Blog

ধেয়ে আসছে বুরেভি

ধেয়ে আসছে বুরেভি

ঘূর্ণিঝড় নিভারের রেশ কাটতে না কাটতেই আরও এক সাইক্লোন ধেয়ে আসছে সাগরের বুক ধরে। তামিলনাড়ুর কন্যাকুমারী এলাকায় মান্নার উপকূল হয়ে রামেশ্বরমের স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে বুরেভি সাইক্লোন। আগামী তিনদিন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলীয় জেলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বুরেভির প্রভাবে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঝড়ের কোনও প্রভাব পড়বে না এই রাজ্যে। চলবে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সংলগ্ন এলাকায়।
Read More
অবশেষে জামিন পেলেন শৌভিক চক্রবর্তী

অবশেষে জামিন পেলেন শৌভিক চক্রবর্তী

প্রায় তিনমাস পর জামিন মঞ্জুর হল মাদক কাণ্ডে জড়িত রিয়া চক্রবর্তীর ভাই শৌভি চক্রবর্তীর। এর আগে একাধিকবার জামিনের আবেদন করা হলেও প্রত্যেকবারই তা নাকোচ হয়ে যায়। এনসিবির তরফে অভিযোগ উঠে যে সুশান্তকে মাদক লেনদেনে মদত দিতেন রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। গত ৪ই সেপ্টেম্বর মাদক কাণ্ডে শৌভিককে গ্রেফতার করে এনসিবি। অনেকেই প্রতিবাদ জানিয়েছেন শৌভিকের জামিনের।  
Read More
একশো টাকায় শাহীনবাগ  দাদিকে পাওয়া যায় মন্তব্য কঙ্গনার

একশো টাকায় শাহীনবাগ দাদিকে পাওয়া যায় মন্তব্য কঙ্গনার

বিতর্ক যেন তার পিছু ছাড়ছেনা । সব বিষয়ে প্রতিবাদী মনোভাব নিয়ে মন্তব্য করা অভ্যেস হয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। রাজনীতি থেকে বলিউড - নানা বিষয়ে তাঁকে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এ বার তিনি মতামত দিলেন কৃষক বিক্ষোভ নিয়ে । ঘটনার সূত্রপাত কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে, তা নিয়ে মুখ খুললেন বলিউডের কুইন । এক ট্যুইটার ইউজার তাঁর পোস্টে কমেন্ট করেন, কৃষকদের বিক্ষোভে সামিল হয়েছে শাহিনবাগ দাদি হিসেবে পরিচিত ৮২ বছরের বৃদ্ধা বিলকিস বানো এবং দৈনিক ভাড়া দিলেই তিনি আজকাল এ ধরনের বিক্ষোভে সামিল হয়ে যাচ্ছেন বলে ও দাবি করেন তিনি। এই পোস্টটিকে কেন্দ্র করেই সুর…
Read More
রাজনীতিতে যোগ ঊর্মিলা মাতণ্ডকর

রাজনীতিতে যোগ ঊর্মিলা মাতণ্ডকর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে এ বার শিব সেনায় যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। রাজ্যপালের কোটায় ঊর্মিলাকে পরিষদীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে অভিনেত্রীর নামও পাঠানো হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন ঊর্মিলা মাতণ্ডকর।
Read More
উত্তরকন্যা অভিযানের সমর্থনে ধুপগুড়িতে মিছিল যুব মোর্চার

উত্তরকন্যা অভিযানের সমর্থনে ধুপগুড়িতে মিছিল যুব মোর্চার

দক্ষিণবঙ্গে নবান্ন অভিযানের পর এবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চা। আর এই কর্মসূচিকে সফল করতে উত্তরবঙ্গে জেলায় জেলায় দলীয় কর্মীসভা করছে যাতে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও উত্তরকন্যা চলো অভিযান সফল হয়। উল্লেখ্য বিগত ৮ই অক্টোবর রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, দুর্নীতি ,কাটমানি সহ একাধিক দফা নিয়ে নবান্ন অভিযানের ডাক দেয়। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য উপস্থিত হন। যদিও বিজেপির নবান্ন চলো অভিযানের দিন স্যানিটাইজেশনের অজুহাত দিয়ে দুদিন বন্ধ রাখে মমতার প্রশাসন। সেসময় লকডাউনের পরিস্থিতিতে উত্তরের জেলা গুলি থেকে বেশি সংখ্যক যুব কর্মী যেতে না পারায় এবার উত্তরের জেলাগুলির যুব মোর্চা…
Read More
দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় ব্যবহার্য পোশাক বিতরণ করলেন সমাজকর্মী বাপন দাস

দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় ব্যবহার্য পোশাক বিতরণ করলেন সমাজকর্মী বাপন দাস

পেশায় পুলিশকর্মী হলেও তাঁর পরিচয়ের খ্যাতি সমাজকর্মী হিসেবে। কোভিডে মাস্ক বিতরণ হোক, কিংবা রাজ্য ফেরত শ্রমিক সবমানুষকে যথাসাধ্য সাহায্যে সদা তৎপর বিধাননগর নিবাসী রাজ্য পুলিশের কর্মচারী বাপন দাস। এদিন মহানন্দা পাড় সংলগ্ন এলাকায় দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় ব্যবহার্য পোশাক বিতরণ করলেন তিনি। এই হাট বসাতে সহযোগিতা করেছে ইসলামপুর মহকুমা অফিসের কর্মী সুদীপ ভট্টশালী এবং তার সহধর্মিণী মৌসুমী সিংহ রায় ভট্টশালী । বাপন বাবু বলেন আজকে আমরা হাট বসিয়েছি মহানন্দা নদীর চরে যেটাকে 'সিধু কানু চর' বলে, যদিও এই গ্রামটি দার্জিলিং জেলায় অবস্থিত কিন্তু এই গ্রামের বাসিন্দারা ভোটাধিকার প্রয়োগ করে উত্তর দিনাজপুর জেলায় । শীত পড়তেই জামাকাপড় পেয়ে খুশি অসংখ্য গ্রামের মহিলা…
Read More
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আলিপুরদুয়ারে

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আলিপুরদুয়ারে

গাড়ির মালিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হল আলিপুরদুয়ারে। জানা গেছে আলিপুরদুয়ার জেলার ডিস্ট্রিক্ট মোটর ভেয়িকেল ওনার্স ওয়েলফেয়ারের পক্ষ থেকে এদিন প্যারেড গ্রাউন্ডে বৃদ্ধ বয়স্কদের শীতের কাপড় তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি জানিয়েছেনএদিন এলাকার প্রায় ২০০ জনকে শীতবস্ত্র প্রদান করা হয় ‌। এছাড়া এদিন সংগঠনের সদস্যরা রক্তদান করে ।সংগৃহিত রক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো । এদিনের শীতবস্ত্র প্রদানে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী ।
Read More
বন্ধ হতে পারে মেলা

বন্ধ হতে পারে মেলা

করোনা পরিস্থিতিতে এই বছর আর কোনও উৎসব, মেলা করবেন না রাজ্য সরকার। নবান্নের কর্তাদের কথায়, সরকারি মেলা হবে। তবে অন্য বছরের তুলনায় সংখ্যাটা কমতে পারে। সবই করতে হবে কোভিড প্রোটোকল মেনে। বইমেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শীঘ্রই রাজ্য সরকার এ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে। নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ আয়োজিত 'নিউ টাউন মেলা' এ বছর বন্ধ থাকছে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন। জেলাস্তরের মেলা নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।
Read More
তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বেলেঘাটা নাইসেডে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন Covaxin-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দুপুরে সস্ত্রীক সেখানে যান রাজ্যপাল। মঙ্গলবার বিকেলেই পরীক্ষামূলক ভাবে টিকা দেওয়া শুরু করেছে বেলেঘাটা নাইসেড। বুধবার বিকেলে টিকা নেওয়ার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। চিকিৎসক, স্বেচ্ছাসেবক থেকে সাধারণ মানুষ-- সবাই অধীর অপেক্ষায়।
Read More
অবিলম্বে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ তৃণমূলের

অবিলম্বে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ তৃণমূলের

ফুলবাড়ি থেকে রাজগঞ্জের জটিয়াকালী পর্যন্ত ৩১ নং জাতীয় সড়ক অবিলম্বে সংস্কার করার জন্য আজ তৃণমূলের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করে। এই বিক্ষোভে উপস্থিত ডাবগ্রাম ফুলবাড়ীর তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক। ব্লক সভাপতির অভিযোগ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি  পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নির্মীয়মান চার লেনের কাজ প্রায় এক বছর থেকে বন্ধ হয়ে আছে। রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন করার দাবীতে এর আগেও পথ অবরোধ করা হয়েছে। একাধিকবার হাইওয়ে কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তাতে কোনো কাজ না হওয়ায় ফের পথ অবরোধ করতে বাধ্য…
Read More