Sonakshi Sarkar

1803 Posts
শান্তিপুরে বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় মুখোমুখি দুর্ঘটনা, পথ অবরোধ সাময়িক

শান্তিপুরে বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় মুখোমুখি দুর্ঘটনা, পথ অবরোধ সাময়িক

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রামে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ওষুধ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি যাত্রীবোঝাই বাস হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ মেচেদার অভিমুখে আসছিল একটি ওষুধ বোঝাই ট্রাক। শান্তিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী কমবেশি জখম হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত…
Read More
বার কাউন্সিল ভোটের মাঝেই বোমার ইমেল, তল্লাশি জোরদার সিউড়ি জেলা আদালত চত্বরে

বার কাউন্সিল ভোটের মাঝেই বোমার ইমেল, তল্লাশি জোরদার সিউড়ি জেলা আদালত চত্বরে

আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি…
Read More
ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

ফাল্গুনের বিদায়বেলায় ফের খামখেয়ালি রাজ্যের আবহাওয়া। আকাশে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বিকেলের বিক্ষিপ্ত বৃষ্টির পর আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ— উভয় বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় এই জেলাগুলিতে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— এই ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির…
Read More
হকারদের হয়রানি বন্ধের দাবিতে ADRM কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ

হকারদের হয়রানি বন্ধের দাবিতে ADRM কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ

রেল হকারদের ওপর লাগাতার হয়রানি ও অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন সংলগ্ন এলাকা। অল বেঙ্গল হকার ইউনিয়নের ডাকে এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থনে সোমবার এনজেপি-র এডিআরএম (ADRM) কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলেন কয়েকশো হকার। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনে এবং চলন্ত ট্রেনে হকারদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। কাজ করতে গেলে বাধা দেওয়া থেকে শুরু করে অনেক সময় হকারদের আটক করে জেলে পাঠানোর মতো ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, বারবার শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দেওয়া হলেও রেল কর্তৃপক্ষ কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শিলিগুড়ি টাউন ব্লক থ্রি শ্রমিক সংগঠনের…
Read More
ভিভিআইপি সফরে কড়া নিরাপত্তায় মোড়া কালীঘাট মন্দির

ভিভিআইপি সফরে কড়া নিরাপত্তায় মোড়া কালীঘাট মন্দির

সোমবার সকালে কলকাতার আদি শক্তিপীঠ কালীঘাট মন্দিরে পুজো দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর এই সফরকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। জানা গেছে, এদিন সকালে কড়া পুলিশি পাহারায় কালীঘাট মন্দিরে পৌঁছান মুখ্য নির্বাচন কমিশনার। গর্ভগৃহে প্রবেশ করে তিনি মা কালীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং আরতি দর্শন করেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাফল্য ও শান্তি কামনায় তিনি বিশেষ প্রার্থনা করেন বলে মন্দির সূত্রে খবর। পুজো শেষে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। ভিভিআইপি (VVIP) সফরের কারণে আজ কালীঘাট মন্দিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কলকাতা পুলিশের উচ্চপদস্থ…
Read More
মুর্শিদাবাদের মাঠে উদ্ধার সকেট বোমা, ভোটের আগে চাঞ্চল্য

মুর্শিদাবাদের মাঠে উদ্ধার সকেট বোমা, ভোটের আগে চাঞ্চল্য

পাইকপাড়ার রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত মুর্শিদাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর মাঠ থেকে উদ্ধার হলো এক ব্যাগ সকেট বোমা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে রামকৃষ্ণপুর মাঠের পাশে একটি পুকুরের ধারে কৃষকরা কাজ করতে যাওয়ার সময় একটি সন্দেহজনক নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের মুখ আংশিক খোলা থাকায় ভেতরে ধাতব বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে, ওই ব্যাগে শক্তিশালী সকেট বোমা রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বা বিস্ফোরণ এড়াতে পুলিশ আপাতত ওই ব্যাগটি বালির বস্তা…
Read More
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে সাঁওতাল সম্মেলনে যোগ দেন, নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে সাঁওতাল সম্মেলনে যোগ দেন, নিরাপত্তা জোরদার

ভারতের রাষ্ট্রপতি Droupadi Murmu শনিবার Siliguri-তে এসে সাঁওতাল সম্প্রদায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং প্রশাসনের তরফে নেওয়া হয় বিস্তৃত প্রস্তুতি।রাষ্ট্রপতির কর্মসূচিকে ঘিরে শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল। অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়। এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা, সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাঁওতাল সমাজের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বক্তব্যে সাঁওতাল সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজ…
Read More
বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, আজ ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে। 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা…
Read More
রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধার

রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে চিতাবাঘের দেহ উদ্ধার

চা বাগানের রাস্তার ধার থেকে এক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে।এই চা বাগান যাওয়ার রাস্তার ধারে শুক্রবার সকালে এক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের অনুমান, কোনো গাড়ির ধাক্কায় ওই চিতাবাঘটির মৃত্যু হতে পারে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তবে কীভাবে চিতাবাঘের মৃত্যু হল ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে বনদফতর তরফে জানানো হয়।
Read More
শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের আর্থিক সহায়তায় কর্মচারী রাজ্য বীমা (চিকিৎসা সুবিধা) প্রকল্পের আওতায় কোচবিহারে নবনির্মিত ‘রাজ্য বীমা চিকিৎসালয়’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল দাগাপুর শ্রমিক ভবন থেকে। এই উদ্যোগকে শ্রমিক কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন বহু শ্রমিক ও তাঁদের পরিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আইন, বিচার ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারে নবনির্মিত এই ‘রাজ্য বীমা চিকিৎসালয়’ শ্রমিকদের জন্য…
Read More