Sonakshi Sarkar

1515 Posts
স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

ক্লাস রুমের একঘেয়ে পাঠ্য বইয়ের জীবন থেকে বেড়িয়ে প্রকৃতির মাঝে পড়াশোন এবং আনন্দ। স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে এমনই উদ্যোগ জলপাইগুড়ি শহরের বজরা পাড়া সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের। বুধবার সকালে প্রি প্রাইমারির প্রায় ১০০ জন ছাত্রছাত্রী কে নিয়ে বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বরে হাজির হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেখানের ছাত্রছাত্রীদের একাধিক গ্রুপে ভাগ করে৷ রাজবাড়ির শতাব্দী প্রাচীন কালি মন্দির, মনসা মন্দির সহ রাজবাড়ি ঘুড়িয়ে দেখান হয়। এর ওই এলাকায় থাকা বিভিন্ন গাছ এবং প্রকৃতি সম্পর্কে জানানো হয় ছাত্রছাত্রীদের।
Read More
গভীর রাতে অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

গভীর রাতে অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর আসে টিকিয়া পাড়ার হঠাৎ কলোনী এলাকায় জনা ছয়েক দুষ্কৃতী অপরাধ মূলক কাজ সংগঠিত করার জন্য জড়ো হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে জনা তিনেক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও চার জনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম সোনা বাবু সাহানি, রাহুল শাহ, মোহাম্মদ ছোট্টু, বিট্টু দেবনাথ।ধৃতদের মধ্যে সোনা বাবু শাহানী দুর্গা নগর কলোনী এলাকার বাসিন্দা। রাহুল শাহ মহানন্দা ক্লাব সংলগ্ন…
Read More
জলপাইগুড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই ছবি তোলার হিড়িক সাধারণ মানুষের  

জলপাইগুড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই ছবি তোলার হিড়িক সাধারণ মানুষের  

সাত সকালে তিস্তা পাড়ের শহর থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা মিলতেই ছবি তোলার হিড়িক। জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স করলা নদী সংলগ্ন এলাকা, রাজবাড়ী,  জলপাইগুড়ি রোড স্টেশন, পাহাড়পুর, মোহিতনগর সহ বিভিন্ন এলাকা থেকে ঝকঝকে পাহাড় ও চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে আজ।
Read More
নদীয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক ‘হাজারি কলা গাছ’

নদীয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক ‘হাজারি কলা গাছ’

নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন, যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা। আশ্চর্যের বিষয়—গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নীচে নামিয়ে দেওয়ার জন্য। এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত ‘হাজারি কলা গাছ’ নামে। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জনবাবুর কথায়, কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে। প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও।…
Read More
মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মালদহে আশা কর্মীদের বিক্ষোভ

মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মালদহে আশা কর্মীদের বিক্ষোভ

দীর্ঘদিনের দাবি ছিল আশা কর্মীদের যাতে তাদের কাজের জন্য মোবাইল দেওয়া হয়। দাবি মেনে নিয়ে দীপাবলিতে আশা কর্মীদের জন্য মোবাইল বাবদ ১০ হাজার টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পাশাপাশি নির্দিষ্ট সময় মোবাইল রিচার্জের টাকা ও দেওয়া হচ্ছে না। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাতিল করতে হবে, এই দাবি নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে, বিক্ষোভ ডেপুটেশন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে গোটা শহর ঘুরে জেলাশাসকের দপ্তরে এসে তারা ডেপুটেশন দেন।
Read More
সকাল সকাল শান্তিনিকেতনের বিদ্যাভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

সকাল সকাল শান্তিনিকেতনের বিদ্যাভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের  রুমে ক্লাস রুমে হঠাৎ আগুন দেখা লাগে। সম্ভবত এসি যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে যায়। বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরের দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও বিপদের আশঙ্কা দূর হয়। যদিও হতাহতের কোন খবর নেই। এই আগুন কিভাবে লাগল তা তদন্ত প্রক্রিয়া চলছে।। ছাত্রছাত্রীদের দাবি, এসি যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনায় নিরাপত্তা নিয়ে…
Read More
হলদিবাড়ি পুলিশের সাফল্য : ৪৫.৮০ গ্রাম ব্রাউন সুগার সহ আটক দুই যুবক

