Sonakshi Sarkar

1805 Posts
১৮টা বছরের অপেক্ষা! অবশেষে জয় বেঙ্গালুরুর, আবেগে ভাসলেন কোহলি

১৮টা বছরের অপেক্ষা! অবশেষে জয় বেঙ্গালুরুর, আবেগে ভাসলেন কোহলি

আর বাকি মাত্র চার বল। কান্না শুরু কোহলির। শশাঙ্ক সিংহ জশ হ্যাজলউডের বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন তিনি। দু’হাতে ঢাকলেন চোখ। পাশ থেকে দুই সতীর্থের পিঠ চাপড়ানি, গোটা মাঠের গর্জন, সতীর্থদের পাগলপারা উচ্ছ্বাস— কিছুই যেন স্পর্শ করতে পারছিল না তাঁকে। ১৮টা বছর অপেক্ষা তো কম নয়! ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন যখন তাঁর সঙ্গে কথা বলতে গেলেন, তখনও চোখে জল কোহলির। কোহলির কথায়, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। ১৮টা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরসুমে ট্রফি…
Read More
রাতে বারবার ঘুম ভাঙে? কোনো রোগের ইঙ্গিত নয় তো?

রাতে বারবার ঘুম ভাঙে? কোনো রোগের ইঙ্গিত নয় তো?

সুস্থ থাকতে রোজ পর্যাপ্ত ঘুম প্রয়োজন। কিন্তু অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেন না। অনেকেরই গভীর ঘুমের অভাব রয়েছে। আবার অনেকে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় ভোগেন। চিকিৎসকদের একাংশের দাবি, বারবার ঘুম ভেঙে যাওয়া শরীরের একাধিক রোগের নানা লক্ষণের ইঙ্গিত হতে পারে। তাই এরকম হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। কেন ঘুম ভাঙে সাম্প্রতিককালে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রাতে গড়ে ছয় থেকে সাত ঘণ্টা ঘুমান। ঘুমের মধ্যে সাধারণত প্রতি ৯০ মিনিট অন্তর আমাদের ‘স্লিপ সাইকেল’ বদলাতে থাকে। সেই সময়ে ঘুম ভাঙা স্বাভাবিক। সারা দিনে যদি অত্যাধিক পরিমাণে জল, কফি বা মদ পান করা হয়, তাহলে রাতে বারবার ঘুম ভাঙতে পারে। বয়স্কদের…
Read More
এখনও লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বা তিরোধান দিবসে ডাক পাই : ভাস্বর

এখনও লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বা তিরোধান দিবসে ডাক পাই : ভাস্বর

ছোটপর্দায় লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে নির্মিত ধারাবাহিকে মুখ্য চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়। তখনও তিনি মহাপুরুষের জীবন সম্পর্কে সবিস্তার জানতেন না। তাই নিখুঁত ভাবে তিনি লোকনাথ ব্রহ্মচারীকে পর্দায় ফোটাতে পারবেন কিনা তা নিয়ে দ্বন্দ্বে ভুগেছেন! কারণ, চেহারার দিক থেকেও উভয়ের কোনও মিল নেই। যে ভয় পেয়েছিলেন অভিনেতা সেটাই বাস্তব হল। ধারাবাহিক সম্প্রচার হওয়ার মাত্র তিন দিনের মাথায় অভিনেতাকে সমাজমাধ্যমে শুনতে হয়েছে, “লোকনাথ বাবার চরিত্রে ভাস্বরকে একটুও মানায়নি। ওঁকে বাছা মস্ত ভুল।” এইসব মন্তব্য কানে আসতেই ভেঙে পড়েছিলেন অভিনেতা। মঙ্গলবার, লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষ্যে ভাস্বর সংবাদমাধ্যমে জানান, “প্রত্যেক দিন দুরুদুরু বুকে স্টুডিয়োয় পা রাখতাম। আর লোকনাথ বাবাকে ডাকতাম, তোমার পায়ে নিজেকে সঁপে…
Read More
সাইকেলে নানা রকম ব্যালান্সিংয়ের খেলা দেখিয়ে সকলের মন জয় করলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ দাস

সাইকেলে নানা রকম ব্যালান্সিংয়ের খেলা দেখিয়ে সকলের মন জয় করলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ দাস

একটি পুরনো সাইকেল। নেই ব্রেক, নেই চাকার মার্কেট। কিন্তু তাতেই যেন যাদু দেখালেন গৌরাঙ্গ দাস। জলপাইগুড়ির রাহুতবাগান থেকে প্রায় ৪০ কিমি পথ পেরিয়ে পৌঁছেছেন মেখলিগঞ্জের বাগডোকরা মোড়ে। সেখানকার একটি ছোট পাড়ায় বাচ্চাদের ভিড় দেখেই ছোট মাইক হাতে হাঁক ছাড়লেন, “সার্কার সার্কাস! সার্কাস দেখতে চলে আসুন!” মুহূর্তেই ৮ থেকে ৮০—সব বয়সের প্রায় ৫০ জন মানুষ ভিড় জমালেন। শুরু হলো সাইকেল নিয়ে গৌরাঙ্গের নানা রকম ব্যালান্সিংয়ের খেলা। কখন এক চাকায় সাইকেল চালাচ্ছেন, কখনও আবার চলন্ত সাইকেলে দাঁড়িয়ে পড়ছেন নিজেই।  চোখের পাতা দিয়ে ব্লেড তোলা, সাইকেলের টায়ার ঘুরিয়ে শরীরের মধ্য দিয়ে পার করে দেওয়া—সবই দেখালেন অনায়াসে।  সব খেলা চলছে ব্রেকহীন সাইকেলেই। প্রতিটি কীর্তিকলাপে…
Read More
সেতিঝোরা  সংলগ্ন জাতীয় সড়ক এনএইচ-১০-এ আচমকাই আগুন সিকিম গামি ট্রাকে

