Blog

নোটবুক অ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা: পারসিয়াস ম্যালওয়্যারের কবলে ব্যক্তিগত তথ্য

নোটবুক অ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা: পারসিয়াস ম্যালওয়্যারের কবলে ব্যক্তিগত তথ্য

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ‘পারসিয়াস’ (Perseus) নামক একটি অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক ম্যালওয়্যার। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই ম্যালওয়্যারটি মূলত ব্যবহারকারীদের দৈনন্দিন কাজে ব্যবহৃত নোট-টেকিং অ্যাপগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এর মধ্যে জনপ্রিয় গুগল কিপ (Google Keep), স্যামসাং নোটস (Samsung Notes) এবং শাওমি নোটস (Xiaomi Notes)-এর মতো অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পারসিয়াস ম্যালওয়্যারটি ডিভাইসে প্রবেশ করার পর অত্যন্ত চতুরতার সাথে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য, যেমন—গোপন পাসওয়ার্ড, ব্যাংকিং ডিটেইলস বা ব্যক্তিগত ডায়েরির মতো সংবেদনশীল ডেটা চুরি করতে সক্ষম। অধিকাংশ ব্যবহারকারী তাদের নোটবুক অ্যাপে গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখেন বলে হ্যাকাররা এই অ্যাপগুলোকে…
Read More
নামাজ শেষে ভ্রাতৃত্বের আলিঙ্গন, শুভেচ্ছা জানালেন গৌতম দেব

নামাজ শেষে ভ্রাতৃত্বের আলিঙ্গন, শুভেচ্ছা জানালেন গৌতম দেব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি।শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন সংখ্যালঘু ভাইয়েরা। নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজে শামিল হন।নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে তৈরি হয় এক মানবিক মিলনমেলা।এই উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব এছাড়াও বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দেন। এদিন নামাজ পাঠিয়ে অংশ নেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী…
Read More
পাঁশকুড়ায় বামেদের জোর প্রচার, প্রার্থী ইব্রাহিম আলীর নিশানায় তৃণমূল-বিজেপি

পাঁশকুড়ায় বামেদের জোর প্রচার, প্রার্থী ইব্রাহিম আলীর নিশানায় তৃণমূল-বিজেপি

২০২৬ এর নির্ঘণ্টও বেজে গিয়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে ময়দানে নেমেছে প্রচার পর্বের মধ্য দিয়ে নিজেদের জয়ের লক্ষ্যে। পূর্ব মেদিনীপুর জেলায় বামেদের অন্যান্য প্রার্থী ঘোষণা হলেও বাকি ছিল পাঁশকুড়া পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নাম ঘোষণা, তবে গতকাল নাম ঘোষণার পর পূর্ব পাঁশকুড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী। সাত সকাল থেকেই কোলাঘাট রেল স্টেশন এবং ফুল বাজারে প্রচার পর্ব সারতে দেখা গেল তাঁকে। উন্নয়নের বার্তা নিয়ে প্রচার ময়দানে বাম পার্থী।  এমনকি তৃণমূল বিজেপির সেটিং খেলা চলছে বলে দাবি বামপ্রার্থী ইব্রাহীম আলির, আর তাকেই হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে প্রচারের মাঠে বাম প্রার্থী।
Read More
বিতর্কিত ভোটার ইস্যুতে সতর্ক রাজ্য, আজ প্রকাশ হতে পারে সম্পূরক তালিকা

বিতর্কিত ভোটার ইস্যুতে সতর্ক রাজ্য, আজ প্রকাশ হতে পারে সম্পূরক তালিকা

পশ্চিমবঙ্গ-এ SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার অধীনে যাচাই-বাছাই শেষে বিতর্কিত ভোটারদের প্রথম সম্পূরক তালিকা আজ প্রকাশিত হতে পারে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি নাম যাচাইয়ের জন্য আলাদা করে রাখা হয়েছিল। এই নামগুলোই এখন পর্যায়ক্রমে খতিয়ে দেখা হচ্ছে।তালিকা প্রকাশের আগে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।সুজয় পাল, কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারক ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বৈঠক করেন।অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়াল, প্রধান নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া, সিইও-ও পৃথকভাবে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।যদিও বৈঠকের…
Read More
আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃ*ত্যু! চার বছরের শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃ*ত্যু! চার বছরের শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

