Blog

অভিনেতা পরেশ রাওয়াললের মুকুটে নতুন পালক

অভিনেতা পরেশ রাওয়াললের মুকুটে নতুন পালক

লোকসভার প্রাক্তন সাংসদ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল ভারতের স্বনামধন্য এবং সবচেয়ে সম্মানীয় থিয়েটার ট্রেনিংয়ের স্কুল ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান পদে নিযুক্ত হলেন। অভিনেতা এদিন জানান যে, এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং তবে একই সঙ্গে খুবই আনন্দের। ১৯৫৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমির তরফে এই অভিনয় শেখার স্কুল গড় তোলা হয়েছিল। মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল পরেশ রাওয়ালকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। এনএসডি-র প্রধানের পদের দায়িত্ব পাওয়ার জন্য অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি।
Read More
অভিশপ্ত বেইরুটে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

অভিশপ্ত বেইরুটে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

লেবাননের বেইরুটের বন্দর এলাকায় ভয়ঙ্কর আগুনের দৃশ্য এখনও স্পষ্ট। শতাধিক মানুষের মৃত্যুর ঘা এখনও দগদগে। সেই বেইরুটেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ। লেবাননের সেনাবাহিনী জানিয়ছে, টায়ার ও তেল রাখার গুদামে আগুন লেগে যাওয়াতেই এই ঘটনা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে আর্মি হেলিকপ্টার। ছুটে গিয়েছে দমকলকর্মীরা। ওই এলাকার সমস্ত অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে।
Read More
শুভ্রজিতের মৃত্যুতে হাসপাতালকে জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

শুভ্রজিতের মৃত্যুতে হাসপাতালকে জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

উত্তর ২৪ পরগনার ইছাপুরের উচ্চমাধ্যমিকের ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেলঘড়িয়ার মিডল্যান্ড হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। গত ১০ জুলাই মৃত্যু হয় শুভ্রজিতের। একটি নয়, দু’টি নয়, তিন-তিনটি সরকারি-বেসরকারি হাসপাতাল সেদিন ফিরিয়ে দিয়েছিল শ্বাসকষ্টে ছটফট করতে থাকা ১৮ বছরের সদ্যতরুণকে। একমাত্র সন্তান যাতে চিকিৎসাটুকু পায়, সে জন্য শেষে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এসে আত্মহত্যা করার হুমকি দেন বাবা-মা। চাপের মুখে ভর্তি হলেও, প্রাণে বাঁচেনি ইছাপুরের ছেলেটি। তারপরেই চিকিৎসায় গাফিলতি ও ময়নাতদন্তের দাবি নিয়ে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী,…
Read More
আবারও জলপাইগুড়ি  বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি মনোনীত হলেন রশিদুল আলম

আবারও জলপাইগুড়ি বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি মনোনীত হলেন রশিদুল আলম

আবারও জলপাইগুড়ি জেলার বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি পদে মনোনীত হলেন রশিদুল আলম। এর আগেও তিনি প্রায় ৩ বছর ওই পদ সামলেছেন। জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জলপাইগুড়ি সংখ্যালঘু ভোটকে টানতে রশিদুল আলমকেই সভাপতি রেখে দিল জেলা বিজেপি। জলপাইগুড়ি বিজেপি দলের গোষ্ঠীকোন্দল এমনিতেই চিন্তায় ফেলেছে বিজেপি নেতাদের। তাই মাইনরিটি সেলে নতুন মুখ না নিয়ে এসে রশিদুল আলম কেই রেখে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় জেলার শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর রশিদুলকেই দায়িত্বে রেখে জেলার সংখ্যালঘু ভোটকে আরো সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। এদিকে পুনরায় জেলার সভাপতির দায়িত্ব পেয়ে রশিদুল আলম জানিয়েছে দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযোগ্য পালনে তিনি চেষ্টা করবেন।…
Read More
তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ,

তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ,

তুফানগঞ্জে দেওচড়াই অঞ্চল সভাপতির পদ নিয়ে গোষ্ঠী সংঘর্ষ বাঁধল । জখম প্রায় কুড়ি । সূত্রের খবর এই গোষ্ঠী সংঘর্ষে কোচবিহারে ফের একবার রবি ঘোষ ও পার্থপ্রতিম রায়ের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এল । নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীর বক্তব্য কোচবিহারে অঞ্চল সভাপতির পদ নিয়ে জেলার শীর্ষনেতৃত্বের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন । জানা গিয়েছে গত দুদিন আগে তুফানগঞ্জে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এসে দেওচড়াই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করতেই এলাকায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ । সূত্রের খবর অঞ্চল সভাপতি ফারুক মন্ডলকে সরিয়ে দিয়ে উন্নয়ন মন্ত্রী মজিবুর রহমানকে নতুন করে অঞ্চল সভাপতি ঘোষণা করে । দলের একাংশের অভিযোগ জেলার সভাপতি…
Read More
৪ অক্টোবর টেলিকাস্টে হবে বিগবস ১৪

