Blog

মৃত বিজেপি বিধায়কের শেষযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী

মৃত বিজেপি বিধায়কের শেষযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী

 হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের শবদেহ নিয়ে শোকমিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। প্রয়াত বিধায়কের শোকযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী  তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী,  উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু,  কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী  সহ বহু বিজেপি কর্মী সমর্থক। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মরদেহ নিয়ে শোক মিছিল এসে পৌঁছায় রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে। সেখানে প্রয়াত বিধায়ককে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয়…
Read More
ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ বাতিলের পথে?

ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ বাতিলের পথে?

অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা ৷ সেখানে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে৷ এই সিরিজের ক্রীড়াসূচিও ঘোষিত ৷ ভারত প্রথমে অস্ট্রেলিয়া গিয়ে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ক্রীড়াসূচি অনুযায়ী ১১ অক্টোবর থেকে শুরু হত সিরিজ ৷ কিন্তু সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হতে পারে৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ার সম্ভবনা জোরালো ৷ কারণ এই মুহূর্তে যেরকম পরিস্থিতি তাতে অক্টোবরেই আইপিএল করানোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই৷ আর এরই সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারত অস্ট্রেলিয়া সিরিজের ওপর ৷
Read More
লকডাউন মানছে না কোচবিহার,পথে জেলাশাসক

লকডাউন মানছে না কোচবিহার,পথে জেলাশাসক

লকডাউন ঘোষণার পর ও কোচবিহার শহর এ কোনো প্রভাব পড়ে নি। কোচবিহারে লকডাউন শুধু খাতায় কলমে।বাস্তবের চেহারা সম্পুর্ন আলাদা। মাক্স ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ ।তবে দোকান পাট বন্ধ থাকলেও টোটো থেকে অটো এবং সরকারি বাস থেকে বেসরকারি বাস চলাচল ও লক্ষ্য করা গেলো রাস্তায় ।এই অবস্থায় শহরে লকডাউন করাতে পুলিশ নিয়ে রাস্তায় দেখা গেল জেলাশাসককে।
Read More
কোচবিহারের 10 লাখ ঘুষ কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

কোচবিহারের 10 লাখ ঘুষ কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

কোচবিহারের কুঞ্জবাড়ির এক শিক্ষকের কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাওয়া এবং হুমকি দেওয়ার কান্ডে অবশেষে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত রাজীব কর্মকার।কোচবিহার পুলিশ আজ ভোরে রাজীবকে গ্রেপ্তার করে। কিছুদিন আগেই ভারত ক্লাবের ওই সদস্য সহ আরো কিছু সদস্য মিলে কোচবিহারে বাস্তুজমি নেওয়া এক স্কুল শিক্ষককে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়ার দাবি জানায়।অন্যথায় শিক্ষককে বাড়ি ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে আসে দিলীপ শীল,কাঞ্চন হালদার,রঞ্জন চক্রবর্তী সহ ক্লাবের আরো কিছু দুস্কৃতীরা। ওই শিক্ষক অবশেষে কোতোয়ালি থানায় অভিযুক্তদের নামে এফআইআর করে।বাকি অভিযুক্তরা ধরা পড়লেও মূল অভিযুক্ত রাজীব কর্মকার পলাতক ছিল।
Read More
১৪ জুলাই থেকে খুলে যাচ্ছে কাশ্মীর

১৪ জুলাই থেকে খুলে যাচ্ছে কাশ্মীর

১৪ জুলাই থেকে খুলে যাচ্ছে কাশ্মীরও । তবে কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের । এখন শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীরে । ট্রেন ও সড়কপথ আপাতত বন্ধ । জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল পর্যটকের রিটার্ন টিকিট থাকা বাধ্যতামূলক । কতদিনের জন্য আসছেন তা জানাতে হবে । এয়ারপোর্টেই দেখাতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র । এয়ারপোর্টেই সমস্ত পর্যটকদের বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্যানিং করতে হবে। যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। রিপোর্ট নেগেটিভ এলে তবেই হোটেলের বাইরে পা রাখতে পারবেন পর্যটকরা ।
Read More
মেধা তালিকায় স্থান পেল না কলকাতার কোনও স্কুল

