Blog

বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বড় সিদ্ধান্ত কেন্দ্রের

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল কেন্দ্র। করোনা মোকাবিলা সংক্রান্ত সাহায্য এবার থেকে সরাসরি আমদানি করতে পারবে রাজ্য সরকারগুলি। রাজ্যগুলিকে এমনই অনুমোদন দিল কেন্দ্র। নয়া আভ্যন্তরীণ গাইডলাইন অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেরাই কোভিড-ত্রাণ সংগ্রহ বা চিকিত্সা সরঞ্জাম ক্রয় করতে পারবে। এতদিন এই ক্ষমতা শুধু কেন্দ্রের ছিল। কেন্দ্র সেগুলি সংগ্রহের পর প্রয়োজনমাফিক রাজ্যগুলিকে সরবরাহ করত। তবে এবার থেকে রাজ্য সরকারগুলিই এই সিদ্ধান্ত নিতে পারবে। এর জন্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একজন নোডাল অফিসার নিয়োগ করবেন।
Read More
মাধ্যমিক পরীক্ষা নিয়ে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা, কি জানালেন নতুন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক পরীক্ষা নিয়ে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা, কি জানালেন নতুন শিক্ষামন্ত্রী

এই মহামারীর সময় আদেও কি সুচি মেনে হবে মাধ্যমিক? তা নিয়ে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা, তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিষয়টি স্পষ্ট ভাবে জানানো হয়নি। নয়া শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা হচ্ছে।আগে জানানো হয়েছিল ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা অর্থাৎ সূচি মেনে পরীক্ষা হলে হাতে মাত্র কুড়ি দিন পড়ে আছে, কিন্তু যেভাবে রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে এবং এই মহামারী যে দিন দিন ভয়ানক হয়ে উঠছে সেই সময়ে পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বক্তব্য, পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা বাড়তে থাকায় পড়াশোনায় মন বসছে না…
Read More
বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গাতেই ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই অতিমারি এ বার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’ যদিও…
Read More
আমেরিকায় এবার টিকা দেওয়া হবে ১৮ বছরের কম বয়সীদেরও

আমেরিকায় এবার টিকা দেওয়া হবে ১৮ বছরের কম বয়সীদেরও

১২ থেকে ১৫ বছর বয়সিদের দেওয়া যাবে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি কোভিড টিকা। সোমবার আমেরিকার ফু়ড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ কথা জানিয়েছে। কমবয়সিদের টিকা দেওয়ার ছাড়পত্রের ব্যাপারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য ১৬ বছরের বেশি বয়সিদের জন্যই ফাইজারের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। এ বার আমেরিকায় কম বয়সিদেরও দেওয়া হবে এই টিকা। এ নিয়ে এফডিএ-র সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পিটার মার্কস বলেছেন, ‘‘কমবয়সিদের টিকা দেওয়ার অনুমোদন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’ কোভিড অতিমারি শেষ করতে এই পদক্ষেপের গুরুত্বের কথা মনে করিয়েছেন তিনি। এফডিএ জানিয়েছে, গত বছর ১ মার্চ থেকে ২০২১…
Read More

করোনা রোগী কলকাতা মেডিক্যালের কার্নিশে, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় উদ্ধার সেই রোগী

কলকাতা: কলকাতার মেডিকেলের কার্নিশে পা ঝুলিয়ে বসে এক সন্দেহভাজন করোনা রোগী।মঙ্গলবার সকাল বেলা এই ঘটনা চোখে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায়, শেষ পর্যন্ত ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিকে কার্নিশ থেকে নামানো হয়। তাকে আবার হাসপাতালে ওয়ার্ডে ফেরত পাঠানো হয়।মঙ্গলবার সকালে কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং এর চার তলার কার্নিশে ব্যক্তিটি বসে থাকতে দেখা যায় এবং তিনি ঝুলিয়ে বসে ছিলেন। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে, ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু সেই ব্যক্তিকে কার্নিশ থেকে নামাতে কাল ঘাম ছুটে যায় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের। পার্সোনাল প্রটেক্টিভ কিট (পিপিই) পড়েছিলেন উদ্ধারকারীরা, উদ্ধার করে তাকে ওয়ার্ডে ফেরত পাঠানো হয়।জানা যায়,…
Read More
১২ কোটি টাকা সংগৃহিত হল নিবেশের ফান্ডিংয়ে

