Blog

শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির চারচাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে। সেইমতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকাচেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়িটি ফুলবাড়ীতে এলে পুলিশ গাড়িটি আটক করে। চালক কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। জানাগেছে ধৃত ব্যক্তি লক্ষণ যাদব, সে বিহারের বাসিন্দা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাঘাযতীন পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাঘাযতীন পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবসে সকালেই নিজের বাসভবনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, রবীন্দ্র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে উপস্থিতদের মুগ্ধ করেন তিনি। এরপর মেয়র যোগ দেন শহরের বাঘাযতীন পার্কে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় তাঁরা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও চেতনার মহিমা স্মরণ করেন। আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শহর শিলিগুড়িও দিনটি…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সূত্রের খবর, ভারতীয় রেলে C1, AC2 এবং AC3 কোচের যাত্রীদের জন্য আগেই কম্বল, বালিশ, দুটি বিছানার চাদর এবং হাতের তোয়ালে সরবারহ করে। পাশাপাশি, কিছু ট্রেনে স্লিপার ক্লাসে যাত্রীরা একটি বিছানার টিকিটও পেতে পারেন। ট্রেন ভ্রমণের সময় যদি আপনি একটি বিছানার টিকিট না পান, তাহলে আপনি সেই বিষয়ে অভিযোগ করতে পারেন পাশাপাশি টাকা ফেরত পেতে পারেন। এছাড়াও, ট্রেনে যাত্রা সময় আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে রেলওয়ে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান। এমনকি, গুরুতর অসুস্থ হলে তারও চিকিৎসার ব্যবস্থা করবে রেল। এর জন্য আপনাকে…
Read More
চাপ বাড়বে পাকিস্তানের

চাপ বাড়বে পাকিস্তানের

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ভারত সরকার বিশ্বব্যাঙ্ক থেকে ৩,১১৯ কোটি টাকার ঋণ নেওয়ার প্রক্রিয়া দ্রুততর করছে। কেন্দ্রের এই পদক্ষেপ পাকিস্তানের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। মূলত, এই বিপুল অর্থ জম্মু ও কাশ্মীরে ব্যয় করা হবে। কিশতওয়ার জেলায় চেনাব নদী তথা চন্দ্রভাগার ওপর নির্মিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ “কোয়ার বাঁধ” প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে, এই পদক্ষেপ গ্রহণ করা…
Read More
আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ১

আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ১

রাজধানী আগরতলার আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই নেশা সামগ্রী আটক করে আমতলী থানার পুলিশ। খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ ও আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে। নেশা সামগ্রী আটক হওয়ার নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান খয়েরপুর থেকে আমতলির দিকে বাইপাস ধরে একটি অটো নেশা সামগ্রী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অটুটিকে আটক করে তল্লাশি চালিয়ে অটো থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ট্যাবলেট গুলো প্যাকেটিং অবস্থায় দুটি বেগের…
Read More
কর্মী ছাঁটাইয়ের সমালোচনার মধ্যেই বেতন বাড়াচ্ছে টিসিএস

কর্মী ছাঁটাইয়ের সমালোচনার মধ্যেই বেতন বাড়াচ্ছে টিসিএস

১২,২০০ জনেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণার এক মাস পর, দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। এই বেতন বৃদ্ধি ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। টিসিএস একটি সাংগঠনিক ঘোষণায় জানিয়েছে, "আমাদের কর্মীবাহিনীর C3A এবং সমমানের গ্রেড পর্যন্ত সকল যোগ্য সহযোগীদের জন্য ক্ষতিপূরণ সংশোধন ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।" C3A গ্রেডের কর্মীরা সাধারণত সহকারী পরামর্শদাতা হিসেবে পরিচিত, যারা প্রাথমিক স্তরের ভূমিকার (যেমন আইটি বিশ্লেষক) থেকে কিছুটা উপরের স্তরে থাকেন। সংস্থাটি তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছে। গত মাসে টিসিএস ঘোষণা করে যে তারা তাদের বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা প্রায় ২% বা প্রায়…
Read More
যুবকের মৃত্যুতে উত্তপ্ত এলাকা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা

যুবকের মৃত্যুতে উত্তপ্ত এলাকা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা

মালদার হরিশ্চন্দ্রপুরে একটি জলাশয়ে মাছ ধরতে গিয়ে তরণী মণ্ডল (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তাদের দাবি, বুধবার তিনি নিখোঁজ হওয়ার খবর জানানো হলেও পুলিশ বা বিপর্যয় মোকাবিলা বাহিনী কেউ উদ্ধারকাজে এগিয়ে আসেনি। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তাপসকুমার পাল বিষয়টিকে "দুঃখজনক" আখ্যা দিয়ে পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, পঞ্চায়েতের উপপ্রধান ওবাইদুল্লা রহমানও প্রশাসনিক সহায়তায় গাফিলতির অভিযোগ তুলেছেন।
Read More
রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর অরিজিনাল ‘মেবি’

রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর অরিজিনাল ‘মেবি’

ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এর সহযোগিতায় রয়্যাল স্ট্যাগ বুমবক্স ব্রান্ডের নেতৃত্বপ্রদানকারী মিউজিক আইপি, ফিরে এলো, রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিনালস এর অধীনে একটি নতুন সংয়োজন সহ - একটি নতুন ফর্ম্যাট যা মিশ্রিত করে মেলডি আর হিপ-হপকে৷ প্যাহলে জ্যায়সি বাত নহি, হুডি, মহব্বত এবং ইমতিহান এর মত ট্র্যাকগুলির সাফল্যের পরে, প্লাটফর্মটি এই সিশনে নিয়ে এলো তাদের তৃতীয় অরিজিনাল - আরমান মালিক আর মিক্কা একটি শক্তিশালী কল্যাবোরেশন – মেবি ৷ বিগত তিন বছরে, হাই-এনার্জি অন-গ্রাউন্ড অভিজ্ঞতার দ্বারা একাধিক ইউথ হাবের শ্রোতাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করা পরে, রয়্যাল স্ট্যাগ বুমবক্স ফিরে এসেছে তাদের বুমবক্স অরিজিনালস এর দ্বিতীয় সিশন - সেই সাউন্ডট্র্যাক নিয়ে যা উদযাপন করে…
Read More
বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর গুড়ুং বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর গুড়ুং বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ির প্রধাননগরের গুড়ুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি জামাকাপড়ের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, একটি বহুতল ভবনের নিচে অবস্থিত ওই রেস্টুরেন্টে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। রেস্টুরেন্টে রাখা ছিল দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্টে এবং দ্রুত পাশের দোকানেও ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় এবং জামাকাপড়ের দোকানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীদের অভিযোগ, ওই রেস্টুরেন্টে…
Read More
জনগণের সুবিধার্থে  বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

জনগণের সুবিধার্থে  বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা। আজ থেকে এই পরিষেবা চালু হলো। এদিন বাতাবারি ফার্ম বাজারে ফিতে কেটে এই বাস পরিষেবার সূচনা করেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিটেন রায়, সমাজসেবী বিমল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জানা যায় প্রতিদিন সকাল ৭:৫০ মিনিট নাগাদ বাতাবাড়ি ফার্ম বাজার থেকে এই বাস ছাড়বে। এর ফলে বাতাবারি সহ সংলগ্ন ধুপঝোরা, বিধাননগর বড়দিঘী চা বাগান এলাকার জনগণের সুবিধা হবে। এই সমস্ত এলাকার বহু মানুষ চিকিৎসা সহ অন্যান্য কাজে শিলিগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল ও কলেজ হাসপাতালে যায়।…
Read More