Editor

8890 Posts
জলপাইগুড়িতে পালিত হল ইন্দিরা গান্ধীর ৪০তম মৃত্যু বার্ষিকী

জলপাইগুড়িতে পালিত হল ইন্দিরা গান্ধীর ৪০তম মৃত্যু বার্ষিকী

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম মৃত্যু বার্ষিকী পালন করা হলো জলপাইগুড়িতে।জলপাইগুড়ির শিরিষতলা এলাকার ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান‌ করে। শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের সদস্যরা। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত একটি এই অনুষ্ঠানে সমবেত হন কংগ্রেস নেতা কর্মীরা। ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, সহ সভাপতি তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা সুভাষ বক্সি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি চন্দনকুমার ঘোষ। আজকের দিনে ভারতে ইন্দিরা গান্ধীর গুরুত্ব কতটা তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির সদস্যরা মাসকালাইবাড়ি এলাকায় দিনটি পালন করে ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা…
Read More
সাহুনদীর পা ভেজানো জলে ভাসানো দেবীর কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন

সাহুনদীর পা ভেজানো জলে ভাসানো দেবীর কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন

সপ্তমী থেকে দশমী, চারদিনে পূজো শেষ। সাহুনদীর পা ভেজানো জলে ভাসা সারিসারি কাঠামো সরানোর কাজে নামলো প্রশাসন। দশমীর পরেও পূজোর আনন্দে ভাটা পড়েনি। ত্রয়োদশীতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চললো প্রতিমা নিরঞ্জন। এবার শিলিগুড়ির মহানন্দা নদীতে দূষণ রোধে তৎপর প্রশাসন। ফুল সহ পূজোর সামগ্রী যেমন সরাসরি নদীতে ফেলতে দেওয়া হয়নি। তেমনই প্রতিমা নিরঞ্জনের পর সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেওয়া হয়েছে কাঠামো। এমনকি বিসর্জন শেষেও কাঠামো থেকে শুরু করে কোনো রকমের সামগ্রী নদীতে পড়ে রয়েছে কি না, তাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এসজেডিএর সাফাই কর্মীরা। পাশাপাশি হোস পাইপের সাহায্যে নদীর জলের মধ্যেই প্রতিমা গলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক একই ছবি ধরা পড়লো…
Read More
অজানা কারণে তিস্তায় মাছের মড়ক, চাঞ্চল্য

অজানা কারণে তিস্তায় মাছের মড়ক, চাঞ্চল্য

গোলা,বারুদ! হাতির হানার ঘটনার পর এবার নতুন বিপদ তিস্তায়। মরে ভেসে উঠলো বোরোলি, দারাঙ্গি সহ তিস্তার একাধিক নদীয়ালী মাছ। জল দূষণের কারনেই এই ঘটনা বলে অনুমান। ঘটনার কারন খুঁজতে মৎস্য দপ্তরের দারস্থ স্থানীয় পঞ্চায়েত। তিস্তা নদী সংলগ্ন এলাকায় জেলা পুলিশের নজর দাড়ি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। পাহাড় থেকে নদীর জলে ভেসে আসে সেনা বাহিনীর সমরাস্ত্র। যা ফেটে এক জনের মৃত্যু হয়। আহত হন একাধিক। সেনা পুলিশের যৌথ সার্চ অপারেশনে কিছুটা বিপদ মুক্ত হলেও এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় তিস্তার চর এলাকা। এরই মধ্যে এবার মাছের মড়ক। তাতে নতুন করে উদ্বেগ…
Read More
বাকিবুরের নামে প্রায় ১০০০ কাঠা জমির খোঁজ পাওয়া গেল আমডাঙায়

বাকিবুরের নামে প্রায় ১০০০ কাঠা জমির খোঁজ পাওয়া গেল আমডাঙায়

আমডাঙা ব্লকের সাধনপুর ও আদহাটা গ্রাম পঞ্চায়েতে বাকিবুর রহমানের নামে প্রায় ১০০০ কাঠা জমির খোঁজ পাওয়া গিয়েছে। এই জমির ছোট একটি অংশে রয়েছে একটি রিসর্ট। আর বাকি পুরোটাই রয়েছে পাঁচিল ঘেরা। তবে এখানে নাকি FCI এর গুদাম তৈরি হবে বলে জমি কেনা হয়েছিল। বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ জমি ও সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বাকিবুরের নামে।বাদুড়িয়া ও দেগঙ্গায় বিঘার পর বিঘা জমি পাওয়া গিয়েছে বাকিবুরের নামে। ইডি সূত্রে এবার কলকাতার একাধিক অভিজাত এলাকায় ফ্ল্যাট, চিনার পার্কে ও দিঘায় বাকিবুরের হোটেল রয়েছে বলে জানিয়েছেন। ২০১৬ সালে বাকিবুর সেই জমি কিনেছেন বলে জানা গিয়েছে। বিএলআরও দফতরের নথি বলছে জমিটি রয়েছে বাকিবুরের নামে। জমিটিতে মাটি…
Read More
হ্যাম রেডিয়োর বিশেষ উদ্যোগ

