Blog

সেন্টর ফার্মা’র ওয়ক্সহিল

সেন্টর ফার্মা’র ওয়ক্সহিল

সেন্টর ফার্মাসিউটিক্যাল ‘ওয়ক্সহিল’ নামে একটি ‘নিউ কেমিক্যাল এনটিটি’ (এনসিই) লঞ্চ্‌ করল। ওয়ক্সহিল ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসার জন্য এক দারুণ প্রোডাক্ট। ভারতে ডায়াবিটিসের কারণে যেসব জটিলতা দেখা যায় সেগুলির মধ্যে সর্বাধিক হল ডায়াবিটিক ফুট আলসার। ডায়াবিটিক ফুট আলসার নিরাময়-যোগ্য নয়। এই অবস্থা রোগীর জীবনকে দুর্বিসহ করে তোলে। সম্পূর্ণ বা আংশিক ফুট অ্যাম্পুটেশনেরও প্রয়োজন হতে পারে তাদের। গ্লোবালি পেটেন্টেড প্রোডাক্ট ওয়ক্সহিল টপিক্যাল সলিউশন ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসায় খুবই কার্যকরী। সেন্টর ফার্মাসিউটিক্যালসের ওয়ক্সহিল চলতি মাসের শেষভাগ থেকে দেশের সর্বত্র পাওয়া যাবে।  ওয়ক্সহিল প্রসঙ্গে সেন্টর ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি, এস ডি সাওয়ান্ত জানান, ভারতে ফুট অ্যাম্পুটেশনের ঘটনা বৃদ্ধিতে তাঁরা উদ্বিগ্ন। প্রতিকারের জন্য একটি ওষুধের…
Read More
রিতিকা আসামে প্রসারণ ঘটাতে আগ্রহী

রিতিকা আসামে প্রসারণ ঘটাতে আগ্রহী

সরষের তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অগ্রণী ভোজ্য তেল প্রস্তুতকারক রিতিকা ভেজিটেবল অয়েল প্রাইভেট লিমিটেড। সরকার ১ অক্টোবর থেকে সরষের তেলের সঙ্গে অন্য কোনও রান্নার তেলের মিশ্রণের উপরে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করেছে সরকার। সেজন্যই রিতিকার এই সিদ্ধান্ত। ডাটা গ্রুপ গত ৪০ বছর ধরে সারাবছর ভোজ্য তেল উৎপাদন করে আসছে। তাদের এইসব তেল বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রয় হয়, যেমন স্কুটার, অশোকা ও শিব ক্লাসিক। অন্যান্য ক্যাটাগরির ভোজ্য তেলও উৎপাদন করে রিতিকা, যেমন সয়া অয়েল, পাম অয়েল ও বনস্পতি। আসামের বিভিন্ন জেলায় এই কোম্পানির উপস্থিতি রয়েছে। বর্তমানে এই কোম্পানি আসামে তার উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে প্রধান জেলাগুলিতে ডিস্ট্রিবিউটর নিয়োগ…
Read More
অ্যাথার ৪৫০এক্স কালেক্টর্স এডিশন

অ্যাথার ৪৫০এক্স কালেক্টর্স এডিশন

কালেক্টর্স এডিশন অ্যাথার ৪৫০এক্স স্কুটার (যার নাম সিরিজ ১) নিয়ে এল অ্যাথার এনার্জি। এই লিমিটেড এডিশন স্কুটার শুধু তাদেরই ডেলিভারি দেওয়া হবে যারা গত ২৮ জানুয়ারি ন্যাশনাল লঞ্চের পূর্বেই অ্যাথার ৪৫০এক্স-এর জন্য প্রি-অর্ডার দিয়েছিলেন। এগারোটি শহরে সিরিজ ১ ডেলিভারি আরম্ভ হবে নভেম্বর থেকে। শহরগুলি হল ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, কোয়েম্বাটর, কোজিকোড়ে, মুম্বই, দিল্লি এনসিআর, পুণে, আহ্‌মেদাবাদ ও কলকাতা। বর্তমানে অ্যাথার ৪৫০এক্স পাওয়া যায় গ্রে, হোয়াইট ও মিন্ট গ্রিন কলারে, কিন্তু সিরিজ ১ এসেছে ডেগ্লো রেড-সহ হাই-গ্লস মেটালিক ব্ল্যাক বডি কলারে। এই সিগনেচার কলার থাকছে সিরিজ ১ স্কুটারের ৭’’ টাচস্ক্রিন ড্যাশবোর্ডেও।
Read More
পূজা অফার এনেছে সোনি

