Blog

রক্তদান শিবিরের আয়োজন  সঙ্ঘের ছাত্রসংগঠন  এবিভিপির

রক্তদান শিবিরের আয়োজন সঙ্ঘের ছাত্রসংগঠন এবিভিপির

কোভিড পরিস্থিতিতে উত্তরবঙ্গের ব্লাড ব্যাংকগুলোতে দেখা দিয়েছে রক্তসংকট । এই পরিস্থিতিতে এই মহামারিতেও রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সঙ্ঘের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । জানা গিয়েছে ধুপগুড়ি এবিভিপি ইউনিটের পক্ষ থেকে এই রক্তদান কর্মসূচির আয়োজন ।এদিন এই শিবিরে প্ৰায় ৬৮ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন । ইউনিটের পক্ষ থেকে জানা গেছে স্বাস্থ্যবিধি মেনে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এবিভিপির কার্য্কর্তারা
Read More
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে মুকুল রায়

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে মুকুল রায়

রাজ্যের বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বাংলার মুকুল রায়কে। আর এভাবেই বাংলাকে চমক দিল কেন্দ্রীয় বিজেপি কমিটি । দীর্ঘদিন ধরে মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা কল্পনা চলে । আজ সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দলে বসিয়ে রাজ্যকে নতুন বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ দিন নীরবে দলের জন্য ঘুঁটি সাজিয়েছেন । লোকসভা ভোটে বাংলায় বিজেপির অবস্থান বদলে দিয়েছে তাঁর কবজির জোর। এবার সেই সাফল্যেরই পুরস্কার পাচ্ছেন মুকুল রায়। শনিবার মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে বেছে নিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি যুগ্ম সাধারণ…
Read More
কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মাটিকুন্ডায়

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মাটিকুন্ডায়

লাগাতার ভারী বৃষ্টির স্রোতে ভেঙে গিয়েছে কালভার্ট। কালভার্ট ধ্বসে যোগাযোগের একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্ত। ফলে মাটিকুন্ডা থেকে রামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকদিনের ভারী বর্ষণে রামগঞ্জ থেকে মাটিকুন্ডা।যাওয়ার রাস্তাটি ভেঙে যাতায়াত বন্ধ। আর এর ফলে দুই এলাকার প্রায় হাজার দশেক গ্রামবাসী সমস্যায় পড়েছে। ইসলামপুর ব্লকের গোবিন্দপুর এবং মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। এক টানা বৃষ্টিতে এমন অবস্থা হতে পারে তা কখনো কল্পনাক করেননি এলাকার সাধারণ মানুষ। এর পাশাপাশি ভেঙেছে ইলেকট্রিক পোল এবং ভাঙ্গন শুরু হয়েছে চা বাগানে ও ওই অঞ্চলের কৃষি জমিতেও। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
Read More
ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

 এনসিবি’র জেরার মুখে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করে নিলেন দীপিকা পাড়ুকোন । তবে মাদক সেবনের কথা স্বীকার করেননি বলে জানা গিয়েছে । সূত্রের খবর, দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা কার্যত স্বীকার করে নিল । তবে এর সঙ্গে তিনি এও জানিয়েছেন, মাদক সেবন তিনি করেননি ।আগেই জানা গিয়েছিল, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা । সেখানে ড্রাগস নিয়েই কথাবার্তা হত । সেই গ্রুপে ছিলেন করিশ্মা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহাও । সেই গ্রুপে মাদক সংক্রান্ত কথা বললেও মাদক গ্রহণ করেননি বলেই দাবি তুলেছেন নায়িকা ।
Read More
আগামী ২৪ ঘন্টা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর

আগামী ২৪ ঘন্টা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর

আগামী আরও ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাত থেকে রেহাই মিলছে না উত্তরবঙ্গবাসীর। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আবারো নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত জনজীবন । শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা সহ সমস্ত জেলায় জল জমার খবর মিলছে। জলস্তর বেড়েছে মহানন্দা, তিস্তা, তোর্ষা সহ উত্তরের সমস্ত নদীগুলোতে। এমন অবস্থায় আরো ভারী বৃষ্টির সম্ভাবনায় চিন্তিত মানুষেরা।
Read More
স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল দুই বোন

স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল দুই বোন

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই কন্যা সন্তানের । এই ঘটনায় শোকের ছায়া মালদা জেলার হরিশচন্দ্রপুর এলাকার তেঁতুলবাড়ি এলাকায় । জানা গেছে মৃত দুইজনের নাম দীপা হালদার ও প্রিয়া হালদার ।শুক্রবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তেতুলবাড়ি এলাকা স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর বারোটা নাগাদ এলাকার দেবী সাগর নামে ওই পুকুরে স্নান করতে যায় দুই বোন ।স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি।কয়েকদিনের টানা বর্ষণে পুকুরের গভীরতা বেড়ে যায় । আর এই গভীর পুকুরে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায় দুই বোন ।স্থানীয়রা ওই পুকুরটি বন্ধ করে দেওয়ার দাবি…
Read More
উত্তরবঙ্গে পূজোয় মারাত্মক আকার নিতে পারে করোনা, আশঙ্কা মেডিকেল অফিসার সুশান্ত রায়ের

