Sonakshi Sarkar

1805 Posts
কত কোটিতে পৌঁছোল ভারতের জনসংখ্যা?

কত কোটিতে পৌঁছোল ভারতের জনসংখ্যা?

২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুসারে চিনকে টপকে পয়লা নম্বর স্থান দখল করেছিল ভারত। রিপোর্ট অনুযায়ী, সেসময় এ দেশের মোট জনসংখ্যা ছিল ১৪২ কোটি থেকে সামান্য বেশি। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দপ্তর ইউএনএফপি-র সাম্প্রতিক রিপোর্ট মোতাবেক, চলতি বছরের শেষে ভারতের মোট জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছোবে। ‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ’-এর তকমা পেলেও সামগ্রিকভাবে ভারতে জনসংখ্যা হ্রাসের বার্তাও রয়েছে ২০২৫ সালের ‘বিশ্ব জনসংখ্যার অবস্থা’ (এসএডব্লিউপি) নামক ওই প্রতিবেদনে। প্রজনন ক্ষমতা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে ‘দ্য রিয়্যাল ফার্টিলিটি ক্রাইসিস’ নামক অধ্যায়টিতে। রিপোর্টে উল্লেখ্য, ভারতীয় মহিলারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার সামগ্রিক আকার বজায় রাখার জন্য প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন। ২০২২ সালের রাষ্ট্রপুঞ্জের…
Read More
পঞ্চবটি হনুমান মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন তৃণমূল সভাপতি

পঞ্চবটি হনুমান মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন তৃণমূল সভাপতি

দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকা কোচবিহার শহর সংলগ্ন পঞ্চবটি হনুমান মন্দির অবশেষে নতুন রূপে পুনর্নির্মিত হলো। মঙ্গলবার দুপুরে বিশেষ পুজো-অর্চনার মাধ্যমে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার শহরের স্টেশন চৌপতি এলাকার পঞ্চবটি হনুমান মন্দির বহুদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। সেই প্রচেষ্টার ফলস্বরূপ নবনির্মিত মন্দিরটি এদিন পূজার্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। দ্বারোদ্ঘাটনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক জানান, “দীর্ঘদিন ধরে এই মন্দিরটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা চাই মন্দিরটি নতুনভাবে গড়ে উঠে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও…
Read More
পানীয় জলের দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল পুরাতন মালদা

পানীয় জলের দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল পুরাতন মালদা

পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে জলসংকটে ভোগা বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ হচ্ছে না। নলকূপ ও পাইপলাইনের জল একেবারেই অপ্রতুল। ফলে প্রতিদিনই জলকষ্টে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এদিন প্রমিলাবাহিনীর নেতৃত্বে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। হাতে হারি, বালতি, কলসি নিয়ে মহিলারা রাস্তায় বসে পড়েন। ‘জল চাই, জল চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা অবরোধের ফলে পুরাতন মালদা গামী গুরুত্বপূর্ণ রাস্তায়…
Read More
তাপপ্রবাহের দাপট উত্তর ভারতে, জারি সতর্কবার্তা

তাপপ্রবাহের দাপট উত্তর ভারতে, জারি সতর্কবার্তা

উত্তর ভারত জুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট। ইতিমধ্যেই দেশের ছ’টি রাজ্যের ১৮ টি শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার! পরিস্থিতি এমন পর্যায়ে যে, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ৪৫ ডিগ্রি, কোথাও আবার তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁইছুঁই। মঙ্গলবার বেশ কয়েক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি এবং ওড়িশায় জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী দু’দিন এই রাজ্যগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজস্থানে তাপমাত্রা তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে জানিয়েছে সে রাজ্যের আবহাওয়া দপ্তর। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পশ্চিমের জেলা জয়সলমীর, বাড়মের, যোধপুর, পালি, জালোর…
Read More
বিকল পানীয় জলের পাম্প, জলসংকটে পৌরবাসী

বিকল পানীয় জলের পাম্প, জলসংকটে পৌরবাসী

মঙ্গলবার সাত সকালে তুফানগঞ্জ শহরের PHE (জনস্বাস্থ্য কারিগরি দপ্তর)-র একটি পানীয় জলের পাম্প আচমকাই বিকল হয়ে পড়ায় চরম জলসংকটে পড়লেন পৌরসভার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পাম্প বিকলের জেরে তুফানগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার সকাল থেকে পানীয় জলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ট্যাপকল খুললে জল আসছে না, বহু মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ফিরে যান খালি হাতে। এই পরিস্থিতি নিয়ে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইশোর জানান, “এই তীব্র গরমে জল না থাকাটা কতটা কষ্টকর, তা আমি নিজেও টের পাচ্ছি। আমার বাড়িতেও জল…
Read More
প্রচন্ড গরমে শিশুদের জল খাওয়া নিশ্চিত করতে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে “ওয়াটার বেল” এর সূচনা

প্রচন্ড গরমে শিশুদের জল খাওয়া নিশ্চিত করতে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে “ওয়াটার বেল” এর সূচনা

