Blog

আয় বাড়ছে রেকর্ড হারে

আয় বাড়ছে রেকর্ড হারে

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর। ঢেলে সাজানো হতে চলেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পুজোর মরশুমে এবার পর্যটকদের ঢল নামায় রেকর্ড আয় হয়েছে এই পার্ক থেকে। জানা যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর প্রায় ১০ লক্ষ টাকা বেশি আয় হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। আর এবার তাই এই পার্কের আকর্ষণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, এবার পুজোয় বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছিল। তাই রেকর্ড আয় হয়েছে। পর্যটকদের জন্য আয়ের পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। বিশেষ…
Read More
আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে মেরামতের কাজ

আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে মেরামতের কাজ

একাধিক সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে লেগেই রয়েছে সমস্যা। যাত্রীরাও প্রায় দিনই কোনও না কোনও অভিযোগ করছেন। এবার ব্লু লাইনে বেশ কিছু বদল আনার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে যাত্রীদের ভিড় কমাতে হলে পরপর মেট্রোগুলির মাঝের সময় কমিয়ে আনার মত দেন বিশেষজ্ঞরা। কিন্তু বর্তমানে ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মধ্যে ছয় মিনিটের ব্যবধান থাকছে। সেই ব্যবধানটা কমিয়ে এনে দু মিনিট করা গেলেই সুবিধা হবে। এদিকে জানানো হয়েছে, ব্লু লাইনের সিগন্যালিং ব্যবস্থাতেও বদল আনা দরকার। ইতিমধ্যেই মেট্রোর ব্লু লাইনে সিবিটিসি সেই অনুমোদন পেয়েছে বলে জানান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। মেট্রো আধিকারিকরা…
Read More
অভিযোগ রেল যাত্রীদের তরফে

অভিযোগ রেল যাত্রীদের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দ্রুত গতির ট্রেন হিসেবে বন্দে ভারতের জনপ্রিয়তা ক্রমেই কিন্তু এবার বন্দে ভারতের বিরুদ্ধেই ক্ষোভের সঞ্চার হল যাত্রীদের মধ্যে। খরচ আরও বাড়ছে বন্দে ভারতে। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে বাধ্যতামূলক করা হয়েছে লাঞ্চ এবং ডিনার। আগে থাকা ‘নো ফুড’ অপশনটি তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্মার্টফোনের অ্যাপ থেকে টিকিট বুক করলে ওই অপশনটি পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, রেলের অ্যাপে টিকিট বুকিং ব্যবস্থায় এসেছে নতুন আপডেট। এতদিন অ্যাপ এবং আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে গেলে তিনটি অপশন দেওয়া হত যাত্রীদের। লাঞ্চ এবং ডিনারের জন্য…
Read More
২০১৮ সাল থেকে নতুন করে ৩৫০ হেক্টর জমি আনা হয়েছে কমলা চাষের আওতায়: রতন লাল নাথ

২০১৮ সাল থেকে নতুন করে ৩৫০ হেক্টর জমি আনা হয়েছে কমলা চাষের আওতায়: রতন লাল নাথ

পাহাড়ি এলাকায় নতুন করে কমলার বাগান বিস্তারের পাশাপাশি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং ফুল চাষ আরও বাড়াতে উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তর একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। আজ আগরতলায় সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ-এর উদ্বোধন করে এ তথ্য জানান উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ মন্ত্রী রতন লাল নাথ। একইসঙ্গে তিনি বাধারঘাট প্রোজেনি অর্চার্ড প্রাঙ্গণে রাজ্যস্তরের ‘অরেঞ্জ ফেস্টিভ্যাল ২০২৫’-এরও উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, একটি রাষ্ট্র ও দেশের ভিত্তি হলো কৃষি। দেশের মোট উৎপাদনে প্রায় ৪৬ শতাংশ অবদান কৃষকদের। একসময় কৃষিকে উপেক্ষা করা হচ্ছিল, কিন্তু এখন মানুষ আবার কৃষির দিকে ফিরে আসছে। জিরানিয়ার এক কৃষক তার জমিতে উৎপাদিত মাল্টা ১০০ টাকা করে বিক্রি করেন সেইসাথে…
Read More
প্রথমবার একলা ভ্রমণ? রইল এই ৫ আকর্ষণীয় জায়গার সন্ধান