পূজা অফার এনেছে সোনি

সোনি ইন্ডিয়া আসন্ন দুর্গা পূজা উপলক্ষে গ্রাহকদের আকর্ষণীয় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। ছাড়ের সঙ্গে আনা হয়েছে ‘জিরো ডাউন পেমেন্ট’-সহ সহজ ইএমআই-এর মতো ফাইন্যান্স স্কিম এবং ১০% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাকের সুবিধা। ঘোষিত সুবিধাবলীর মধ্যে রয়েছে নির্বাচিত ব্রাভিয়া টিভি কেনার ক্ষেত্রে এমআরপি’তে ৩০% ছাড় ও ২ বছরের ওয়ারেন্টি। নির্বাচিত ব্রাভিয়া টিভি কিনলে বিনামূল্যে গ্রাহকরা পাবেন ১২,৯৯০ টাকা মূল্যের ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। পূজা অফার প্রসঙ্গে সোনি ইন্ডিয়ার সেলস হেড সতীশ পদ্মনাভন জানান, বেস্ট-ইন-ক্লাস প্রোডাক্ট ও টেকনোলজির দিকে নজর রেখে দুর্গা পূজার জন্য প্রস্তুতি নিয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গে কনজিউমার প্রোমোশন অফার হিসেবে তাঁরা গ্রাহকদের জন্য এনেছেন ‘ইজি ফাইন্যান্স স্কিম’। সোনি ব্রাভিয়া টিভি, সাউন্ডবার,…
Read More
ফ্লিপকার্টের সঙ্গী হয়ে কিরানাগুলি উপকৃত হবে

ফ্লিপকার্টের সঙ্গী হয়ে কিরানাগুলি উপকৃত হবে

আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতি হিসেবে ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট পূর্বভারত থেকে প্রায় ১৩,০০০ কিরানাকে সঙ্গে নিয়ে তার কিরানা প্রোগ্রাম প্রসারিত করছে। অগণিত গ্রাহকদের দ্রুত ও পার্সোনালাইজড ই-কমার্স অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এই প্রসারণ দেশে ফ্লিপকার্টের ৫০,০০০-এরও বেশি কিরানাকে সঙ্গী করার কার্যক্রমের অংশবিশেষ, যা একইসঙ্গে কিরানাগুলির বিকল্প আয়ের বৃদ্ধি ঘটাবে।  কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো পূর্বাঞ্চলীয় শহরগুলিতে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামের প্রসারণ কিরানাগুলি ও গ্রাহকদের সঙ্গে ফ্লিপকার্টের আরও ভাল সংযোগ স্থাপন করছে। এই কিরানাগুলির মধ্যে রয়েছে জেনারেল ট্রেড স্টোর্স ও বেকারিগুলি থেকে টেইলর শপ। মডার্ন রিটেলের প্রবেশ কম হওয়ার ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কিরানার অনবোর্ডিং গ্রাহক ও কিরানা উভয়কেই…
Read More
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বায়োপিক

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বায়োপিক

সুশান্ত সিং রাজপুত মামলা নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়ারও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউডের মাদকযোগ নিয়ে চলা গোটা কাণ্ডের সূত্রপাত রিয়ার ড্রাগ চ্যাট নিয়ে, আর এই মুহূর্তে রিয়ার বায়োপিক তৈরির পরিকল্পনা করছে বলিউড। দ্রুতই রিয়ার জীবন নিয়ে একটি ডকুমেন্ট্রি তৈরির কথা ভাবা হচ্ছে। এছাড়াও এক বৃহত্ প্রকাশনা সংস্থা চাইছে রিয়া কলমবন্দি করুক নিজের জীবনী। 
Read More
সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ

সুশান্ত সিংকে নিয়ে এবার মুখ খুললেন বিগ বি। অবশেষে সুশান্ত সিংয়ের মৃত্যু এবং তাকে নিয়ে যে চর্চা, শোরগোল সে নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। এবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ৷ সুশান্তকে নিয়ে এবং পরবর্তীতে সুশান্তের মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত ছবি দিল বেচারা নিয়েও প্রশ্ন ছুড়ে দিলেন অমিতাভ৷ তবে কোনও রকম বিতর্ক তৈরি করতে এই প্রশ্ন করেননি বিগ বি৷ তিনি এমনিতেই বিতর্ক এড়িয়ে যেতে পছন্দ করেন৷ কখনও কোনও বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন না বলিউডের শাহেনশা৷ এবারও সুশান্ত সিং-এর মৃত্যু ও তার সঙ্গে উঠে আসা বলিউডের ড্রাগস মামলা নিয়ে একেবার চুপ অমিতাভ৷
Read More
পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর

পুণে ফিল্ম ইনস্টিটিউট সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর। এর পাশাপাশি FTII-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও হলেন শেখর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই আলাদা জায়গা করে রেখেছেন শেখর কাপুর ৷ তার প্রত্যেকটি ছবিই অন্যান্য পরিচালকের ছবি থেকে এতটাই পৃথক যে, ছবির দুনিয়ার নিজের এক ঘরানা বানিয়ে ফেলেছিলেন শেখর ৷ সিনেমায় শেখর কাপুরের কেরিয়ার শুরু জান হাজির হ্যায় সিনেমা দিয়েই ৷ তবে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া মাসুম ছবি তাঁকে স্পটলাইটে নিয়ে আসে ৷ মাসুম ছবির হাত ধরেই বলিউডে আলাদা পরিচয় পান শেখর কাপুর ৷ এরপর আর পিছনে ফিরে তাকারে হয়নি শেখর…
Read More
চাবাগানে বোনাস নিয়ে আন্দোলন চলছেই

চাবাগানে বোনাস নিয়ে আন্দোলন চলছেই

বোনাস নিয়ে আন্দোলন অব্যাহত ডুয়ার্সের চা-বাগানে। ১৪% বোনাসের দাবীতে সোমবার আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা-বাগানের শ্রমিকরা আন্দোলনের নামে।এই আন্দোলনকে সমর্থন করেছে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন বিটিডাব্লুইউ। সোমবারের পর মঙ্গলবার একই ইস্যুতে বিজেপির পাশপাশি চিঞ্চুলার আউট ডিভিশন গাঙ্গুটিয়া চা-বাগানে আন্দোলনে নামলো সব কয়টি শ্রমিক সংগঠন। ডান-বাম-বিজেপির শ্রমিক সংগঠনগুলি এদিন ১৪% বোনাসের দাবীতে গেট মিটিং করে গাঙ্গুটিয়ায়। আন্দোলনকারী চা-শ্রমিকেরা জানান, এবারের বোনাস বৈঠকে চা-শ্রমিকদের জন্য ২০% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু চিঞ্চুলা-গাঙ্গুটিয়া চা-বাগানকে রুগ্ন চা-বাগান হিসেবে চিহ্নিত করে, এবছর শুধুমাত্র ১.৫% বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এবার ১.৫% বৃদ্ধি করে ১৪% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু চিঞ্চুলা এবং…
Read More
স্থায়ীকরনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের  কৃষি দপ্তরের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা

স্থায়ীকরনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কৃষি দপ্তরের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা

কোচবিহার জেলার কৃষিদপ্তরের অধীনস্ত মাটিপরীক্ষার কাজে যুক্ত ১৩৩ জন আংশিককর্মীর দীর্ঘ দশমাস ধরে কর্মহীন । মাটি পরীক্ষার কাজে নিযুক্ত এই কন্ট্রাকচুয়াল কর্মীরা দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলে গত জানুয়ারি মাস থেকে কর্মহীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় তাদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে এবং স্থায়ীকরনের দাবিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। জানা গেছে কোচবিহার জেলার কৃষি দপ্তরের মাটি পরীক্ষার কাজে রীতিমত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৩৩ জন কর্মচারী যোগ দেয়। কিন্তু একাজে তাদের প্রতিবছর তাদের রিনিউ করতে হত। দীর্ঘ পাঁচ বছর ধরে একাজ করলেও গত জানুয়ারি মাসে করোনার প্রেক্ষাপটে এখনো তারা এবছরের নিয়োগপত্র পায়নি।এতেই সমস্যায় পড়েছে একাজের সঙ্গে যুক্ত…
Read More