সেতিঝোরা  সংলগ্ন জাতীয় সড়ক এনএইচ-১০-এ আচমকাই আগুন সিকিম গামি ট্রাকে

সিকিম নম্বরের একটি ট্রাক (নং SK 01 D 4234) আজ সকালে সেতিঝোরা সংলগ্ন জাতীয় সড়ক ১০ (NH10)-এ আচমকাই আগুন ধরে যায়। ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়েই দমকল একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ ও প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
Read More
বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের

বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের

বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান। ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন। বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়। বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পাদিন। বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেলপ্রেমীদের।
Read More
শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপনের জন্য মুসলিম সম্প্রদায়ের সাথে বৈঠক করল মালবাজার পুলিশ প্রশাসন

শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপনের জন্য মুসলিম সম্প্রদায়ের সাথে বৈঠক করল মালবাজার পুলিশ প্রশাসন

আসন্ন ঈদ-উল-আযহা (বকরিদ) উপলক্ষে জলপাইগুড়ি জেলার মালবাজার থানার উদ্যোগে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় থানার কনফারেন্স হলে। ঈদের দিন জননিরাপত্তা বজায় রাখা, ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে এই বৈঠকে নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মালবাজার থানার ভারপ্রাপ্ত আইসি সৌমজিত মল্লিক, মাল ব্লকের জয়েন্ট বিডিও মোহাম্মদ তৌফিক আলম, মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরি, এবং মাল ব্লক মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক সহ একাধিক প্রতিনিধি। ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করা, যানজট ও ভিড় নিয়ন্ত্রণ, এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশু কোরবানি নিয়েও বিশেষভাবে আলোচনা হয়। মালবাজার থানার আইসি সৌমজিত মল্লিক বৈঠকে স্পষ্ট করে…
Read More
ঘন চুল আর ঝলমলে ত্বক পেতে আজই বানিয়ে ফেলুন এই রায়তা

ঘন চুল আর ঝলমলে ত্বক পেতে আজই বানিয়ে ফেলুন এই রায়তা

ত্বক আর চুলের যত্ন নিতে সাধ্যের মধ্যে যা যা উপকরণ মেলে, সবই পরখ করে দেখেন অনেকেই। ভিটামিন, খনিজ এবং বিবিধ ফলদায়ী উপাদান সমৃদ্ধ তেল, ক্রিম, শ্যাম্পু, সিরাম— কিছুই বাদ দেন না। কিন্তু ধরুন, যদি জানতে পারেন ওই তেল-ক্রিম-শ্যাম্পু-সিরাম-লোশনের বিকল্প মজুত রয়েছে আপনার ফ্রিজ কিংবা রান্নাঘরেই! স্বল্পমূল্য এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন রাসায়নিক-মুক্ত সেই ‘রূপটান’ ভিতর থেকে ভালো রাখবে আপনার ত্বক এবং চুল। তার জন্য অবশ্য ত্বকে বা চুলে কিছু মাখার প্রয়োজন নেই। বদলে খেতে হবে। পুষ্টিবিদ সিমরন চোপড়া জানাচ্ছেন দই এবং আনারসের রায়তা চুল এবং ত্বককে প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে ভালো রাখতে পারে। আর এই রায়তা খেতেও বেশ সুস্বাদু। একদিকে এটি যেমন সুস্বাদু, তেমনি…
Read More
ডাক্তার ও শিক্ষিকাদের প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তোলার উদ্যোগ

ডাক্তার ও শিক্ষিকাদের প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তোলার উদ্যোগ

রায়গঞ্জের উদয়পুরের ছবি ঘর বা বিজ্ঞান পার্কে পা ফেললে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গের সেই বিখ্যাত কবিতা 'একটি শিশির বিন্দু।" বহু দিন ধ'রে, বহু ক্রোশ দূরে             বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্ব্বতমালা                      দেখিতে গিয়েছি সিন্ধু।              দেখা হয় নাই চক্ষু মেলিয়া          ঘর হতে শুধু দুই পা ফেলিয়া  একটি ধানের শিষের উপরে                    একটি শিশির বিন্দু।। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই পঠন-পাঠনের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ। আর সেই সুযোগেই শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের নিয়ে ফি বছর বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। কখনো দীঘা, কখনো পুরী, কখনো বা চেন্নাইয়ের সৈকত, কখনো দার্জিলিং, কখনো সিকিম, কখনো বা মানালি। কখনো…
Read More
মালবাহী ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা জয়নগর রথতলা এলাকায়

মালবাহী ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা জয়নগর রথতলা এলাকায়

সোমবার সকালে জয়নগর রথতলা ঘোষ গঙ্গার পাড়ে একটি মালবাহী ট্রাক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ গঙ্গায় উল্টে যায়। ট্রান্সপোর্টের গাড়ি হওয়ায়, ওই গাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোলা হয়েছিল। সেগুলি সমেত গাড়িটি জলে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ জখম হয়নি। সাথে সাথে এলাকার মানুষ ট্রাক থেকে জিনিসপত্র উদ্ধার করতে শুরু করে ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান একটি ট্রান্সপোর্টের গাড়ি নানা ধরনের মাল বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই ঘোরাতে গিয়েই গঙ্গায় উল্টে যায়।
Read More