Blog

‘গ্যাংরেপ’ হওয়া মৃতার শরীর পরিবারকে না দিয়েই সৎকার

‘গ্যাংরেপ’ হওয়া মৃতার শরীর পরিবারকে না দিয়েই সৎকার

উত্তরপ্রদেশের হাতরসের ঘটনা আরও নিন্দনীয় মোড় নিল৷ গণধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা দিল্লিতেই হাসপাতালে মঙ্গলবার মারা যায় ৷ দিল্লি থেকে শবদেহ আসার পর তা মেয়েটির পরিবারের হাতে না তুলে দিয়ে নিজেরাই ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য করে দিল! পুলিশের এই পদক্ষেপে পরিবার এমনকি তাঁর গ্রামের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ৷ পাশাপাশি সংবাদমাধ্যমকেও সেই শেষকৃত্যের সংবাদ নেওয়া থেকে বিরত করা হয় ৷ শুধু সংবাদ পরিবেশনে বাধাদান করা হয় তাই নয়, একইসঙ্গে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। ৷ এর আগে যখন শবদেহ গ্রামে পৌঁছয় তখন পরিজনদের হাতে মৃতদেহ তুলে নাা দেওয়ায় তাঁরা অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে প্রতিবাদ করেন৷ এসডিএমের বিরুদ্ধে পরিবারের মানুষদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ…
Read More
ক্যানেলের জলে তলিয়ে গেল কিশোর

ক্যানেলের জলে তলিয়ে গেল কিশোর

স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর এগারোর এক কিশোর।জানা গিয়েছে ওই কিশোরের নাম মহম্মদ রাহুল। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার লালগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাহুল নামে ওই ছেলেটি কয়েকজন বন্ধু মিলে ক্যানেলের জলে স্নান করতে যায়। ক্যানেলের জলে স্রোত বেশি থাকায় ভেসে যায় মহম্মদ রাহুল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অনেক খোঁজাখুঁজির পরও না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সঙ্গে সঙ্গে ডুবুরি ও বোট নামানো হয় ক্যানেলের জলে। পুলিস সূত্রে জানা গেছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কিশোরের মৃত্যুতে শোকের ছায়া লালগঞ্জ অঞ্চলে।
Read More
চিঁড়ের ওপর অতিক্ষুদ্র নেতাজীর ছবি এঁকে রেকর্ড গড়ল হলদিবাড়ির নবনীতা দাস

চিঁড়ের ওপর অতিক্ষুদ্র নেতাজীর ছবি এঁকে রেকর্ড গড়ল হলদিবাড়ির নবনীতা দাস

চিঁড়ের ওপর অতিক্ষুদ্র নেতাজীর ছবি এঁকে রেকর্ড গড়ল হলদিবাড়ির নবনীতা দাস । জানা গেছে এই ক্ষুদ্র ছবি আঁকতে তার সময় লেগেছে মাত্র আড়াই মিনিট। মাইক্রো আর্টিস্ট নবনীতা দাসের এই কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ মনোনীত হয়েছে। ছোট থেকে ছবি আঁকছে হলদিবাড়ির বাসিন্দা নবনীতা দাস। নবনীতা দাস জানিয়েছে এর আগেও সে অনেক ছবি এঁকেছে। চিঁড়ের ওপর এই ধরনের চেষ্টা তার প্রথম। এই ছবিটি এঁকে নবনীতা ২৬ সেপ্টেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠায়। সেখানে মনোনীত হয় ছবিটি। এই সাফল্যে খুশি নবনীতা ও তার পরিবার। ভবিষ্যতে আরো বড় শিল্পী হতে চায় নবনীতা।
Read More
শিলান্যাস হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের

শিলান্যাস হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের

জলপাইগুড়িতে প্রস্তাবিত স্থানে শিলান্যাস হল মেডিকেল কলেজের। আজ উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের সাহায্যে মেডিকেল কলেজের শিলান্যাস করলেন । জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিপরীত দিকের জমিতে শিলান্যাস এই অনুষ্ঠান হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, টি ডাইরেক্টরটের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তেওয়ারি, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিক প্রমুখ । শিলান্যাস অনুষ্ঠানে বিজেপির সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে গৌতম দেব বলেন, " ওদের ভূমিকা মানুষ দেখতে পাচ্ছেন। ওদের সম্পর্কে কিছু বলতে চাই না।
Read More
শীতলকুচিতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জেলা যুব সভাপতি

শীতলকুচিতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জেলা যুব সভাপতি

আগামী বিধানসভা ভোটকে লক্ষ রেখে কোচবিহারে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন শীতলকুচিতে দলীয় যুবকর্মীদের হাতেকলমে ভোট-প্রারম্ভিক কাজকর্মের তদারকি এবং প্রশিক্ষণ দিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এদিনের এই আলোচনা সভা ও কর্মসূচিতে অংশ নেয় শীতলকুচি ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সদস্যরা ।হাতে গোনা মাত্র আট-নয়মাস মাত্র। তারপরই আগামী বিধানসভা সভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার সম্ভাবনা রাজ্যে। আর এই বিধানসভা নির্বাচনে নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলার যুবসমাজকে কাছে টানছে তৃণমূল। জেলার যুব সভাপতি অভিজিৎ দে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে কোচবিহার জেলার ব্লক ও…
Read More
কৃষিবিলের সমর্থনে ফুলবাড়িতে পথসভা বিজেপির

কৃষিবিলের সমর্থনে ফুলবাড়িতে পথসভা বিজেপির

লোকসভা ও রাজ্যসভায় সদ্য পাশ হওয়া কৃষিবিল নিয়ে বিরোধীরা যেখানে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে শান চড়াচ্ছে , তার প্রতিবাদে এবং কৃষি বিলের সমর্থনে সেখানে আজ বিজেপির পথসভা দেখা গেল শিলিগুড়ির ফুলবাড়িতে । জানা গেছে বর্তমান মোদি সরকারের ঐতিহাসিক কৃষিবিল পাশ করার জন্য এবং এই বিলের সমর্থনে ফুলবাড়ি এবং ডাবগ্রাম মন্ডল বিজেপি যৌথভাবে এই পথসভার আয়োজন করল বিজেপি । এই পথসভাটি শিলিগুড়ির গোড়ামোর থেকে শুরু হয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিভিন্ন জায়গা পরিক্রমা করে বলে সূত্রের খবর । এই কর্মসূচিতে অংশ নেন জলপাইগুড়ি বিজেপির জেলা কমিটির সদস্য সুপেন রায় । তিনি জানিয়েছেন, কেন্দ্রের বর্তমান কৃষিবিলের ফলে দেশের সমস্ত কৃষক নিজের ইচ্ছেমতো ফসল বিক্রি করতে পারবে…
Read More
জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের শিলান‍্যাস অনুষ্ঠানে আমন্ত্রন পেলেন না সাংসদ ডাঃ জয়ন্ত‌ রায়

জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের শিলান‍্যাস অনুষ্ঠানে আমন্ত্রন পেলেন না সাংসদ ডাঃ জয়ন্ত‌ রায়

জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না জেলার সাংসদ ড. জয়ন্ত কুমার রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের প্রাক্কালেই জলপাইগুড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে তৎপরতা শুরু হয়। কিন্তু অভিযোগ জেলায় মেডিকেল কলেজের স্থাপনে যার সক্রিয়তা ছিল বেশি , জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকুও দেখায়নি রাজ্য ও জেলা প্রশাসন-এমনটাই অভিযোগ সাংসদের ঘনিষ্টমহলে ।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, জলপাইগুড়ি‌তে মেডিকেল কলেজ হাসপাতালের জন‍্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ‌ও মঞ্জুর করা হয়েছে। অথচ যার…
Read More
হার্টের স্বাস্থ্য ভাল রাখে আমন্ড

