Editor

8890 Posts
রেলপথে জুড়ল ভারত ও বাংলাদেশ  

রেলপথে জুড়ল ভারত ও বাংলাদেশ  

বুধবার ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ভার্চুয়াল মাধ্যমে খুলনার ফুলতলা থেকে মঙ্গলা বন্দর সংযোগকারী রেললাইন, আখাউড়া সীমান্ত থেকে আগরতলা রেললাইন এবং বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ প্রকল্প ‘মৈত্রী’র দু’নম্বর ইউনিটের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। উদ্বোধনীতে নরেন্দ্র মোদী জানান, ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বস্ত বন্ধু বলে মনে করে ভারত। হাসিনার সঙ্গে তিনটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়ার প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আনন্দের বিষয় আমরা আবার উন্নয়ন কর্মসূচি ঘিরে সহযোগী হতে পেরেছি।’’ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাও ভিডিয়ো কনফারেন্সে বক্তৃতায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার কথা বলেন। ৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের ফুলতলা-মঙ্গলা এবং ১৫ কিলোমিটারের আখাউড়া-আগরতলা রেললাইন চালু…
Read More
আবারও দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

আবারও দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

১ নভেম্বর বুধবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকারও বেশি বাড়িয়ে দিল কেন্দ্র। অবশ্য কেন্দ্র জানিয়েছে, তেল সংস্থাগুলির তরফে দাম বৃদ্ধির কারণেই দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজির এই এলপিজি বাণিজ্যিক গ্যাস সম্ভবত ব্যবহার করা হয় ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে এলপিজি চালিত গাড়িতেও। ফলে দেশের সমস্ত শহরেই বুধবার থেকে প্রায় নতুন দামে বিক্রি হবে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার। মুম্বইয়ে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হবে ১৭৮৫ টাকায়, কলকাতায় ১৯৪৩ টাকায়,  দিল্লিতে পাওয়া যাবে ১৮৩৩ টাকায় একটি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। এছাড়াও চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকা ও বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ টাকায় পাওয়া যাবে বাণিজ্যিক গ্যাস।
Read More
দ্বিতীয় হুগলি সেতুর কাজ চলাচলের কারণে, এখনও গাড়ী চলছে স্বাভাবিক পথেই

দ্বিতীয় হুগলি সেতুর কাজ চলাচলের কারণে, এখনও গাড়ী চলছে স্বাভাবিক পথেই

শুরু করা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। যদিও প্রথম দিন ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে না। কলকাতা থেকে সরাসরি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে সকল গাড়ি ও কন্টেনার। ফলে সেতু সংস্কারের প্রথম দিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে না কাউকেই। প্রশাসন জানিয়েছিল, কাজ চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ওই এলাকায়। অন্য রুট দিয়ে পাঠানো হবে সমস্ত ভারি গাড়ি এবং কোন ভারী গাড়ি শহরের কোন পথ দিয়ে বেরবে, তা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলো ট্রাফিক বিভাগ। যদিও সংস্কারের প্রথম দিন ‘ট্রাফিক ডাইভারশন’ ছিল না কোথাও। ফলে আপাতত স্বাভাবিক গতিতেই পেরোচ্ছে  যানবাহন। কলকাতা পুলিশ জানিয়েছে, কলকাতা বন্দরের দিক থেকে আসা ভারী এবং মাঝারি…
Read More
বেহাল দশা কাটিয়ে নতুন রূপে গড়চুমুক

বেহাল দশা কাটিয়ে নতুন রূপে গড়চুমুক

হাওড়ার শ্যামপুরের গড়চুমুক পর্যটনকেন্দ্র নতুন রূপে খুলতে চলেছে ।এ বছর শীতের মরসুমেই পর্যটকদের জন্য এটি খুলে দেওয়া হবে।গত বছরের আগে পর্যন্ত এই পর্যটনকেন্দ্রটি ছিল জেলা পরিষদের হাতে। কিন্তু  সুষ্ঠুভাবে পরিচালনের অভাব ও তার উপরে করোনা পরিস্থিতি এবং আমফানে বহু গাছ পড়ে যাওয়ায় পর্যটকদের আনাগোনা কমতে থাকে।এই অবস্থায় গত তিন বছর ধরে এটি বন্ধই ছিল।জেলা পরিষদের তরফে গত বছর একটি বেসরকারি সংস্থাকে ইজারা দেওয়া হয় এই পর্যটনকেন্দ্রটি। সংস্থাটির দাবি, তারা পর্যটনকেন্দ্রটির পরিকাঠামোগত উন্নতি করছে। সেই কারণেই এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, চিলড্রেন্স পার্ক, ক্যাফেটরিয়া, নৌকা বিহারের ব্যবস্থা থাকবে এতে। পর্যটনকেন্দ্রের মধ্যে জেলা পরিষদের যে বাংলোগুলি রয়েছে, সেগুলি সংস্কার…
Read More
‘অস্তিত্ব-সঙ্কটে’ উত্তরবঙ্গের গন্ডার

