Blog

কাট্যারিনার বোনের সঙ্গে প্রেম করছেন সালমান খান?

কাট্যারিনার বোনের সঙ্গে প্রেম করছেন সালমান খান?

বুড়ো বয়সে ফের প্রেমে জড়াচ্ছেন চিরকুমার! বয়সের হাফ সেঞ্চুরি পেরিয়ে গেলেও নানা ঘাটের জল খেয়ে এখনো রীতিমত ব্যাচেলর লাভ গুরু সল্লু মিয়া। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ক্যাটারীনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে সালমান খান। এর আগে, ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন সলমন খান। দীর্ঘ সময় প্রেম করেছেন তাঁরা। তারপর সম্পর্ক এমন তলানিতে এসে ঠেকে যে শুধু ছাড়াছাড়ি নয়, মুখ দেখা বন্ধ ছিল দুজনের। তবে সে সব ভুলে ফের শুধু মাত্র বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন দুজনে। ব্রেক-আপের পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেটাই টেকেনি। ওদিকে ক্যাটরিনার মতো দেখতে জারিন খানকে খুঁজে এনে সিনেমা…
Read More
ডেয়ারি উন্নয়নে এনডিডিবি-র প্রচেষ্টা

ডেয়ারি উন্নয়নে এনডিডিবি-র প্রচেষ্টা

গুয়াহাটি, অক্টোবর ২০২০: ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি) পূর্ব ও উত্তরপূর্ব ভারতে ডেয়ারি কোঅপারেটিভগুলির উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এনডিডিবি পূর্ব ও উত্তরপূর্ব ভারতের ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডের কিছু অনুন্নত এলাকায় ডেয়ারি উন্নয়নের কাজে জড়িত রয়েছে। যেসব এলাকায় কোঅপারেটিভ গঠন হয়নি বা বর্তমান কোঅপারেটিভগুলির ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন সেইসব এলাকায় তারা সবরকমভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এনডিডিবি-র চেয়ারম্যান দিলীপ রথ। এনডিডিবি আসাম সরকারের অনুরোধ অনুসারে ওয়েস্ট আসাম কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের (ওয়ামুল) পরিচালনার দায়িত্ত্ব নিয়ে সেখানকার ডেয়ারি প্ল্যান্ট ঢেলে সাজিয়ে আবার চালু করেছে ২০০৮ সালে। দুগ্ধ সংগ্রহ ও বিপণনে এখন ‘ওয়ামুল’ তার বৃদ্ধি অব্যাহত রেখেছে। নাগাল্যান্ড স্টেট ডেয়ারি…
Read More
কালচিনিতে তৃণমূলের নতুন কমিটি গঠন হল, ব্লক সভাপতি হলেন দেবকুমার লামা

কালচিনিতে তৃণমূলের নতুন কমিটি গঠন হল, ব্লক সভাপতি হলেন দেবকুমার লামা

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে তৃণমূলের নতুন ব্লক সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা। এর পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দেব কুমার লামা ও সালামত আনসারী। এদিন কালচিনির তৃনমূল কার্যালয়ে সাংবাদিকদিকদের মুখোমুখি হয়ে নতুন ব্লক কমিটি ঘোষণা করেন জেলার কো-অর্ডিনেটর পাসঙ লামা, কালচিনি ব্লক সহ সভাপতি সন্দীপ এক্কা সহ তৃণমূলের জেলা ও ব্লকের নেতৃত্বরা। পাসঙ লামা জানান, তৃণমূলের কালচিনি ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি গঠিত হল । প্রতিটি অঞ্চল কমিটিতে অঞ্চল সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলের মধ‍্যে সব থেকে নজরকাড়া অঞ্চল জয়ঁগা ২ নং অঞ্চল সভাপতি হন আব্দুল মানিক মিঞা।
Read More
ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ

ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ

‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ শীর্ষক উৎসবকালীন সেলের ব্যাপারে প্রস্তুত হয়েছে ফ্লিপকার্ট। ১৬ অক্টোবর থেকে এই সেল শুরু হচ্ছে। এই ফ্ল্যাগশিপ সেল-ইভেন্ট যেমন বহু বিক্রেতা, হস্তশিল্পী ও ব্র্যান্ডকে একত্রিত করবে, সেইসঙ্গে ২৫০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের সামনে হাজির করবে নানারকম প্রোডাক্টসের বিশাল সম্ভার। এই সেল আরম্ভ হওয়ার আগে ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য এক অভিনব সুযোগ নিয়ে এসেছে। গ্রাহকরা তাদের পছন্দের পণ্যসামগ্রী প্রি-বুক করে শপিং কার্টে রেখে দিতে পারবেন। ১১-১৪ অক্টোবর প্রি-বুক স্টোরের মাধ্যমে গ্রাহকরা অর্ডার দিতে পারবেন মাত্র ১ টাকা দিয়ে। বুকিং কনফার্ম হওয়ার পর দ্য বিগ বিলিয়ন ডেজের প্রথম দিন তারা বাকি টাকা দিয়ে সেটি অনলাইনে বা ক্যাশ-অন-ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন।চলতি বছরে…
Read More
পাঁচ তরুণীকে ধর্ষণের অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে

পাঁচ তরুণীকে ধর্ষণের অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে

মাদক খাইয়ে পাঁচ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। পুরো বিষয়টি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ।জানা গেছে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় পাঁচ তরুণীকে নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে তিন দুষ্কৃতী বলে অভিযোগ।। এরপর বিষয়টি জানাজানি হতেই এখন গোটা গ্রাম অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়াকালিস্থান এলাকায় বসবাস করে ওই নাবালিকা পাঁচ ছাত্রী ও তার পরিবার। পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ওই ছাত্রীরা স্থানীয় একটি হাইস্কুলে পাঠরত। প্রত্যেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এই পাঁচজনের মধ্যে একই পরিবারের তিন নাবালিকা…
Read More
সরকারি প্রাথমিক স্কুলকে গুঁড়িয়ে দিল এলাকার একদল প্রমোটার

সরকারি প্রাথমিক স্কুলকে গুঁড়িয়ে দিল এলাকার একদল প্রমোটার

আস্ত একটি সরকারি প্রাথমিক স্কুলকে গুঁড়িয়ে দিল এলাকার একদল প্রমোটার। ঘটনায় কেউ মুখ না খুললেও মালদার দশ নম্বর ওয়ার্ডে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বেহাল পরে থাকা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রাতারাতি।ধূলিসাৎ করে দিয়ে জমি দখল করে বিল্ডিং বানানোর পরিকল্পনা নিয়েছিল শহরের একদল প্রভাবশালী প্রমোটারের দল। যদিও এই ওয়ার্ডে থাকেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী তথা পুরসভার কোর্ডিনেটর তবুও এই বিষয়ে কিছু স্পষ্ট করে কিছু বলতে পারেন নি প্রাক্তন মন্ত্রী। এই ঘটনায় এলাকার বাইরে ছড়িয়ে পড়তে বর্তমানে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রোমোটারের টাকা সব রাজনৈতিক নেতাদের পকেটে ঢোকে ফলে এই বিষয়ে সব নেতার…
Read More
ক্রীড়াজগতে বিকেটি টায়ার্সের অবস্থান দৃঢ়তর

