01
Jan
‘ফিরে এসো আবার’ - এই মিউজিক্যাল শর্টের মাধ্যমে প্রাজ্ঞ দত্ত নিজের ক্ষমতা আবার প্রমাণ করলেন। রুহ্ মিউজিক থেকে মুক্তি পেল সর্বভূতেষু ছবির জন্য প্রাজ্ঞ দত্তর লেখা ও কম্পোজ করা এবং রূপঙ্কর বাগচির গাওয়া ‘ফিরে এসো আবার’। প্রাজ্ঞ বলেছেন, গানটি তার কাছে একাধিক কারণে নিজস্বতামন্ডিত। এই গানে বর্ণিত হয়েছে এক গানের গল্প যা শেকড় ফুঁড়ে নিমজ্জিত হয়ে যায় গভীরে, যখন আর কিছুই থাকে না। আশাহীনতার মধ্যেও এ হল এক আশার শক্তির গাথা, যা অডিয়োভিসুয়াল নিবেদনের ভেতর দিয়ে উদযাপিত হয়েছে কবিতা ও সঙ্গীতের মাধ্যমে। এর ছবি তুলেছেন স্বপ্নিল। ‘ফিরে এসো আবার’ ভিডিয়োতে আছেন অভিনেত্রী কস্তুরী চক্রবর্তী ও চিত্রালী দাস। সঙ্গে আছেন মিউজিক…
