অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজারে খুশি, ধামসা-মাদলে ধন্যবাদ মিছিল

অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা পেয়ে খুশি বাংলার মা বোনেরা। সেই আনন্দেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন মহিলারা। বাজল ধামসা মাদল, আর তার তালে তালে নাচে মেতে উঠলেন তাঁরা।

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা – ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির নাগরাকাটা মণ্ডল ২ এর উদ্যোগে আয়োজন করা হয় এই ধন্যবাদ মিছিল। মিছিলে অংশ নেন এলাকার বহু মহিলা। ধামসা মাদলের তালে নাচ গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা তাঁদের সংসারের খরচ সামলাতে আর্থিক স্বস্তি দিচ্ছে। এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতেই তাঁদের এই আনন্দ মিছিল।