Blog

সমন পাঠানো হবে পুনম পান্ডের বিরুদ্ধে

সমন পাঠানো হবে পুনম পান্ডের বিরুদ্ধে

বিতর্ক পিছু ছাড়ে না বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে। বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ আনার বিতর্ক কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। গোয়ার সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিয়ো শ্যুটের জন্য পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মামলা করেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে আইপিসির ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Read More
অবশেষে খোঁজ মিলল করিশ্মা প্রকাশের

অবশেষে খোঁজ মিলল করিশ্মা প্রকাশের

অবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখোমুখি দীপিকা পাড়ুকোনের প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশ। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার মুখোমুখি করিশ্মা প্রকাশ। সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। মঙ্গলবার মুম্বইয়ের বিশেষ আদালত গ্রেফতারি এড়াতে করিশ্মাকে এনসিবির সামনে পেশ হওয়ার নির্দেশ দেয়। 
Read More
আবার মামলা হল কঙ্গনার বিরুদ্ধে

আবার মামলা হল কঙ্গনার বিরুদ্ধে

বিতর্ক পিছু ছাড়ে না বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’-এর। কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। চিত্রনাট্যকার জাভেদ আখতারের দাবি, সুশান্ত সিং রাজপুতের মৃতুর পর নেপোটিজম বিতর্কে কঙ্গনার বক্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে। তাই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।
Read More
এক সপ্তাহের মধ্যে উৎখাত কবিতা কৌশিক

এক সপ্তাহের মধ্যে উৎখাত কবিতা কৌশিক

দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় সলমন খান সঞ্চালিত কালার্সের রিয়ালিটি শো ‘বিগ বস’। রিয়ালিটি শো ‘বিগ বস ১৪’-র ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করেছিলেন কবিতা কৌশিক। অথচ এক সপ্তাহের মধ্যেই শো থেকে উচ্ছেদ হন কবিতা। কবিতাকে বাড়িতে ঢোকার আগেই তাঁকে ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেন বিগ বস এবং কবিতা তাঁর এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব হিসাবে নিয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, কবিতা ফের প্রবেশ করবে বিগ বসের বাড়িতে এবং এবার তাঁর সঙ্গে থাকবেন নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি।
Read More
রামকৃষ্ণর বাস্তব জীবন একদম সাদামাটা

রামকৃষ্ণর বাস্তব জীবন একদম সাদামাটা

টিআরপির তালিকায় সবসময় প্রথম দিকে থাকা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। অত্যন্ত দক্ষতার সঙ্গে রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহার অভিনয় বিশেষ আকর্ষণ করে দর্শকদের। সৌরভ ইন্ডাস্ট্রিতে অনেকটাই নতুন মুখ। সৌরভের দক্ষ অভিনয়ের কথা অনেকের মুখেই শোনা যায়। ছোট পর্দার বাইরে এক্কেবারে সাদামাটা সাংসারিক মানুষ সৌরভ।
Read More
তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে

তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে

আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা একদিনে দুই ডিগ্রির বেশি নামল কলকাতায়। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ। ভোরে ও রাতে শিরশিরানি অনুভূত হলেও, দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৯০ শতাংশ। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নিচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে বেশ ভালো ঠান্ডা পড়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রাজধানী দিল্লি-সহ হরিয়ানা, পঞ্জাব ও উত্তর রাজস্থানে। আগামী তিন-চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Read More
টেলিভিশনে সম্প্রচার হবে না জোকার

টেলিভিশনে সম্প্রচার হবে না জোকার

গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া জোয়াকিম ফিনিক্স অভিনীত ও পরিচালক টোড ফিলিপসের ছবি জোকার সম্প্রচারিত করা যাবে না ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিতে। চলতি বছরের শুরুতে অস্কারের মঞ্চে ১১টি নমিনেশন পেয়েছিল এই ছবি। যেভাবে হিংসাকে গৌরবান্বিত করে তুলেছে যা ১৮ বছরের কম বয়সীদের জন্য সুস্থ বিনোদনের মাধ্যম হবে না, বরং সেটা বিচলিত করে তুলবে। তাই টেলিভিশনে সম্প্রচারিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে সহজেই এই ছবি দেখে ফেলতে পারবেন ভারতীয় দর্শকরা।
Read More
ফিলিপস আল্ট্রাসাউন্ড ৩৩০০ সিস্টেম

