16
Dec
এবার রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে তৎপর হলো রাজ্য সরকার৷ রাতের কলকাতায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া উদ্যোগ নিল পুলিশ৷ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আলিপুর চিড়িয়াখানার সামনে চালু করা হল সুপার কিয়স্ক। যার নাম দেওয়া হয়েছে ‘শের’। এই কিয়স্কে সর্বদা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন৷ কোনও রকম বিপদ হলেই এখানে অভিযোগ জানানো যাবে৷ দিন কয়েক আগে কলকাতার পুলিশ কমিশনার নারীদের সম্মান জানানো নিয়ে একটি সচেতনমূলক অভিযানের সূচনা করেছিলেন। আর এবার কলকাতায় নারীদের সুরক্ষা নিশ্চিত করবে শের৷ প্রসঙ্গত, ক’দিন আগে আসানসোল থেকে কলকাতায় এসে এক পুলিশ কর্মীরই অভব্য আচরণের মুখে পড়তে হয়েছিল এক তরুণীকে৷ কসবা থানায় এহেন অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে গোটা পুলিশ মহল৷…