হ্যাম রেডিয়োর বিশেষ উদ্যোগ

পুজোর রাতে বেলেঘাটা এলাকা থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছিল এক তরুণীকে। জানিয়েছেন, দিল্লিতে আটকে রাখা হয়েছিল তাঁকে। কোনও মতে তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন। জানা যায়, বাংলাদেশের বাসিন্দা ওই  তরুণী। হ্যাম রেডিও সংগঠনের দাবি, তরুণী তাঁর মাকে ভিডিয়ো কলে জানিয়েছেন, প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যান। তাঁকে দিল্লীর গুরুগ্রাম এলাকার একটি পার্লারে কাজ করানো হত। কিন্তু সেখান থেকে কোন মতে তিনি পালিয়ে এসেছেন কলকাতায়। তবে আপাতত ওই তরুণীকে তাঁর দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে হ্যাম রেডিয়ো অপারেটরদের এক সংগঠন।ওই সংগঠনের সম্পাদক অম্বরীশ নাগ জানিয়েছেন তাঁরা এ নিয়ে বাংলাদেশ হাই কমিশনকে চিঠিও লিখেছেন।তিনি এও  জানান, তরুণীর…
Read More
ধূপগুড়ি বাজারে লক্ষ্মীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড

ধূপগুড়ি বাজারে লক্ষ্মীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড

শনিবার ধূপগুড়িতে ছিল সাপ্তাহিক হাট। পুজোর সামগ্রীর পাশাপাশি কেনাবেচায় ব্যস্ত ছিলেন ক্রেতা-বিক্রেতারা। এরই মধ্যে লেগে যায় ভয়াবহ আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগেই লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে দাউদাউ করে।পুড়ে ছাই একাধিক দোকান। ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে আসা মানুষজনও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।তারপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ধূপগুড়ি দমকলের ২টি ইঞ্জিন। তাঁরা এসে বেশ কিছুক্ষণে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেই আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সেভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত ব্যবসায়ীরা। বেশিরভাগ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্ণীপুজোর বাজারে এমন ক্ষতি…
Read More
পূজোয় বই বিক্রি করে আয় সিপিএমের

পূজোয় বই বিক্রি করে আয় সিপিএমের

বামপন্থী মতাদর্শমূলক পুজোর আবহে জেলার বিভিন্ন এলাকায় বই বিক্রির দোকান দেন বামফ্রন্ট নেতৃত্ব। এবার দুর্গা পুজোয় সেই সব দোকান থেকে বই বিক্রির আয় কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার বছর থেকেই সিপিআইএম তথা বামেদের জনসমর্থনের গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েই চলেছে।  তাঁদের মধ্যে গত বছর বিধানসভা নির্বাচনে তাদের ভোট  প্রায় কমবেশি পাঁচ শতাংশে এসে ঠেকেছে। এছাড়াও দলীয় সূত্রে খবর, এবার হলদিয়া, তমলুক, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকা মিলিয়ে মোট ৫৮টি স্টল করেছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। ওই সমস্ত ‘বুক স্টলে’ পুজোর পাঁচ দিনে প্রায় বই বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকার। যা গত বছরের থেকে এক লক্ষ ৬০ হাজার টাকার চেয়ে…
Read More
রাত পোহালেই লক্ষী পূজো, মানুষের ভিড় শিলিগুড়ির বিধান মার্কেটের বাজারে

রাত পোহালেই লক্ষী পূজো, মানুষের ভিড় শিলিগুড়ির বিধান মার্কেটের বাজারে

রাত পোহালেই লক্ষ্মীপুজো। তাই আজ লক্ষীপুজোর বাজার জমে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। দশকর্মা থেকে সবজি, ফল থেকে প্রতিমা সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হওয়ায় লক্ষ্মীর বাজারে কাটছাট করতে হচ্ছে। বাজারের আগুন দামের ছ্যাকায় নাভিশ্বাস মধ্যবিত্তদের। মৃৎ শিল্পীরা প্রতিমা এবং পট নিয়ে, কলাগাছ কলা গাছের ডোম নিয়ে বাজারে হাজির হয়েছে সকলে। পুজোর বাজার করতে শহরের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছেন। বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে এখন সকলেই ব্যস্ত। পুজোর আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় শিলিগুড়িবাসী। প্রতিমা বিক্রেতারা হাজির হরেক প্রতিমার সম্ভার নিয়ে। বিভিন্ন দামে প্রতিমা পাওয়া যাচ্ছে। ক্রেতাদেরও ঢল নেমেছে প্রতিমা বিক্রেতাদের দোকানে দোকানে।
Read More
প্রয়াত চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কেকিয়াং

প্রয়াত চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কেকিয়াং

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত  হলেন চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কেকিয়াং।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। প্রেসিডেন্ট জি জিনপিংয়ের নেতৃত্বে টানা দশবছর চীনের প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি।  বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন লি কেকিয়াং। শুক্রবার ভোরে সাংহাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চীনের সরকারি সংবাদমাধ্যমের তরফে লি কেকিয়াংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দুর্দান্ত ইংরেজি বলতেন তিনি। পড়াশুনা ছিল অর্থনীতি নিয়ে। প্রধানমন্ত্রী হওয়ার আগে আমলা হিসাবে প্রশাসনিক কাজ সামলেছেন। পরবর্তীতে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব হিসাবে উঠে আসেন লি কেকিয়াং। আর তাই জিনপিংয়ের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন চীনে বেশকিছু অর্থনৈতিক সংস্কারের কাজ করতে চেয়েছিলেন লি কেকিয়াং। কিন্তু তাতে বাধা দেন চীনের…
Read More
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা

আজকে সকাল থেকেই কলকাতা ও আশেপাশের জেলায় সেভাবে রোদের দেখা মেলেনি দিনে,আকাশ মেঘলাই থেকেছে।  আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে।  শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আজ বিকেলে খুবই হালকা বৃষ্টির  সম্ভাবনা আছে।   অন্যদিকে উত্তরের আবহাওয়াও আজ শুষ্কই থাকবে।  এরপর আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিস থেকে জানিয়েছে, আজকে কলকাতার সর্বোচ্চ…
Read More