Blog

চোট পেলেন ডেভিড ওয়ার্নার

চোট পেলেন ডেভিড ওয়ার্নার

গুরুতর চোট পেয়েছেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেলেন। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে-তে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান অস্ট্রেলীয় ওপেনার। তিনি আর নামেননি। হাসপাতালে তাঁর চোটের স্ক্যানও হয়। শেষ পর্যন্ত সাদা বলের সিরিজ থেকে ছিটকে যান ওয়ার্নার। তাঁর পরিবর্তে ফিঞ্চের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন মার্নাস ল্যাবুশান।
Read More
পরিত্যক্ত গুদামে আগুন  শিলিগুড়ির দুই মাইলে

পরিত্যক্ত গুদামে আগুন শিলিগুড়ির দুই মাইলে

চুরি করার পর পরিত্যক্ত গুদামে আগুন ধরিয়ে দিয়ে পালাল চোর। বুধবার গভীররাতে শিলিগুড়ির দুই মাইলে একটি পরিত্যক্ত গুদামে আগুন লাগার ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দমকলবাহিনীকে খবর দেন । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই গুদামঘর দুষ্কৃতী ও নেশাগ্রস্থদের আড্ডাস্থল হয়ে উঠেছিল।ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দিয়ে দীর্ঘ করার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক বছর ধরেই বন্ধ এই গোডাউনে তবে অন্ধকারে সুযোগ নিয়ে মাঝেমধ্যেই পরিত্যক্ত গোডাউনে হানা দেয় চোর ও নেশাগ্রস্তরা। বুধবার গভীর রাতে গোডাউনে চুরি করতে এসে সামগ্রিক চুরি করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বললে প্রাথমিক অনুমান।ঘটনাস্থলে দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা…
Read More
নিসানের টাচপয়েন্টের সংখ্যাবৃদ্ধি

নিসানের টাচপয়েন্টের সংখ্যাবৃদ্ধি

গ্রাহকদের সঙ্গে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নিসান ইন্ডিয়া ৩০টি নতুন সার্ভিস স্টেশন ও ২০টি নতুন শোরুম চালু করল। আগামী মাসে নতুন নিসান ম্যাগনাইট লঞ্চের আগে নিসান ইন্ডিয়া গ্রাহক-কেন্দ্রিক পরিষেবা বৃদ্ধি করেছে, যার অন্তর্ভুক্ত হয়েছে প্রশিক্ষিত চ্যানেল-পার্টনার, এন্ড-টু-এন্ড ডিজিটাল ইকোসিস্টেম এবং ভেহিকেল কনফিগারেটর-সহ ভার্চুয়াল শোরুম। মাত্র ৯০ মিনিটের মধ্যে সার্ভিসের অভিজ্ঞতা প্রদানের জন্য নিসান ইন্ডিয়া শুরু করেছে ‘নিসান এক্সপ্রেস সার্ভিস’। পরিষেবার পরিধি প্রসারিত করা হচ্ছে দেশের ১০০টিরও বেশি স্থানে ‘নিসান সার্ভিস ক্লিনিকের’ মাধ্যমে। নিসান গ্রাহকরা অনলাইনে সার্ভিস বুক করতে বা ব্যয় জেনে নিতে পারবেন নিসান সার্ভিস হাব (ওয়েবসাইট) বা নিসান কানেক্টের মাধ্যমে নিসান সার্ভিস কস্ট ক্যালকুলেটরের সাহায্যে। এই সুবিধা ১৫০০টিরও বেশি শহরে…
Read More
পাথরঘাটা নিউচামটাতে “দুয়ারে সরকার” পরিষেবা চালু হল

পাথরঘাটা নিউচামটাতে “দুয়ারে সরকার” পরিষেবা চালু হল

ঘোষণামতো মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা নিউচামটাতে এদিন "দুয়ারে সরকার" পরিষেবা চালু হল। রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলি সমন্ধে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি সেই প্রকল্পগুলির সুবিধা দেওয়ার জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসে দফায় দফায় সারারাজ্যে এই কর্মসূচি শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো। আধিকারীকেরা জানিয়েছেন, ডিসেম্বরের তিন ও ষোলো তারিখ এবং জানুয়ারির পাঁচ ও কুড়ি তারিখ এই দুয়ারে সরকার পরিষেবা চলবে। কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি/উপজাতি শংসাপত্র সহ জনসাধারণের একাধিক সমস্যা এবং সেই সমস্যা গুলিকে সমাধান করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। বিধানসভা ভোটের আগে জনসাধারণের কাছে নানা সমস্যা এবং সমস্যাগুলির মুশকিল আসান করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা…
Read More
মেট্রো রেলের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

