Blog

কঙ্গনার সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল

কঙ্গনার সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল

শিব সেনার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওতের সংঘাতে কঙ্গনাকেই সমর্থন জানালেন অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসিরাও। অযোধ্যায় আর স্বাগত নন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল। হনুমানগড়ি মন্দিরের পূজারী রাজু দাস বিএমসি-র পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘উদ্ধব ঠাকরে ও শিব সেনাকে আর অযোধ্যায় স্বাগত জানানো হবে না। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যার সন্ন্যাসিদের কড়া বিরোধিতার মুখে পড়বেন।’ বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, ‘রানাওতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার। কোনও কারণ ছাড়া এক মহিলাকে আক্রমণ এবং তাঁর অফিস ভাঙচুর করার মতো পদক্ষেপ শিব সেনার থেকে প্রত্যাশিত নয়।
Read More
আজকের দিনে আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ

আজকের দিনে আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ

আজ ১১ ই সেপ্টেম্বর, আজ থেকে প্রায় ১২৭ পূর্বে আজকের দিনে ১৮৯৩ সালে শিকাগোর ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বুক ফুলিয়ে বলেছিলেন, “আমি গর্বিত! কারণ আমি এমন এক ধর্মের মানুষ যা আমাদের বিশ্বকে সহনশীলতা আর গ্রহণশীলতা দুই'ই শিখিয়েছে । তিনি বলেছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, এবং সংকীর্ণতা পৃথিবী কে ধীরেধীরে হিংসাত্মক করে তুলছে । সভ্যতা কে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে । স্বামী বিবেকানদের ভারত পরিক্রমায় সমগ্র ভারতের সঙ্গে যে আত্মীয়তা গড়ে উঠেছিল, সে আত্মীয়তাবোধ আমাদের তথাকথিত শিক্ষিত সমাজে আজও দেখা যায়নি! স্বামীজি কে ছিলেন সমস্ত বিশ্বকে ব্রাহ্মণের আদর্শে দীক্ষিত করতে । সেদিন শিকাগো ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে স্বামীজি যা বলেছিলেন তার সেই অবিস্মরণীয় বাণী…
Read More
ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

শুক্রবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের তীব্রতা অনুভব করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ। সূত্রের খবর, সকাল ৯টা ১৫ নাগাদ উত্তরবঙ্গে অনুভূত হয় এই ভূমিকম্প। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। জানা গিয়েছে,ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালএর ইলাম নামক স্থানে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভিতরে এই কম্পন অনুভূত হয়। মাত্রা কম হওয়ায় সবজায়গায় কম্পন সমানভাবে অনুভূত হয়নি। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এমনটাই সূত্রের খবর
Read More
জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবার করোনায় আক্রান্ত

জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবার করোনায় আক্রান্ত

জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায় এবার করোনায় আক্রান্ত হলেন । গতকাল রাতে তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে এখবর জানিয়েছেন । সম্ভবত আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে লোকসভার অধিবেশন বসছে । সেই মতো আসন্ন বাদল অধিবেশন শুরুর আগে লোকসভার স্পিকার সব সাংসদদের কোভিড টেস্টের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন । আর সেই মতো নিজের সোয়াব টেস্টে রিপোর্ট পজিটিভ আসে । সাংসদের রিপোর্ট পজিটিভ আসতেই জলপাইগুড়ি জেলা বিজেপির শীর্ষস্থানীয় মহলে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সূত্রের খবর কিছুদিন আগেই দিল্লি থেকে উড়ে এসে জলপাইগুড়িতে দলের বিভিন্ন দলীয় সভায় অংশগ্রহণ করেছেন । সাংসদের সংস্পর্শে যারাই এসেছেন তাদের সবাইকে প্ৰয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও অনুরোধ করেছেন জয়ন্ত বাবু…
Read More
শিলিগুড়ির প্রিয়াঙ্কা সুযোগ পেল বাংলা সিনিয়র মহিলা দলে

শিলিগুড়ির প্রিয়াঙ্কা সুযোগ পেল বাংলা সিনিয়র মহিলা দলে

বাংলা সিনিয়র মহিলা দলে জায়গা করে নিল শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি। এখবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ক্রীড়া মহলে আনন্দের রেশ। শিলিগুড়ি থেকে ইতিমধ্যে রিচা ঘোষ ভারতীয় জাতীয় দলের সুযোগ পেয়েছে। সেও বর্তমানে বাংলা ও জাতীয় দলের নিয়মিত সদস্য। রিচার পর শিলিগুড়িরই আরেক মেয়ে প্রিয়াঙ্কা বাংলার সিনিয়র ক্রিকেট দল সুযোগ পেল। এতে খুশি প্রিয়াঙ্কা। জানা গেছে লকডাউনেও বেশ কিছুদিন ধরে কলকাতায় ভাড়া বাড়িতে ঘুঁটি গেড়ে অপেক্ষা করছিল ।অবশেষে সুযোগ এল বাংলা সিনিয়র দলে।এদিকে শিলিগুড়ির ক্রিকেট ক্লাব বা অনুশীলন ক্যাম্প থেকে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসায় খুশি ক্রিকেট কোচ এবং প্রশাসকরা । গত এক সপ্তাহের মধ্যে শাহবাজ, মিথিলেশ এবং প্রিয়াঙ্কার নাম জাতীয় ক্রিকেটে উঠে আসায়…
Read More
রেকর্ড হারে সংক্রমণ দেশে