‘অস্তিত্ব-সঙ্কটে’ উত্তরবঙ্গের গন্ডার

উত্তরবঙ্গের গন্ডারের জন্য এক অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা করছে বন দফতর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন দফতরের কর্তারা। উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা আগের চেয়ে বাড়লেও, কমে গিয়েছে এই প্রজাতির জিনের গুণমান, স্ত্রী-পুরুষের অনুপাত বলে তাঁদের বক্তব্য,  । যা রীতিমতো চিন্তার বিষয়।একই মত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষকেরাও। এই সমস্যার সমাধানে আপাতত এক জোড়া করে স্ত্রী গন্ডার জলদাপাড়া ও গরুমারার মধ্যে বদলি করা হবে। বন দফতর সূত্রে খবর, জলদাপাড়া এবং গরুমারার মধ্যে যে নিবিড় যোগাযোগ ছিল, তা অনেক জায়গায় বনের জমি দখল করে অবৈধ বসতি এবং রাস্তাঘাট হওয়ার কারণে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তাই  প্রজননের ক্ষেত্রে নির্দিষ্ট…
Read More
দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর বেশি জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই অনুযায়ী, পুরসভা এলাকার পাশাপাশি ব্লকগুলিতেও পরিবেশ বান্ধব বাজির স্টল দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।ইতিমধ্যে গ্রীণ ক্র‍্যাকার্স এর লাইসেন্স দেওয়া হয়েছে ২৯ জনকে। আলিপুরদুয়ারের প‍্যারেড গ্রাউন্ডে গ্রীণ ক্র‍্যাকার্সের দোকান বসবে। অন‍্যত্র বাজির কোনও দোকান বসবে না বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার অন্তর্গত ৯ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান মহকুমা শাসক। কুমারগ্রামে ৩ জন, ফালাকাটায় ২ জন, কালচিনতে ১০ জন ও মাদারিহাটের ৫ জন ব‍্যবসায়ীকে দেওয়া হয়েছে লাইসেন্স বলে জানা গিয়েছে।
Read More
মাঝেরডাবরিচা  বাগানের ‘মুনলাইট প্লাকিং’

মাঝেরডাবরিচা  বাগানের ‘মুনলাইট প্লাকিং’

আকাশে পূর্ণিমার চাঁদ। যার আলোর ছটায় উজ্জ্বল গোটা বাগান। আর সে আলোতেই শুক্রবার ‘মুনলাইট প্লাকিং’ হল আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝেরডাবরি চা বাগাণে।চাঁদের আলোয় এই চা পাতা তোলার সাক্ষী থাকলেন অনেকে। মাঝেরডাবরি চা বাগানে ‘মুনলাইট প্লাকিং’ এই প্রথম নয়। সূত্রের খবর,২০২১ সালের এপ্রিল মাসে দার্জিলিং পাহাড় বাদে উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা তরাইয়ের প্রথম কোনও চা বাগান হিসাবে আলিপুরদুয়ার জেলার এই বাগানেই পূর্ণিমার চাঁদের আলোয় প্রথম ‘মুনলাইট প্লাকিং’ শুরু হয়েছিল। তার পর থেকে শুক্রবারের পূর্ণিমা মিলিয়ে এ বাগানে চার বার ‘মুনলাইট প্লাকিং’ হল। ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে ওই বাগানে এ দিন সন্ধ্যা থেকে চাঁদের আলোয় এই চা পাতা তোলার কাজ শুরুর কাজ…
Read More
ফের বাড়তে চলেছে তাপমাত্রা

ফের বাড়তে চলেছে তাপমাত্রা

রাজ্যে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। নভেম্বর মাসের শুরু থেকেই ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও হালকা শীতের আমেজ থাকবে। আগামী বেশ কিছুদিন হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা- এই চার জেলাতে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও নামতে পারে। তবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ…
Read More
বিরাট কোহলির জন্য রিজওয়ানের শুভেচ্ছা বার্তা

বিরাট কোহলির জন্য রিজওয়ানের শুভেচ্ছা বার্তা

আগামী ৫ নভেম্বর বিরাটের ৩৫তম জন্মদিনে ইডেন গার্ডেন্সের বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ।এমন প্রেক্ষাপটে রিজওয়ান বিরাটের জন্য প্রার্থনা করে বললেন, “বিরাটকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই। যদিও আমি ব্যক্তিগত ভাবে জন্মদিন পালনে বিশ্বাসী নই। তবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ৩৫তম জন্মদিনেই যেন বিরাট তাঁর ৪৯তম শতরান করতে পারেন। এবং এই বিশ্বকাপেই ৫০তম শতরান দেখতে চাই ওর ব্যাট থেকে”। অন্যদিকে বিরাটের জন্মদিন উপলক্ষে সিএবি-র তরফে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে বিরাটের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করা হচ্ছে। সেই কেক কেটেই জন্মদিন উদযাপন করবেন বিরাট। তবে প্রাথমিকভাবে এখানেই শেষ নয় ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত সকল দর্শকদের জন্য থাকবে…
Read More
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক গাড়ির দূষণ রুখতে নতুন বিধি কার্যকর করতে চলেছে। সেই কারণে সব রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।নির্দেশিকায় মোট চারটি বিষয়ে কথা বলা হয়েছে। প্রথম নির্দেশিকা বলা হয়েছে কোনও গাড়ি যদি অটো এটিসি-এর পিএসই পরীক্ষায় অকৃতকার্য হয়, তা হলে সংশ্লিষ্ট গাড়িটিকে ১২ ঘণ্টার জন্য ব্লক করে দিতে হবে। দ্বিতীয় নির্দেশে বলা হয়েছে, কোনও গাড়ির মালিক নিজের আইডি ব্যবহার করে এটিসিতে নিজের লগিং আইডি দিয়ে মোবাইল নম্বর এবং ইমেল আইডি বদল করতে পারবেন। তৃতীয় নির্দেশে বলা হয়েছে, অটো এমিশন টেস্টিং সেন্টারকে নিজেদের লাইসেন্সের মেয়াদ শেষের ৬০ দিনের মধ্যে নবীকরণের করে ফেলতে হবে। চতুর্থ নির্দেশিকায় বলা হয়েছে, কোনও…
Read More