কলকাতার আরজি কর হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃত ব্যক্তির নাম অরূপ ব্যানার্জি (৪০), বাড়ি নাগেরবাজার। জানা গিয়েছে, পা ভেঙে যাওয়ার কারণে গতকাল রাত প্রায় ৮টা নাগাদ তিনি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য তাকে ট্রমা অপারেশন বিল্ডিংয়ে পাঠান। পরিবার সূত্রে খবর, ভোররাত প্রায় ৪টা ৫ মিনিটে পুনরায় অপারেশনের জন্য স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে লিফটে করে পাঁচ তলায় উঠছিলেন অরূপ। সেই সময় আচমকাই লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ও তারা আটকে পড়েন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে চার বছরের শিশুটি লিফটে আটকে…
Read More
দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে বিক্ষোভ: অবরোধ চালাচ্ছে ক্ষুব্ধ স্থানীয়রা

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে বিক্ষোভ: অবরোধ চালাচ্ছে ক্ষুব্ধ স্থানীয়রা

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র উত্তেজনার সৃষ্টি হল। শহরের সগড়ভাঙা মাঝের মোড়ে জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সমস্যা চলছিল। শুক্রবার সকালে “জল নেই কেন?”—এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দারা। সেখানে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। উত্তেজনা আরও বাড়ে, যখন এক স্থানীয় তৃণমূল…
Read More
নিউটাউনে অ্যাপ ক্যাবে ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রে*ফতার ১

নিউটাউনে অ্যাপ ক্যাবে ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রে*ফতার ১

নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টার এলাকায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাব আটক করে তল্লাশি চালানো হয়।সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরেশ ঠাকুর, সে গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলো সে। ঘটনার তদন্ত শুরু…
Read More
শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে তৃণমূল প্রার্থী গৌতম দেব

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই শিলিগুড়ির রাজনৈতিক ময়দানে বাড়ছে উত্তাপ। শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের জনসংযোগ কর্মসূচি ঘিরে একদিকে যেমন প্রচারের জোরদার চিত্র দেখা গেল, তেমনি সামনে উঠে এল সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগও। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। তবে শুধুমাত্র উন্নয়নের বার্তা দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্থানীয়দের কাছ থেকে একাধিক সমস্যার কথাও উঠে আসে। কোথাও পানীয় জলের সংকট, কোথাও আবার ভাঙাচোরা রাস্তা এই সমস্ত বিষয় নিয়ে সরব হন বাসিন্দারা। এই পরিস্থিতিতে প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিলেও, ভোটারদের একাংশের প্রশ্ন আগের প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন কতটা হয়েছে?…
Read More
পোস্ট-মার্কেট সেশনে সুপার মাইক্রো কম্পিউটারের শেয়ারে ১২% ধস: বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ কী?

পোস্ট-মার্কেট সেশনে সুপার মাইক্রো কম্পিউটারের শেয়ারে ১২% ধস: বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ কী?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির জোয়ারে গত কয়েক বছর ধরে উড়তে থাকা সুপার মাইক্রো কম্পিউটার ইনকর্পোরেটেড (SMCI)-এর শেয়ার দরে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর পোস্ট-মার্কেট আওয়ার্সে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১২ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত প্রত্যাশার চেয়ে কম আয় এবং ভবিষ্যৎ মুনাফা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া সংশয়ের কারণেই এই ব্যাপক পতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এআই সার্ভার তৈরির ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের এমন পতন পুরো প্রযুক্তি খাতের জন্যই একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। শেয়ার দর পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কোম্পানিটির গ্রস মার্জিন বা মোট মুনাফার হারে উল্লেখযোগ্য…
Read More
কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা,…
Read More