Sonakshi Sarkar

1803 Posts
শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় দোকানে টিন কেটে চুরি

শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় দোকানে টিন কেটে চুরি

শিলিগুড়ি : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল এলাকায় একটি হার্ডওয়ারের দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিও ভাঙচুর করা হয়।এরপর নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। শনিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও এই দোকানে ২ বার চুরি হয়েছে। বার বার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Read More
নতুন আয়কর বিলেটি ১০ ফেব্রুয়ারি লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী      

নতুন আয়কর বিলেটি ১০ ফেব্রুয়ারি লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী      

কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিলকে অনুমোদন দিল। সোমবার, ১০ ফেব্রুয়ারি বিলটি লোকসভায় উঠবে বলে অনুমান করা হচ্ছে। আয়কর আইনে বড় বদল আনতে চলেছে মোদী সরকার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে সংসদে বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে প্রথামাফিক বিলটিকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, নতুন আইন পাশ হলে সাধারণ মানুষকে আর আয়করে ছাড় পাওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটের জন্য অপেক্ষা করতে হবে না। বর্তমানে দেশে চালু আছে ১৯৬১ সালের আয়কর আইন। ছ’দশকের পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন করতে নতুন বিল আনছে কেন্দ্র। অর্থ মন্ত্রক সূত্রে খবর, মাত্র ছ’মাসের ব্যবধানে বিলটিকে বানানো হয়েছে। এই আইনটি পাশ হলে সহজ হবে আয়করের…
Read More
বিপুল পরিমাণ কাশির সিরাপ সহ ২ জন তরুণকে আটক করল পুলিশ

বিপুল পরিমাণ কাশির সিরাপ সহ ২ জন তরুণকে আটক করল পুলিশ

গোপন সূত্র মারফত খবর পেয়ে, ওই দুই তরুণকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ। ধৃত ওই দুই তরুণের নাম  শিবেন দস্তিদার ও বাবুলাল প্রসাদ। তাদের বাড়ি রাম নগর এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, দুই তরুণ পিঠে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোড়াঘড়ি করছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে ১১৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে। ধৃতরা বিহারে ওই কাফ সিরাপ বাসে পাচারের জন্যই এলাকায় ঘোড়াঘড়ি করছিল বলে জানা গিয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
জলপাইগুড়িতে আয়োজিত হতে চলেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দ্বিতীয় প্রশিক্ষণ পর্ব

জলপাইগুড়িতে আয়োজিত হতে চলেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দ্বিতীয় প্রশিক্ষণ পর্ব

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সিক্স উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ‌পর্যায়ের প্রশিক্ষণ পর্ব‌ শুরু হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ববাংলা‌ ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৬১ জন ছেলেমেয়ে প্রশিক্ষকের‌‌ বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছেন। মূলত টেবল‌ টেনিস ও জিমন্যাস্টিক্স বিভাগের প্রশিক্ষণ চলছে এই শিবিরে। জলপাইগুড়ি সাই সেন্টারের টেবল‌ টেনিস প্রশিক্ষক‌ রবি কানোজিয়া‌ বলেন, সাইয়ের‌ দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং ক্যাম্প চলছে। ক্রীড়া প্রশিক্ষকের জন্য সাইয়ের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের ৬১ জন নবীন প্রশিক্ষক। এই কোর্সের মাধ্যমে তাদের জিমন্যাস্টিক ও টেবল টেনিসের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Read More
দীর্ঘদিন ধরে তোলাবাজি করার অভিযোগে গ্রেপ্তার ২ যুবক

দীর্ঘদিন ধরে তোলাবাজি করার অভিযোগে গ্রেপ্তার ২ যুবক

শিলিগুড়ি : জানা যায়, শিলিগুড়ি চাম্পাসারি দেবী ডাঙ্গা সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করত দুই যুবক। এই দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিলিগুড়ি চাম্পাসারী এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তের নাম জিতেন প্রসাদ ও শেখর ঝা। তারা দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি চম্পাশাড়ির ডেবিডাঙ্গা এলাকায় গাড়ি থামিয়ে তোলাবাজি করত বলে অভিযোগ। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
Read More
দর্শকের মাঝেই অসুস্থ সোনু নিগম

দর্শকের মাঝেই অসুস্থ সোনু নিগম

সম্প্রতি পুণের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গায়ক সোনু নিগম। দর্শকাসন পরিপূর্ণ। নীল স্যুট সাদা শার্ট, চোখে রোদচশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গানগুলি শোনাচ্ছিলেন সোনু। এমন সময় হঠাৎই ব্যথা। প্রথমে সোনু ভেবেছিলেন, তাঁর পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিক ভাবে পাত্তা দিতেই চাননি। কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে। কী এমন হয়েছিল সোনুর? মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন কিন্তু কোনও কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, “অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনও…
Read More
ইলিশের দাম আকাশছোঁয়া হওয়ায় মুখ ঘুরিয়ে নিচ্ছে ক্রেতারা