হার্টের স্বাস্থ্য ভাল রাখে আমন্ড

মানুষের মধ্যে কার্ডিয়োভাস্কুলার ডিজিজ ও তার প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়ে থাকে। এইদিনে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয় তারা যেন নিজেদের ও পরিবারের সকলের লাইফস্টাইল বিষয়ে সজাগ থাকেন। গবেষণায় জানা গেছে, ভারতীয়দের মধ্যে হার্ট ডিজিজের প্রবণতা রয়েছে এবং তাদের স্বাস্থ্যের অন্যতম আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কার্ডিয়োভাস্কুলার ডিজিজ। খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে কিছু পরিবর্তন ঘটিয়ে অবশ্য আশঙ্কার কারণ হ্রাস করা সম্ভব। প্রতিদিনের খাদ্য তালিকায় একমুঠো আমন্ডের মতো বাদাম যোগ করা হলে বা স্ন্যাকিংয়ের জন্য বেছে নেওয়া হলে তা হার্টের স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা নিতে পারে।  ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড ডায়েটেটিক্স…
Read More
ইন্টেলিজেন্ট ফিচার্স-সহ সোনির হেডফোন

ইন্টেলিজেন্ট ফিচার্স-সহ সোনির হেডফোন

 সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে এক নতুন হেডফোন – ডব্লিউএইচ-১০০০এক্সএম৪। এই হেডফোনে থাকা ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার্সের জন্য নয়েজ ক্যান্সেলেশন-সহ সুপিরিয়র অডিয়ো এক্সপিরিয়েন্স পাবেন ব্যবহারকারীরা। সোনির এই হেডফোনটিতে হাই ও মিড ফ্রিকোয়েন্সি সাউন্ড হ্রাস করা যায়, তাই বেস্ট নয়েজ ক্যান্সেলিং পারফর্ম্যান্স পাওয়া যায়। এই হেডফোনের প্রত্যেক ইয়ার-কাপে দু’টি করে মাইক্রোফোন আছে। এছাড়া অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল নয়েজ সেন্সর টেকনোলজি, এইচডি নয়েজ ক্যান্সেলিং প্রসেসর কিউএন১, ব্লুটুথ অডিয়ো এসওসি, লিকুইড ক্রিস্টাল পলিমার ডায়াফ্রাম-সহ পাওয়ারফুল ৪০মিমি ড্রাইভার্স। ব্যবহারকারীর শ্রুতির অভিজ্ঞতা বৃদ্ধি করে স্পিক-টু-চ্যাট লিসেনিং টেকনোলজি। ১৮ সেপ্টেম্বর থেকে ব্ল্যাক ও সিলভার কলারের ডব্লিউএইচ-১০০০এক্সএম৪ হেডফোন পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ),…
Read More
বাঁচার পথপ্রদর্শক ‘কিস দ‍্য গ্রাউন্ড’

বাঁচার পথপ্রদর্শক ‘কিস দ‍্য গ্রাউন্ড’

নেটফ্লিক্সে জলবায়ুর সমস্যা বিষয়ে একটি তথ‍্যচিত্র প্রদর্শন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। তথ‍্যচিত্রটি পরিচালনা করেছেন জোশুয়া টিকেল ও রেবেকা হ‍্যারেল টিকেল। বিগ পিকচার র‍্যাঞ্চ্‌ পরিবেশিত ও উডি হ‍্যারেলসন বর্ণিত এই তথ‍্যচিত্রের এক্সিকিউটিভ প্রোডিউসার আরজে জৈন। কিস দ‍্য গ্রাউন্ড জলবায়ু সংকটের নতুন সমাধানের পথপ্রদর্শক। এই ছবিতে উপস্থিত আছেন পৃথিবীর নামী বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সক্রিয় কর্মীরা। মানবজাতির সবচেয়ে বড় সমস্যার সহজ সমাধানের পথ এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। কিস দ‍্য গ্রাউন্ডে প্রায় দশ বছরের সময়কালকে ধরা হয়েছে। ৩০০ ঘন্টার ফুটেজকে ৮৭ মিনিটে সংহত করা হয়েছে। কিস দ‍্য গ্রাউন্ড হল কাজে নেমে পড়ার আহ্বান - মানবজাতিকে রক্ষার উপায় আছে, কিন্তু কাজ শুরু করতে হবে…
Read More