শিশুদের এই দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্দ‍্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল, একিই সাথে শিশুদের প্রীয় খাবার বিরিয়ানি খাওয়ানো হল স্কুলে। শিশুদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে পঠনপাঠনের পাশাপাশি এক অভিনব উদ্দ‍্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সোমবার এক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে প্রাইমারি কাউন্সিলর এর চেয়ারম্যান দীলিপ রায়,স্কুলের প্রাক্তন শিক্ষক বিধূভূষন রায় সহ স্কুলের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে "ওয়াটার বেল"এর সূচনা করা হয়। একি সাথে সকল ছাত্রদের বিরিয়ানি খাওয়ানো এবং পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতা করা হয়।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান,শহরে বর্তমানে প্রচন্ড গরম তাই শিশুরা জল খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ…
Read More
বকেয়া বেতনের দাবিতে ম্যানেজারের অফিসের সামনে ধরনায় বসলেন চুনাভাটি ও নিউডুয়ার্স চাবাগানের শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে ম্যানেজারের অফিসের সামনে ধরনায় বসলেন চুনাভাটি ও নিউডুয়ার্স চাবাগানের শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে ডুয়ার্সের বানারহাট ব্লকের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন চুনাভাটি ও নিউডুয়ার্স চাবাগানের শ্রমিকরা ম্যানেজারের অফিসের সামনে ধরনায় বসল। বানারহাট ব্লকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অ্যান্ড্রুইল কোম্পানির চারটি চা বাগান রয়েছে চুনাভাটি নিউডুয়ার্স, বানার ও কারবালা। এই চারটি চাবাগানের ছয় সপ্তাহ হতে চলল বকেয়া হয়ে রয়েছে। স্টাফ সাবস্টাফদেরও তিন মাস হতে চলল বকেয়া আছে। এদিন দুটি চাবাগানে ধর্নায় বসেছে। আগামী সোমবার থেকে চারটি চাবাগানেই বকেয়া বেতনের দাবিতে ধর্নায় বসা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। উল্লেখ্য এর আগে একই দাবিতে একাধিকবার  ১৭ নং জাতীয় সড়ক ও আন্তর্জাতিক সার্ক রোড অবরোধ করেছিল শ্রমিকেরা। কিন্তু কোন কাজ হয়নি।তাই আজ বাধ্য হয়ে তারা ধরনায় বসেছে ।দাবি…
Read More
ফের হানা দিয়েছে মারণ ভাইরাস করোনা! ধুম জ্বর সোনাক্ষীর

ফের হানা দিয়েছে মারণ ভাইরাস করোনা! ধুম জ্বর সোনাক্ষীর

আবার হানা দিয়েছে মারণ ভাইরাস করোনা। ইতিমধ্যেই করোনার কবলে আক্রান্ত অনেকেই। এই পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। জ্বর হয়েছিল অভিনেত্রীর। জ্বরের পাশাপাশি ছিল আরও নানা উপসর্গ। তাই দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি। অভিনেত্রীর জ্বরে কাবু হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বামী জাহির ইকবাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হলুদ রঙের তোয়ালে মাথায় ও শরীরে জড়িয়ে বসে আছেন অসুস্থ সোনাক্ষী। কাশতে কাশতে গরম জলের ভাপ নিচ্ছেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে জাহির লেখেন, “এই মেয়েটা ভাইরাল হয়ে গিয়েছে।” জাহিরের ধারণা ছিল, সোনাক্ষীর ভাইরাল জ্বরই হয়েছে। তাই রসিকতা করে এই ক্যাপশন লেখেন তিনি। কিন্তু সাবধানতা বজায়…
Read More
রেলের কাঁটার তার ছিঁড়ে রেলগুমটিতে প্রবল যানজট

রেলের কাঁটার তার ছিঁড়ে রেলগুমটিতে প্রবল যানজট

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার শহরের রেলঘুমটি এলাকায় ঘটে যায় এক বিশৃঙ্খল পরিস্থিতি। ট্রেন চলাচলের সময় রেল কর্তৃপক্ষ কাঁটা নামিয়ে দেওয়ার পর, তা তুলতে গিয়ে দেখা দেয় বিপত্তি। সূত্রের খবর, রেলের কাঁটা তুলতে গিয়ে হঠাৎ করেই তার ছিঁড়ে যায়। ফলে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে যান চলাচল। ফলে ওই রেলগুমটি এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রবল যানজট। নাকাল হতে হয় সাধারণ পথচারী ও গাড়িচালকদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় এবং যান চলাচল বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার ট্রাফিক বিভাগের আধিকারিকরা। যানজট নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেন তারা। একজন পথচারী…
Read More
বিশ্বব্যাঙ্কের রিপোর্টে মোদী সরকারের প্রশংসা

বিশ্বব্যাঙ্কের রিপোর্টে মোদী সরকারের প্রশংসা

দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভারত। বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, গত এক দশকে ভারতে ‘চরম দারিদ্র্য’ এর হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। ২০১১-১২ সালে যেখানে চরম দারিদ্র্যের হার ছিল ২৭.১ শতাংশ, ২০২২-২৩ সালে তা কমে হয়েছে ৫.৩ শতাংশ। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুসারে, গত এক দশকে প্রায় ২৭ কোটি মানুষকে চরম দারিদ্র্যের কবল থেকে মুক্ত করেছে ভারত। আর্থ-সামাজিক উন্নয়নের নিরিখে এটি ‘উল্লেখযোগ্য সাফল্য’। ঘটনাচক্রে, ২০২০ সালের করোনা-পরিস্থিতিতে ভারতে অন্তত ৫.৬ কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নীচে চলে গিয়েছিলেন বলে ২০২২ সালে বিশ্বব্যাঙ্কের ‘পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছিল। সাম্প্রতিক রিপোর্ট মোতাবেক, অতিমারি-পর্বের সেই ধাক্কা সামলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে…
Read More