ফিলিপস আল্ট্রাসাউন্ড ৩৩০০ সিস্টেম

হেলথ টেকনোলজির ক্ষেত্রে বিশ্বের অন্যতম অগ্রণী সংস্থা রয়াল ফিলিপস নিয়ে এসেছে আল্ট্রাসাউন্ড ৩৩০০। এটি ওবস্টেট্রিক্স ও গায়নাকোলজি (ওবিজিওয়াইএন), জেনারেল ইমেজিং এবং কার্ডিয়োভাস্কুলার ইমেজিং প্রসিডিওরের জন্য আনা এক উদ্ভাবনী আল্ট্রাসাউন্ড সিস্টেম। এই যুগান্তকারী টেকনোলজির মাধ্যমে ফিলিপস ভারতের ক্লিনিসিয়ান ও চিকিৎসকদের জন্য এনেছে পারফর্ম্যান্স ও ওয়ার্কফ্লো অপ্টিমাইজেশনের এক পাওয়ারফুল কম্বিনেশন, যার দ্বারা স্বল্প ব্যয়ে দ্রুত ও কার্যকরভাবে ডায়াগনোসিস করা যায়।  বিভিন্ন ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউএস৩৩০০ সিরিজ এক ভার্সাটাইল সিস্টেম। এটি দেয় দুর্দান্ত ইমেজ কোয়ালিটি। এটি সহজে ব্যবহারযোগ্য, রোগীদের পক্ষেও স্বস্তিকর। এই সিস্টেমে রয়েছে অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনস, যেমন কনট্রাস্ট ইমেজিং ও নীডল এনহান্সমেন্ট ফিচার্স। ফিলিপস আল্ট্রাসাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এক অগ্রণী কোম্পানি, যার রয়েছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট…
Read More
কেএফসি-র তন্দুরি জিঙ্গার বার্গার

কেএফসি-র তন্দুরি জিঙ্গার বার্গার

কেএফসি ইন্ডিয়া নিয়ে এল একদম নতুন ও স্পেশাল তন্দুরি জিঙ্গার বার্গার। এটি সেই ওরিজিনাল সেলিব্রিটি বার্গার – জিঙ্গার, যা তৈরি হয়েছে কেএফসি-র সিগনেচার চিকেনের এক্সট্রা ক্রিস্পি ফিলেট যোগ করে, সঙ্গে রয়েছে ফ্রেশ লেটুস ও ক্রিমি মেয়োর লেয়ার। এই তন্দুরি জিঙ্গার প্যাক করা হয়েছে অভিনব তন্দুরি-গন্ধী সস দিয়ে। ফলে এটি হয়েছে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে উপভোগ করার আদর্শ সঙ্গী। তন্দুরি হয়ে আসা এই মুচমুচে জিঙ্গার বার্গারের দাম শুরু ১৪৯ টাকা থেকে। ডেলিভারির ক্ষেত্রে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা তন্দুরি জিঙ্গার বার্গার পাওয়া যাবে যে কোনও কেএফসি রেস্টুরেন্টে অথবা অনলাইনে অর্ডার দেওয়া যাবে কেএফসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে।
Read More
প্রোডাকশন শুরু হল নিসান ম্যাগনাইটের

প্রোডাকশন শুরু হল নিসান ম্যাগনাইটের

অল-নিউ নিসান ম্যাগনাইটের প্রোডাকশন আরম্ভ করার ঘোষণা করল নিসান ইন্ডিয়া। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ নীতি অনুসারে চেন্নাইয়ের ওরাগদাম প্লান্টে নিসান ম্যাগনাইটের প্রোডাকশন হবে ভারত ও বিশ্ববাজারের জন্য। অল-নিউ নিসান ম্যাগনাইটে থাকছে পাওয়ারফুল এইচআরএ০ ইঞ্জিন। নিসান ম্যাগনাইট বর্তমানে উপলব্ধ সর্বাধিক ফুয়েল-এফিসিয়েন্ট এসইউভি। এটি বিভিন্ন অপশনে পাওয়া যাবে, যেমন এক্সই (বেস), এক্সএল (মিড), এক্সভি (হাই), এক্সভি (প্রিমিয়াম)। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, একটানা উদ্ভাবন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নীতি মেনে, এক্স-ট্রনিক সিভিটি, ক্রুজ কন্ট্রোল, ৩৬০-ডিগ্রি অ্যারাউন্ড ভিউ মনিটর ও নিসান কানেক্ট-সহ নিসানের সুপরিচিত টেকনোলজি ব্যবহার করে প্রতিটি পর্যায়ের নির্মাণ সম্পন্ন হচ্ছে।
Read More