প্রথমবার একলা ভ্রমণ? রইল এই ৫ আকর্ষণীয় জায়গার সন্ধান

বর্তমানে মহিলা-পুরুষ নির্বিশেষে অনেকেই সোলো-ট্রাভেল করছেন। সমাজমাধ্যম খুললেই দেখা যায়, একলা বেড়ানোর ছবি। বয়স যাই হোক না কেন, অভিজ্ঞতা সঞ্চয়ে, নিজের স্বপ্নপূরণ করতে বেরিয়ে পড়ছেন তাঁরা।আপনার মনেও উঁকি দিচ্ছে একলা বেড়াবার স্বাদ? কিন্তু কোথায় যাবেন? যতই ইচ্ছে থাকুক না কেন, প্রথমবার একা বেরোতে গেলে একটু দুশ্চিন্তা থাকেই। তা ছাড়া মহিলা হলে, নিরাপত্তা নিয়ে একটু বাড়তি ভয় কাজ করে।কারোর পছন্দ পাহাড় তো কারোর পছন্দ সমুদ্র। একলা ভ্রমণে অভ্যস্ত মানুষজন সহজেই যেকোনো গন্তব্য বেছে নিতে পারেন, কারণ আগের অভিজ্ঞতায় তারা যথেষ্ট দক্ষ হয়ে উঠেছেন। প্রথম ভ্রমণের সেই দুরুদুরু অনুভূতি পরের যাত্রাগুলোতে আর ততটা থাকে না। কিন্তু কেউ যদি প্রথমবার একা কোথাও যেতে…
Read More
নেক্সট-জেন এআই দ্বারা চালিত R20 আল্ট্রাসাউন্ড সিস্টেমের মাধ্যমে মেডিকেল ইমেজিংয়ে বিপ্লব আনল স্যামসাং

নেক্সট-জেন এআই দ্বারা চালিত R20 আল্ট্রাসাউন্ড সিস্টেমের মাধ্যমে মেডিকেল ইমেজিংয়ে বিপ্লব আনল স্যামসাং

ভারতের বিশিষ্ট কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং, ভারতে তাদের R20 আল্ট্রাসাউন্ড সিস্টেম চালু করেছে, যা সাধারণ ইমেজিংয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। এই সুপার-প্রিমিয়াম ডিভাইসটি নেক্সট-জেন এআইকে একত্রিত করে উচ্চতর চিত্রের স্পষ্টতা এবং ক্লিনিকাল আরাম এবং দক্ষতার উপর ফোকাস করে একটি এর্গোনমিক ডিজাইন প্রস্তুত করেছে। স্যামসাং-এর উন্নত ক্রিস্টাল আর্কিটেকচার™-এর উপর নির্মিত, এই R20 বিভিন্ন ইমেজিং অ্যাপ্লিকেশনের জন্য অসাধারণ ইমেজ ইউনিফর্মটি এবং রেজোলিউশন অফার করে। এর মধ্যে রয়েছে একটি পরবর্তী প্রজন্মের ইমেজিং ইঞ্জিন, একটি শক্তিশালী GPU এবং একটি অতি-উচ্চ-সংজ্ঞা OLED মনিটর যা ভিজ্যুয়ালাইজেশন এবং ডায়াগনস্টিক নির্ভুলতা উন্নত করে। R20 ক্লিনিক্যাল এবং ওয়ার্কফ্লো বাড়ানোর জন্য উন্নত এআই-চালিত সরঞ্জামগুলি অফার করে, যার মধ্যে রয়েছে: আল্ট্রাসাউন্ডের…
Read More
আরও সুরক্ষিত হলো ভারতের আকাশ

