Blog

কৃষি বিলের প্রতিবাদে  বিক্ষোভ মালদায়

কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ মালদায়

  মোদি সরকারের কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । শনিবার সকালে তৃণমূলের জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন পুরাতন মালদা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট সূর্যাপুর এলাকার বাইপাস সড়কের ধারে জমির আলে কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি । কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে মোদি সরকারের তুমুল সমালোচনা করে বিক্ষোভকারী তৃণমূল নেতারা । এদিন বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, কৃষি বিল তৈরি করে কৃষকদের স্বাধীনতা কেড়ে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার । আগামী দিনে কৃষকদের চরম সঙ্কটের মুখে পড়তে হবে ।
Read More
ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন মন্ডলঘাটের প্রকাশ রায়

ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন মন্ডলঘাটের প্রকাশ রায়

এলাকার প্রতিভাধর খেলোয়াড় তুলে আনতে লকডাউনের মাঝেই ফুটবল কোচিং করাচ্ছেন জলপাইগুড়ির মন্ডলঘাটের তরুণ যুবক প্রকাশ রায়। তিন বছর মোহনবাগান ক্লাবে মিড ফিল্ডার হয়ে খেলে আসা প্রকাশ রায় লকডাউনে বাড়ি ফিরে এসে স্থানীয় কচিকাঁচাদের প্রশিক্ষণ দিচ্ছেন "ডি" লাইসেন্স ধারী প্রকাশ। গোয়ালিয়রে পড়াশোনা করতে করতে ফুটবলের টানে কোচিং লাইসেন্স অর্জন করে রাজবংশী ঘরের ছেলে প্রকাশ রায়। বর্তমানে তিনি বাড়ির স্থানীয় এক ক্লাবমাঠে ফুটবল খেলোয়াড়দের হাতেখড়ি শেখাচ্ছেন। বছর আঠাশের যুবক প্রকাশের কথায় স্থানীয় নতুন প্রতিভাধর ফুটবল খেলোয়াড় তৈরী করাই তার উদ্দেশ্য। ভবিষ্যতে আরো বড় কোচিং সেন্টার খোলার পরিকল্পনাও তার রয়েছে।
Read More
”নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে” কটাক্ষ  বিজেপি নেতা সায়ন্তন বসুর

”নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে” কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর

নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে এই কথাতেই আজ সাংবাদিক সম্মেলনে বিরোধীদল গুলিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে আরো জানিয়েছেন সত্তর বছরের বেশি সময় ধরে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় নি। এই কেন্দ্রীয় সরকারই কৃষকদের তাদের প্রাপ্য ও স্বাধীনতা দেওয়ার কাজ করছে। আর অহেতুক বিরোধী দলগুলি এনিয়ে রাজনীতি করছে। তিনি আরো দাবি করেছেন এই বিলের ফলে চাষী তার ফসল নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে বাধ্য থাকবে না, যেকোনো জায়গায় বেশি দামে কৃষক তা বিক্রি করে লাভ করতে পারবে। এছাড়াও এমএসপি বিষয়টিও কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে।
Read More
গানের তালে দার্জিলিংয়ে খোশ মেজাজে মনামী

গানের তালে দার্জিলিংয়ে খোশ মেজাজে মনামী

আনলক পর্বে খুলে গিয়েছে পাহাড়। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর দার্জিলিংয়ে খোশ মেজাজে মনামী ।তিনি ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিং-এর অলিতে গলিতে ।মনামী ঘোষ বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ । সেই সঙ্গে ঘুরতে  যেতেও তিনি খুব পছন্দ করেন । আর তাই জন্যই করোনা ভয় কাটিয়ে ঘুরে ফেললেন দার্জিলিং । তাঁর চোখ দিয়ে তুলে ধরলেন এই শহরের আর এক রূপ । বাহারি সোয়েটারে আগেই বেশ অনেকগুলো ছবি পোস্ট করে থাকলেও এবারে একটা স্লো মোশন ভিডিও পোস্ট করলেন মনামী । কেভেন্টার্স, গ্লেনারি তে বসে খাবার এনজয় করাই হোক বা দূরে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যই হোক, বা হোক ম্যালের পায়রার ঝাঁকের সঙ্গে ছুটে বেড়ানো।   মনামীর…
Read More
একশো দিনের টাকা নিচ্ছে মৃত ব্যক্তি! ডেপুটেশন নাগরিক মঞ্চের

একশো দিনের টাকা নিচ্ছে মৃত ব্যক্তি! ডেপুটেশন নাগরিক মঞ্চের

একশো দিনের টাকা খাচ্ছে মৃত ব্যক্তি! তাও আবার একটি জব কার্ডে নয়, তিন তিন টি জবকার্ডে টাকা হাতিয়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। এই দুর্নীতির বিরুদ্ধে আজ গ্রাম পঞ্চায়েতে প্রধানকে ডেপুটেশন দিল নাগরিক মঞ্চ। নাগরিক মঞ্চের তরফ এ প্রফুল্ল চন্দ্র রায় বলেন সাত বছর আগে মৃত ব্যক্তির নামে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে এমনকি ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নিচ্ছে ‌।তারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে একটি বিক্ষোভ কর্মসূচিও করেন এবং গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত যারা এই অসৎ কাজে লিপ্ত আছেন তাদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেবার দাবি…
Read More
কৃষিবিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হাঁটলেন অশোক -গৌতম

কৃষিবিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হাঁটলেন অশোক -গৌতম

কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের পৃথক পৃথক দুটি মিছিলে হাঁটলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য । গত কয়েকদিন ধরেই কৃষি বিল নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । সারা রাজ্যে বামফ্রন্ট -তৃণমূল-কংগ্রেস কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে । সেইমতো শিলিগুড়িতে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে নামল তৃণমূল এবং বামফ্রন্ট । অশোক ভট্টাচার্য এদিন সাংবাদিকদের জানিয়েছেন এই কৃষক বিরোধী সরকারের মুখোশ খুলে গেছে । এদের আর বেশিদিন নেই। তাঁর আরো অভিযোগ বিজেপির সরকার কর্পোরেটদের সুবিধা দেখছে । সাধারণ কৃষকদের পথে বসানোর চক্রান্তের বিরুদ্ধে বামফ্রন্ট লড়ছে লড়বে ।
Read More
কৃষি বিলের বিরুদ্ধে পথ অবরোধ করল বামফ্রন্ট

কৃষি বিলের বিরুদ্ধে পথ অবরোধ করল বামফ্রন্ট

সারা দেশ জুড়ে বর্তমানে কৃষি বিল নিয়ে উত্তাল বিরোধীরা । কিছুদিন আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে কৃষি বিল ।সেই বিল নিয়ে প্রথম থেকেই বিরোধীরা প্রতিবাদ করে আসছে । বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল দেশের কৃষকদের আরো ক্ষতিগ্রস্ত করবে । কৃষক বিরোধী বিল নিয়ে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি ।কৃষি বিলের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা জুড়ে আন্দোলনে নামলো বামফ্রন্ট। কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি বিল পাশ করেছে আর এই কৃষি বিলের বিরুদ্ধে এদিন আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে এক ঘণ্টা পথ অবরোধ করল বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে কালচিনি নিমতি মোড় এলাকায় পথ অবরোধ করা…
Read More
কর্মহীন হয়ে অবসাদে ভুগে আত্মহত্যা পরিযায়ী শ্রমিকের ইটাহারে

কর্মহীন হয়ে অবসাদে ভুগে আত্মহত্যা পরিযায়ী শ্রমিকের ইটাহারে

লকডাউনে কাজ হারিয়ে দীর্ঘদিন অবসাদে ভুগে শেষমেশ আত্মহত্যা ইটাহারের এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জয়নাল আলী । তিনি ইটাহারের সুবর্নপুর এলাকার বাসিন্দা । পরিবার সূত্রে জানা গেছে লকডাউনে হরিয়ানা থেকে বাড়ি ফিরে দীর্ঘদিন কর্মহীন ছিলেন তিনি । এলাকায় কাজ না মেলায় পরিবারকে দুমুঠো অন্নের সংস্থান করতে পারছিল না জয়নাল। তার ছেলে এবং স্ত্রী কোনো রকমে কষ্ট করে সংসারের খরচ চালাচ্ছিল। এই অভাব অনটন সহ্য করতে না পেরেই এদিন সকালে বিষপান করে আত্মহত্যা করে । মৃতদেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে কর্মহীন পরিযায়ী শ্রমিকের আত্মহত্যাতে শোকের ছায়া এলাকাজুড়ে । স্থানীয়দের দাবি জয়নাল আলী বাড়ি ফিরে…
Read More
আজ কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যজুড়ে

আজ কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যজুড়ে

সারা দেশ জুড়ে বর্তমানে কৃষি বিল নিয়ে উত্তাল বিরোধীরা । কিছুদিন আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে কৃষি বিল ।সেই বিল নিয়ে প্রথম থেকেই বিরোধীরা প্রতিবাদ করে আসছে । বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল দেশের কৃষকদের আরো ক্ষতিগ্রস্ত করবে । কৃষক বিরোধী বিল নিয়ে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি । এই বিলের বিরুদ্ধে আজকের প্রতিবাদকে সমর্থন করেছে বিরোধী সবপক্ষ । রাজ্যের পাশাপাশি পাঞ্জাব,হরিয়ানাতেও চলছে বিক্ষোভ। সেখানে "রেল রোকো"র ডাক দিয়েছে রাজ্যের কৃষক ও শ্রমিক সংগঠনগুলি ।গোটা রাজ্যের পাশাপাশি এদিন কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে মালদা জেলা জুড়েও আন্দোলন সংগঠিত করা হয়।তারই অঙ্গ হিসাবে…
Read More
পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক পর্যটন মন্ত্রী গৌতম দেবের

পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক পর্যটন মন্ত্রী গৌতম দেবের

করোনা আবহেও দুর্গাপূজা নিয়ে গতকালের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত রাজ্যের ক্লাবগুলি। তারই প্রস্তুতি হিসেবে আজ নিজের বিধানসভা এলাকার ক্লাবগুলিকে নিয়ে প্রারম্ভিক বৈঠক করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । জানা গেছে এদিন মন্ত্রী তাঁর বিধানসভা ক্ষেত্রের চারটি অঞ্চলের ২০ টি পূজা কমিটি এবং আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির ১৪ টি ওয়ার্ডের ৪৬ টি পূজা কমিটির সঙ্গে বৈঠক করেন । মোট এই ৬৬ টি পূজা কমিটি কোনোটি ১০ বছর, ৮ বছর আবার কোনোটি ৫ বছর ধরে পুজো করে আসছে । এদের মধ্যে বেশির ভাগই মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত । পুজোর পারমিশন না থাকাতে তারা নিজেদের উদ্যোগে এই পূজা গুলো করে থাকে। তাদের যাতে…
Read More