Sonakshi Sarkar

1803 Posts
জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করলো বনদফতর। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বনদফতর। এদিন বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।এদিন সমস্ত বিষয়ে তদারকি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফও ও এডিএফও।বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
Read More
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের চকলেট বিতরণ করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের চকলেট বিতরণ করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

শিলিগুড়ি : পরীক্ষা শেষেই হাতে মিললো চকলেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো। সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল 2025 এর মাধ্যমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি। একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। দিনশেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন ডিসিপি ইস্ট রাকেশ…
Read More
এনজেপি বাজার থেকে উদ্ধার চুরি যাওয়া স্কুটি সহ দুই যুবক

এনজেপি বাজার থেকে উদ্ধার চুরি যাওয়া স্কুটি সহ দুই যুবক

প্রথমে অনলাইন খাবার বিলির কাজ,তার পর আট-ঘাট বেধে গাড়ি চুরির কান্ড।এমনই কর্মকান্ড ঘটাতো ডাঙ্গিপাড়ার সুরজ প্রসাদ ও তার এক সঙ্গি সাহিল চৌধুরী। তবে সেই চোরের দলের দুই পান্ডার জায়গা হল বর্তমানে শ্রীঘরে। গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যাবহারে রাখা একটি স্কুটি চুরি যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব বা দিলেও পরবর্তীতে  কতৃপক্ষ বিষয়টি নিয়ে এনজেপি থানার দারস্থ হয়। ৯ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের  পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা খালপাড়ার নিবাসী সাহিল চৌধুরীকে…
Read More
কলকাতার এক অনুষ্ঠানে মেজাজ হারান সোনু  

কলকাতার এক অনুষ্ঠানে মেজাজ হারান সোনু  

মঞ্চে উঠে একেবারে নিজস্ব ভঙ্গিমায় গান ধরেছিলেন সোনু। এর পরই হঠাৎ কী যে হল, খুব রেগে গেলেন গায়ক। তবে কেন? ৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন সোনু নিগম। প্রায় ২ মাস  আগে থেকেই সোনুর এই একক অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এমনই চাহিদা ছিল, যে আয়োজকেরা অনুষ্ঠানের জায়গা পরিবর্তন করতে বাধ্য হন । রাজারহাটের অনুষ্ঠান মাঠ ছিল দর্শক মহলে ভর্তি। নির্দিষ্ট সময়েই মঞ্চে ওঠেন সোনু, কিন্তু গায়ককে দেখতে উদ্‌গ্রীব দর্শক বার বার আসন ছেড়ে দাঁড়িয়ে পড়তে শুরু করেন, আর তাতেই ক্ষুব্ধ হন তিনি।             কিছু দিন আগেই পুণেতে অনুষ্ঠান করতে গিয়ে কোমরের পেশিতে টান ধরে যায় তাঁর। মাঝপথে গান থামাতে…
Read More
৪৯টি মহিষ সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করলেন পুলিশ

৪৯টি মহিষ সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করলেন পুলিশ

ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের লরিতে মহিষ পাচারের খবর পেয়ে সাফল্য পায় পুলিশ। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ডাক পার্সেলের লরি আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশকে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেশির ভাগ সময়েই প্রতারকেরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে না। কারণ এতে ধরা পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য তৃতীয় ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্ট গুলিকে অনেকটা ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা যায়। অনলাইন প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে উত্তরপ্রদেশের পাঁচ বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটিতে ঝাঁসির পাঁচ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সাইবার শাখা। পুলিশ সূত্রে খবর, টেলিগ্রামের দ্বারা অভিযুক্তরা যোগাযোগ করত চিনা প্রতারক দলের সাথে। ধৃতদের সবার বয়স ২০-২৪ বছরের মধ্যে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ আইটিআই স্নাতকও রয়েছেন। ‘ডিজিটাল গ্রেফতার’-এর মাধ্যমে প্রতারণা বৃদ্ধি পেতেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও সতর্ক…
Read More
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিলেন

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিলেন

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির, মালদা জেলা শাখা উদ্যোগ, বামনগোলা ব্লকের সীমান্তবর্তী এলাকায় শনিবার শোনঘাট, খুটাদহ বিদ্যালয় সহ সীমান্তবর্তী গ্রামে গ্রামে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা সহ তাদের হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো কলম, স্কেল,কভার ফাইল তুলে দেওয়া হয়। এছাড়া ছাত্রছাত্রীদের সীমান্তবর্তী এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে যেতে যদি কোন সমস্যা হয়। সে বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির, মালদা জেলা শাখার সংগঠনের সদস্যরা। এবং পরীক্ষা খুব সুস্থভাবে ছাত্র-ছাত্রীরা দেয় সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের জানানো হয়। কোন সমস্যা হলে তাদের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির,মালদা জেলার শাখার সংগঠনের সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের…
Read More
ধুপগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী শিব মন্দির পুনরায় নির্মাণের জন্য অভিনব উদ্যোগ স্থানীয়দের

ধুপগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী শিব মন্দির পুনরায় নির্মাণের জন্য অভিনব উদ্যোগ স্থানীয়দের

ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া ও দক্ষিণ খট্টিমারি গিলান্ডি ব্রিজ শিব মন্দির সুদীর্ঘ একটা সময় ধরে গোটা ব্লকের মানুষকে একত্রিত করে শিব চতুর্দশী ও গঙ্গা স্নানের আয়োজন করে। পাশাপাশি তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও খিচুড়ি প্রসাদ বিতরনের মাধ্যমে। তবে একটা সময় ধরে এই শিব মন্দিরের ভগ্নপায় দশা। তার হাল ফেরাতেই এবার এই অভিনব উদ্যোগ। এক লাকি কুপন খেলার আয়োজন করা হয়েছে স্থানীয় যুবকদের তরফে। এখানে মাত্র ১০০ টাকা খরচ করে আপনি একদিকে মন্দির উন্নতিকল্পে দান করতে পারবেন পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। পুরস্কারের ডালিতে রয়েছে প্রথম পুরস্কার নগদ কুড়ি হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫ হাজার, তৃতীয় পুরস্কার নগদ…
Read More
ভাতা বৃদ্ধির দাবি নিয়ে পথে নামলেন শিলিগুড়ির অঙ্গনওয়াড়ি কর্মীরা

ভাতা বৃদ্ধির দাবি নিয়ে পথে নামলেন শিলিগুড়ির অঙ্গনওয়াড়ি কর্মীরা

শিলিগুড়ি : ফের একবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার শিলিগুড়ির বুকে প্রতিবাদে গর্জে উঠলেন তারা। এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তি পাদদেশ থেকে এসডিও অফিস অভিযান করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। মূলত ভাতা বৃদ্ধির দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই অভিযান বলে জানা যায়। পাশাপাশি এই দিনের অভিযানে প্রায় তিনশ-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়াও অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
Read More
তীর্থযাত্রীদের জন্য আদর্শ থাকার ব্যবস্থা করবে মেকমাইট্রিপ-এর ‘লাভড বাই ডিভোটীজ’ উদ্যোগ

তীর্থযাত্রীদের জন্য আদর্শ থাকার ব্যবস্থা করবে মেকমাইট্রিপ-এর ‘লাভড বাই ডিভোটীজ’ উদ্যোগ

ভারতে আধ্যাত্মিক পর্যটনের হার দ্রুতগতিতে বেড়ে চলেছে। দেশের তীর্থস্থানগুলি এখন মেকমাইট্রিপ-এর মোট হোটেল বুকিংয়ের ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে মেকমাইট্রিপ চালু করেছে ‘লাভড বাই ডিভোটীজ’ (Loved by Devotees)। এই উদ্যোগ হল ২৬টি আধ্যাত্মিক গন্তব্যস্থলের ৪৫০টিরও বেশি নির্বাচিত হোটেল ও হোমস্টের সংগ্রহ। এই বিশেষ ক্যাটাগরিতে হোটেল নির্বাচন করা হয় ছয়টি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে – উপাসনাস্থলের নিকটবর্তীতা, যাতায়াতের সহজলভ্যতা, নিরামিষ রেস্তোরাঁ, পার্কিং সুবিধা, ট্র্যাভেল ডেস্ক সহায়তা, এবং বয়স্কদের জন্য বিশেষ সুবিধা (হুইলচেয়ার, ডক্টর-অন-কল, লিফট, ফার্স্ট-এইড)। শুধুমাত্র ৩.৫ বা তার বেশি রেটিং পাওয়া হোটেলগুলি এই তালিকায় অন্তর্ভুক্ত। তীর্থযাত্রীরা মেকমাইট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটে ‘লাভড বাই ডিভোটীজ’ (Loved by Devotees) ট্যাগের মাধ্যমে সহজেই তাদের…
Read More