Editor

8890 Posts
জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান বসেছে এই বাজারে। শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেল। ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। বাজির বাজারে আসা ক্রেতারা পরিবেশ বান্ধব বাজির পাশাপাশি বিভিন্ন মোমবাতি ও প্রদীপ ক্রয় করেন। আসন্ন দীপাবলি উপলক্ষে ব্যবসা ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের।অন্যদিকে, বাজি কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারের ভেতরে বাজির ব্যবসা না করে প্রশাসন যে নির্দেশ দিয়েছে খোলা মাঠে বাজির বাজার তাতে করে আমাদের অনেক ভালো হয়েছে। কারণ কোন রকম দুর্ঘটনা ঘটতেই পারে বাজির দোকানে সেই ক্ষেত্রে মাঠে বাজার করাতে সেই সব দুর্ঘটনা থেকে…
Read More
সালমানের সাথে আলিঙ্গনরত ঐশ্বরিয়া, চাঞ্চল্য নেটদুনিয়ায়

সালমানের সাথে আলিঙ্গনরত ঐশ্বরিয়া, চাঞ্চল্য নেটদুনিয়ায়

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিল চাঁদের হাট। অ্যাশ এবং সালমান খান দুজনেই সেখানে উপস্থিত ছিলেন। প্রাক্তন মিস ওয়ার্ল্ড অ্যাশ পার্টিতে লাল ও গোলাপি রঙের পোশাক পরেছিলেন। তবে সেদিন বচ্চন পরিবারের কেউ তাঁর সঙ্গে ছিলেন না। এমনকি মেয়ে আরাধ্যাও নয়। অন্যদিকে, বলিউড ভাইজান সালমান খান দিওয়ালি পার্টিতে ধূসর টি-শার্ট এবং কালো কার্গো ট্রাউজার পরে হাজির হন। কিন্তু পুরো পার্টিতে এই দুই তারকাকে একসঙ্গে কেউ দেখেনি। তবে অনেকের দাবি, পার্টি ছাড়ার আগে ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরেছিলেন সালমান। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওতে ওই নারীর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু অন্য…
Read More
বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে টিম হোটেলে উঠলেন অনুষ্কা

বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে টিম হোটেলে উঠলেন অনুষ্কা

কার্যত বেশ কয়েকদিন ধরেই চলছিল যে দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন বিরুষ্কা। তবে এবার তারকা দম্পতির একটি ভাইরাল ভিডিও দেখে ভক্তরা নিশ্চিত যে দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট। কারণ ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুষ্কা শর্মা নিজের বেবি বাম্প সামলেই হাঁটছেন।সূত্রের খবর, বিগত কয়েকদিন আগেই দম্পতিকে মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা গিয়েছিল। সেই সময়ে তাঁরা তাঁদের ছবি তুলতে বারণ করেন এবং আশ্বাস দেন যে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে তাঁদের সন্তান আসার সুখবর জানাবেন। কিন্তু তার আগেই ভাইরাল হয়ে যায় তাঁদের নতুন ভিডিও। সেখানে কালো রঙের ঢিলেঢালা পোশাক পরে বিরাটের হাত ধরে হাঁটতে দেখা যায় অনুষ্কাকে। প্রসঙ্গত বিরুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্মের খবরও বেশ গোপন…
Read More
রেলের নতুন রেস্তোরাঁ খুলল বক্সার জঙ্গলে

রেলের নতুন রেস্তোরাঁ খুলল বক্সার জঙ্গলে

বক্সার জঙ্গলের মাঝে রয়েছে ছোট্ট একটি রেল স্টেশন। আর সেই স্টেশনের সামনেই চালু করলো ‘কোচ রেস্টুরেন্ট’। অনেক পর্যটকরা যাত্রা শুরুর প্রথম দিন থেকেই সেখানে ভিড় জমালেন।আলিপুরদুয়ারে ডিআরএম অমরজিত্ গৌতম বলেন, “উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র আলিপুরদুয়ার। ফলে এই জেলায় আরও উন্নতি হোক, সেটাই আমদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এই কোচ রেস্টুরেন্ট চালু করা হল।” এছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামীদিনে নিউ কোচবিহার রেল স্টেশনেও এমন রেস্টুরেন্ট চালুর পরিকল্পনা রয়েছে।একইসঙ্গে তাঁরা এও জানিয়েছেন যে, পর্যটকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নানা ধরনের খাবার পাবেন এই রেস্টুরেন্ট থেকে।স্থানীয় সূত্রে খবর, এ দিন যে জায়গায় রেলের কোচ রেস্টুরেন্টটি চালু হয়, তার পাশে শেষ…
Read More
ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত তরুণের পরিবারের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত তরুণের পরিবারের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ

চলতি বছরে ডেঙ্গুতে বাপ্পা রায়ের মৃত্যু খবর ছড়িয়ে পরতেই এলাকা পরিষ্কারের পাশাপাশি বাড়ি ছুটে আসেন বিধায়ক শংকর ঘোষ সহ মেয়র গৌতম দেব। তথ‍্য লোপাট প্রসঙ্গে মেয়রের বক্তব‍্য, পুরো বিষয়টি স্বাস্থ্য দপ্তরের হাতে পুরনিগমের এতে কোন ভূমিকা নেই। ২৩ নম্বর ওর্য়াডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বছর ২৮-র বাপ্পা রায়ের তিন-চার দিনের জ্বরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে বাপ্পাবাবুর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে জানা যায়। আজ সকালে প্রথমে শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষ ও পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বাপ্পা রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন।সেখান থেকে বেরিয়ে শংকরবাবু জানান, মৃত্যুটা খুই দুঃখের। পুরনিগমকে পরিচ্ছন্নতা বিষয়টি আরোও…
Read More
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট।রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের।খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ।উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা।এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা।এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী,বক্সা যাওয়া যায়।কালচিনি,আলিপুরদুয়ার সামনে।পর্যটকদের সমাগমের…
Read More
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মেগ ল্যানিং