৪ অক্টোবর টেলিকাস্টে হবে বিগবস ১৪

মুম্বই: শুরু হতে চলেছে বিগবস ১৪। এই শো গত বছর সব থেকে বেশি টিআরপি পেয়েছিল। বিগবসে সলমন খানের পারিশ্রমিক ১৪ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা নেওয়ার জন্য সমালোচিতও হয়েছেন সল্লুভাই। তবে তাঁর জন্যই এই শোয়ের টিআরপি সবচেয়ে বেশি। যেহেতু করোনা থাবা বসিয়েছে দেশে তাই এই শো শুরু হতে অনেকটা দেরি হচ্ছে। বিগবস কতৃপক্ষ জানিয়েছিল অক্টোবরের তিন তারিখ থেকে টেলিকাস্ট হবে এই শোয়ের।  কিন্তু এখন সেই সিদ্ধান্তও বদল করলেন তাঁরা। তিন তারিখের বদলে ৪ অক্টোবর থেকে দেখানো হবে বিগবস ১৪। এই শোয়ের জন্য ইতিমধ্যেই নেহা শর্মা, নিয়া শর্মা, পবিত্র পুনিয়া, নিশান্ত সিংয়ের মতো অভিনেতাদের নাম সামনে এসেছে। এবছর করোনার জন্য ঘরে…
Read More
আজ আদালতে রিয়ার জামিনের আর্জি

আজ আদালতে রিয়ার জামিনের আর্জি

নয়াদিল্লি: মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ আদালতে রিয়ার জামিনের আবেদন জানাবেন তাঁর আইনজীবী। আইনজীবী মহলের একাংশের মতে, রিয়ার জামিনের আবেদনে যে সওয়ালগুলি রয়েছে তা আদালতে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এনসিবিকে। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী টুইটারে তিনি লেখেন, 'রাজনৈতিক বসদের খুশি করতে নিজেদের কাজ করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। সমুদ্র মন্থন করে অমৃতের জায়গায় মাদক তুলে এনেছে।' অধীরই প্রথম, যিনি সরাসরি প্রশ্ন তুললেন তদন্ত নিয়ে।
Read More
কঙ্গনার নামে পুলিশে কেস ফাইল করা হল

কঙ্গনার নামে পুলিশে কেস ফাইল করা হল

মুম্বই: শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করায় কঙ্গনার নামে পুলিশে এফআইআর করা হল। এই অভিযোগটি ঠাকরে করেননি, করেছেন হাইকোর্টের উকিল নিতিন মানে। তবে কঙ্গনা সেপ্টেম্বরের ৯ তারিখ 'ঠাকরেকে মুভি মাফিয়াদের সঙ্গে জুড়ে চ্যালেঞ্জ করেছেন। এই সূত্র ধরেই অভিনেত্রীর নামে কেস ফাইল করা হয়। ঘটনার সূত্রপাত দিনয়কয়েক আগে। বলিউডে নেপোটিজম এবং মাদক চক্র নিয়ে সরব কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। মুম্বইবাসীর ভাবাবেগে আঘাত করে এই মন্তব্য, এই যুক্তিতে প্রতিবাদে মুখর হয় শিবসেনা। মুম্বইয়ের দিকে আঙুল তুলতে সঞ্জয় সপাটে বলেন,…
Read More
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মচারী ফেডারেশনের

কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মচারী ফেডারেশনের

কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা । জানা গিয়েছে এদিন জেলাশাসকের দফতরে এই বিক্ষোভ কর্মসূচি হয় । াদের অভিযোগ কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ওপর জোর করে অবসর চাপিয়ে দিচ্ছে ।তারা আরো দাবি জানিয়েছেন ৫০ বছরের বেশি কর্মচারীদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না ইত্যাদি দাবিগুলি নিয়ে এদিন এই কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখায়। সংগঠনের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব জানান, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার আবেদন জানানো হয়েছে।
Read More
“আদিপুরুষ” এর মধ্য দিয়ে পর্দায় ফিরছেন অনুষ্কা

“আদিপুরুষ” এর মধ্য দিয়ে পর্দায় ফিরছেন অনুষ্কা

২০১৮ সালে জিরো ছবিটি ছিল আনুষ্কা শর্মার করা শেষ ছবি । তারপর আনুষ্কা কে অভিনেত্রী হিসেবে খুব একটা দেখা যায়নি বড়পর্দায়। তবে দেখা মিলেছে তার প্রযোজক সত্তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার গর্ভবতী হওয়ার খবর। জানা গিয়েছে মেটার্নিটি ব্রেকের পর স্বমহিমায় বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। খবর মিলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটিতে সীতার চরিত্র দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। প্রাচীন মহাকাব্য রামায়ণ এর উপর ভিত্তি করে 'আদিপুরুষ' ছবিটি তৈরি হতে চলেছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার এবং বাহুবলী খ্যাত প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রের অনুষ্কা শর্মা কে কাস্ট করার কথা ভাবছেন পরিচালক। এই…
Read More