Blog

ম্যাডামের নতুন স্টোর খুলল ইটানগরে

ম্যাডামের নতুন স্টোর খুলল ইটানগরে

ইটানগরের গগন মার্কেটের আরুণি কমপ্লেক্সে ফ্যাশন ব্র্যান্ড ম্যাডামের একটি নতুন স্টোর উদ্বোধন হল।  ভারতীয় মহিলাদের জন্য ফ্যাশন দুনিয়ার পথপ্রদর্শনকারী ম্যাডাম ২৭ বছর ধরে ভারতীয় তরুণীদের পছন্দের ফ্যাশন ব্র্যান্ড। ম্যাডামের ব্যবসা সম্প্রসারনের পরিকল্পনার অঙ্গ হিসেবে খোলা হয়েছে ইটানগরের স্টোরটি। উল্লেখ্য, লকডাউন সত্ত্বেও ম্যাডাম সামগ্রীর চাহিদা যথেষ্ট বেড়েছে। ইটানগরের নতুন স্টোরটিতে স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় বিধি পূর্ণমাত্রায় মেনে চলা হবে।   ইটানগরের নতুন স্টোরটির সাফল্যের ব্যাপারে তারা আশাবাদী, একথা জানিয়ে ম্যাডামের এক্সিকিউটিভ ডিরেক্টর অখিল জৈন বলেন, এযুগের মহিলাদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে তাদের নতুন স্টোর খোলা হচ্ছে। 
Read More
ডিজিটাল-যাত্রায় অ্যামওয়ের বিনিয়োগ ১৫০ কোটি টাকা

ডিজিটাল-যাত্রায় অ্যামওয়ের বিনিয়োগ ১৫০ কোটি টাকা

অ্যামওয়ে ইন্ডিয়া ডিজিটাল রূপান্তরের পথে যাত্রা শুরু করল। ভবিষ্যতের ব্যবসার পদ্ধতি হিসেবে সোস্যাল কমার্সের প্রতি গুরুত্ব দিয়ে অ্যামওয়ে তার ডিজিটাল যাত্রার অঙ্গ হিসেবে ভারতে ১৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে। এই অর্থ দ্বারা অটোমেশন নির্মাণ, হোম ডেলিভারি ও ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি করা হবে। ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে তালমিল রেখে অ্যামওয়ে ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি ও অনলাইন উপস্থিতি মজবুত করতে বিনিয়োগ করছে, যাতে ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় ও প্রোডাক্ট সহজলভ্য হয়। এই বিনিয়োগ অ্যামওয়েকে তার প্রত্যক্ষ বিক্রেতা ও তাদের গ্রাহকদের আরও কাছাকাছি এনে দেবে।  বিশ্বের প্রবণতা অনুসারে অ্যামওয়ে অফলাইন-টু-অনলাইন থেকে ডিজিটাল সাপোর্ট প্রদানকে সংহত করছে। একইসঙ্গে ডাইরেক্ট সেলারদের…
Read More
হিন্দিতে মুক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

হিন্দিতে মুক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

দুর্গাপুজো উৎসবের মরশুমে গত ১৫ অক্টোবর সিনেমা হল খোলার দিন কয়েকের মধ্যেই ২১ অক্টোবর, ষষ্ঠীর দিন মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের পরিচালিত ও মিমি-অনিবার্ণ জুটির ‘ড্রাকুলা স্যার’। ‘ড্রাকুলার স্যার’ বক্স অফিসে ব্যবসা মোটের উপর ভালো। রক্ত,রহস্য,রোম্যান্স- তিনের ককটেল ধরা পড়েছে ড্রাকুলা স্যারে। অমল ও রক্তিম দু’টি চরিত্রের ফারাকটুকুও অনির্বাণ ছোট্ট ছোট্টো কাজে বুঝিয়ে দিয়েছেন। এবার দীপাবলিতে বাংলার গন্ডি পেরিয়ে দেশের অনান্য প্রান্তের দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। ছবিতে অমল ও রক্তিমের ভূমিকায় রয়েছেন অনিবার্ণ, মিমিকে দেখা যাবে মঞ্জরীর ভূমিকায়। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছবির অর্ধেক অংশ জুড়ে রয়েছে, বাকি কাহিনি আজকের-২০২০'র। আগামী ১৩ নভেম্বর হিন্দিতে মুক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’। 
Read More
করোনা আক্রান্ত মঞ্জু বন্দ্যোপাধ্যায়

করোনা আক্রান্ত মঞ্জু বন্দ্যোপাধ্যায়

এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়। যাঁর কাঁধে রাজ্যের সব থেকে বড় করোনা হাসপাতালের দায়িত্ব। কয়েকদিন ধরেই শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছিল তাঁর। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঞ্জুদেবী ছাড়াও ওই হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউ ও সিসিইউর ১৪ জন চিকিৎসকের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। তাঁদের প্রত্যেককে আপাতত হোম কোরেন্টাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Read More
হার হল অভিনেতা জনি ডেপের