১২ কোটি টাকা সংগৃহিত হল নিবেশের ফান্ডিংয়ে

ফিনটেক স্টার্ট-আপ নিবেশ-ডট-কম হল একটি মোবাইল-ফার্স্ট ডিজিটাল প্লাটফর্ম, যা মিউচুয়াল ফান্ড ও অন্যান্য ফিনান্সিয়াল প্রোডাক্টসের ডিস্ট্রিবিউটরদের সাহায্য করে দেশের আরও গভীরে তাদের প্রবেশের ক্ষেত্রে। এই প্লাটফর্ম ডিস্ট্রিবিউটরদের ব্যবসা বৃদ্ধি করতে ও নতুন গ্রাহক আনতে সক্ষমতা প্রদান করে। আইএএন ফান্ড থেকে নিবেশ ১.৬ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এই রাউন্ডে অন্যান্য কো-ইনভেস্টর যেমন ইন্ডিয়ান অ্যাঞ্জেল নেটওয়ার্কের অ্যাঞ্জেল ইনভেস্টর্স, এলভি অ্যাঞ্জেল ফান্ড ও অন্যান্য অ্যাঞ্জেল ইনভেস্টরগণও অংশ নিয়েছিলেন। প্রসারনের ক্ষেত্রে জোর দেওয়া হবে অটোমেশনের মাধ্যমে টেকনোলজির উন্নয়নে, যেখানে গ্রাহকদের প্রয়োজন অনুসারে সঠিক প্রোডাক্টস নির্বাচনের ব্যাপারে পরামর্শ দেওয়া হবে। নতুন সংগৃহিত ক্যাপিটাল ব্যবহৃত হবে ইন্স্যুরেন্স ও লেন্ডিং প্রোডাক্টস-সহ প্রোডাক্ট পোর্টফোলিয়ো সম্প্রসারনের কাজে এবং পার্টনার…
Read More
আমন্ডের সঙ্গে আন্তর্জাতিক পরিবার দিবস

আমন্ডের সঙ্গে আন্তর্জাতিক পরিবার দিবস

প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হতে চলেছে ১৫ মে। চলতি বছরের থিম হিসেবে পরিবারের সুস্থতার ওপরে টেকনোলজির প্রভাবকে বেছে নেওয়া হয়েছে। সকলের উচিত আন্তর্জাতিক পরিবার দিবসে নিজেদের ও পরিবারের অন্যান্যদের সুস্থতার জন্য লাইফস্টাইলে প্রভাবদায়ী পরিবর্তন আনা। এই কাজ শুরু করা যায় সুখাদ্য নির্বাচন ও সঠিক স্ন্যাকিংয়ের ওপর গুরুত্ত্ব আরোপ করার মধ্য দিয়ে। আমন্ডের মতো বাদাম ১৫টি পুষ্টি উপাদানে পূর্ণ। আরও অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে আমন্ডের। পরিবারের দৈনিক খাদ্যতালিকায় স্বাস্থ্যসম্মত আমন্ড যুক্ত করার পরামর্শ দিয়ে বলিউড অভিনেত্রী সোহা আলি খান বলেন, প্রতিদিন আমন্ড খাওয়া হলে তা ইমিউনিটি বৃদ্ধির সহায়ক হয়। ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড (ডায়েটেটিক্স) ঋতিকা সমাদ্দার মনে…
Read More
ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে বিতরণ হল মিড ডে মিলের সামগ্রী

ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে বিতরণ হল মিড ডে মিলের সামগ্রী

সরকারি নির্দেশিকা মেনে করোনা অতিমারিতে বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ অব‍্যাহত। এখন কোভিড আবহে বিদ‍্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলেও নিয়ম করে বিদ‍্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করছে বিদ‍্যালয় কর্তৃপক্ষ ।সোমবার দুপুরে ছাত্র ছাত্রীদের পরিচয় (আই কার্ড) অভিভাবক এবং অভিভাবকরা সঙ্গে নিয়ে মধ‍্যাহ্ন কালীন আহারের সামগ্রী বিদ‍্যালয় থেকে স্বাস্থ্য বিধি মেনে নিচ্ছে। ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন কোভিড সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে নূন‍্যতম শারীরিক দূরত্ব ৬ফুট বজায় রেখে , মাস্ক পড়ে ও হাত স‍্যানিটাইজ দিয়ে ধুয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের। শিক্ষার্থী প্রতি দেওয়া হচ্ছে ২কেজি চাল, ১কেজি আলু ও…
Read More
প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায়, কোনও হতাহত হয়নি

প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায়, কোনও হতাহত হয়নি

সোমবার সকালে দক্ষিণ দিল্লীর এক প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায় যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং তারাতারি আগুন নিয়ন্ত্রনেো নিয়ে আশা হয়েছে। আজ সকাল ১০.৩০ নাগাদ ফায়ার অফিসারদের কাছে গ্রেটার কেইলাশের একটি ল্যাবে আগুন লাগার ঘটনা নিয়ে একটি ফোন আসে। জানা যায় ল্যাবটিতে ১০০০ টির বেশী কোভিড সহ অন্যান্য তেস্ত করা হয়েছিল। ঘটনাস্থলে গ্রেটার কেইলাশের পুলিশ অফিসাররা ছুটে গিয়ে ল্যাবের স্টাফদের ল্যাবথেকে বের হতে সাহায্য করে।
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় প্রচুর মানুষ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় প্রচুর মানুষ

সারাদেশে চলছে করোনার মতন মহামারী রোগ।আর এই মহামারী রোগ দূর করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর উদ্যোগ। তবে হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে।চিকিৎসা করাতে এসে প্রচুর মানুষ জানান হাসপাতালে নাকি শুধু মাত্র একশো কুড়ি জনেরই চিকিৎসা করানো হয় সারাদিনে।এ বিষয়টি শোনার পর একরোগী অভিযোগ করেন যে প্রতিদিনের মত এভাবেই এসে ঘুরে যেতে হবে সকলকে। তবে এরকম একটি বড় সমস্যা যাতে আগামী দিনে না হয় তার দিকে তাকিয়েই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সুশ্রতনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা,এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নবনীল দত্ত বাবু জানান সরকারি পক্ষ থেকে যদি প্রতিটি ক্লাবে…
Read More