Blog

বিয়ের দুঘন্টা আগে বরের মৃতদেহ উদ্ধার রেললাইন থেকে , চাঞ্চল্য

বিয়ের দুঘন্টা আগে বরের মৃতদেহ উদ্ধার রেললাইন থেকে , চাঞ্চল্য

বিয়ের রাতেই বরের লাশকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুর থানার ধনতলা এলাকায়। জানা গেছে রবিবার এলাকার এক গৃহশিক্ষকের নিকাহ ছিল। ওইদিনই নিকাহর দুই ঘন্টা আগে বরের ট্রেনে কাটা লাশ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। এই ঘটনায় ছেলের পরিবার পক্ষ মেয়ের পরিবারের দিকে অভিযোগ করেছে।এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছেলের বাবা দবিরুল ইসলামের অভিযোগ, রবিবার তার ছেলের জন্মদিন ছিল। তাই বিয়ের তারিখ হলেও তিনি রবিবার রাত্রি বারোটার পর নিকাহর কাজ শেষ করতে অনুরোধ জানান মেয়ের বাড়ির লোককে। কিন্তু তারা বিষয়টি কিছুতেই মানতে নারাজ তারা। এরপরেই আচমকা বাড়ি থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। তার আরও অভিযোগ ,তার ছেলে কোচিং ক্লাস…
Read More
ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচমাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল ধর্ষণে অভিযুক্ত যুবক। রবিবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। জানা গেছে ফুলবাড়ি এলাকার কাঞ্চনবাড়ি এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই যুবক লাট্টু সিং নামে বছর ঊনিশের এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে ছিল ।গত ২৩শে আগস্ট অভিযুক্ত লাল্টু সিং এর নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতা ওই মহিলা।গত রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।সোমবার ধৃত ওই যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
ভাড়া বাড়ানোর দাবীতে বিক্ষোভ প্রতিবাদ

ভাড়া বাড়ানোর দাবীতে বিক্ষোভ প্রতিবাদ

একদিকে পেট্রোলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি অন্যদিকে পুলিশি অত্যাচার এবং হয়রানিতে ক্ষুব্ধ তরাইয়ে ট্রাক চালক ইউনিয়ন তরাই চালক সংগঠনের সদস্যরা আজ বিক্ষোভ প্রতিবাদ দেখাল। জানা গেছে এদিন সমস্ত ট্রাক চালকরা দাগাপুর থেকে দার্জিলিং মোড় পর্যন্ত বিক্ষোভ দেখায়। মিছিলে প্রচুর সংখ্যায় চালকরা অংশ গ্রহণ করেন । সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, যাত্রী ভাড়া বৃদ্ধি ,পুলিশের অত্যাচার বন্দ করা সহ বিভিন্ন দাবী নিয়ে আজ সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। তিনি জানান পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ যাত্রী ভাড়া বাড়ানো হচ্ছে না । যাতে চালক ও গাড়ি মালিকদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে । তিনি জানান লকডাউন এর সময় দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায়…
Read More
পিকনিক থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত দুই,আহত একাধিক

পিকনিক থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত দুই,আহত একাধিক

পিকনিক থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল দুই জনের আহত তিন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাইপাস রোডে।স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার ব্যবসায়ী সত্য দেব শর্মা পরিবার এবং বন্ধুদের নিয়ে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ফারাক্কার কাছে তাদের বোলেরো গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সত্য দেব শর্মার বড় মেয়ে রুম্পি দেব শর্মার।মৃত আরেকজনের নাম মোজাহার আলী।বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা…
Read More
মহারাষ্ট্রেও বার্ড ফ্লু

মহারাষ্ট্রেও বার্ড ফ্লু

করোনা অতিমারীর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু-এর তালিকায় এবার মহারাষ্ট্র। গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশের নাম রয়েছে বার্ড ফ্লু-এর তালিকায়। মহারাষ্ট্রের একটি পোল্ট্রি ফার্মে ৮০০ মুরগি মারা যায়। পোলট্রিজাত পণ্যের কেনাবেচা ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে ওই রাজ্যগুলিতে।সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্যগুলিতে।
Read More
বিশেষ প্রারম্ভিক মূল্যে অল-নিউ নিসান ম্যাগনাইট

