Blog

চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পুনম পাণ্ডে

চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পুনম পাণ্ডে

নিজের জীবনের স্বপ্নের পুরুষের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পুনম পাণ্ডে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর জানান পুনম। বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব এই তারকা। করোনা আবহে গত জুলাই মাসে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন পুনম। আর এবার গোপনে বিয়ের পর্ব সেরে ফেললেন পুনম। বর পেশায় ফিল্মমেকার স্যাম বম্বে। বিয়ের পোশাকে ছিল রঙ মিলান্তির ছোঁয়া। নীল রঙের ভেলভেট লেহেঙ্গায় সেজেছিলেন পুনম। অন্যদিকে স্যামকে পাওয়া গেল গাঢ় নীল ভেলভেট বন্ধগলায়। বিয়ের পর মিসেস বম্বে হিসাবে নিজের পরিচয় দিয়ে নায়িকার দাবি,'আগামী সাতটা জন্ম আমি তোমার সঙ্গে কাটাতে চাই'।
Read More
গ্রেপ্তার হতে পারে কঙ্গনা

গ্রেপ্তার হতে পারে কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের তরজা এখন তুঙ্গে। উদ্ভব ঠাকরেকে চ্যালেঞ্জ ছুড়েছেন কঙ্গনা। আর তার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ঠাকরে সরকার। কয়েক দিন আগেই শেখর সুমনের ছেলে অধ্যয়ন কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে এসেছেন। এক সময় এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক দিন ধরেই বলিউডের মাদকচক্র যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। ভিকি কৌশল, রণবীর সিংয়ের নাম করে ড্রাগ টেস্ট করানোর কথা বলেছেন। তবে কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে আসতেই এবার উদ্ধব ঠাকরে সরকার নতুন পদক্ষেপ নিল। কঙ্গনার ড্রাগচক্রের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগে মহারাষ্ট্রের গৃহমন্ত্রালয় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে। 
Read More
নিট পরীক্ষার আগেই দেহ উদ্ধার গঙ্গার ঘাটে

নিট পরীক্ষার আগেই দেহ উদ্ধার গঙ্গার ঘাটে

শুক্রবার ১১ই সেপ্টেম্বর সকালে কোন্নগরের নিখোঁজ নিট পরীক্ষার্থী অভীক মন্ডলের মৃতদেহ উদ্ধার হল ভদ্রকালী গঙ্গার ঘাট থেকে। স্থানীয় মানুষজন গঙ্গার ধারে এক অজানা যুবকের মৃতদেহ দেখতে পান। উত্তরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল এই পরীক্ষার্থী। মঙ্গলবার সন্ধেবেলা পাড়ার একটি সাইবার কাফে থেকে তার নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে বেরিয়েছিল অভীক। কিন্তু রাত ন’টা বেজে গেলেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু হয় । বেশি রাতে কোন্নগরের গঙ্গার ঘাট থেকে অভীকের সাইকেল উদ্ধার হয়। অভীকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশের কর্মী। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিলো তার। ১৩ তারিখ রবিবার কলকাতার মিন্টো…
Read More
কংগ্রেস নেত্রীকে আক্রমন কঙ্গনা রানাওয়াতের

কংগ্রেস নেত্রীকে আক্রমন কঙ্গনা রানাওয়াতের

 এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমন কঙ্গনা রানাওয়াতের। উদ্ভব ঠাকরেকে আক্রমন শানানোর পর আজ জোটসঙ্গী কংগ্রেসের প্রতি ক্ষোভ উগড়ে দেন বলিউডি কুইন। এদিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উদ্যেশ্যে ট্যুইট করে জানিয়েছেন 'ইতিহাস আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে৷' অভিনেত্রীর অভিযোগ,  হয়রানির জন্যই তাঁর অফিস ভাঙতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার৷ যেহেতু কংগ্রেসও মহারাষ্ট্রের জোট সরকারে রয়েছে, সেই কারণেই সনিয়াকে আক্রমণ করেছেন কঙ্গনা৷ ট্যুইটারে সনিয়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, 'সম্মানীয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিজি, যে ভাবে আপনার সরকার আমার সঙ্গে ব্যবহার করছে, একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন? বি আর আম্বেদকর সংবিধানে যে নীতিগুলি আমাদের দিয়েছেন, সে গুলি অনুসরণ করার…
Read More
শিশু মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হাসপাতাল, বিক্ষোভ

শিশু মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হাসপাতাল, বিক্ষোভ

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ইংরেজবাজার থানার মিলকি গ্রামীণ হাসপাতালে । হাসপাতালের সামনে প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের শোভানগরের মাদিয়া এলাকার বাসিন্দা মনীষা রায় নামক এক গৃহবধূ বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন । শুক্রবার সকালে সে গৃহবধূ সদ্যজাত সন্তানের জন্ম দিলেও পরবর্তীকালে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় সন্তানের মৃত্যু দেহ । এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । পরবর্তীকালে ক্ষুব্দ জনগণ মারমুখী হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইংরেজবাজার থানার পুলিশ ।পুরো ঘটনার…
Read More
জলপাইগুড়িতে লকডাউন অমান্য করে দোকান-পাট খুলল

