Blog

টি–২০ সেমিফাইনালে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বাস শহরে

টি–২০ সেমিফাইনালে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বাস শহরে

টি - ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেল ভারতীয় ক্রিকেট দল। শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। আগামী ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতের এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ির হাসমিচক এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করতে দেখা যায় বহু যুবক ও সাধারণ মানুষকে। “ভারত মাতা কি জয়” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর আবার বিশ্বকাপ জয়ের আশা জাগিয়েছে ভারতীয় দল। তাই ফাইনালের আগে থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকলেরই আশা, ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ জিতবে ভারত।
Read More
শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের আর্থিক সহায়তায় কর্মচারী রাজ্য বীমা (চিকিৎসা সুবিধা) প্রকল্পের আওতায় কোচবিহারে নবনির্মিত ‘রাজ্য বীমা চিকিৎসালয়’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল দাগাপুর শ্রমিক ভবন থেকে। এই উদ্যোগকে শ্রমিক কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন বহু শ্রমিক ও তাঁদের পরিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আইন, বিচার ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারে নবনির্মিত এই ‘রাজ্য বীমা চিকিৎসালয়’ শ্রমিকদের জন্য…
Read More
সীমান্ত বন্ধে বিপাকে পানিট্যাংকি ব্যবসায়ীরা, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

সীমান্ত বন্ধে বিপাকে পানিট্যাংকি ব্যবসায়ীরা, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

বৃহস্পতিবার ভারতের প্রতিবেশী দেশ নেপালে সাধারণ নির্বাচন। আর সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সিল করা হয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকা। কার্য তো বলা চলে একেবারে সীমান্তবর্তী এলাকায় করা নিরাপত্তায় মোরা রয়েছে। একদিকে যেমন এসএসবি নজরদারি চালাচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ৩রা মার্চ থেকে পাঁচই মার্চ রাত বারোটা পর্যন্ত সিল থাকবে ভারত নেপাল সীমান্ত এলাকা। এই সময়কালে কোনরকম আমদানি রপ্তানি করা যাবে না। যদিও বিশেষ জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পানিটিং কি সীমান্ত সহ ভারত নেপাল সীমান্তের সমস্ত এলাকায় সিল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের কারণেই যদিও সিল করা…
Read More
বেঁধে দেওয়া হলো ডেডলাইন

বেঁধে দেওয়া হলো ডেডলাইন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুতেই খুলছে না বকেয়া ডিএ মামলার জট। প্রাপ্য ডিএ চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। এদিকে সরকারও নাকি রিট পিটিশনের পথে হাঁটতে চলেছে বলে শোনা যাচ্ছে। এসবের মাঝে অবমাননার মামলা নিয়ে বড় মন্তব্য করলেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। সুপ্রিম কোর্ট ডিএ মেটানোর প্রক্রিয়ার জন্য ৬ই মার্চ, ৩১শে মার্চ এবং ১৫ই এপ্রিলের ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি…
Read More
বিদেশের অনুপ্রেরণায় নেওয়া হলো এই উদ্যোগ

বিদেশের অনুপ্রেরণায় নেওয়া হলো এই উদ্যোগ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতেও দুবাইয়ের এর অনুকরণে তৈরি ওয়াইল্ড লাইফ সেফ হাইওয়ে। ভোপাল থেকে জবলপুর যাওয়ার পথে জাতীয় সড়ক ৪৫-এর উপর লাল চৌকো চৌকো মার্কিং দেখে অনেকের মনে হতে পারে যেন দুবাইয়ের কোনও আধুনিক শহুরে রাস্তা। বনজঙ্গলে ঘেরা এই হাইওয়ের সুদৃশ্য আর বিদেশি প্রযুক্তির মিলনে তৈরি হয়েছে অভিনব এক উদ্যোগ, যার লক্ষ্য একদিকে গতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বন্যপ্রাণ রক্ষা। সংযুক্ত আরব আমিরশাহীর বিখ্যাত শেখ জাইদ রোডের অনুপ্রেরণায় এই প্রযুক্তির আগমন ভারতে। সেই অনুকরণে এই সড়কের বিভিন্ন অংশে পিচের উপর ৫ মিলিমিটার পুরু থার্মোপ্লাস্টিকের লাল ব্লক বসানো রয়েছে। দ্রুতগতির গাড়ি এই রেড…
Read More
‘পরিবর্তন যাত্রা’ বনাম এসআইআর বি*ক্ষোভ, মুখোমুখি কর্মসূচিতে উ*ত্তপ্ত রাজনীতি