মেধা তালিকায় স্থান পেল না কলকাতার কোনও স্কুল

এবার মেধা তালিকায় স্থান পেল না কলকাতার কোনও স্কুল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেই কলকাতার কোনও পড়ুয়া।  কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। রাজ্যে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। পাশের নিরিখে শীর্ষ স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর। ছাত্রদের পাশের হার ৮৯.৮৭ শতাংশ ও ছাত্রীদের ৮৩.৪৮ শতাংশ। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি এবছর অর্থাৎ ১২.৭২ শতাংশ। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার।। যদিও  প্রথম তিনে থাকা ৬ জনই জেলার। প্রথম দশে ৮৪ জন
Read More
উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম  অঙ্কিত সরকার, দ্বিতীয়  রিঙ্কিনি

উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম অঙ্কিত সরকার, দ্বিতীয় রিঙ্কিনি

প্রকাশিত হল এবারের মাধ্যমিকের ফলাফল। উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার (৬৮৮)। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। এদিকে উত্তরবঙ্গে দ্বিতীয় তথা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। রিঙ্কিনি। জলপাইগুড়ি জেলা স্কুলের বরুনাদিত্য সাহা রাজ্যে অষ্টম ও শ্রেয়া নবম স্থান অধিকার করেছে।কোচবিহারের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র করন দত্ত এবছরের মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য সপ্তম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। দিনহাটা গোপালনগর এম. এস. এস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে দিনহাটার ঋতম বর্মন।
Read More
প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট,প্রথম বর্ধমানের অরিত্র পাল

প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট,প্রথম বর্ধমানের অরিত্র পাল

আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফল।প্রথম হয়েছে অরিত্র পাল । পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টটিটিউশনের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে দু’জন। এরা হল বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও কাটোয়ার অভীক দাস। ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ৩ জন। এদের মধ্যে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র, রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি রয়েছে। বীরভূমের অগ্নিভ সাহা চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ৪ জন। এরা হল দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, বর্ধমানের স্বস্তি সরকার, বাঁকুড়ার রশ্মিতা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাস মণ্ডল। সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। ১০…
Read More
বাড়তে  চলেছে ওষুধের দাম

বাড়তে চলেছে ওষুধের দাম

আগামী দিনে আরও একঝাঁক ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনুমতি পেলেই ওই দামবৃদ্ধি কার্যকর করা হবে। কিন্তু আর্থিক সঙ্কটের আবহে এই অনুমতি দেওয়া হবে কি না, সে নিয়ে সরকারের অন্দরেও দ্বিধা তৈরি হয়েছে। দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবং উৎপাদনের সঙ্গে যুক্ত সংগঠনগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে উপকরণ ও কাঁচামালের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে। ফলে অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের খরচ আর আয়ত্তে নেই। তাই সরকার যেন ওষুধের মূল্যের নিয়ন্ত্রণ সংক্রান্ত ঊর্ধ্বসীমা পরিবর্তন করে এবং অনুমোদন দেয় দামবৃদ্ধির। ওই অনুমোদন দিতে হলে ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অর্ডারের সংশোধন করতে হবে।…
Read More
ফেসবুক নিষিদ্ধ আধাসামরিক বাহিনীতে

ফেসবুক নিষিদ্ধ আধাসামরিক বাহিনীতে

ইতিমধ্যেই দেশের আধাসামরিক বাহিনী সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ এবং এনএসজিতেও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয়, অবরসপ্রাপ্ত সেনা কর্মীরাও ফেসবুক ব্যবহার করতে পারবেন না। কারণ, তাঁরাও সেনা বাহিনীর সংস্পর্শে থাকেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির নির্দেশ পাওয়ার পরেই মন্ত্রক সব বাহিনীকে এই নির্দেশ পাঠিয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে সকলের কাছে যাতে এই নির্দেশ পৌঁছে যায় তাও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠিতে। সেনা বাহিনীর সঙ্গে আধাসামারিক বাহিনীর যেহেতু নিয়মিত যোগ রয়েছে তাই দেশের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে ও তথ্য পাচার রুখতে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতীয় সেনা জওয়ান…
Read More