Editor

8890 Posts
মুর্শিদাবাদে পুকুরে ভাসতে দেখা গিয়েছে এক যুবতির দেহ

মুর্শিদাবাদে পুকুরে ভাসতে দেখা গিয়েছে এক যুবতির দেহ

শনিবার ভোরে রেললাইনের পাশে স্থানীয় বাসিন্দারা পুকুরে ভাসতে দেখলেন এক যুবতীর দেহ।এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায়।পরে রেল পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু সেখানের চিকিৎসকেরা ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন যে, মৃতার নাম বাতাসী। তিনি মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে যুবতীর মৃত্যুর খবর দেওয়া হয়েছে যুবতির পরিবারকে। ময়নাতদন্তেরও প্রস্তুতি চলছে।অন্যদিকে কীভাবে যুবতির মৃত্যু হল এবং তাঁর নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ পুলিশের কাছে নথিবদ্ধ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত…
Read More
কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের তীব্রতা ৬.৪

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের তীব্রতা ৬.৪

ইউরোপিয়ান-মেটিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর,বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তিমোর দ্বীপপুঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পনের উৎসস্থল ভূগর্ভ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা স্থানীয় সূত্রে খবর, ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ২১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে কুপাং এলাকার আশপাশের গ্রাম এবং শহরে  কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি ঘরবাড়িতে সামান্য ফাটল দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানকার মেয়রের দফতরেও  সামান্য ফাটল দেখা দিয়েছে।
Read More
রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের৷ শুক্রবার রাজগঞ্জ থানার অধীনস্থ ফাটাপুকুর টোল গেট সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ এদিন সিভিক ভলেন্টিয়ার,গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দারা চক্ষু পরীক্ষা করান। এদিন বিনামূল্যে চশমাও দেওয়া হয়। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা।
Read More
দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল

দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল

গতকাল সকালে দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা যায় ছয়টি হাতির একটি দল। দিনভর চেষ্টার পরেও হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে ব্যর্থ হয় বনদপ্তর। দিনহাটার পর এবার শীতলকুচিতে দাপিয়ে বেড়াতে দেখা যায় ওই ৬টি হাতির দলকে। আজ সকালে শীতলকুচিতে হাতির হামলায় জখম হন আব্দুল লতিফ মিয়া নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কোচবিহারে রেফার করেন। হাতির হামলায় ওই ব্যক্তির পা ভেঙেছে এবং বুকে আঘাত লেগেছে বলে জানা গেছে। এর ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Read More
কোয়েস্ট মলের ছাদ থেকে ঝাঁপ দিলেন এক যুবক

কোয়েস্ট মলের ছাদ থেকে ঝাঁপ দিলেন এক যুবক

বৃহস্পতিবার রাতে ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। খবর শোনা মাত্রই ঘটনা স্থলে এসে পৌঁছান কড়েয়া থানার পুলিশ। তাঁরা দক্ষিণ কলকাতার কোয়েস্ট মলের পার্কিং লট থেকে ওই যুবকের মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ জানিয়েছেন যুবকের নাম মহম্মদ আইমন রউফ, মৃতর বয়স ২২।  সে কড়েয়া থানার অন্তর্গত ব্রড স্ট্রিটের এক বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে এসে আইমনের দেহ উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠান। কিন্তু সেখানে পাঠানো হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ঠিক কিসের জন্য কী কারণে ওই যুবক আত্মহত্যার করলেন তা এখনও পর্যন্ত অজানা। তবে…
Read More
বিশ্বকাপ চলাকালীন বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার তিন

বিশ্বকাপ চলাকালীন বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার তিন

ইডেনে গার্ডেনে বিশ্বকাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন ক্রিকেট বেটিং চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ভিন্‌ রাজ্যের তিন বাসিন্দাকে গ্রেফতার করে। ধৃতদের নাম সমীর খান, আশিস বাত্রা এবং মণীশ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিন জনকে তোলা হলে বিচারক ৬ নভেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছেন বেটিং চক্র চালানোর জন্য অভিযুক্তেরা কলকাতায় এসে একটি হোটেলে থাকছিল। শোনা যায় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে সমীর বাকি দু’জনকে ফোনে যাবতীয় খবর দিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে প্রতিনিধিরা সমীরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।এর পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করায় বাকি দুজনেরও নাম উঠে আসে। এরপরেই দ্রুত বাকি দু’জনকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি…
Read More
রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহলবশত ভীর জমান স্থানীয়রা ও পথ চলতি সাধারণ মানুষ। রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

নজরে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। সেই লক্ষ্যেই জি ২০ কে সামনে রেখে শৈলরানী দার্জিলিং এ বিশেষ বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে রওনা হন তিনি। এদিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। দার্জিলিং-এ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। এদিন সকালে দার্জিলিং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষ কিছু অতিথিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের ফল উত্তরবঙ্গের মানুষের কাজে আসবে। অন্যদিকে, রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তরে জানান, এখন…
Read More
শিলিগুড়িতে সিটি অটো চালককে মারধরের অভিযোগ, প্রতিবাদে গাড়ি বন্ধ রাখল চালকরা

শিলিগুড়িতে সিটি অটো চালককে মারধরের অভিযোগ, প্রতিবাদে গাড়ি বন্ধ রাখল চালকরা

শিলিগুড়ির চম্পাসারিতে এক সিটি অটো চালককে মারধরের অভিযোগ উঠলো টোটো চালকদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আন্দোলনে শামিল হলেন শহরের সিটি অটো চালকেরা। বুধবার সকালে চম্পাসারিতে এক সিটি অটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই শহরের বিভিন্ন রুটে সিটি অটো চলাচল বন্ধ হয়ে যায়।মাল্লাগুড়িতে হিলকার্ট রোডে কয়েকশো সিটি অটো চালক জড়ো হন। এরপরই অটো চলাচল বন্ধ করে দেন তারা। হিলকার্ট রোড সহ বিভিন্ন রুটের অটো এদিন বন্ধ করে দেওয়া হয়। ওই অভিযুক্ত টোটো চালকদের গ্রেফতারের পাশাপাশি শহরে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করার দাবিতে সরব হন সিটি অটো চালকেরা।অন্যদিকে, এদিন শহরে সিটি অটো চলাচল বন্ধ হতেই ঘটনার খবর পেয়ে…
Read More
কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ। এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে…
Read More