রেকর্ড হারে সংক্রমণ দেশে

নয়াদিল্লি: দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১ জন। ফের রেকর্ড সংক্রমণ দেশে। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ৪৫ লক্ষ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১২০৯ জনের। এরমধ্যে অ্যাক্টিভ কেস ৯ লক্ষ ৪৩ হাজার ৪৮০। সুস্থ হয়ে উঠেছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৪ জন। দেশজুড়ে করোনার বিচারে মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের। এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছ, উপসর্গ থাকলেও Rapid Antigen Test-এ করোনা রিপোর্ট নেগেটিভ এলে ফের তাঁর কোভিড পরীক্ষা করাতে হবে। আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক।
Read More
কঙ্গনার অফিস আইনি হলে বড় ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে

কঙ্গনার অফিস আইনি হলে বড় ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে

মুম্বই: বুধবার অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিলাসবহুল অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিএমসি। শেষ পর্যন্ত বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে বিষয়টিকে থামানো গিয়েছে। বিএমসির দাবি মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার এই অফিস নাকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। আর তাই কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় বিএমসি। কঙ্গনার অফিস ভাঙার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতারাও। বিএমসি এর জবাব দিলেও, কঙ্গনার আইনজীবীর পক্ষ থেকে জবাবের জন্য সময় চাওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, যদি কঙ্গনার অফিস আইন মেনে নির্মাণ হয়েছে এমন প্রমাণিত হয়, তাহলে বিএমসির পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে জানিয়েছেন কঙ্গনার আইনজীবী। এ বছর জানুয়ারি মাসে এই অফিস উদ্বোধন করেন কঙ্গনা। নিজের…
Read More
রিয়া,শৌভিক সহ ছয় জনের জামিনের আবেদন খারিজ বিশেষ আদালত

রিয়া,শৌভিক সহ ছয় জনের জামিনের আবেদন খারিজ বিশেষ আদালত

মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার রিয়া, শৌভিক সহ ছয় জন, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, প্রয়াত অভিনেতার রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং ড্রাগ ডিলার আবদুল বসিত পরিহার এবং জাইদ ভিলাত্রার-র জামিনের আবেদন খারিজ করল সেশন কোর্ট। ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকবেন রিয়া। রিয়ার হয়ে সওয়াল শুরু করেন আইনজীবী সতীশ মানেশিন্ডে। তাঁর বক্তব্য, অন্যদের বয়ানের ওপর ভিত্তি করে রিয়াকে গ্রেফতার করা হয়েছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ খতিয়ে দেখতে তদন্ত নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিস্তারিত আসছে……
Read More
দ্বিতীয়বার প্রদেশ সভাপতির চেয়ারে বসেলেন অধীর চৌধুরী

দ্বিতীয়বার প্রদেশ সভাপতির চেয়ারে বসেলেন অধীর চৌধুরী

দ্বিতীয়বার প্রদেশ সভাপতির চেয়ারে বসে প্রথমেই তৃণমূলের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আপোষহীনের কথা মনে করিয়ে দিলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথম সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরী। তিনি জানালেন, করোনা গেলেই তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে কংগ্রেস। একই সঙ্গে দলের শক্তি বৃদ্ধি করতে দলবদলিদের ফিরে আসার বার্তা দিয়েছেন অধীর চৌধুরী। অধীর আরও জানিয়ে দিয়েছেন, বুধবার রাতে সনিয়া গান্ধী সরাসরি তাঁকে ফোন করে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোটে সিপিএম তথা বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী সমঝোতা বা জোট অটুট থাকবে। এদিন নতুন উদ্যোমে দলীয় কর্মীদের লড়াইয়ে নামার বার্তা দিয়েছেন অধীর চৌধুরী। বাংলার…
Read More
লকডাউনের দিনে দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ অফিসার

লকডাউনের দিনে দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ অফিসার

লকডাউনের ভোরে দুর্ঘটনায় প্রাণ গেল কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়। শুক্রবার লকডাউনের দিন সাতসাকেল ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। সাতসকালে দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। তিনি বর্তমানে রাজ্য পুলিশের ১২ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডিং অফিসার ছিলেন। বেহালা পর্ণশ্রীর বাসিন্দা ওই অফিসারের পোস্টিং ছিল শিলিগুড়িতে। ওই পুলিশ আধিকারিক–সহ ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর। দেহ তিনটি হুগলির ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। ২০১০ সালে উত্তর বন্দর থানায় ওসি হন তিনি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর যে অফিসারদের কলকাতা থেকে…
Read More