14
Dec
বিধানসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরের৷ ঘড়িতে তখন রাত ১ টা ১৩৷ হঠাৎ বারাণসী স্টেশনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গায়ে কালো কোট আর গলায় মাফলার৷ সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তবে শুধু বারাণসী স্টেশনই নয়, তার আগে তিনি যান কাশি বিশ্বনাথ মন্দিরেও৷ বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ তার আগে জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি৷ ভোটের প্রচারে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী৷ যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে সোমবার সকাল থেকে কাশীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন তিনি৷ নতুন করে সেজে ওঠা কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরও উদ্বোধন করেন৷ আর রাতে চলে আসেন বারাণসী স্টেশনে৷ ডিজিটাল ঘড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন নমো৷ ঘড়িতে…
