Blog

বদলে গেলো সরকারি কর্মীদের পেনশনের নিয়ম

বদলে গেলো সরকারি কর্মীদের পেনশনের নিয়ম

বড় খবর এলো কেন্দ্র সরকারের তরফে। এবার অবসরকালীন সুবিধা নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এবার নয়া নিয়ম লাগু হয়েছে। ম্প্রতি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ২০২১-এ কিছু পরিবর্তন করা হয়েছে এবং চলতি বছরের ২২ মে থেকে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) সংশোধনী রুলস, ২০২৫ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকার পেনশন বিধিগুলিতে বেশ কিছু সংশোধন করেছে। যা উল্লেখযোগ্যভাবে পাবলিক সেক্টর কর্মীদের প্রভাবিত করতে পারে। বিশেষত যারা সরকারি বিভাগ থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং তথা পিএসইউ-তে স্থানান্তরিত হয়েছেন। রিপোর্ট বলছে, নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে দুর্নীতি কিংবা গাফিলতির জেরে যারা চাকরি হারাবেন, সেই সকল কর্মীদের আর স্বাভাবিক নিয়মে পেনশন দেওয়া হবে না। যে কর্মচারীরা…
Read More
ইন্সটামার্টের উলুলিম্পিকসে পুজোর আনন্দ বাড়ল কলকাতায়

ইন্সটামার্টের উলুলিম্পিকসে পুজোর আনন্দ বাড়ল কলকাতায়

এই দুর্গা পুজোয়, ভারতের অগ্রণী দ্রুত বাণিজ্য প্ল্যাটফর্ম ইন্সটামার্ট একটি অনন্য এবং দুর্দান্ত অফার ইন্সটাউলুলিম্পিকসের মাধ্যমে ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। উৎসবের সময় প্যান্ডেলগুলি ভরে ওঠে ট্রাডিশনাল "উলু-উলু"-র উল্লাসে। ইন্সটামার্ট-এর মাধ্যমে মজাদার, ইন্টারেক্টিভ উপায়ে মরশুমের চেতনার উদযাপন করেছে। ঐতিহ্যগতভাবে, প্যান্ডেলগুলিতে এক নিঃশ্বাসে দীর্ঘতম উলু-উলু দেওয়ার প্রতিযোগিতা হয় এবং এই বছর, ইন্সটামার্ট এটিকে আরও এগিয়ে নিয়ে তাদের প্ল্যাটফর্মেও চালু করেছে ইন্সটাউলুলিম্পিকস। এটি একটি মজাদার, ইন্টারেক্টিভ পুজোর খেলা যেখানে অংশগ্রহণকারীরা "উলু-উলু" উল্লাস দিয়ে প্রতিযোগিতা করে ইন্সটামার্ট থেকে উৎসবের উপহার আনলক করেছে। ইন্সটামার্টের ইন্সটাউলুলিম্পিকস কলকাতার ব্যস্ততম প্যান্ডেলগুলির মধ্যে একটি, সিংহি প্যান্ডেলে এই অনন্য খেলার আয়োজন করেছিল। সেখানে অংশগ্রহণকারীরা ইন্সটামার্টে উৎসবের উপহার…
Read More
ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
ধূপগুড়ির গদেয়ারকুঠিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ

ধূপগুড়ির গদেয়ারকুঠিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ

অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবিও…
Read More
নিষিদ্ধ শব্দ বাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন পুলিশ

নিষিদ্ধ শব্দ বাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন পুলিশ

উদ্ধার প্রায় ২৫ কেজি নিষিদ্ধ বাজি! ঘটনায় গ্রেপ্তার এক। আদালতের নির্দেশ অনুযায়ী যে কোন প্রকার শব্দ বাজি বিক্রিই নিষিদ্ধ,  পাশাপাশি সবুজ বাজি বিক্রির ক্ষেত্রেও নিতে হবে যথাযথ দপ্তরের অনুমতি,  আর এ সবকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছিলো নবদ্বীপ গোস্বামী বাজারে রমরমিয়ে নিষিদ্ধ শব্দ বাজির বিক্রি ! সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে  হানা দিয়ে প্রায় পঁচিশ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করলো নবদ্বীপ থানার পুলিশ। উল্লেখ থাকে লক্ষ্মী পূজার দিন নবদ্বীপ শহর জুড়ে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করা ও ব্যাবহার না করার আবেদন জানিয়ে প্রচার মাইকিংও করা হয়েছিল নবদ্বীপ থানার তরফে। পুলিশ সুত্রে খবর এদিন বাজারে হানা দিয়ে আনুমানিক ২৫…
Read More
সিংহি পার্কে উদ্ভাবনী ধুনো টানেলের মাধ্যমে আইটিসি মঙ্গলদীপ পুজোর ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে

সিংহি পার্কে উদ্ভাবনী ধুনো টানেলের মাধ্যমে আইটিসি মঙ্গলদীপ পুজোর ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে

