Sonakshi Sarkar

1805 Posts
হোটেল মালিকদের বিরুদ্ধে মালবাজার থানার আইসির কাছে তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের

হোটেল মালিকদের বিরুদ্ধে মালবাজার থানার আইসির কাছে তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের

শুক্রবার রাতে, জলপাইগুড়ি পুলিশের ডিইবি-র দল মালবাজার থানা, বাসস্ট্যান্ড এবং হাসপাতাল এলাকার কাছে অবস্থিত দীপক হোটেল, বাপির হোটেল এবং পল হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় তারা আবিষ্কার করে যে এই হোটেলগুলির মালিকরা বাণিজ্যিক উদ্দেশ্যে দেশীয় এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। হোটেলগুলি থেকে মোট ১৩টি দেশীয় গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। জব্দের পর, আইনের যথাযথ ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হোটেল মালিকদের বিরুদ্ধে মালবাজার থানার আইসির কাছে তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More
বৃহস্পতিবার সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পড়তে হাজির হন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা

বৃহস্পতিবার সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পড়তে হাজির হন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা

বৃহস্পতিবার সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভিড় জমাতে থাকেন ৮ থেকে ৮০ সকলে। ঈদের নামাজ পড়তে হাজির হন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন নামাজ উপলক্ষে স্টেডিয়ামে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের তরফে নেওয়া হয় বিশেষ নজরদারি ব্যবস্থা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। নামাজ শেষে সকলের মধ্যে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খুশির বার্তা ছড়িয়ে পড়ে। এদিন জামা মসজিদের ইমাম গুলাম আরশাদ বরকাদি জানান, “প্রত্যেকটি উৎসব খুশির মেজাজ নিয়ে আসে। ঈদের নামাজও ঠিক সেই বার্তাই দেয়—ভ্রাতৃত্ব, শান্তি ও মানবতার। তিনি আরও বলেন, “আমরা চাই, ঈদের এই খুশি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।
Read More
শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেট জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের আবহে

শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেট জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের আবহে

সকাল থেকেই ভোটদানের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের আবহ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭০০। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টা থেকেই, চলবে দিনভর। এদিন নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট চত্বরে দেখা গিয়েছে চরম উত্তেজনা এবং উৎসবমুখর পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট কড়া। মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দুই ভাই—সুব্রত সাহা ও বাপি সাহা। যদিও তারা উভয়েই এই ‘ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা’-র প্রসঙ্গকে এড়িয়ে গেছেন। একদিকে রয়েছে সুব্রত সাহার প্যানেল, অন্যদিকে বাপি সাহার প্যানেল।মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। এদিন সুব্রত সাহা এদিন বলেন,“সকাল…
Read More
প্রচুর পরিমান অবৈধ কাফ সিরাপ সহ ১ জনকে আটক করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

প্রচুর পরিমান অবৈধ কাফ সিরাপ সহ ১ জনকে আটক করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

ফের একবার মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রচুর পরিমান অবৈধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির  নাম Md বিপুল। ফুলবাড়ী দুই নম্বর জোরপাকড়ি এলাকার বাসিন্দা। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর গাঁটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই ব্যক্তি সেখানে এই মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
ভারতে বাণিজ্যের লাইসেন্স পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক

ভারতে বাণিজ্যের লাইসেন্স পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক

দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেল মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ক। ইতিমধ্যে সারা বিশ্বে ১০০টিরও বেশি দেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু রয়েছে। ভারতের বাজারে স্টারলিঙ্ক এখনও সক্রিয় নয়। তবে শীঘ্রই এই নতুন সংস্থার ইন্টারনেট ভারতের বাজারে সক্রিয় হবে বলে অনুমান করা হচ্ছে। স্টারলিঙ্ক মূলত দু’ভাবে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এক,রোমিং পরিকল্পনা এবং দুই,আবাসিক পরিকল্পনা (রেসিডেন্সিয়াল প্ল্যান)। বাড়িতে ইন্টারনেট ব্যবহারের জন্য আবাসিক পরিকল্পনাই উপযুক্ত। এশিয়ার মধ্যে জাপান, মঙ্গোলিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, আজারবাইজানের মতো দেশে স্টারলিঙ্ক সক্রিয়। ভারতের প্রতিবেশীদের মধ্যে ভুটান এবং বাংলাদেশে এই ইন্টারনেট পাওয়া যায়। দুই দেশেই স্টারলিঙ্কের আবাসিক পরিকল্পনার খরচ মাসে ৩০০০…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শিলিগুড়ির ভক্তিনগর এলাকার একটি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শিলিগুড়ির ভক্তিনগর এলাকার একটি বাড়ি

