Blog

কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকেই যাত্রীদের জন্য পরিষেবা চালু করবে দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিনেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। মেট্রোর ট্রায়াল রানও চলছে জোরকদমে। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।
Read More
ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে জেএসডব্লিউ সিমেন্ট

ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে জেএসডব্লিউ সিমেন্ট

চ্যানেল পার্টনাররা যাতে এআই-বেসড ডিজিটাল ইন্টারভেনশন ব্যবহার করে সহজে ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য ভারতের অগ্রণী গ্রিন সিমেন্ট উৎপাদনকারী জেএসডব্লিউ সিমেন্ট তার ‘সেলস অ্যান্ড মার্কেটিং’ কাজকর্ম ডিজিটাইজেশন করছে। এজন্য জেএসডব্লিউ সিমেন্ট ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে, যাতে তার ট্রেড কাস্টমারদের সঙ্গে ‘এআই-বেসড এনিটাইম এনিহোয়্যার বিজনেস’ লেনদেন চালু করা সম্ভব হয়। ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপের ফলে জেএসডব্লিউ সিমেন্ট আপসেল ও ট্রানজেক্ট করতে এবং তার গ্রাহকদের আরও ভাল সার্ভিস দিতে পারবে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে। এরফলে ২০২৩ অর্থবর্ষ নাগাদ জেএসডব্লিউ সিমেন্ট বর্তমানের ১৪ এমটিপিএ থেকে ২৫ এমটিপিএ-তে উন্নীত হতে পারবে। ডিজিটাইজেশন উদ্যোগের অঙ্গ হিসেবে জেএসডব্লিউ সিমেন্ট এআই-বেসড মোবাইলটেক ইন্টারভেনশন চালু করেছে, যার…
Read More
ডলবি আটমসে স্ট্রিমিং করবে ইয়ারশট

ডলবি আটমসে স্ট্রিমিং করবে ইয়ারশট

এবার লঞ্চ্‌ হল ইয়ারশট পডকাস্ট স্ট্রিমিং সার্ভিস অ্যাপে ডলবি আটমস ইমার্সিভ অডিয়ো। এরফলে গ্রাহকদের মধ্যে তাদের পছন্দের অডিয়ো স্টোরির সঙ্গে আরও বেশি ঘণিষ্ঠতা তৈরি হবে। ইয়ারশট হল ভারতের প্রথম পডকাস্ট প্লাটফর্ম যা তার সিগনেচার পডকাস্ট ও অরিজিনাল সিরিজ স্ট্রিমিং করবে ডলবি আটমসে। পডকাস্ট সার্ভিস হিসেবে খুবই অভিনব, কারণ তা মনোরঞ্জনকে গ্রাহকের নিকটবর্তী করে – চলমান অবস্থায় বা বাড়িতে। ইয়ারশট-ডট-ইন অ্যাপ ব্যবহারকারীরা এবার ডলবি আটমস সহযোগে একেবারে বৈপ্লবিক অডিয়ো এক্সপিরিয়েন্স পাবেন এবং তাদের মোবাইলে শ্রুতির অভিজ্ঞতাকে বরাবরের মতো বদলে দিতে পারবেন। ইয়ারশটে ডলবি আটমসের মাধ্যমে পডকাস্ট একাধিক ভাষায় হওয়ার ফলে ব্যবহারকারীরা আরও বেশিমাত্রায় নিখুঁতভাবে সবকিছু শুনতে পারবেন। ইয়ারশট-ডট-ইন অ্যাপ-যুক্ত ডলবি আটমসসমৃদ্ধ…
Read More
গুয়াহাটিতে এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

গুয়াহাটিতে এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা গুয়াহাটিতে পদক্ষেপ করল। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে গুয়াহাটিতে ২৫ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ১৭টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন। তারা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। এই কোম্পানি বর্তমানে আসামের দুইটি স্থানে উপস্থিত রয়েছে।  পরবর্তী ৫ বছরে ম্যাক্স বুপা গুয়াহাটিতে ১৮ কোটি টাকা গ্রস রিটন প্রিমিয়াম ও পলিসি ক্রয়ে ২০ গুণ বৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ২০২৪-২৫ সাল নাগাদ মালদায় প্রায় ২০০০ জন এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে।…
Read More
বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ

বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ

প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন কাশ্মীর কলোনিতে অভিযান চালাতেই উদ্ধার হয় প্রচুর বিদেশি মদ। ধৃত ব্যক্তির নাম মুনিশ্বর গোপ। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি আসাম, অরুণাচল প্রদেশ থেকে অবৈধ মদ নিয়ে এসে বাড়িতে জমা করত। সেখান থেকেই অবৈধ বিদেশি মদ রপ্তানি হত বিহারের উদ্যেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে ৬৬ প্যাকেট অবৈধ বিদেশী মদ,যার বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা । বুধবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
বাড়ি ঢুকে ষোল বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ,পলাতক অভিযুক্ত

বাড়ি ঢুকে ষোল বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ,পলাতক অভিযুক্ত

বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি ঢুকে ষোল বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল চোপড়া থানার হপতিয়াগছ এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ার। ধর্ষণের খবর চাউর হতেই পলাতক ধর্ষক। জানা গেছে চোপড়া থানার হপ্তিয়াগছ গ্রামের বাসিন্দা এক পরিবারের সকলেই মঙ্গলবার স্বাস্থ্য সাথীর কার্ড করাতে গিয়েছিলেন পঞ্চায়েতে। দুপুরে বাড়িতে একাই ছিল ১৬ বছরের কিশোরী মেয়ে। বাড়ি ফাঁকা পেয়ে স্থানীয় এক যুবক চড়াও হয়ে ওই কিশোরীকে ধর্ষণ করার পাশাপাশি বিষ খাইয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।নির্যাতিতা মেয়েটির বাবা খবর পাওয়ামাত্র তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। মেয়েটির শারীরিক অবস্থা অংশকাজনক থাকায় চিকিৎসার জন্য তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই…
Read More
সরস্বতী পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

সরস্বতী পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

সরস্বতী পুজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল সরস্বতী পুজা কমিটির ক্লাব কর্তারা। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জানা গেছে এদিন প্রায় ১০০ জন রক্ত দান করেন। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান প্রতিবছর বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে এই ক্লাব। এই মুহূর্তে জেলা জুড়ে চলছে রক্ত সংকট। তাই রক্ত সংকট মোকাবেলায় এই উদ্যোগ।
Read More
একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

ভোট ঘোষণার আগেই এবার ‘মাঠের লড়াই’য়ে বিজেপি ও তৃণমূল। একুশের ভোটে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যুযুধান দুই শিবির৷ আগামী ২২ ফেব্রুয়ারি হুগলিতে যে মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিন পর সেখানেই সভা করবেন মমতা। টান টান উত্তেজনা।  শুধু তাই নয়, ওই একই দিন দলের বুথ কর্মীদের নিয়ে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামেও সম্মেলন করবেন মমতা বন্দোপাধ্যায়।
Read More
বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল  তৃণমূল কর্মীর বিরুদ্ধে

বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে

বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের চিলাখানার ঘোগারকুঠি গ্রামে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।শেষে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ পৌছায় ঘটনাস্থলে । পুলিশ অপরাধীদের খুজে বের করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা । যদিও এই ঘটনা অস্বীকার করে তৃণমূল কংগ্রেস । স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে একটি বাইক নিয়ে আসে দুষ্কৃতিরা । তারা এসে দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে ।বিজেপি কর্মী তথা দোকানের মালিক দিপক দাস অভিযোগ করে বলেন…
Read More
দল ছাড়ছেন চিরঞ্জিৎ

দল ছাড়ছেন চিরঞ্জিৎ

একুশের মহাযুদ্ধের মুখে তৃণমূলে ফের ভাঙন। আর ভোটে লডতে চান না বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি চেয়েছেন অভিনেতা। তবে তিনি অন্য দলে যোগ দেবেন না বলেই জানিয়েছেন। তাঁর সতীর্থ এবং সহকর্মীদের অনেকেই যখন রাজনীতিতে যোগ দিচ্ছেন, তখন তিনি রাজনীতি এবং নির্বাচন থেকে অব্যাহতি নেওয়ার কথা ভাবছেন। প্রসঙ্গত, ২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে ভোট লড়ে বিধায়ক হয়েছিলেন চিরঞ্জিৎ।
Read More