Sonakshi Sarkar

1803 Posts
দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে বিক্ষোভ: অবরোধ চালাচ্ছে ক্ষুব্ধ স্থানীয়রা

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে বিক্ষোভ: অবরোধ চালাচ্ছে ক্ষুব্ধ স্থানীয়রা

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র উত্তেজনার সৃষ্টি হল। শহরের সগড়ভাঙা মাঝের মোড়ে জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সমস্যা চলছিল। শুক্রবার সকালে “জল নেই কেন?”—এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দারা। সেখানে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। উত্তেজনা আরও বাড়ে, যখন এক স্থানীয় তৃণমূল…
Read More
কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা,…
Read More
উন্নয়ন ইস্যুতে দলবদল, মালদায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি

উন্নয়ন ইস্যুতে দলবদল, মালদায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি

ভোটের প্রাক্কালে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের চান্দাহার গ্রামে। গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী তাদের পুরনো দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। যদিও এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ দাবী করেন, যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস করতেন। কিন্তু সেই দল করে তারা গ্রামের কোন উন্নয়ন করতে পারেন নি। তাই উন্নয়নের জন্য বিজেপির সরকার গঠন করতে তারা বিজেপিতে যোগদান করলেন। যদিও বিজেপি প্রার্থীর এই দাবী মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য,…
Read More
গুরুমা বনাম শিষ্য: আবেগঘন লড়াইয়ে সরগরম ডাবগ্রাম ফুলবাড়ী আসন

গুরুমা বনাম শিষ্য: আবেগঘন লড়াইয়ে সরগরম ডাবগ্রাম ফুলবাড়ী আসন

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার ও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চ্যাটার্জী। এবার গৌতম বাবু শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা দেবী রঞ্জনশীল শর্মা কে আঙুল ধরে রাজনৈতিক পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী চলে যান বিজেপিতে। জীবনের রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন। শিখা দেবী বিজেপির বিধায়ক হন। পুত্র…
Read More
ধুলিয়ান গঙ্গাঘাটে তল্লাশিতে বন্দুক-কার্তুজ উদ্ধার, ধৃত মালদার যুবক

ধুলিয়ান গঙ্গাঘাটে তল্লাশিতে বন্দুক-কার্তুজ উদ্ধার, ধৃত মালদার যুবক

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই…
Read More
মুর্শিদাবাদে গভীর রাতে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদে গভীর রাতে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার…
Read More
গীতা বিলিয়ে ভোট প্রচার, গৌতম দেবের সম্ভাব্য প্রার্থিতায় বাড়ছে লড়াই

গীতা বিলিয়ে ভোট প্রচার, গৌতম দেবের সম্ভাব্য প্রার্থিতায় বাড়ছে লড়াই

গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শিলিগুড়ির সদ্য প্রাক্তন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আজ সকালে পুজো দিয়ে নেমে পড়েন ভোট প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি শংকর বাবু প্রচার চালান বিভিন্ন বাজারে। এবং শিলিগুড়ি মহাবীর স্থান এর ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শিলিগুড়িতে ইতিমধ্যেই বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। আজ দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা হবে তৃণমূলের। প্রাথমিকভাবে তৃণমূলের ধারণা শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে এবার লড়াই শক্ত শংকর এবং গৌতমের। তাই প্রার্থী তালিকা…
Read More
১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড একাধিক ওয়ার্ড, দ্রুত উদ্ধারকাজে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড একাধিক ওয়ার্ড, দ্রুত উদ্ধারকাজে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র

গতকাল রাত ৯টা নাগাদ ১০ মিনিটের কালবৈশাখীর তান্ডবে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওর্য়াডের গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।রাত থেকে রাস্তায় থেকে সব ওর্য়াড ঘুরে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দের আস্বস্ত করেন।মঙ্গলবার সকাল হতেই মেয়র গৌতম দেব সব স্থানে আবার গিয়ে গাছ ঠিকঠাক ভাবে সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে কিনা তা দেখতে বেরিয়ে পরেন। একি সাথে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন পুরনিগম তাদের পাশে রয়েছে।প্রথমে খালপাড়র গান্ধী ময়দানের পাশে থাকা একটি ছোট পানের দোকানের মালিক কৈলাশ রায়ের সঙ্গে কথা বলেন। এরপর।বহু পুরোনো বটগাছ পরে খাল পাড়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি ৩১,২৮,২২ নম্বর ওর্য়াডের ক্ষতিগ্রস্ত স্থানে যান। মেয়র গৌতম দেব জানান আপদকালীন পরিস্থিতিতে ঝড়…
Read More
ধরা পড়ার ভয়ে গাছের মগডালে চোর, দমকলের সাহায্যে নামানো হল জলপাইগুড়িতে

ধরা পড়ার ভয়ে গাছের মগডালে চোর, দমকলের সাহায্যে নামানো হল জলপাইগুড়িতে

কথায় বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু জলপাইগুড়ির সানুপাড়ায় ধরা পড়ার ভয়ে খোদ চোরকেই গাছের মগডালে চড়তে দেখলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ওই যুবককে গাছ থেকে নামাতে খবর দিতে হয় দমকল বাহিনীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সানুপাড়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল ওই যুবক। কিন্তু বাড়ির সদস্যরা টের পেয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে চিৎকার শুরু করেন। সেই আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। রাস্তার মোড়ে তাকে পালাতে দেখে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলেন। বাসিন্দারা পাকড়াও করার পর কিছুক্ষণ…
Read More
গ্যাস সিলিন্ডার সংকটে থমকে ট্রলার, সমস্যায় রায়দিঘির মৎস্যজীবীরা

গ্যাস সিলিন্ডার সংকটে থমকে ট্রলার, সমস্যায় রায়দিঘির মৎস্যজীবীরা

গ্যাস সিলিন্ডারের সংকটের জেরে সমস্যায় পড়েছেন সুন্দরবনের রায়দিঘির সামুদ্রিক মৎস্যজীবীরা। সিলিন্ডার না পাওয়ায় অনেক ট্রলারই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। ফলে বড়সড় আর্থিক চাপে পড়েছেন ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। সাধারণত ট্রলারগুলিতে রান্নার জন্য কাঠ ব্যবহার করা হয় না। গ্যাস সিলিন্ডারেই রান্না করেন মৎস্যজীবীরা। একটি ট্রলারে প্রায় ১৫ জনের বেশি মৎস্যজীবী থাকেন এবং সমুদ্রে এক সপ্তাহ থেকে ১৫ দিন পর্যন্ত থাকতে হয় তাদের। এই দীর্ঘ সময়ে রান্না ও খাবারের জন্য গ্যাস সিলিন্ডার অত্যন্ত জরুরি। সিলিন্ডার না মেলায় অনেক জায়গায় মৎস্যজীবীদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে এবং প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে মজুরি দিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। এ…
Read More