আজ ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়ে একাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পড়ে পুড়ে যায় তিনটি গাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত বলে জানা যায়। এরপরে খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। অবশেষে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, আজ ভোররাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয় পত্রগুলিও বাঁচানো যায়নি। তবে শেষমেষ ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করে।…
Read More
রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বামন পাড়া এলাকায়

রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বামন পাড়া এলাকায়

শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বামন পাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পরে স্থানীয় পুর নাগরিকেরা। এই প্রসঙ্গে দেবব্রত মজুমদার ক্ষোভের সঙ্গে জানান, এই পরিষেবা ঠিক মতো দিতে পারে না, তারাই আবার পৌর কর্পোরেশন এর দাবী করে, আমরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানানোর সঙ্গেই বর্তমান পৌর কাউন্সিলরের পদত্যাগ দাবী করছি। অপরদিকে রাস্তা নিয়ে নাগরিকদের কষ্টের কথা স্বীকার করে নিয়ে স্থানিয় কাউন্সিল বলেন, এর আগে ওই রাস্তা নির্মাণের কাজ স্থানীয়দের বাধায় বন্ধ হয়েছিলো, পুনরায় পৌরসভা, উত্তরবঙ্গ উন্নয়ন নিগম, সহ এম ই ডি দফতরের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া এলাকাবাসী একটি মাস পিটিশন জমা দিয়েছেন। যে সংস্থাই হোক দ্রুত রাস্তার…
Read More
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খোগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিত কুন্ডু সহ অন্যান পুলিশ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
Read More
পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিনব কর্মসূচি পালন জলপাইগুড়ি শহরে

পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিনব কর্মসূচি পালন জলপাইগুড়ি শহরে

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালশায় স্থানীয় গ্রিন ডুয়ার্স সহ অন্যান্য পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি পালন করা হয়। একদিকে যেমন বৃক্ষ রোপণ করা হয়, এর সঙ্গে লাটাগুরি - চালশা সড়কের পাশে থাকা গাছ গুলিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অবৈধ ভাবে গাছের গায়ে পেরেক পুতে লাগানো বিজ্ঞাপনের বোর্ড গুলোকে পেরেক সমেত তুলে ফেলে দেওয়া হয়। এই প্রসঙ্গে গ্রীন ডুয়ার্স স্বেচ্ছা পরিবেশ সংগঠনের পক্ষে সুমন চৌধুরী জানান, শুধু মাত্র আজকের দিনেই নয়, বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে আগামী এক মাস ধরে এমন নানান কর্মসূচি পালন করা হবে জঙ্গলমহলে।
Read More
রোনাল্ডোর গোলে জার্মানিকে হারাল পর্তুগাল

রোনাল্ডোর গোলে জার্মানিকে হারাল পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ফাইনালে পুনরায় জায়গা করে নিয়েছে পর্তুগাল। ২০১৯ সালে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল তারা। ট্রফিও জিতেছিল। ছয় বছর পর আবার ট্রফির লড়াইয়ে নামবে তারা। বুধবার রাতে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। গোল করে দেশকে জিতিয়েছেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০০ সালে শেষবার জার্মানিকে হারিয়েছিল পর্তুগাল। ২৫ বছর পর আবার জিতল তারা। প্রথমবার জার্মানির মাটিতেই তাদের হারাল পর্তুগাল। ২৫ বছর আগে জার্মানিকে হারানোর সেই ম্যাচে সের্জিয়ো কনসিসাও হ্যাটট্রিক করেছিলেন। বুধবার তাঁর ছেলে ফ্রান্সিসকোও জার্মানির বিরুদ্ধে গোল করলেন। ম্যাচের পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ রোনাল্ডোর প্রশংসা করে বলেছেন,“যারা রোজ উন্নতি করতে চায়, শক্তিশালী হতে চায়, সেরাটা দিতে চায় তাদের…
Read More