Blog

ফের দাম বাড়ল গ্যাসের

ফের দাম বাড়ল গ্যাসের

চাপ বাড়ল মধ্যবিত্তের হেঁশেলে। এক ধাক্কায় আবারও বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ১০ দিনের ব্যবধানে দু'বার গ্যাসের দাম বৃদ্ধি করল তেল কোম্পানিগুলি। ৫০ টাকা বৃদ্ধি পেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৯৫টাকা। দেড় মাসের মাসের মধ্যে ১৭৫ টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়ল। এর ফলে নাভিশ্বাস তুলছে মধ্যবিত্ত।
Read More
শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি স্টেশন

শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি স্টেশন

শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি স্টেশন। এদিন মঙ্গলবার এই স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। দীর্ঘদিন ধরে নকশালবাড়ি এবং পানিট্যাঙ্কি এলাকার মানুষেরা বালুরঘাটগামী ইন্টারসিটি ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসে। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। মূলত, নিউ জলপাইগুড়ি স্টেশনে যানজট ও ভিড় এড়াত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজও এদিন ঘোষণা করা হয়। এদিন সাংসদ রাজু বিস্ট বলেন, ‘এই উদ্যোগে আমায় সাহায্য করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এই দুটি স্টপেজ উদ্বোধন করার উদ্দেশ্য, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করা। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশনে রোজকার যানজট এড়ানো। এতে সাধারণ মানুষ উপকৃত…
Read More
বাড়ছে করোনা

বাড়ছে করোনা

দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মহারাষ্ট্র নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্র। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। বাড়ছে বিপদ। নতুন কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। বেশ কয়েকটি জেলায় কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। বিধি নিষেধ সঠিকভাবে না মেনে চললে জরিমানা দিতে হতে পারে।
Read More
বন্ধন ব্যাংক আসামে উন্নয়নমূলক কাজে গতিবৃদ্ধি ঘটাচ্ছে

বন্ধন ব্যাংক আসামে উন্নয়নমূলক কাজে গতিবৃদ্ধি ঘটাচ্ছে

ভারতের পূর্বাঞ্চলে বন্ধন ব্যাংকের শিকড় গভীরভাবে প্রোথিত। এভাবেই উন্নয়নমূলক কর্মকান্ডের পরিধি বিস্তার করে চলেছে বন্ধন ব্যাংক। গত দুই দশক ধরে বন্ধন ব্যাংক দেশে সমাজের কল্যাণ ও উন্নয়নমূলক কাজে অর্থবহ অবদান রেখে চলেছে। আসামের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বন্ধন ব্যাংক এই রাজ্যে উন্নয়নমূলক কাজের গতি বাড়িয়ে চলেছে।  আসামে বন্ধন ব্যাংক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সামাজিক সম্পর্ক বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে ২০০৭ সাল থেকে। এই সময়কালে বন্ধন ব্যাংক আসামের প্রায় ২.৫ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের জীবনে সদর্থক পরিবর্তন আনতে পেরেছে। পরিকল্পনা কার্যকর করার এজেন্সি বন্ধন-কোন্নগরের মাধ্যমে বন্ধন ব্যাংক সামাজিক উদ্যোগ বৃদ্ধির চেষ্টা চালিয়ে মানুষের জীবিকার উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের দিকে…
Read More
একই পরিবারের দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ

একই পরিবারের দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ

তুফানগঞ্জে একই পরিবারের দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভেলাকপা এলাকায়। পুলিশ জানিয়েছে জখমদের মধ্যে একজন মারা গেছে, মৃতের জারিফা বিবি।আরেকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নাম আলী হোসেন। তিনি মৃত মহিলার স্বামী ।এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ঘটনা স্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।এদিকে এ ঘটনায় চাঞ্চল্য ছড়াতে সেই বাড়িতে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কি কারনে এই হামলা হইল কেনই বা…
Read More
এমজিএম লিভার ক্লিনিক চালু হল কলকাতায়

এমজিএম লিভার ক্লিনিক চালু হল কলকাতায়

কলকাতায় স্থাপিত হল এমজিএম হেলথকেয়ারের প্রথম ‘এমজিএম লিভার ক্লিনিক’। এই ক্লিনিকের মাধ্যমে কলকাতা-সহ পূর্বভারতের লিভার রোগীরা এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের এক্সক্লুসিভ লিভার চিকিৎসার সুযোগ পাবেন। লিভারসংক্রান্ত যাবতীয় রোগের ব্যাপারে রোগীদের পরামর্শ দেওয়ার জন্য এই ক্লিনিকে থাকবেন এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের ইনস্টিটিউট অব লিভার ডিজিজেস, ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারির ডিরেক্টর ডাঃ টিয়াগারাজন এস এবং সিনিয়র কনসাল্টেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক ডিরেক্টর ডাঃ রবি আর।  এমজিএম লিভার ক্লিনিকের দায়িত্ত্বে থাকবে ডাঃ থিয়াগারাজন এস-এর নেতৃত্বাধীন এমজিএম হেলথকেয়ারের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের ডিরেক্টর ও চিফ সার্জন হিসেবে ডাঃ থিয়াগারাজন এস হচ্ছেন ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট কর্মসূচির একজন সফল চিকিৎসক। ৩৫০০টিরও বেশি লিভার ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর।…
Read More
বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। যদি সব ঠিকঠাক থাকে তবে আজ বিকাল চারটায় বিজেপিতে যোগদান করবেন একঝাঁক টলি তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন‌ যশ দাশগুপ্ত, সায়নী ঘোষ। শুধু যশ-ই নন, টলিপাড়ার আরও বেশ কিছু পরিচিত মুখেরও বিজেপিতে যোগদানের খবর রয়েছে। শোনা গিয়েছে, বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারীও আজই বিজেপিতে যোগ দিতে পারেন। 
Read More
ক্লিন টু গ্রীন ক্যাম্পেন পৌঁছাবে ১.৮ মিলিয়ন মানুষের কাছে