উত্তরবঙ্গে পূজোয় মারাত্মক আকার নিতে পারে করোনা, আশঙ্কা মেডিকেল অফিসার সুশান্ত রায়ের

পুজোয় বাড়তে পারে করোনা সংক্রমন এমনই আশঙ্কা করছেন উত্তরবঙ্গের স্পেশাল মেডিকেল অফিসার সুশান্ত রায় । উত্তরের কোভিড প্রেক্ষাপটে তাঁর গলায় শোনা গেল হতাশার সুর । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে যেভাবে করোনা সংক্রমণের ধরণ ধরা পড়ছে তাতে রোগীদের আরো সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি । শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, জ্বর, শর্দি, কাশি নিয়ে যেসব করোনা রোগী‌রা আসছেন তারা খুব সহজেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন । তবে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ নিয়ে যারা ভর্তি হচ্ছেন সমস্যা তৈরি হচ্ছে তাদের নিয়ে‌ই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেইসব রোগীদের পরিস্থিতি আর‌ও জটিল হয়ে পড়ছে বলে জানান করোনা বিষয়ক উত্তর‌বঙ্গে‌র স্পেশাল অফিসার…
Read More
ময়নাগুড়িতে বাসডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেপ্তার তিন, পলাতক পাঁচ

ময়নাগুড়িতে বাসডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেপ্তার তিন, পলাতক পাঁচ

সোমবারের ঘটে যাওয়া দুঃসাহসিক বাস ডাকাতির কিনারা করল জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন তিন ডাকাতকে গ্ৰেপ্তার করে জলপাইগুড়ি জেলা পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত আরো পাঁচ দুষ্কৃতি পলাতক বলে সূত্রের খবর। জানা গেছে গত সোমবার রাতে ময়নাগুড়ি জাতীয় সড়কে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাসে আট দুষ্কৃতী ডাকাতের দল লুঠপাট চালায়। বাসের সমস্ত যাত্রীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় তিন লক্ষ টাকা সহ দামি মোবাইল , গয়না নিয়ে চম্পট দেয়। ওই ।দুঃসাহসিক ডাকাতির ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন।জলপাইগুড়ি পুলিশ সুপার। এই ঘটনায় তদন্তে নেমে গতকাল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।…
Read More
বোরোপ্লাস হাইজিন রেঞ্জে আসছে বোরোপ্লাস হ্যান্ডওয়াশ

বোরোপ্লাস হাইজিন রেঞ্জে আসছে বোরোপ্লাস হ্যান্ডওয়াশ

বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে তাদের সদ্য লঞ্চ্‌ হওয়া হাইজিন রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়ে এল ইমামি লিমিটেডের অ্যান্টিসেপ্টিক ব্র্যান্ড বোরোপ্লাস। ইমামি লিমিটেডের ডিরেক্টর শ্রীমতী প্রীতি এ সুরেকা জানান, তাদের হাইজিন রেঞ্জের জন্য তারা সানন্দে যুক্ত হয়েছেন জুহি চাওলার মতো সেলিব্রিটির সঙ্গে। সফল অভিনেত্রী, মা ও বিজনেস উওমেন হিসেবে জুহি বোরোপ্লাসের ব্র্যান্ড পরিচিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য, বোরোপ্লাস হাইজিন রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জুহি চাওলা অভিনীত একটি টিভিসি’র সম্প্রচার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে বিভিন্ন চ্যানেল ও প্লাটফর্মে।   এই বছরের এপ্রিল মাসে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে বোরোপ্লাস, হাইজিন পরিসরে প্রবেশ করে। এরপর বোরোপ্লাস হাইজিন রেঞ্জ জুন মাসে এনেছিল টয়লেট সোপ বার (বোরোপ্লাস অ্যান্টিসেপ্টিক +…
Read More
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মজয়ন্তী উদযাপন তৃণমূল শিক্ষক সমিতির

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মজয়ন্তী উদযাপন তৃণমূল শিক্ষক সমিতির

বাংলার নবজাগরণের পুরোধা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, বর্ণপরিচয়'র স্রষ্টা, ‘দয়ার সাগর’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে ২০১ তম জন্মজয়ন্তী পালিত হল শিলিগুড়িতে । জানা গিয়েছে ,শিলিগুড়ি কলেজপাড়ার ১৭নং ওয়ার্ডের চিলড্রেন পার্কে এদিন তাঁর জন্মজয়ন্তী পালনের কর্মসূচি নেয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি । এদিন এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
Read More