জলপাইগুড়িতে লকডাউন অমান্য করে দোকান-পাট খুলল

সরকারের তরফ থেকে নির্ধারিত মাসিক লকডাউনের আজ দ্বিতীয় দিন । সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন । তবে শুক্রবার লকডাউন অমান্য করে জলপাইগুড়িতে খোলা থাকতে দেখা গেছে মাছ মাংসের দোকান । শহরের তিস্তা বাঁধের উপর বসেছে এই দোকান বলে জানা গিয়েছে । লকডাউনের জেরে অনেক ব্যবসায়ীকে দেখতে হয়েছে ক্ষতির মুখ। কতদিনই বা বাড়িতে বসে থাকা যায় । এই দিন এই মাছ মাংসের দোকানে দেখা গিয়েছে ক্রেতাদের ভিড় এমনকি ছিপ হাতে মাছ ধরতে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় । এই দিন লকডাউন এ শহরজুড়ে পুলিশের তৎপরতা খুব একটা নজরে পড়েনি বললেই চলে ।
Read More
লকডাউনে খাবার বিতরণ  মন্দির কমিটির

লকডাউনে খাবার বিতরণ মন্দির কমিটির

শুক্রবার মাসিক লকডাউন এর দ্বিতীয় দিনে শহরের করুন করো না পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জলপাইগুড়ি জেলার অন্তর্গত রায়কত পাড়ার দক্ষিণমুখী হনুমান মন্দির কমিটির উদ্যোগে বিতরণ করা হয় খাদ্যদ্রব্য । সূত্রের খবর এইদিন জলপাইগুড়ি সদর হাসপাতালে মাদার এন্ড চাইল্ড হাবে ভর্তি থাকা রোগীদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় রান্না করা খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্যের সাথে সাথে দেওয়া হয় মাস্ক এবং জলের বোতল । উদ্যোক্তারা আরও জানিয়েছেন যে, তারা আগামী কাল অর্থাৎ শনিবার পুনরায় খাদ্য বিতরণ করবেন ।
Read More
টাকা দিলেই পাশ, দুর্নীতির অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

টাকা দিলেই পাশ, দুর্নীতির অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

পরীক্ষায় পাশ হতে লাগবে দশ হাজার টাকা ।এই দশ হাজার টাকা দিলেই এভারেজ নম্বর দিয়ে পাস করিয়ে দেবে এক অধ্যাপক । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে এখন এমনি অডিও ক্লিপকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি টাকা দিলেই ডিগ্রি পাশের সার্টিফিকেট হাতে? এখবর সামনে আসতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্রের খবর ওই অডিও ক্লিপে কলেজের এক ছাত্রীর সঙ্গে কোনো এক কলেজ অধ্যাপকের কথোপকথনে দশ হাজার টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার কথা শোনা গেছে । আরো অভিযোগ যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে নম্বর এবং পাশ করিয়ে দেওয়ার বিশাল চক্র কাজ করছে বলেও অভিযোগ । এই ঘটনায় শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।…
Read More
হাসপাতালে ভর্তি অসুস্থ মন্ত্রী রামবিলাস পাসোয়ান

হাসপাতালে ভর্তি অসুস্থ মন্ত্রী রামবিলাস পাসোয়ান

শুক্রবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ান নিজেই টুইট করে জানিয়েছেন একথা। তিনি লেখেন, “করোনা পরিস্থিতিতে খাদ্যমন্ত্রী হিসেবে নিরন্তর নিজের সেবা প্রদান করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এরইমধ্যে শরীর খারাপ লাগে, হাসপাতালে যাই এবং চিকিত্‍সা করাচ্ছি। আমার খেয়াল রাখার পাশাপাশি ও দলেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছে ছেলে চিরাগ”। দলের সম্পূর্ণ দায়িত্ব এখন ছেলে চিরাগের কাঁধেই।
Read More
নয় লক্ষ টাকা নিয়ে পলাতক দোকানের কর্মচারী

নয় লক্ষ টাকা নিয়ে পলাতক দোকানের কর্মচারী

শিলিগুড়িতে বিশ্বাসভঙ্গ করে দোকানের নয় লক্ষ টাকা নিয়ে পলাতক কর্মচারী । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সেবক রোডের একটি মার্বেল দোকান থেকে । জানা গিয়েছে এমাসের গত ৯ তারিখ প্রতিদিনের মতো দোকানের ক্যাশ নিয়ে ব্যাংকে ডিপোজিট করতে গিয়ে ফেরার ওই দোকানের কর্মচারী সঞ্জীব মহন্ত । মালিক জানিয়েছে ওই কর্মচারীর নাম সঞ্জীব মহন্ত , সে শিলিগুড়ির অশোক নগরের বাসিন্দা । দীর্ঘদিন ধরে দোকানের এই বিশ্বস্ত কর্মচারীর এমন ক্রিয়াকলাপে অবাক দোকানের মালিক কর্তৃপক্ষ । দোকানের মালিক ভক্তিনগর থানায় এফআইআর করেছে । এদিকে মালিকের ৯ লক্ষ টাকা নিয়ে পলাতক ওই যুবকের কোনো খোঁজ মেলেনি ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More