ক্লিন টু গ্রীন ক্যাম্পেন পৌঁছাবে ১.৮ মিলিয়ন মানুষের কাছে

২০২০ সালের মে মাসে রিভার্স লজিস্টিকস গ্রুপের (আরএলজি) ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রীন’ শুরু হয়েছে। এই ক্যাম্পেন চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। এই ক্যাম্পেনের লক্ষ্য হল গ্রাহকদের মধ্যে ইলেক্ট্রনিক্স বর্জ্যের দায়িত্ত্বশীল নিষ্পত্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সেগুলির নিরাপদ রিসাইক্লিংয়ের ব্যাপারে দায়িত্ত্বশীল সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করা।  আরএলজি’র ক্লিন টু গ্রীন ক্যাম্পেন বিগত তিন বছরে দারুণ সাফল্য পেয়েছে এবং ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল, কলেজ, আরডব্লিউএ, অফিস ক্লাস্টার, রিটেলার, বাল্ক কনজিউমার ও ইনফর্মাল সেক্টরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ভারতজুড়ে মোট ২২১০টি সক্রিয়তা পরিচালনা করে এই ক্যাম্পেন পৌঁছেছে ২২,২১,৪০৬ জন মানুষের কাছে। ২০২০-২১ অর্থবর্ষে ক্লিন টু গ্রীন ক্যাম্পেন লঞ্চ্‌ হয়েছিল ২০২০…
Read More
এসারের সুবিধা হল গ্যাস পাইপলাইনে

এসারের সুবিধা হল গ্যাস পাইপলাইনে

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেইল নির্মিত ৩৪৬-কিলোমিটার দীর্ঘ ধোবি-দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনটির উদ্বোধন করেছেন। ধোবি-দুর্গাপুর গ্যাস পাইপলাইন বসানোর ফলে এসারের কোল গ্যাস দুর্গাপুরের ফার্টিলাইজার প্ল্যান্টে পৌঁছানোর কাজ সহজ হয়ে গেল। এরফলে রাজ্যের ইউরিয়ার চাহিদা মেটানো সহজতর হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পাইপলাইন রানিগঞ্জের কোল-বেড মিথেন ব্লক থেকে দুর্গাপুরের ম্যাটিক্স ফার্টিলাইজার প্লান্টে পৌঁছানোয় সাহায্য করবে। এসার ক্যাপিটালের ডিরেক্টর প্রশান্ত রুইয়া জানান, এই পাইপলাইন বসানোয় এসার অয়েল অ্যান্ড গ্যাস ইঅ্যান্ডপি লিমিটেডের রানিগঞ্জ ব্লক থেকে গ্যাস পাবে গেইল ইন্ডিয়া। তার ফলে এই অঞ্চলের মানুষ উচ্চমানের ফার্টিলাইজার পাবেন।  এই কোম্পানি পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ইস্ট কোল বেড মিথেন ব্লকটি পরিচালনা করে। ২০১৮ সালের আগস্টে এসার…
Read More
আমন্ডস – ভ্যালেন্টাইনস ডে’র সেরা উপহার

আমন্ডস – ভ্যালেন্টাইনস ডে’র সেরা উপহার

ভালবাসা, বন্ধুত্ব ও সম্পর্কের গভীরতা প্রকাশের জন্য প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উদযাপিত হয়। প্রিয়জনের জন্য উপহার হিসেবে এবছর ভ্যালেন্টাইনস ডে’তে আমন্ডসের কথা বিবেচনা করা যেতে পারে, কারণ আমন্ডস শুধু আনন্দদায়ক নয়, তা স্বাস্থ্যরক্ষা, ইমিউনিটি ও সুস্থতার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আমন্ডস ১৫টি পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং হার্ট হেলথ, স্কিন হেলথ ও ওয়েট ম্যানেজমেন্টে কার্যকর ভূমিকা নেয়।  ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসাল্টেন্ট মাধুরী রুইয়া, বলিউড অভিনেত্রী সোহা আলি খান, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী, ফিটনেস অ্যান্ড সেলিব্রিটি ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা এবছর ভ্যালেন্টাইনস ডে’তে প্রিয়জনদের দেওয়ার জন্য উপহার হিসেবে আমন্ডসের পরামর্শ দিয়েছেন।…
Read More