আরও সুরক্ষিত হলো ভারতের আকাশ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার ভারতের আকাশ সুরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারতীয় বায়ুসেনার প্রতিরক্ষা বলয়কে আরও শক্তিশালী করতে যুক্ত হয়েছে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি ‘আরুধ্রা রাডার’। দেশীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র অধীনস্থ ইলেকট্রনিক্স ও রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এই অত্যাধুনিক রাডারটির নকশা তৈরি করেছে। উন্নত প্রযুক্তি, নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং ৪-ডি AESA নজরদারি ব্যবস্থার সুবাদে এটি বর্তমানে ভারতের অন্যতম আধুনিক রাডার সিস্টেম হিসেবে পরিচিত। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘আরুধ্রা’ একসঙ্গে প্রায় ২০০টিরও বেশি বিমানের অবস্থান, গতি, উচ্চতা ও দিকনির্দেশ সঠিকভাবে নির্ধারণ করতে পারে। শুধু তাই নয়, এটি…
Read More
কেন্দ্র সরকারের তরফে আসছে নয়া পরিষেবা

কেন্দ্র সরকারের তরফে আসছে নয়া পরিষেবা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শুরু হতে চলেছে ভারতের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা—’ভারত ট্যাক্সি’। এই পরিষেবা চালু হলে তা দেশের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, ভারত ট্যাক্সির সূচনা হলে ওলা-উবেরের মতো সংস্থাগুলির একচেটিয়া বাজারে বড় ধাক্কা লাগতে পারে। জানা গিয়েছে, আগামী ডিসেম্বর থেকেই বৃহৎ পরিসরে চালু হবে ভারত ট্যাক্সি পরিষেবা। তবে তার আগেই, নভেম্বর মাসে দিল্লিতে শুরু হচ্ছে এই প্রকল্পের পাইলট প্রোগ্রাম। প্রথম পর্যায়ে ৬৫০ জন চালক ও গাড়ির মালিক এই পরীক্ষামূলক উদ্যোগে অংশ নেবেন। সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বর থেকেই ধীরে ধীরে অন্যান্য শহরেও পরিষেবাটি চালু হবে।…
Read More
ফের খাঁচায় আটক চিতাবাঘ!

ফের খাঁচায় আটক চিতাবাঘ!

ডুয়ার্সের মাদারিহাট ব্লকের নীচ লাইম এলাকায় এক সপ্তাহের ব্যবধানে ফের বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে নীচ লাইম ও সংলগ্ন অঞ্চলে চিতাবাঘের আতঙ্ক ক্রমশ বাড়ছিল। রাতে বাড়ির উঠোন থেকে গবাদি পশু টেনে নিয়ে যাওয়ার একাধিক ঘটনায় কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বাসিন্দারা। সন্ধ্যা নামলেই ঘর থেকে বেরোনো বন্ধ করে দিচ্ছিলেন মানুষরা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। ভীত বাসিন্দারা বিষয়টি একটি চা বাগানের ম্যানেজারকে জানালে তিনি দ্রুত দলগাঁও রেঞ্জের বনকর্মীদের খবর দেন। পরিস্থিতি সামাল দিতে বনদপ্তরের আধিকারিকরা গত ২০ তারিখ, ওই এলাকায় একটি খাঁচা পাতেন। খাঁচা পাতার মাত্র দু’ঘণ্টার…
Read More
মালদায় বাড়ছে খু*ন–গু*লি–হা*মলার ঘটনা, উ*ত্তেজনা চ*রমে

মালদায় বাড়ছে খু*ন–গু*লি–হা*মলার ঘটনা, উ*ত্তেজনা চ*রমে

কালিয়াচকে ফের দুষ্কৃতীদের দাপটে কেঁপে উঠল জনপদ। মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তের মধ্যেই কার্যত লোকশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। জেলা জুড়ে খুন, গুলি ও হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত মালদা। এবারের ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে ঠেকেছে পুলিশের ভূমিকা ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোজমপুরের এক রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সন্ধ্যার পরপরই গুলির শব্দ শুনে ভয়ে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা। কয়েক মিনিটের মধ্যেই রামকৃষ্ণপাড়া লাগোয়া মোজমপুর ভুতুড়ে নীরবতায়…
Read More