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মেগ ল্যানিং

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মেগ ল্যানিং ১৩ বছর চুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করেলেন। তাঁর অধিনায়কত্বে পাঁচটি বিশ্ব পর্যায়ের খেতাব জিতেছে দল। কমনওয়েলথ গেমসে ল্যানিংয়ের নেতৃত্বে গত বছর সোনা জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ২৪১টি ম্যাচে সর্বাধিক ৮৩৫২ রান করেছেন তিনি। ল্যানিং জানিয়েছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে যা কিছু অর্জন করেছি বা যে মুহূর্তগুলোর অংশ থেকেছি, তা সারা জীবন মনে থাকবে।” তবে “আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগে তিনি খেলবেন। ল্যানিংয়ের অবসর আচমকা নয়। তিনি ২০২২ সালে ছ’মাসের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। এছাড়াও চিকিৎসাজনিত সমস্যার জন্য ইংল্যান্ড, আয়ারল্যান্ড…
Read More
দাগি নেতাদের জন্য বিশেষ বেঞ্চ গড়তে, শীর্ষ আদালতের নির্দেশ হাই কোর্টগুলিকে

দাগি নেতাদের জন্য বিশেষ বেঞ্চ গড়তে, শীর্ষ আদালতের নির্দেশ হাই কোর্টগুলিকে

সুপ্রিম কোর্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে নজরদারির উদ্দেশ্যে হাই কোর্টকে মামলা রুজু করার নির্দেশ দিল। এই উদ্দেশে বিশেষ বেঞ্চ গঠনের জন্যেও প্রতিটি হাই কোর্টকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই পারদিওয়ালা এবং বিচারপতি জেবি বেঞ্চ।শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, প্রতিটি হাই কোর্টের এক জন সিনিয়র বিচারপতিকে ওই বেঞ্চের নেতৃত্বে থাকতে হবে। সেই সঙ্গে বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যদের বিরুদ্ধে বিরল এবং বাধ্যতামূলক কারণ ছাড়া ফৌজদারি মামলাগুলির শুনানি স্থগিত রাখা যাবে না। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ নিম্ন আদালতগুলির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর বন্দোবস্ত করার জন্য হাই কোর্টগুলিকে সক্রিয় হতে বলেছে। অন্যদিকে, সাংসদ-বিধায়কদের আজীবন ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞার দাবিতে মামলার রায় ঘোষণার আগে বৃহস্পতিবার…
Read More
গোটা দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে নিষিদ্ধ বেরিয়াম নাইট্রেট যুক্ত বাজি

গোটা দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে নিষিদ্ধ বেরিয়াম নাইট্রেট যুক্ত বাজি

মঙ্গলবার স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন, কোনওভাবেই বেরিয়াম নাইট্রেট যুক্ত বাজি ফাটানো যাবে না। সাথে গোটা দেশেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এছাড়াও একসারিতে বাঁধা কালীপটকা জাতীয় বাজিও নিষিদ্ধ করে দিয়েছেন। আদালত থেকে এও জানানো হয়েছে যে, রাজ্যে দূষণ রোখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নিতে হবে সঙ্গে এ বিষয়ে সচেতন হতে হবে সাধারণ নাগরিকদেরও। একইভাবে রাজ্য সরকারগুলিকেও কড়া অবস্থান নিতে হবে। শুধুমাত্র যেসব রাজ্যে অনুমতি দেওয়া হয়েছে, একমাত্র সেখানে ফাটানো যাবে পরিবেশ বান্ধব বাজি। অন্যদিকে বাজি প্রস্তুতকারকদের সংগঠন ‘তানফামা’ নতুন ফর্মুলায় আদালতের কাছে বেরিয়াম ব্যবহারের অনুমতি আদায়ের চেষ্টা করলেও শীর্ষ আদালত কোনওভাবেই তা গ্রাহ্য করেনি।
Read More
ডেঙ্গির বলি শিলিগুড়ির ১ বাসিন্দা

ডেঙ্গির বলি শিলিগুড়ির ১ বাসিন্দা

ডেঙ্গুতে মৃত্যু হল শিলিগুড়ির এক বাসিন্দা। জানা যায়, ২৩ নম্বর ওর্য়াডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বাপ্পা রায় (৩০) জ্বর ও শরীরের নানান সমস্যা নিয়ে গত সোমবার খালপাড়ার একটি বেসরকারি নাসিং হোমে ভর্তি হন। এরপর গতকাল সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাবার পর রাতেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ডেঙ্গুর কারনে প্লেটলেট কমে যাওয়ায় মৃত‍্য হয়েছে। কাউন্সিলর এর বক্তব্য, এলাকা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তবে এই ঘটনা কিভাবে হলো তা বোঝা যাচ্ছে না।
Read More