতার আহ্বান

নাজিরাবাদ অগ্নিকাণ্ড: রাজ্যপাল প্রশাসনের সতর্কতার আহ্বান

নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন গান্ধী মূর্তি পাদদেশে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিন মাল্যদান পরে রাজ্যপাল জানান যে কোনো দুর্ঘটনা নিছক হয় না। তবে প্রশাসন কে আরো সতর্ক হতে হবে। সর্বিজানিক জায়গায় ফায়ার অডিট করা অনিবার্য। তিনি বলেন সবাই কে দেখা উচিত যে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়। উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত সংশ্লিষ্ট প্রশাসন কে বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংশ্লিষ্ট বিভাগ কে এই বিষয়ে দায়িত্ব পালন করার…
Read More
৩ হাজার টবের ফুলে সাজবে শিলিগুড়ির বর্ণাঢ্য ফুল উৎসব

৩ হাজার টবের ফুলে সাজবে শিলিগুড়ির বর্ণাঢ্য ফুল উৎসব

উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুল উৎসব—৪২তম নর্থ বেঙ্গল ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি। শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে এই উৎসব উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর প্রায় ৩ হাজার টবের ফুল নিয়ে এক বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উৎসব চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ফুল চাষ ও বিপণন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার সাধারণ মানুষদের ভ্রমণের কথা চিন্তা করে লোকাল ট্রেনের সুরক্ষার কথা মাথায় রেখে এবার আলাদা নজর দিল রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বাংলার একাধিক রুটে বসানো হচ্ছে কবচ। হাওড়া-সাঁতরাগাছি, লিলুয়া-বেলুড় মঠ, তারকেশ্বর-গোঘাট, ময়নাপুর – বিষ্ণুপুর, রামপুরহাট-দুমকা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ, কাঁকুড়গাছি-বালিগঞ্জ, কল্যাণী-কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর জংশন-আমঘাটা, কৃষ্ণনগর সিটি-লালগোলা, মুর্শিদাবাদ-আজিমগঞ্জ, আসানসোল-বার্নপুর, বরাচক-হীরাপুর, বক্তারনগর-অন্ডাল কবচ সিস্টেম হল রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের তৈরি কবচ সিস্টেম তৈরি করা হয়েছে ট্রেনের সুরক্ষার জন্য। ট্রেনের ‘রিয়েল টাইম মুভমেন্ট’ ট্রাক করে কবচ সিস্টেম। এই ব্যবস্থার ফলে লেভেল ক্রসিং এ থাকবে অটো হুইসেলিং। যদি কখনো…
Read More
মালদায় গান্ধীজির ৭৯তম প্রয়াণ দিবসে পুরসভার শ্রদ্ধার্ঘ্য

মালদায় গান্ধীজির ৭৯তম প্রয়াণ দিবসে পুরসভার শ্রদ্ধার্ঘ্য

মহাত্মা গান্ধীর ৭৯ তম প্রয়াণ দিবস পালন করলো ইংরেজবাজার পুরসভা। শুক্রবার মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পুরকর্মী ও এলাকার বিশিষ্টজনেরা। কৃষ্ণেন্দু বাবু বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৯ তম প্রয়াণ দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। আজকের দিনে নাথুরাম গডসে গুলি করে খুন করেছিলেন মহাত্মা গান্ধী কে। প্রতিবছর গান্ধীজীর জন্ম জয়ন্তী ও প্রয়াণ দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। তিনি বলেন যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন স্মরণে থাকবে গান্ধীজী।
Read More
শান্তি-সম্প্রীতির বন্ধনে পালিত গান্ধী-প্র*য়াণ দিবস

শান্তি-সম্প্রীতির বন্ধনে পালিত গান্ধী-প্র*য়াণ দিবস

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহের সামনে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। এই প্রার্থনা সভায় হিন্দু, ইসলাম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থেকে শান্তি, সম্প্রীতি ও অহিংসার বার্তা দেন। মহাত্মা গান্ধীর আদর্শ ও আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমা শাসক আঙ্কিতা আগারওয়াল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ মহকুমা শাসক দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণেও সভাটি বিশেষ তাৎপর্য পায়। উল্লেখ্য, আজকের এই দিনটি উপলক্ষে ইসলামপুরের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে…
Read More
টিআইসি নিয়োগ নিয়ে বিতর্ক, স্কুলে শিক্ষক বয়কট

টিআইসি নিয়োগ নিয়ে বিতর্ক, স্কুলে শিক্ষক বয়কট

বিদ্যালয়ে টিচার -ইন - চার্জ (টিআইসি) নিয়োগকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে ক্লাস বয়কট করলেন শিক্ষকরা। এর জেরে কার্যত লাটে উঠেছে বিদ্যালয়ের পঠনপাঠন ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই পদ্মমনি উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, টিআইসি নিয়োগে অনিয়মের অভিযোগে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ও তুলসীহাটা অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রাক্তন টিআইসি ও ম্যানেজিং কমিটির সভাপতি। শিক্ষকদের অভিযোগ, সিনিয়র শিক্ষককে উপেক্ষা করে টাকার বিনিময়ে জুনিয়র শিক্ষক দীপঙ্কর বিশ্বাসকে টিআইসি পদে বসানো হয়েছে। তাঁদের দাবি, বিদ্যালয়ের সিনিয়রিটির ভিত্তিতে শঙ্কর কুমার মণ্ডলই টিআইসি হওয়ার যোগ্য। উল্লেখ্য, বরুই পদ্মমনি উচ্চ…
Read More
শিলিগুড়িতে বিএলও’র মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য!

শিলিগুড়িতে বিএলও’র মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য!

কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এক বিএলও কর্মী এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মর্মান্তিক ঘটনাটি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রাবণ কুমার কাহার। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক ও পাশাপাশি বিএলও কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চাপ ও দায়িত্বের ভার ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে দাবি। ঘটনার দিন শ্রাবণ কুমার তিস্তার পাহাড়ি এলাকায় গিয়ে নদীতে ঝাঁপ দেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল…
Read More
বাজেট ২০২৬-এর প্রত্যাশা: বীমাকারীরা পেনশন করে ছাড়, সমতা এবং প্রবৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন

বাজেট ২০২৬-এর প্রত্যাশা: বীমাকারীরা পেনশন করে ছাড়, সমতা এবং প্রবৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন

কেন্দ্রীয় বাজেট ২০২৬-এর আগে, জীবন বীমা খাতের নেতৃবৃন্দ অবসরকালীন প্রস্তুতি উন্নত করা, বীমার প্রসার ঘটানো এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে একগুচ্ছ আর্থিক ও নিয়ন্ত্রক ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন। ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস কমিটির (আইএসি-লাইফ) কো-চেয়ারপারসন ভেঙ্কি আইয়ার বলেন যে, কর ব্যবস্থা পেনশনভোগীদের ওপর অসম ও কঠোর প্রভাব ফেলে। তিনি পেনশনের কর ব্যবস্থাকে অন্যান্য ফিক্সড-ইন্টারেস্ট ইনস্ট্রুমেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কেবল সুদ বা লাভের ওপর কর ধার্য করার প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, এই পদক্ষেপটি অবসর পরবর্তী আয় বৃদ্ধির পাশাপাশি জীবন বীমা সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদী সঞ্চয়কে সচল করবে। আইয়ার সেইসব পেনশনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনেরও দাবি জানিয়েছেন যারা তাদের জমানো অর্থ এককালীন তুলে ফেলেন…
Read More