বিশেষ প্রারম্ভিক মূল্যে অল-নিউ নিসান ম্যাগনাইট

পুণরায় ঘোষণা না করা পর্যন্ত অল-নিউ নিসান ম্যাগনাইট বিশেষ প্রারম্ভিক মূল্যেই পাবেন আগ্রহী গ্রাহকরা। অল-নিউ নিসান ম্যাগনাইট ২০টি গ্রেড লাইন-আপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। গত ২ ডিসেম্বর লঞ্চ্‌ হওয়ার পর থেকে একমাসে নিসান ম্যাগনাইটের ৩২,০০০ বুকিং হয়েছে এবং এসইউভি, সেডান ও হ্যাচব্যাক সেক্টরের আগ্রহী গ্রাহকরা ১,৮০,০০০ বার খোঁজখবর নিয়েছেন। দ্রুত ডেলিভারি প্রদানের জন্য ম্যানুফ্যাকচারিং প্লান্টে ১০০০ জনেরও বেশি কর্মী নিয়োগের মাধ্যমে থার্ড শিফট চালু করে প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। টেক-স্যাভি ভারতীয় গ্রাহকরা তাদের পছন্দ অনুসারে নিসানের অপশনাল টেক-প্যাক বেছে নিতে পারেন, যার মধ্যে থাকবে ওয়্যারলেস চার্জার, ইনবিল্ট এয়ার পিউরিফায়ার, অ্যাম্বিয়েন্ট মুড লাইটিং, পাডল ল্যাম্পস ও হাই-এন্ড স্পিকার্স।…
Read More
ভ্যাকসিন পাবে ৩০ কোটি দেশবাসী

ভ্যাকসিন পাবে ৩০ কোটি দেশবাসী

দেশে এসে গেছে করোনা ভ্যাকসিন। ৮ জানুয়ারি দ্বিতীয় দফার ড্রাই রান এর কাজ সম্পূর্ণ হওয়ার পরই শুরু হবে করোনা টিকাকরনের কাজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, কোভিড ওয়ারিয়রদের টিকাকরন হবে। মোট ৩০ কোটি দেশবাসীকে প্রাথমিকভাবে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। অন্যদিকে করোনা টিকাকরন দেওয়া নিয়ে আজ বিকেল ৪ টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
Read More
শীতের কুয়াশায় ঢেকে থাকল জানুয়ারির দ্বিতীয় রবিবার

শীতের কুয়াশায় ঢেকে থাকল জানুয়ারির দ্বিতীয় রবিবার

রবিবার থেকে উত্তর বঙ্গের কোচবিহার, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ বেশির ভাগ জেলায় শীতে ঢেকে থাকল সারাদিন। শীতের পৌষ শেষের দিকে চলে আসলেও সেভাবে শীত এবং কুয়াশার ছবি দেখেনি উত্তরবঙ্গবাসী। রবিবার শহরের তাপমাত্রাও ছিল অনেকটা নিম্নমুখী।ইংরেজি নতুন বছরের দ্বিতীয় রবিবারে আলিপুরদুয়ার জেলার বিস্তৃণ‍্য এলাকা এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। কুয়াশার জেরে এদিন সামান্য ভোগান্তি হয় শহরবাসীর। ব্যাহত হয় জনজীবন। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটরসাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করছে। ৩০ফুট দূরত্বে মধ‍্যে দৃশ্যমানতা কম ছিল।
Read More
হাউসিং ডট কমের ‘হাউসিং এজ’ প্লাটফর্ম

হাউসিং ডট কমের ‘হাউসিং এজ’ প্লাটফর্ম

রেন্টাল ও সেইসংক্রান্ত সার্ভিসের একটি প্লাটফর্ম ‘হাউসিং এজ’ (Housing Edge) লঞ্চ্‌ করল এলারা টেকনোলজিসের মালিকানাধীন ভারতের অগ্রণী রিয়াল-এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম। এই প্লাটফর্মের মাধ্যমে ভাড়াটে ও ল্যান্ডলর্ডদের ব্যবহারের জন্য বিভিন্ন পরিষেবার ডিজিটাইজেশন করার ব্যাপারে হাউসিং ডট কম সাহায্য করবে। অনলাইন রেন্ট পেমেন্ট, অনলাইন রেন্টাল এগ্রিমেন্ট, টেন্যান্ট ভেরিফিকেশন, প্যাকিং ও মুভিং, ফার্নিচার রেন্টাল, হোম ইন্টেরিয়র, হোম সার্ভিসেস ইত্যাদি সুবিধা গ্রহণ করতে পারবেন মালিক ও ভাড়াটে উভয়পক্ষই।  দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুণেতে হাউসিং এজ-এর বেশিরভাগ পরিষেবা পাওয়া গেলেও অন্যান্য আরও কিছু শহরেও এইসব পরিষেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাউসিং এজ-এর পে-রেন্ট সার্ভিস পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে, যা…
Read More
শুরু হবে মিনি নিলাম

শুরু হবে মিনি নিলাম

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের ১৪তম সংস্করণের জন্য নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এবার নিজেদের খরচ করার অর্থ বরাদ্দ বাড়াতে একাধিক ক্রিকেটারকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চেন্নাই। আসন্ন আইপিএলে দলের দুর্বলতা ঢাকতে তৎপর টিম ম্যানেজমেন্ট। আইপিএলের আসন্ন নিলাম পর্বের আগে প্রথম দলের কমপক্ষে ৭-৮ জন ক্রিকেটারকে বিদায় দিতে চলেছে ধোনির দল। আগামী মরশুমে ট্রফি জয়ের পরিকল্পনা শুরু করল তারা‌। 
Read More