‘পরিবর্তন যাত্রা’ বনাম এসআইআর বি*ক্ষোভ, মুখোমুখি কর্মসূচিতে উ*ত্তপ্ত রাজনীতি

কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ও এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি এলাকায় একই সময়ে দুই রাজনৈতিক শিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। একদিকে বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’ উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হচ্ছিল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। একই এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানা ও কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পথসভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ…
Read More
NHAI-এর RIIT-এ যোগ দিল EPFO, অবকাঠামো খাতে নতুন দিশা

NHAI-এর RIIT-এ যোগ দিল EPFO, অবকাঠামো খাতে নতুন দিশা

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)-এর নতুন অবকাঠামো বিনিয়োগ ট্রাস্ট বা InvIT-এ বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন ট্রাস্টটির নাম হাইওয়ে ইনফ্রা ইনভেস্টমেন্ট ট্রাস্ট (RIIT)। প্রথম পাবলিক ইস্যুতেই EPFO প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে।সূত্রের খবর, RIIT এই ইস্যুর মাধ্যমে মোট প্রায় ₹৬,০০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এর মধ্যে ১৬.৬ শতাংশ ইউনিট কিনবে EPFO। অন্যদিকে, ট্রাস্টটির স্পনসর হিসেবে NHAI নিজেও ১৫ শতাংশ ইউনিট অধিগ্রহণ করবে। ফলে এই প্রকল্পে EPFO অন্যতম বড় বিনিয়োগকারী হিসেবে উঠে আসবে।এই InvIT-এ আরেকটি বড় বিনিয়োগকারী হল এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা প্রায় ২৬০ কোটি টাকা বিনিয়োগ করবে। জানা…
Read More
ইসলামপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু ‘পরিবর্তন যাত্রা’

ইসলামপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু ‘পরিবর্তন যাত্রা’

পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হল পরিবর্তন যাত্রার রথ।  বৃহস্পতিবার ইসলামপুরের জোড়া বটতলা শিব ও কালী মন্দিরে পুজো অর্চনা করে এই রথযাত্রার সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুজো দেওয়ার পর তাঁরা পরিবর্তন যাত্রার রথে আরোহণ করেন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। জানা গিয়েছে, মালদা বিভাগের এই পরিবর্তন যাত্রার রথ ইসলামপুর থেকে যাত্রা শুরু করে গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে শেষ পর্যন্ত মালদায় পৌঁছাবে। পথে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সভার আয়োজন করা…
Read More
নির্বাচনের মুখে শিলিগুড়ির রাস্তায় এসএসবি জওয়ানদের টহল

নির্বাচনের মুখে শিলিগুড়ির রাস্তায় এসএসবি জওয়ানদের টহল

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন- শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে শিলিগুড়িতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোড সহ আশপাশের এলাকায় এই রুট মার্চে অংশ নেন এসএসবি জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকায় পায়ে হেঁটে টহল দেন। রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা ও যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বার্তা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে শহরের বিভিন্ন এলাকায় এভাবেই নিয়মিত রুট মার্চ ও নজরদারি চালানো হবে, যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও…
Read More
পর্যটন নিরাপত্তায় বড় পদক্ষেপ: অসমে ১৫৫ পুলিশ আধিকারিককে বিশেষ প্রশিক্ষণ

পর্যটন নিরাপত্তায় বড় পদক্ষেপ: অসমে ১৫৫ পুলিশ আধিকারিককে বিশেষ প্রশিক্ষণ

পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (আরআরইউ) ও অসম পুলিশ । যৌথ উদ্যোগে ১৫৫ জন পুলিশ আধিকারিককে আধুনিক ‘স্মার্ট পুলিশিং’ পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।অসম সরকারের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় Lachit Barphukan Police Academy-তে। এতে অংশ নেন ৩২ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) এবং ১২৩ জন সাব-ইনস্পেক্টর। আন্তর্জাতিক মানের পর্যটন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ।প্রশিক্ষণে আধুনিক আইন, প্রযুক্তি এবং আচরণগত দক্ষতার উপর জোর দেওয়া হয়। অফিসারদের ‘ফরেনার্স অ্যাক্ট’, পর্যটকদের অধিকার এবং নতুন ভারতীয় ফৌজদারি আইন—ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি-ভিত্তিক…
Read More