Editor

8890 Posts
নিজের নামে স্টেডিয়াম ও বকেয়া টাকা নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

নিজের নামে স্টেডিয়াম ও বকেয়া টাকা নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

সোমবার ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় আলিপুরের উত্তীর্ণ সভাগৃহে। সেখানেই মঞ্চ থেকে নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘‘আমি নিজের নামে স্টেডিয়াম বা ট্রেন লাইনও বানাই না। আমার প্রচারের প্রয়োজন নেই। মানুষের মতো বেঁচে থাকতে পারলেই হল। নাম না-করলেও বোঝাই গেলো মমতার নিশানায় কে ছিলেন! আমদাবাদে প্রধানমন্ত্রী মোদীর নামে তৈরি করা হয়েছিলো এক স্টেডিয়াম। যেখানে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিলো এবং ফাইনালও সেখানেই খেলা হবে।অনেকের মতে, প্রধানমন্ত্রীর ‘আত্মপ্রচার’কে আক্রমণ করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আগামী ১৬-ই নভেম্বর…
Read More
গরুর গাড়ি ও বাইকআরোহীর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

গরুর গাড়ি ও বাইকআরোহীর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টা মুর্শিদাবাদের সাগরদিঘি সংলগ্ন থানা এলাকায়। প্রধান সড়কে বাইকের সঙ্গে গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। ঘটনাটি দেখা মাত্রই স্থানীয়রা ঘটনা স্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুই যুবককে তড়িঘড়ি করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, আচমকা মাঠের রাস্তা থেকে গরুর গাড়িটি পাকা রাস্তায় চলে আসায়, দ্রুত গতিতে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই সেখানে আহত হয়ে প্রাণ চলে যায় দুই যুবকের। তবে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এখনও মৃত দুই জনের…
Read More
ট্যাক্সির পরিষেবা বন্ধের কারণে হয়রান যাত্রী

ট্যাক্সির পরিষেবা বন্ধের কারণে হয়রান যাত্রী

সোমবার ট্যাক্সিচালকদের লালবাজার অভিযানের জেরে পরিষেবা বন্ধ রাখার কারণে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। রাস্তায় ট্যাক্সিচালকদের যানশাসনের মামলার অভিযোগে পথে নেমেছিলেন এআইটিইউসি-র ট্যাক্সিচালকেরা।এ দিন ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখায় শিয়ালদহ, হাওড়া, কলকাতা স্টেশন ছাড়াও কলকাতার একাধিক এলাকায় যহলুদ ট্যাক্সি পেতে গিয়ে নাজেহাল হতে হয়েছে যাত্রীদের। দুপুর ১টা নাগাদ লেনিন সরণি সংলগ্ন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় ট্যাক্সিচালকদের মিছিল। মিছিলের জেরে সাময়িক ভাবে রাস্তায় যানজট দেখা দেয়। ট্যাক্সিচালকেরা লালবাজারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ব্যারিকেড করে আটকে দেয়। তখন ট্যাক্সিচালকেরা রাস্তায় বসে বিক্ষোভ করেন। ট্যাক্সিচালকরা উপযুক্ত পার্কিংয়ের ব্যবস্থার দাবি ও দূষণ পরীক্ষার নামে গাড়ির ইঞ্জিনের ক্ষতি করার অভিযোগ…
Read More
ব্যারাকপুরে  জীবিত বৃদ্ধের খোঁজ মিলল  ২৪ বছর পরে

ব্যারাকপুরে জীবিত বৃদ্ধের খোঁজ মিলল ২৪ বছর পরে

২৪ বছর পর বাবার খোঁজ পেয়ে খুব খুশি তার রাজকুমার চৌরাসিয়া।ছেলে জানান ১৯৯৯ সালে অসমের তেজপুরে সেনাবাহিনীর এমইএস বিভাগে কাজ করত ।সাত বছর কোনও খোঁজ না পাওয়াই ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী একটিপুতুল দাহ করে এ দিকে, ব্যারাকপুরে সেনা এলাকার আশপাশেই দেখা পাওয়া গেলো এক বৃদ্ধ ভবঘুরের।মুখ ভর্তি দাড়ি হিন্দি কথা বলে ।একটূতে রেগে যেতেন।কিন্তু কেউ খাবার দিলে তাকে স্যালুট কড়তে ভুলত না স্যালুটে ছিল সেনাকর্মীর আদব কায়দার ছোঁয়া। সেই কায়দাই তাঁকে ২৪ বছর পরে পরিবারের কাছে ফেরাতে সাহায্য করল।স্মৃতি হারিয়ে রাধে চৌরাসিয়া নামে বৃদ্ধও ব্যারাকপুরে রাস্তাই দিন কাটছিল খাবার না পেলে রাস্তা থেকে কুড়িয়ে খেতেন। বর্তমানে ৮০ বছর বয়েস তার…
Read More
খাবারের অভাবে কোচবিহারে হাতির হানা

