Sonakshi Sarkar

1805 Posts
বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ গ্রেপ্তার শিলিগুড়ির এক যুবক

বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ গ্রেপ্তার শিলিগুড়ির এক যুবক

গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবকের নাম এমডি কালাম (বয়স ৩০), সে টিকিয়াপাড়ারই বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান পুলিশের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এমডি কালামের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই মাদকের এই বিপুল পরিমাণ চালান উদ্ধার করা হয়। ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে…
Read More
আগামী ১৯ তারিখ থেকে মালদা কলেজ ময়দানে শুরু হতে চলেছে আম মেলা

আগামী ১৯ তারিখ থেকে মালদা কলেজ ময়দানে শুরু হতে চলেছে আম মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় মালদা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকম ভাবে আমের তৈরি মিষ্টি আমসত্ত্ব সহ নানান খাদ্য এবং সামগ্রী বিক্রি হবে। আর এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।
Read More
দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেসে আমের ডালিতে বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেসে আমের ডালিতে বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপি হাতে ধরা পরল এক পাচারকারী । উদ্ধার হয় বিপুলসংখ্যক মদের বোতল। রবিবার রাতে দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস করে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিআরপি পুলিশ ওই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে। জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালি মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনাই। মালদা টাউন জিআরপির আই সি প্রশান্ত রায় জানান উদ্ধার মদের বোতল গুলির বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার…
Read More
বিক্ষোভের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক

বিক্ষোভের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক

শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক। ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে…
Read More
মার্চেন্ট রোডের এক জুতার দোকানে ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত লক্ষাধিক টাকার সামগ্রী

মার্চেন্ট রোডের এক জুতার দোকানে ভয়াভহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত লক্ষাধিক টাকার সামগ্রী

নামী ব্র‍্যাণ্ডের জুতোর শোরুমে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য। ঘন্টা দুয়েকের চেস্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের ঘটনা। রবিবার রাত ৯টা নাগাদ ওই শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন। আসে কোতোয়ালি থানার পুলিশ৷ প্রায় ঘন্টা দুয়েকের চেস্টা আগুন নিয়েন্ত্রণে আসে। যদিও শোরুমটি তে থাকা সামগ্রীর প্রায় সবটাই ভস্মীভূত হয়ে যায়। তাতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো স্পস্ট নয়। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। আগুন নিয়ন্ত্রণে না এলে আরও বড়মাপের ক্ষতি হতে পারত ওই এলাকায়। কারণ এলাকাটি শহরের অন্যতম জনবহুল বাজার…
Read More
শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১২ জন

শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১২ জন

মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত কমপক্ষে ১২ জন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার গাজোল থানার গোলঘর এলাকায়। আহতদের প্রত্যেকের বাড়ি গাজোল থানার অন্তর্গত পারুলের কানহোট এলাকায়। আহতরা হল অজয় কোল। বয়স বয়স আনুমানিক ৩৫ বছর, নিতাই সরকার বয়স আনুমানিক ২৫ বছর,প্রশান্ত কল বয়স আনুমানিক ৩৫, দীপক সরেন, দ্বীপ কর্মকার, রাজেশ কিসকু, জিতেন্দ্র মাহাতো সহমত ১২ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে একটি ভুটভুটি গাড়িতে করে মোট ২৫ জন আসছিলেন শ্রমিকের কাজ করতে আম ভাঙতে মালদার দিকে। আসার পথেই উল্টো দিক থেকে একটি ম্যাজিক গাড়ি ওই ভুটভুটি থেকে ধাক্কা…
Read More
আলিপুরদুয়ার জেলার বংশীধরপুর এলাকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল

আলিপুরদুয়ার জেলার বংশীধরপুর এলাকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল

আলিপুরদুয়ার জেলার বংশীধরপুর এলাকায় ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল। গতকাল রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পাঁচটা হাতির একটি দল এলকায় প্রবেশ করে। কাঠালবাড়ি এবং বংশীধরপুর বেশ কিছু জায়গাতে রাতভর তাণ্ডব চালায় ওই হাতির দলটি। এদিন সকালে কৃষক পরিমল সরকারের লাউ খেতে হাতির দল তাণ্ডব চালায়। যদি ও পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করে
Read More
প্রশাসনের জনপ্রিয় আধিকারিক রায়গঞ্জের মহকুমা শাসক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

প্রশাসনের জনপ্রিয় আধিকারিক রায়গঞ্জের মহকুমা শাসক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি। জানা গেছে সম্প্রতি অতিরিক্ত তাপমাত্রা এবং কাজের চাপে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও বেশ কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে যার ফলাফল এখনও পাওয়া যায়নি। প্রশাসনের এক পরিশ্রমী এবং জনপ্রিয় আধিকারিক হিসেবে কিংশুক মাইতি রায়গঞ্জ মহকুমায় অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁর অসুস্থতার খবরে সহানুভূতির ঢল নামে। তাঁকে দেখতে আজ হাসপাতালে পৌঁছান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তিনি বলেন জানতে পারলাম মহকুমা শাসক অসুস্থ হয়ে ভর্তি হয়েছে সম্ভবত এই তীব্র গরমেই তাঁর শারীরিক অসুস্থতা হয়েছে…
Read More
জঙ্গলের পুনর্জীবন ও জীব বৈচিত্র্যকে সুরক্ষিত রাখতে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে  ডুয়ার্সের জঙ্গল

জঙ্গলের পুনর্জীবন ও জীব বৈচিত্র্যকে সুরক্ষিত রাখতে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে  ডুয়ার্সের জঙ্গল

শুরু হচ্ছে বন্য প্রাণীদের প্রজনন ঋতু, জীব বৈচিত্র্যকে সুরক্ষিত রাখতে ৩ মাস বন্ধ সংরক্ষিত জঙ্গলে সর্বসাধারণের প্রবেশ। আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গল।এই তিনমাস জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা।হাতে আর মাত্র কদিন বাকি। ফলে আর জঙ্গল বন্ধ হওয়ার পূর্বে ডুয়ার্সের জঙ্গল কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় ছিলো চোখে পড়ার মত। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পর্যটকদের ঢল নামতে দেখা গেলো জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান সহ অন্যান্য জঙ্গল।  উল্লেখ্য, এই সময়টিকে বন্যপ্রাণী থেকে গভীর অরণ্যে থাকা নানান কিট পতঙ্গের প্রজনন ঋতু হিসেবে গণ্য করা হয়। যে কারণেই ডুয়ার্সের দুটি গরুমারা জাতীয় উদ্যান, চাপরা মারি অভয়ারণ্য এবং…
Read More
সনাতন ধর্মের প্রচারক পায়ে হেটে এগারোটি রাজ্যে এবং নেপালের মাটি ছুঁয়ে এবার উত্তরবঙ্গে

সনাতন ধর্মের প্রচারক পায়ে হেটে এগারোটি রাজ্যে এবং নেপালের মাটি ছুঁয়ে এবার উত্তরবঙ্গে

গত ২৫ মার্চ রাজস্থানের কোটা শহর থেকে পায়ে হেটে এখন পর্যন্ত দেশের এগারোটি রাজ্যে এবং প্রতিবেশী দেশ নেপালের মাটি ছুঁয়ে বর্তমানে উত্তরবঙ্গের পথ দিয়ে হেঁটে চলেছেন এই পরিব্রাজক। নাম দীপক ভার্মা,রাজস্থানের কোটা শহরের এই বাসিন্ধা চার বছর ধরে পায়ে হেটে ভারত সহ অন্যান্য দেশে সনাতন ধর্ম প্রচারের সঙ্গে ধর্মীয় স্থান গুলো পরিদর্শনে বেড়িয়েছেন বলে জানালেন শুক্রবার।
Read More