আইটিসি মঙ্গলদীপ কলকাতার সিংহি পার্ক দুর্গাপূজা প্যান্ডেলে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মিশ্রণে একটি উদ্ভাবনী ধুনো টানেল চালু করেছিল। যেখানে দর্শনার্থীরা ভার্চুয়াল ধুনুচি নাচের মাধ্যমে মা দুর্গার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছেন। এটি একটি সেন্সর-চালিত টানেল যা দর্শনার্থীদের জন্য ধুনুচি নাচের লাইভ ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে। নয়টি প্রাণবন্ত মঙ্গলদীপ ধুনোর কাপের মাধ্যমে এই ইনস্টলেশনকে আরও উন্নত করা হয়েছিল। এটি একটি সংবেদনশীল পটভূমি তৈরি করে, যা প্যান্ডেলে থাকা দর্শকদের ভক্তির মর্মে নিমজ্জিত করেছিল। পুজোর সময় প্রতিদিন প্রায় ১.৫ লক্ষ দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে সিংহি পার্ক। টানেলের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার পর, দর্শনার্থীরা ইন্টারেক্টিভ ডিসপেনসারের মাধ্যমে ব্র্যান্ডের ব্যবহারযোগ্য ধুনো কাপের নমুনা দেখেছেন। এর ফলে সহজেই…
Read More
শিক্ষা দফতরের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

শিক্ষা দফতরের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, সরকারের তরফে উদ্যোগ নিয়েই নেওয়া হলো নয়া সিদ্ধান্ত। এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। যাতে বলা হয়েছে, এখন থেকে টিআইসি (টিচার ইনচার্জ) বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ আর থাকছে না। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষা দফতরের নির্দেশিকা অনুসারে কোনও স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকলে সেই জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তার পদের নাম অ্যাসিস্ট্যান্ট-মাস্টার-ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট-মিস্ট্রেস-ইন-চার্জ হবে এবার থেকে। ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ পদ উঠিয়ে এমনটাই জানাল শিক্ষা দফতর। প্রসঙ্গত, এত দিন পর্যন্ত যে সমস্ত…
Read More
জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস বিশ্ব কফি দিবস উপলক্ষে প্রিমিয়াম লিমিটেড-এডিশন

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস বিশ্ব কফি দিবস উপলক্ষে প্রিমিয়াম লিমিটেড-এডিশন

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস কফির প্রাণকেন্দ্র কুর্গেতে হোমকামিং রাইডের সাথে আবারো তাদের ব্র্যান্ড প্রীতির প্লেবুককে নতুন করে রচনা করেছে। কোম্পানিটি তাদের বিখ্যাত জাওয়া ইয়েজদি নোম্যাডস রাইডিং প্রোগ্রামকে ফিরিয়ে এনেছে এবং লেভিস্তা কফির সাথে হাত মিলিয়ে তাদের এসএলএন কফি এস্টেটে সিঙ্গেল-অরিজিন, উৎকৃষ্ট মানের ‘ইয়েজদি কফি’ লঞ্চ করেছে। ২০১৮ সালে, কোম্পানিটি পারফরম্যান্স ক্লাসিক মোটরসাইকেল লঞ্চের মাধ্যমে মাঝারি-আকারের সেগমেন্টে বিখ্যাত ব্রান্ডদ্বয় জাওয়া এবং ইয়েজদির প্রত্যাবর্তন ঘটায়। প্রচলিত পথে না হেঁটে, জাওয়া ইয়েজদি মোটরসাইকেল গোষ্ঠী নির্মাণ এবং অভিন্ন মূল্যবোধকে কেন্দ্র করে উপ-সংস্কৃতি গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর পিছনের আসল শক্তি কী? ব্যবহারকারীদের প্রকৃত অভিজ্ঞতা, যা ব্র্যান্ডের প্রতি দীর্ঘস্থায়ী আনুগত্য গড়ে তুলেছে। ‘রুটস টু…
Read More
সরকারের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ

সরকারের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভবিষ্যতে গণপরিবহণে কেমন পরিবর্তন আসবে তা নিয়ে অনেক সময় অনেক কল্পনাই করা হয়েছে। এবার এল এক বড় আপডেট। জলের নীচ দিয়ে মেট্রো, বুলেট ট্রেনের পর এবার গণপরিবহণে জুড়ছে রোপওয়ে! জানা যাচ্ছে, বারাণসী শহরে এবার চালু হতে চলেছে রোপওয়ে গণপরিবহণ মাধ্যম। শহর ভ্রমণের জন্য চালু হচ্ছে এই মাধ্যম। মনে করা হচ্ছে, এর জেরে যানজট যেমন কমবে, তেমনই পর্যটন ব্যবস্থাও ফুলেফেঁপে উঠবে। তবে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই পরিষেবার সুবিধা নিতে পারবে। বেনারস ক্যান্ট রেলওয়ে স্টেশনকে গোদালিয়া চকের সঙ্গে যুক্ত করবে রোপওয়ে। প্রায় ৩.৭৫ কিমি ব্যাপী…
Read More
দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

লাগাতার বৃষ্টিতে পাহাড় ও সমতলজুড়ে তৈরি হয়েছে দুর্যোগের চিত্র। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার সারাদিনব্যাপী ত্রাণসামগ্রী সংগ্রহ অভিযানে পথে নামেন সিপিআইএম বর্শিয়ার নেতা জীবেস সরকার সহ দলের অন্যান্য সদস্য ও কর্মীরা। এদিন শহরের বিভিন্ন দোকান ও এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে খাদ্যসামগ্রী, কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন তারা। জীবেস সরকার জানান, “আমরা চেষ্টা করছি মানুষে মানুষে সংহতি গড়ে তুলতে। দুর্গত পরিবারগুলোর হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে অতি শীঘ্রই।”
Read More