Sonakshi Sarkar

1805 Posts
শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে দীনবন্ধু মঞ্চে আয়োজিত করা হল শিশু চলচিত্র উৎসব  

শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে দীনবন্ধু মঞ্চে আয়োজিত করা হল শিশু চলচিত্র উৎসব  

শিলিগুড়িতে শিশু চলচিত্র উৎসবের সূচনা হল। দীনবন্ধু মঞ্চে এই উৎসবের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর ও শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত শিশু চলচিত্র উৎসব পাচদিন ব্যাপি চলবে। প্রতিদিন একটি করেই চিবি দেখানো হবে। মিশর রহস্য থেকে শুরু করে দাবাড়ু নয়ন রহস্যের মতো সিনেমা দেখানো হবে উৎসবে। মেয়র বলেন, শিশুদের আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে আগের মতো দীনবন্ধু মঞ্চে মাসে ১০ দিন সিনেমা দেখানো হবে।
Read More
ষাট ঊর্ধ্ব কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র  তুলে দেওয়া হল

ষাট ঊর্ধ্ব কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র  তুলে দেওয়া হল

আজ বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষদের দের হাতে তাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেয়া হয়। এদিন জলপাইগুড়ি নাজির পাড়ার একটি ক্লাবে সক্ষম নামে একটি সামাজিক সংস্থার উদ্যোগে ষাট ঊর্ধ্ব কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার, কানের মেশিন, কমোড সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দেয়া হয়েছিল। এদিন প্রায় এক শতাধিক মানুষের হাতে এই দরকারি সামগ্রী তুলে দেয়া হয়।আগামীতেও তারা আরো কয়েকশো মানুষের হাতে এই ধরনের জিনিসপত্র তুলে দেয়ার কথা জানিয়েছেন সক্ষমের উত্তরবঙ্গ প্রান্ত সম্পাদক তনয় দাস।
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী

WB-50B-1074 নাম্বারের একটি ছোট চার চাকার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারের ছক কষে ছিল কোচবিহার নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন। তবে পাচারের আগেই ফুলবাড়ী জটিয়াকালীতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় ওই দুই পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। একটি ব্যাগে করে নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এসটিএফ এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে, আটক করা হয় পাচারের ব্যবহৃত একটি গাড়ি। ]পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক,গাড়ি ও দুই ব্যাক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের…
Read More
খাঁচায় আটকে পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ, ভয়মুক্ত কলাবাড়ি চা বাগানের শ্রমিক কলোনীর মানুষ

খাঁচায় আটকে পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ, ভয়মুক্ত কলাবাড়ি চা বাগানের শ্রমিক কলোনীর মানুষ

বৃহস্পতিবার সকালে কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে বণ দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। বানার হাট ব্লকের কলাবাড়ি চা বাগানে বেস কিছু সময় ধরে আতঙ্ক সৃষ্টি করে ছিলো চিতা বাঘ। চা শ্রমিক মহল্লার গৃহপালিত পশু থেকে হাস মুরগির শিকার করছিল দিব্যি। অবশেষে বৃহস্পতিবার বন বিভাগের ফাঁদে পা দিয়ে খাঁচা বন্দী হয় চিতা বাঘটি। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে আটক চিতা বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
বাগদান সারলেন ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা অভিকা

বাগদান সারলেন ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা অভিকা

বহুল জনপ্রিয় ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সেই ছোট্ট ‘আনন্দী’ এখন আর ছোট্টটি নেই। এখন তিনি ২৭ বছরের যুবতী। এই মুহূর্তে তাঁকে পর্দায় দেখা না গেলেও সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার সেই অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে নিজের জীবনের বড় সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ‘আনন্দী’ ওরফে অভিকা গোর। বুধবার দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিকা। না, বিয়ে করেননি এখনও। তবে প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর অবশেষে বুধবার মিলিন্দ ও তাঁর ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিকা…
Read More
চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়

চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়

চলতি বছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি। মাঝে কয়েক দিন ঝড়বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে অস্থির শহরবাসী। তবে চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সেগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে গরমের কারণে সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সন্ধ্যার পরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর…
Read More
বর্ষাকালে বন্ধ থাকছে রাজ্যের আটটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

বর্ষাকালে বন্ধ থাকছে রাজ্যের আটটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। ফলে বিধি অনুসারে আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত বন্ধ থাকবে রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য। তালিকায় রয়েছে সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গোরুমারা, জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান। এছাড়া, সেঞ্চল, মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্যও বন্ধ রাখা হবে। তবে গোরুমারার মূর্তি জঙ্গল ক্যাম্প এবং রাজাভাতখাওয়ার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প খোলা থাকবে। খোলা থাকবে সেঞ্চলের মধ্যে দিয়ে জোড়বাংলো হয়ে টাইগার হিল ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাও। মূলত বন্যপ্রাণীদের প্রজননের সময় হল বর্ষাকাল। বর্ষার সময় সবুজ বনাঞ্চলও যেন…
Read More
যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে ১৪ জুন থেকে চালু হচ্ছে জলপাইগুড়ি – শিয়ালদহ সরাসরি ট্রেন পরিষেবা

যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে ১৪ জুন থেকে চালু হচ্ছে জলপাইগুড়ি – শিয়ালদহ সরাসরি ট্রেন পরিষেবা

জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন অবশেষে চালু হচ্ছে ১৪ জুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ১৪ জুন, শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়, এবং সেদিনই রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছাবে। এরপর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এই ট্রেনে…
Read More
মদনমোহন মন্দিরে জগন্নাথ স্নান উপলক্ষে আজ বিশেষ কলস যাত্রার আয়োজন জলপাইগুড়িতে

মদনমোহন মন্দিরে জগন্নাথ স্নান উপলক্ষে আজ বিশেষ কলস যাত্রার আয়োজন জলপাইগুড়িতে

রথযাত্রা মহৎ উৎসব সেই উপলক্ষে ইসকন শিলিগুড়ি বিভাগ দ্বারা অনুমোদিত ও পরিচালিত জলপাইগুড়ি শহর ইসকন নামহট্ট ভক্তবৃন্দ এবং তেলিপাড়া মদনমোহন মন্দির স্থানীয় ভক্তদের ব্যবস্থাপনায় আজ শ্রী শ্রী মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সেই  উপলক্ষে মহিলাদের কলশ যাত্রাটির  আয়োজন করা হয়েছিল। সেই কলস যাত্রা মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে থানা মোড় কদমতলা বেগুনটারী দিনবাজার সমাজপারা হয়ে করলা নদী বাবুঘাটে জল ভরে ফের মদনমোহন মন্দিরে শেষ হয়।
Read More
প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে পালিত হলো মদনমোহন দেবের স্নানযাত্রা

প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে পালিত হলো মদনমোহন দেবের স্নানযাত্রা

রাজ আমলের ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে পালিত হলো মদনমোহন দেবের স্নানযাত্রা। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির প্রাঙ্গণে বুধবার এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। পুরোহিতদের পরিচালনায় মদনমোহন দেবকে ১০৮ ঘড়া জল, ডাবের জল, ঘি, মধু ও অগ্র (আবির) সহ নানা উপাদানে স্নান করানো হয়। স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও ভক্তিভাব। মন্দিরের এক পুরোহিত জানান, "রথযাত্রার আগে এই স্নানযাত্রা রাজ আমল থেকেই চলে আসছে। সেই রীতি মেনেই প্রতিবছর এই দিনটি পালিত হয়।" উল্লেখ্য, এই স্নানযাত্রার মাধ্যমে সূচনা হয় কোচবিহারের জগন্নাথ রথযাত্রার প্রস্তুতির। দেবত্র ট্রাস্টবোর্ডের উদ্যোগে আগামীদিনে রথযাত্রার বিশাল আয়োজন সম্পন্ন হবে।
Read More