হার হল অভিনেতা জনি ডেপের

‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে রায়। ‘বউ পেটানো’র দায়ে অভিযুক্ত করা হয়েছিল জনি ডেপকে। উচ্চ আদালত জনির বিরুদ্ধে হওয়া অভিযোগগুলি একদম সত্যি বলে মামলার চূড়ান্ত শুনানি করে।   প্রসঙ্গত, ২০১৮ সালে এক নামী ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিনেতার বিরুদ্ধে বউ পেটানোর মতো অভিযোগ আনা হয়েছিল। নিউজ পেপারের প্রকাশক জনির বিরুদ্ধে মামলা করছিলেন। বিচরককে পত্রিকার তরফে ধন্যবাদ জানানো হয়েছে সঠিক বিবেচনা করার জন্য।
Read More
মার্কিন ভোট গণনা শেষ হতে বেশি সময় লাগতে পারে

মার্কিন ভোট গণনা শেষ হতে বেশি সময় লাগতে পারে

গোটা বিশ্বের নজর আমেরিকার ওপরে। চলছে মার্কিন নির্বাচন। করোনাভাইরাস পরিস্থিতিতে সব ভোট গণনা শেষ হতে অনেক দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। করোনাভাইরাস মহামারীর কারণে এই বছর অনেক বেশি মানুষ ডাকে অথবা ব্যক্তিগতভাবে আগাম ভোট দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনের রাতেই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী বলে জানা গিয়েছিল। আমেরিকাতে বেশি ভোট পাওয়া মানেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। তাকে আসলে বেশি রাজ্যের ভোট পেতে হয়। পেনসিলভানিয়া ও উইসকনসিন এই সমস্ত রাজ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা ও ওহাইওর মতো কয়েকটি রাজ্য এসব প্রক্রিয়া নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে শুরু করে, যাতে ভোটগুলো গণনার কাজ শেষ হয়ে যায়।
Read More
গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে

গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে

সাতসকালেই চাঞ্চল্য মুম্বইয়ে। মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে রিপাবলিক টিভি এডিটর ইন চীফ অর্ণব গোস্বামীকে। ২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। রাজ্য সিআইডি এই মামলা তদন্ত করবে বলে জানা যায়। আলিবাগে নিয়ে গিয়ে গ্রেফতার করা হবে অর্ণবকে। পুলিশ অর্ণবকে রায়গড় থানায় নিয়ে গিয়েছে। নায়েক আত্মহত্যা করার সময় নিজের সুইসাইড নোটে বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন। এই মামলা রেজিস্টার হয়েছিল আলীবাগে। যদিও অর্ণব আর…
Read More
গ্রেফতার হলেন অভিনেতা বিজয় রাজ

গ্রেফতার হলেন অভিনেতা বিজয় রাজ

বলিউডে ফের শ্লীলতাহানির ঘটনা। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন ৫৭ বছর বয়সী বলিউড অভিনেতা বিজয় রাজ। অভিযোগ করেছেন, তাঁরই এক সহঅভিনেতা। মধ্যপ্রদেশে ‘শেরনি’ নামের একটি ছবির শ্যুটিং চলাকালীন তিনি নাকি তাঁর মহিলা সহকর্মীর শ্লীলতাহানি করেছেন। এই অভিনেতাকে মহারাষ্ট্রের গোন্দিয়ার এক হোটেল থেকে গ্রেফতার করা হয়। ১৯৯৯ সালে ভোপাল এক্সপ্রেস ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেন অভিনেতা। শেষ তাঁকে দেখা গিয়েছে কুণাল খেমুর ‘লুটকেস’ ছবিতে।
Read More
তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তীর

তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তীর

সব কিছু ঠিক নেই শ্রাবন্তীর সংসারে। ফের বিয়ে ভাঙতে চলেছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর। ২০১৯ সালের ১৯ এপ্রিল অভিনেত্রী চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতিমধ্যেই চিড় সম্পর্কে। সম্প্রতি শোনা গিয়েছে, তিনি আর তাঁর স্বামী রোশন সিং আলাদা আলাদা থাকছেন। একে অপরকে ইনস্টাগ্রামে আন-ফলো করে দিয়েছেন দুজনেই। প্রথমবার অভিনেত্রী বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সুপারমডেল কৃষণ ব্রজের সঙ্গে সম্পর্ক হয়। বিয়েও করেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই বিচ্ছেদ হয় দু’জনের মধ্যে। সংসার ভাঙা নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী।
Read More
বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলায় বিজেপির মনোবলকে জোরদার করতে আগামীকাল রাতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগে ঠিক হয়েছিল যে ৫ই নভেম্বর বৃহস্পতিবার বাংলায় আসবেন তিনি। কিন্তু আচমকাই বদল আনা হয়েছে ওনার কার্যক্রমে। প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। এরপর ৫ই নভেম্বর বর্ধমান ও মেদিনীপুর জোন এবং ৬ই নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দুর্গা পুজোর সময় বৈঠক করে গেছেন।
Read More