খাবারের অভাবে কোচবিহারে হাতির হানা

কোচবিহারে প্রায় দিনই দলবদ্ধ ভাবে হাতির পাল বাইরে বেরোনোর ঘটনা নিয়মিত ঘটেই চলছে কখনও একটা তো কখনও দলবদ্ধ ভাবে।তবে শুধু বনাঞ্চল নয়, শোনা গেছে একদিন পথ পাড়ি দিয়ে কোচবিহারে বাংলাদেশ সীমান্তের কাছেও পৌঁছে গিয়েছিল ছয়টি হাতির একটি দল। তার মধ্যে থেকে একটি দলছুট হয়ে পড়লে পরে তাঁকে ঘুমের গুলি করে বক্সার জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। ডুয়ার্সের যে সব জঙ্গলে হাতি রয়েছে তা লোকালয়ে বেরোনো এখন প্রায় নিত্য দিনের ঘটনা। প্রতিদিন হাতির হামলায় ধান খেতের ক্ষতি হচ্ছে সর্বত্র রোজ কোনও না কোনও এলাকায় মৃত্যুর ঘটনাও ঘটেই চলেছে। পরিবেশপ্রেমী সংস্থা থেকে জানানো হয়েছে যে, তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়েই চলছে সঙ্গে…
Read More
রবিবার ইডেনে ম্যাচ শেষে ভারতের সেরা ফিল্ডারে নিজের নাম শুনে নিজেই লজ্জা পেলেন ভারতীয় ক্রিকেটার

রবিবার ইডেনে ম্যাচ শেষে ভারতের সেরা ফিল্ডারে নিজের নাম শুনে নিজেই লজ্জা পেলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের চলতি বিশ্বকাপে রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতের ফিল্ডিং কোচ দিলীপ ঘোষণা করল সেই ম্যাচে দলের সেরা ফিল্ডারের নাম। তিনি জানান শুধুমাত্র একটা বা দুটো ক্যাচ নয় গোটা ম্যাচেই ফিল্ডিংয়ের দিকে বিশেষ নজর রাখি আমরা। দলের সকলেই ভালো ফিল্ডিং করেছে। তবে আর এক জনের নাম বলতেই হয়। সেটি হল রোহিত শর্মা। সাজঘরে দিলীপের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যান ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি ভাবতেই পারেননি তাঁকে সেরা ফিল্ডারের পুরস্কারের তালিকায় পাবেন। বাকিরা যখন হাততালি দিচ্ছেন, তখন লজ্জা পেয়ে টুপি দিয়ে নিজের মুখ ঢাকেন তিনি। রোহিত উঁচু মানের ব্যাটার বা অধিনায়ক হলেও ফিটনেসে দলের বাকিদের থেকে কিছুটা পিছিয়ে রোহিত।…
Read More
অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানের নামল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের তারবান্দা শিবডাঙ্গগি এলাকায় বালাসন নদীতে বেশ কয়েকটি ট্রাক্টর অবৈধভাবে নদী থেকে বালু তুলে পাচারের চেষ্টা করছিল। সেইসময় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধাওয়া করে সেই ট্রাক্টর আটক করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক্টর চালক। এরপরে খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। পুলিশ এসে বাগডোগরা থানায় ক্রেনের সাহায্যে ট্রাক্টরটি নিয়ে যায়। এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার অশোক পাল জানান, "যারা প্রতিনিয়ত রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার কজার তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তেমনি…
Read More
লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল এসোসিয়েশন। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে সেই দাবি তুলে ধরে এদিন জনসভা করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। পাশাপাশি লেপচা উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন লেপচা সম্প্রদায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সিকিমে লেপচা ভাষায় পঠনপাঠনের প্রক্রিয়া থাকলেও এরাজ্যে তা নেই। লেপচা ভাষায় পঠন পাঠন সহ সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরা হয়। লেপচা ভাষা ও সংস্কৃতির দাবিতে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামীতে দাবি আদায়ে কাজ করবে। ২০১৭ সাল থেকে এই দাবি উঠে আসলেও কেন্দ্রীয় সরকার এখনোও কর্ণপাত করেনি। রাজ্যসভায়…
Read More
নেপালের মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

নেপালের মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিলেন এই দুঃসময়ে তাঁদের পাশে আছে ভারত। শুক্রবার রাতে ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা বেড়ে দ্বারায় ১৫৪। মোদী সকালে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে ট্যাগ করে লেখেন, "ভূমিকম্প বিধ্বস্ত নেপালে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ভীষণ ভাবে দুঃখিত।” সবরকম ভাবে এই দুঃসময়ে বিপর্যস্ত নেপালের পাশে আছে ভারত। নেপালের মানুষকে সবরকম সহযোগিতা করার জন্য ভারত প্রস্তুত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"এই নিয়ে পুরো এক মাসে তিনবার কেঁপে উঠলো নেপাল। কম্পন অনুভূত হয় বাংলার একাধিক জেলাতেও। নেপালের ভূমিকম্পের আঁচ পড়েছে পড়শি তিন দেশেও। চিন, বাংলাদেশের পাশাপাশি কম্পন…
Read More
ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

গত শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ড নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল সহ দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার সহ ভারতের বহু জায়গা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।তবে ভারতে এখনও পর্যন্ত সেরকম  হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই কারণে রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ।এখনও পর্যন্ত নেপালে ১২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত মানুষদের হাসপাতালে ভরতি করা হয়েছে, আপাতত তাঁদের চিকিৎসা চলছে।তবে নেপালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এই কম্পনের উৎসস্থল কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে অবস্থিত…
Read More