Sonakshi Sarkar

1803 Posts
বিহার থেকে অসমে পাচারের পথে ৩৮ মোষ উদ্ধার, আটক কন্টেনার

বিহার থেকে অসমে পাচারের পথে ৩৮ মোষ উদ্ধার, আটক কন্টেনার

বিহার থেকে অসমে পাচারের সন্দেহে ৩৮টি মোষ-সহ একটি কন্টেনার আটক করল শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে AS17C8117 নম্বরের একটি কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে মোট ৩৮টি মোষ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোষগুলো বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পাড়ায় পুলিশ কন্টেনারটি বাজেয়াপ্ত করে। ঘটনায় কন্টেনারের চালক সাহিদুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি অসমের বঙাইগাঁও। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য গবাদি পশু পাচার চক্র জড়িত…
Read More
পোড়ামাতলায় মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণের বিগ্রহের গয়না নিয়ে চম্পট দুষ্কৃতী

পোড়ামাতলায় মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণের বিগ্রহের গয়না নিয়ে চম্পট দুষ্কৃতী

নবদ্বীপের পোড়ামাতলা এলাকার ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দিরে চুরি। মন্দিরে প্রবেশ করে রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে স্বর্ণালঙ্কার চুরি করে চম্পট দিয়েছে এক দুষ্কৃতী। ঘটনার সময় মন্দিরে থাকা বৃদ্ধ বাসিন্দা ও পুরোহিতের পরিবার কিছু বুঝে ওঠার আগেই এই চুরির ঘটনাটি ঘটে। মন্দিরের সেবাইত পরিবারের সদস্যা শুভশ্রী গোস্বামী জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সন্ধ্যা আনুমানিক পৌনে আটটা নাগাদ। সেই সময় তাঁর মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন এবং তাঁর বৃদ্ধ বাবা, যিনি কানে কিছুটা কম শোনেন, তিনি ঘরে বসে টিভি দেখছিলেন। শুভশ্রীদেবী নিজে কিছু জরুরি দরকারী জিনিস কিনতে বাইরে গিয়েছিলেন। ঠিক এই সুযোগেই মন্দিরের সদর দরজা খোলা (ভেজানো) থাকার কারণে এক অজ্ঞাতপরিচয় যুবক ভেতরে প্রবেশ করে। ঠাকুরঘর থেকে হঠাৎ…
Read More
শিলিগুড়ি টেবিল টেনিসে প্রশাসনিক স্বচ্ছতার দাবি

শিলিগুড়ি টেবিল টেনিসে প্রশাসনিক স্বচ্ছতার দাবি

শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের অধিকার নিয়ে একাধিক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন সংস্থার একাংশের খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীরা। আজ শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা একাধিক দাবি ও প্রশ্ন তুলে ধরেন।সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একসময় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ টেবিল টেনিস কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শিলিগুড়ি। কিন্তু বর্তমানে সংস্থার প্রশাসনিক কার্যকলাপ, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের স্বার্থরক্ষার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকা, ভোটাধিকার এবং নির্বাচন কমিটি গঠনের বিষয়েও পূর্ণাঙ্গ তথ্য…
Read More
নদিয়ায় মাদক কারবারের পর্দাফাঁস,গ্রেফতার বাবা ও ছেলে

নদিয়ায় মাদক কারবারের পর্দাফাঁস,গ্রেফতার বাবা ও ছেলে

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। পেশায় টোটোচালক হলেও, টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। এদিন টোটোচালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটোচালকের ঘরের মেঝে খুঁড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।সাদ্দামের বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার…
Read More
উন্নত যাত্রী পরিষেবায় পূর্ব রেলের নতুন এসি লোকাল চালু শিয়ালদহ-বারাসত রুটে

উন্নত যাত্রী পরিষেবায় পূর্ব রেলের নতুন এসি লোকাল চালু শিয়ালদহ-বারাসত রুটে

শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল।  সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলা শুরু করল এই রুটে। আজ সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ে বারাসাত শিয়ালদা গামী নতুন এসি ট্রেন। এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে। রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। যথারীতি এই নতুন এসি ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। যদিও ভাড়া একটু বেশি হলেও স্বস্তিতে সাধারণ মানুষ বারাসাত শিয়ালদা রুটের এই নতুন ট্রেনের চড়তে…
Read More
টোটো নিয়ন্ত্রণের দাবিতে উত্তাল ফুলবাড়ি, সড়কে অটোচালকদের প্রতিবাদ

টোটো নিয়ন্ত্রণের দাবিতে উত্তাল ফুলবাড়ি, সড়কে অটোচালকদের প্রতিবাদ

টোটো চলাচল বন্ধের দাবিতে ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অটোচালকরা। তাদের অভিযোগ, নিয়ম না মেনে টোটো চলাচলের ফলে অটোচালকদের যাত্রী কমে যাচ্ছে এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। অটোচালকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
Read More
আসানসোলে বাছুরসহ আটক দুই পাচারকারী, তদন্তে নর্থ থানার পুলিশ

আসানসোলে বাছুরসহ আটক দুই পাচারকারী, তদন্তে নর্থ থানার পুলিশ

আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনি যাওয়ার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় কথিত গরু পাচারের অভিযোগে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই যুবক দুটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল, কার্তিক-সহ দলের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পরে স্থানীয়রা আটক দুই যুবককে তাঁদের উপস্থিতিতে পুলিশের হাতে তুলে দেন। ধৃত দুই যুবকের নাম জাবেদ ও কালাম বলে জানা গিয়েছে। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল নর্থ থানা এবং কন্যাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে…
Read More
হিলকার্ট রোডে আবগারি অভিযান, উদ্ধার ৫০ লিটার অবৈধ মদ

হিলকার্ট রোডে আবগারি অভিযান, উদ্ধার ৫০ লিটার অবৈধ মদ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল প্রধাননগর আবগারি সার্কেল। শিলিগুড়ি জংশন সংলগ্ন হিলকার্ট রোডে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার শুল্ক ফাঁকি দেওয়া সিকিমের মদ উদ্ধার করা হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় অবৈধ মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। প্রধাননগর আবগারি সার্কেলের আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হচ্ছিল এবং কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ পাচারের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে।
Read More
যানজট কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে নতুন পার্কিং উদ্যোগ

যানজট কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে নতুন পার্কিং উদ্যোগ

শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক, রাজের মন্ত্রী Shankar Ghosh। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরি কাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
Read More
উত্তরবঙ্গে ব্যস্ত সূচি, প্রশাসনিক বৈঠক থেকে জল্পেশে পুজো মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে ব্যস্ত সূচি, প্রশাসনিক বৈঠক থেকে জল্পেশে পুজো মুখ্যমন্ত্রীর

আজ, শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত রাজনৈতিক সৌজন্য এবং প্রশাসনিক কর্মসূচির এক ঠাসা সূচি নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায়…
Read More