24
Jun
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে খুলল তারকেশ্বর মন্দির। রথের দিন সন্ধ্যায় আধঘণ্টার জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির। তবে, বুধবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের দরজা। রথযাত্রার শুভ দিনে বিগ্রহ দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দির প্রাঙ্গন। এর পর বুধবার সকাল সাড়ে আটটা থেকে খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। মন্দিরের তরফে জানা গিয়েছে , সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ন'টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। একসঙ্গে বেশি ভক্ত প্রবেশ করতে পারবেন না। ভক্তদের প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাউজার। তবে, মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও আপাতত গর্ভগৃহে যেতে পারবেন না ভক্তরা। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চোঙের…