ইলিশের দাম আকাশছোঁয়া হওয়ায় মুখ ঘুরিয়ে নিচ্ছে ক্রেতারা

ইলিশের চাহিদা জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজার গুলিতে বেড়েছে। বর্তমানে ইলিশের চাহিদা থাকলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বাজারে ১২০০ থেকে ১৪ শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা অনেকটাই বেশি দাম বলে বলছেন ক্রেতারা। বর্তমানে বড় আকৃতির ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪শো টাকা কেজি দরে। তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে এই সমস্ত ইলিশ গুলি ডায়মন্ড হারবার থেকে আসছে।এই কাঁচা ইলিশ গুলো নিজেদের দেশের বিভিন্ন স্থান থেকে জলপাইগুড়ির বাজারে আসছে।বিক্রি হচ্ছে চাহিদা অনেকটাই রয়েছে। কিন্তু কিছু টা হলেও দাম বেশি রয়েছে।তাই ক্রেতা রা মুখ ঘুরিয়ে নিচ্ছে। ক্রেতা রা বলেন ইলিশের চাহিদা থাকলেও দাম অনেকটাই…
Read More
কোচবিহারের প্রাচীন মন্দিররের পুনরায় নির্মাণসহ নিরাপত্তার দাবি স্থানীয় বাসিন্দাদের

কোচবিহারের প্রাচীন মন্দিররের পুনরায় নির্মাণসহ নিরাপত্তার দাবি স্থানীয় বাসিন্দাদের

কোচবিহার: কথায় আছে রাজার শহর কোচবিহার দীর্ঘদিন আগেই চুকে গিয়েছে রাজার রাজপাট। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজার মন্দিরগুলো প্রাচীন ইতিহাসের স্বাক্ষর বহন করে। কোনোটির বয়স ১০০ বছর তো কোনোটির বয়স ৫০০ বছরের বেশি। কোচবিহার থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত তুফানগঞ্জ এর মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অয়রানি চিতলিয়া গ্রাম। আর সেই গ্রামেই রয়েছে রাজ আমলের প্রাচীন চন্ডী মন্দির। প্রতিদিন এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা। প্রত্যেক বছর পহেলা বৈশাখে বাৎসরিক পুজো হয় এই মন্দিরে। প্রায় ৫০০ বছরের প্রাচীন এই মন্দির। প্রাচীন এই চন্ডীমন্দির প্রতিষ্ঠার আড়ালে লুকিয়ে আছে বহু প্রচলিত একটি জনশ্রুতি। একসময় এইসব এলাকা ছিল জঙ্গলে ঘেরা,…
Read More
শিলিগুড়ি কলেজে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা

শিলিগুড়ি কলেজে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা

শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলা।যার জেরে সোমবার রাতে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলার থেকে গতকাল সকালে হুমকির অভিযোগ উঠে।ঘটনার পর থেকেই কলেজে মোতায়ন ছিল পুলিশ।গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগে, ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজাতে থাকে শিলিগুড়ি কমার্স কলেজ। যার জেরে সমস্যায় পড়েন ডে কলেজের মিউজিসিয়ানরা।অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠান বয়কট করেন তারা।পরে পুলিশ গিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করে। এই বিষয়ে শিলিগুড়ি ডে কলেজের প্রাক্তন ছাত্র বিবেক ঝা জানান, কমার্স কলেজে উচ্চস্বরে ডিজে বক্স চলানোর…
Read More
প্রধানকে কাটমানি না দেওয়ায় টেন্ডার বাতিলের দাবি শিলীগুড়িতে

প্রধানকে কাটমানি না দেওয়ায় টেন্ডার বাতিলের দাবি শিলীগুড়িতে

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকারের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ। স্থানীয় এক ঠিকাদারের দাবি, ১৫ শতাংশ টাকা না দেওয়ায় টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তুলেছেন ঠিকনিকাটা এলাকার বাসিন্দা উজ্জ্বল ভাদুড়ি। তাঁর দাবি, তিনি পঞ্চায়েতের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলেন। তবে প্রধান কৃষ্ণ সরকারের সঙ্গে রাস্তায় দেখা হলে তিনি কাটমানি দাবি করেন। উজ্জ্বল ভাদুড়ির আরও অভিযোগ, এর আগের কাজের ক্রেডেন্সিয়াল থাকা সত্ত্বেও শুধুমাত্র কাটমানি না দেওয়ায় তাঁর টেন্ডার বাতিল করা হয়েছে। অন্যদিকে, মাটিগাড়া ১ নং অঞ্চল টেন্ডার ইউনিয়নের সদস্যরা প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন…
Read More