মেট্রো রেলের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে। তবে সোমবার থেকে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২৫ মিনিটে। পাশাপাশি বেশকিছু নিয়মের বদল করা হচ্ছে ই-পাসের ক্ষেত্রেও। ষাটোর্ধ বৃদ্ধ ও ১৫ বছরের কমবয়সি এবং মহিলাদের জন্য সারাদিনই কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না। এছাড়াও মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ই-পাসের ক্ষেত্রে সকাল সাতটা থেকে আটটা এবং রাত আটটার পরে মেট্রোতে সফর করলে কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না।
Read More
বিয়ের পিঁড়িতে অদিত্য নারায়ণ

বিয়ের পিঁড়িতে অদিত্য নারায়ণ

সমস্ত কোভিড বিধি মেনে সাত পাকে বাঁধা পড়লেন গায়ক উদিত নারায়ণ পুত্র গায়ক অদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল। ১১ বছরের পুরোনো বান্ধবী শ্বেতাকে বিয়ে করলেন আদিত্য। আদিত্য নারায়ণের বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। এবার সামনে এলো তাঁর রিসেপশনের ভিডিও। পয়লা ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন নব দম্পতি। ৫০ জনের উপস্থিতিতে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দুই হাত এক হয়। 
Read More
অপেক্ষার অবসান চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

অপেক্ষার অবসান চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

অবশেষে আজ দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে মাঝেরহাট ব্রিজের। ১ ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে ব্রিজ উদ্বোধনের চূড়ান্ত দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নেতাজির জন্মশতবর্ষর কথা মাথায় রেখে ব্রিজের নতুন নাম দেন 'জয় হিন্দ'। গত মাসেই সেতুর ওপর দিয়ে যান চলাচলের ছাড়পত্র দিয়েছিল ইঞ্জিনিয়াররা।
Read More
প্রয়াত মশালা কিং ধরমপাল গুলাটি

প্রয়াত মশালা কিং ধরমপাল গুলাটি

মশালা কিং নামে বিখ্যাত এমডিএইচ মশলার মালিক ধর্মপাল গুলাটি ৯৮ বছর বয়সে প্রয়াত হলেন। বৃহস্পতিবার সকালে দিল্লীর মানা চন্দন দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ধরমপাল সকলের কাছে দাদাজি অথবা মহাশয়জি নামেই পরিচিত ছিলেন। সংস্থার হাল আপাতত ধরেছেন ধরমপালের ছেলে। সংস্থায় তাঁর মালিকানা ছিল ৮০%। ১৯১৯ সালে শিয়ালকোটের এক ছোট্ট দোকান থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে এমডিএইচ এক ১৫০০ কোটি টাকার সাম্রাজ্যের নাম।
Read More
কমছে অ্যাকটিভ কেস রোগীর সংখ্যা

কমছে অ্যাকটিভ কেস রোগীর সংখ্যা

মোট করোনা আক্রান্তের কমছে সংখ্যাটা ধীরে ধীরে। করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ারই ইঙ্গিত মিলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৫১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটিই সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭২৬ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৯ লক্ষ ৭৩ হাজার ৩৭৩ জন।
Read More
ভারতের আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

ভারতের আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

২০২১ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক বড় পদক্ষেপ নিল ভারত৷ প্রজাতন্ত্রে দিবসে ভারতের মুখ্য অতিথি হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে জনসন প্রধানমন্ত্রী মোদিকে পরের বছর ব্রিটেনে অনুষ্ঠিত জি-৭ এর সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন৷ তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। ভারত গত মাসে ব্রিটেনের সঙ্গে বাণিজ্যের অংশীদারি নিয়ে একটি ভার্চুয়াল আলোচনা করেছে। যা ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তির দিকে যেতে পারে।
Read More