হলদিবাড়ি পুলিশের সাফল্য : ৪৫.৮০ গ্রাম ব্রাউন সুগার সহ আটক দুই যুবক

অভিযান চালিয়ে উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার দুই পাচারকারী। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের বরেরডাঙ্গা এলাকায়। ধৃতরা হলেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী বাসিন্দা রাহুল মন্ডল ও ঘুঘুডাঙ্গা এলাকার শুভঙ্কর মল্লিক বলে হলদিবাড়ি পুলিশ সূত্রে খবর। আজ আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বড়েরডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় বাইকে থাকা দুই যুবককে ধাওয়া করে আটক করে। রবিবার সন্ধ্যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা। দুজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৫.৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার…
Read More
দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উত্তরবঙ্গের রোজগার মেলা ২.০-তে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপাল

দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উত্তরবঙ্গের রোজগার মেলা ২.০-তে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপাল

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চাকরি মেলা, রোজগার মেলা ২.০-এর দ্বিতীয় ও শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। শনিবার থেকে শিলিগুড়ির সেলসিয়ান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চাকরি মেলায় আজ বিপুল সংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মেলায় হাজার হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে সারা দিন ধরে সাক্ষাৎকার, নির্বাচন প্রক্রিয়া এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন অব্যাহত ছিল। মেলার শেষ দিনে, নির্বাচিত অনেক প্রার্থী রাজ্যপালের কাছ থেকে তাদের নিয়োগপত্র পেয়ে আনন্দিত। আয়োজক সংস্থা জানিয়েছে যে রোজগার মেলা ২.০-এর সাফল্য উত্তরবঙ্গের অনেক তরুণ-তরুণীর জন্য নতুন ক্যারিয়ারের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
Read More
এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ! ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা

এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ! ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা

আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ছিল বিএলওদের প্রশিক্ষণ বৈঠক। আর সেখানেই আচমকা ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ,তাদের কেবলমাত্র এনুমারেশন ফরম দেওয়া এবং ফিলাপ করিয়ে নেওয়ার কাজে নিয়োগ করা হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের দিয়ে ডিজিটালাইজেশনের কাজ করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, এত চাপ তারা নিতে পারবেন না। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফরম দেওয়া প্রতিটি মানুষকে সেই ফরম ফিলাপ করানো শেখানো পাশাপাশি সেই ফরম বাড়ি বাড়ি গিয়ে তুলতে হচ্ছে তাদের। পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়েছে সরকারি জায়গায়। সকাল থেকে রাত মানুষ ফোন করছেন তাদের। মানসিক অশান্তিতে রয়েছেন তারা। পরিবার-পরিজন ছেড়ে সকাল থেকে রাত এই কাজ নিয়ে থাকতে হচ্ছে তাদের।…
Read More
শিলিগুড়িতে চুরি ও ছিনতাই রোধে রাতের টহল পুলিশের, গ্রেফতার ৪ অপরাধী

শিলিগুড়িতে চুরি ও ছিনতাই রোধে রাতের টহল পুলিশের, গ্রেফতার ৪ অপরাধী

শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং নাইট পেট্রোলিং এর সময় চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে নাইট পেট্রোলিং এর সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, সূর্যসেন কলোনির কৈলাস মাঠ এলাকায় জনা দশেক দুষ্কৃতী জড়ো হয়ে অপরাধ মূলক কাজ সংঘটিত করার ছক করছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম বিক্রম বর্মন, সুব্রত দে, টোটন মিস্ত্রি এবং একরামুল হক। ধৃতদের মধ্যে বিক্রম বর্মনের বাড়ি জলেশ্বরী বাজারে। সুব্রত দের…
Read More