ক্রীড়াজগতে বিকেটি টায়ার্সের অবস্থান দৃঢ়তর

বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি টায়ার্স) আসন্ন ইন্ডিয়ান ফুটবল লিগে অংশগ্রহণকারী ১১টি টিমের মধ্যে ৪টি টিমের সঙ্গে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হল। টিমগুলির নাম - এটিকে মোহনবাগান, হায়দ্রাবাদ এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ও এসসি ইস্টবেঙ্গল। বিকেটি এই পার্টনারশিপের মধ্য দিয়ে ভারতে পেশাদার ফুটবলের জগতে পদক্ষেপ করল। উল্লেখ্য, বিকেটি বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে তার সমর্থন জুগিয়ে চলেছে এবং আন্তর্জাতিক স্তরে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফুটবলের প্রতি তার অবদান রেখেছে। বিগত বছরগুলিতে, বিকেটি বিভিন্ন ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় টাইটেল স্পনসর হয়েছে। বিকেটি-র জয়েন্ট মার্কেটিং ডিরেক্টর রাজীব পোদ্দার বলেন, পৃথিবীর বিভিন্ন স্থানে তারা বিকেটি ব্র্যান্ডের পক্ষ থেকে খেলাধূলার জগতে তাদের সমর্থন জারি রেখেছেন। এবার ভারতেও একটি বড় মাপের…
Read More
গান্ধী ময়দানে সভা বিমলের

গান্ধী ময়দানে সভা বিমলের

পাহাড়ে রোশনকে দূত হিসেবে পাঠিয়ে জল মেপে অবশেষে সভায় ব্যাপক ভিড়ের আগাম পূর্বাভাস পেয়ে স্থান পরিবর্তন করল পুলিশের ডায়েরিতে নিখোঁজ বিমল গুরুং। প্রায় তিনবছর পর প্রকাশ্যে আসছেন মোর্চানেতা বিমল গুরুং। সেইমত একদা মোর্চার দোর্দন্ড প্রতাপশালী নেতার পুনরায় পাহাড়ে ওঠাকে ঘিরে রীতিমত উচ্ছাস দেখা গেছে।সেই মতো পাহাড়ে একেবারে না উঠে সমতলে থেকে আপাতত পাহাড়ের দিকে নজর রাখবেন বিমল। কারন সমতলে তরাই ডুয়ার্সে এখন বিমলের ভালো প্রভাব রয়েছে বলে দাবি বিমল পন্থী নেতাদের। বিমলের শিলিগুড়িতে আসার খবরে সমতলে গোপনে গোপনে রীতিমত বিমলপন্থী নেতাদের মিটিংও হয়ে গিয়েছে। জানা গেছে ৬ ডিসেম্বর সভা হওয়ার কথা ছিলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। কিন্তু আপাতত স্থির হয়েছে সভা…
Read More
‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’ চালু করল ফ্লিপকার্ট

‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’ চালু করল ফ্লিপকার্ট

স্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট নিয়ে এসেছে ‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’। এর ফলে সহজ ও সাশ্রয়ী উপায়ে গ্রাহকরা স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ পাবেন। এই প্ল্যানের আওতায় গ্রাহকদের স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার সময় মাত্র ৭০ শতাংশ দাম দিতে হবে। একবছর পর গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে আপগ্রেডেড নতুন ফোন কিনতে পারবেন ও আগেরটি ফিরিয়ে দিতে পারবেন, অথবা আগের ফোনটি রাখতে চাইলে বাকি ৩০ শতাংশ দাম মিটিয়ে দিতে পারবেন। স্মার্ট আপগ্রেড প্ল্যানে স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার জন্য পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই পারচেজ বা বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের মাধ্যমে। চলতি বছরের অক্টোবর মাসে স্মার্ট আপগ্রেড প্ল্যান চালু করার পর দেখা গেছে প্রতি…
Read More
জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

৪ জানুয়ারি থেকেই দশম - দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলা হতে পারে আইসিএসই বোর্ডে। বোর্ডের তরফে বলা হয়েছে যদি অনুমতি দেওয়া হয় স্কুল খোলার তাহলে রাজ্য সরকারের তরফে যে স্বাস্থ্য বিধি এবং গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন মেনে চলবে স্কুল গুলি। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ধাপে ধাপে স্কুল খোলা প্রয়োজন। যদিও বোর্ডের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেও এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো সিদ্ধান্ত হয়নি স্কুল খোলার। রাজ্যের স্কুল খোলা হবে নাকি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More