Editor

8890 Posts
যাত্রিবাহী বাস খাদে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ভূস্বর্গে

যাত্রিবাহী বাস খাদে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ভূস্বর্গে

বুধবার জম্মু-কাশ্মীরের জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল বাসটি। হঠাৎ একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত বেশ কয়েকজন মানুষের। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়। খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। হঠাৎ করে যাত্রীবহ বাসটির চাকা পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে বাসটি। খবর পেয়ে দ্রুত সেখানে পৌছোয় প্রশাসনের লোকজন। তারপর সেখানে শুরু হয় উদ্ধারকাজ।বেশ কয়েক জনকে উদ্ধার করাও সম্ভব হয়েছে। ইতিমধ্যে মৃত্যু ৩৫ জন যাত্রীর। কয়েক জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করেছেন মনোজ সিংহ। তিনি শোকবার্তায় লিখেছেন, “ডোডায় বাস দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি…
Read More
ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও হতে পাড়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনাতেও বাড়তে পারে বৃষ্টি। অন্যদিকে শনিবার কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ইত্যাদি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন…
Read More
পর্দায় আসছে ইলন মাস্কের জীবনী

পর্দায় আসছে ইলন মাস্কের জীবনী

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জীবনী আসছে সিনেমার পর্দায়। আর এই বিগ বাজেটের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অস্কার মনোনীত বিখ্যাত পরিচালক ড্যারেন অ্যারোনফস্কি। সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান 'A24'। আমেরিকান মিডিয়া আউটলেট ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নেয়ার ইলন মাস্কের জীবনী নিয়ে বইটি প্রকাশিত হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে। এখন ড্যারেন অ্যারোনফস্কি এটি একটি চলচ্চিত্রে বানাতে যাচ্ছেন। ড্যারেন হার্ভার্ডে পড়াশোনা করেছেন এবং এর আগে 'দ্য রেসলার', 'ব্ল্যাক সোয়ান', 'নোয়া', 'দ্য হোয়েল'-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। গত বছর 'দ্য হোয়েল' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রেন্ডন ফ্রেজার। অন্যদিকে 'A24' প্রযোজিত 'Everything Everywhere All at One' অস্কার জিতেছে।…
Read More
অ্যাটলির সিনেমায় শাহরুখের সাথে দেখা যাবে বিজয়কে

অ্যাটলির সিনেমায় শাহরুখের সাথে দেখা যাবে বিজয়কে

অ্যাটলির পরবর্তী ছবিতেও থাকবেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে থাকছেন থলপ্যাথি বিজয়ও। এ খবর নিশ্চিত করেছেন অ্যাটলি নিজেই।শাহরুখ এবং বিজয় দুজনেই চেন্নাইতে জাওয়ানের শুটিংয়ের সময় অ্যাটলির জন্মদিনে এসেছিলেন। এরপর তারা 'জিন্দা বান্দা' গানটির শুটিং করেন। সেই সময়ে নেওয়া তিনজনের একটি স্থির দেখার পর, ভক্তরা তাদের একটি ছবিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে ভক্তদের সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। জনপ্রিয় টিভি উপস্থাপক এবং ইউটিউবার গোপীনাথকে দেওয়া একটি সাক্ষাত্কারে, অ্যাটলি সম্প্রতি বলেছিলেন যে তিনিই বিজয়কে ফোন করেছিলেন এবং আমন্ত্রণ জানিয়েছিলেন। বিজয় রাজি। শাহরুখ খান এবং থালাপতি বিজয় সেখানে এসে নিজেদের মধ্যে কথা বলেন। তারপর অ্যাটলিকে ডাকেন। শাহরুখ অ্যাটলিকে বলেছিলেন যে, তিনি যদি কখনও…
Read More
রেল দুর্ঘটনায় যাত্রীদের হতাহত আটকাতে বিশেষ তৎপর রেল বোর্ডের

রেল দুর্ঘটনায় যাত্রীদের হতাহত আটকাতে বিশেষ তৎপর রেল বোর্ডের

আধুনিক প্রযুক্তির তুলনায় নতুন প্রযুক্তির কোচে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি আগের তুলনায় কমলেও পুরোপুরি এড়ানো যায়নি। ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস-সহ আরও কয়েকটি দুর্ঘটনায় দেখা গিয়েছে ভিড়ের মধ্যে নানা উপকরণে সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় দিনই আহত হচ্ছেন যাত্রীরা। গত, শনিবার ঝাড়খণ্ডে পুরুষোত্তম এক্সপ্রেস আচমকা ব্রেক কষায় ট্রেনের মধ্যে আহত হয়ে মৃত্যু ঘটে দুই যাত্রীর এবং এক যাত্রী গুরুতর আঘাত পান।ওই সমস্যা এড়াতেই  দেশের সবক’টি রেলের কোচ কারখানাকে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে কোচের ভিতরে বিভিন্ন উপকরণ বসানোর সময়ে সেগুলির কিনারা যাতে ধারালো না হয় সে দিকে বিশেষ নজর রাখতে হবে। রেল সূত্রের খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ কারখানা, কপূরথালার রেল কোচ ফ্যাক্টরিতে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে।মালপত্র…
Read More
জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্বপূর্ণ উপদেশ পার্থ চট্টোপাধ্যায়ের 

জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্বপূর্ণ উপদেশ পার্থ চট্টোপাধ্যায়ের 

প্রায় দেড় বছর আগে একজন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলের বাসিন্দা হয়েছেন। আরেকজন রেশন দুর্নীতিতে রবিবার রাতে তাঁর পাশের সেলেই ঠাঁই পেয়েছেন। সোমবার জেলের ভিতরে প্রত্যাশিতভাবেই ২ প্রাক্তন সহকর্মীর প্রথম সাক্ষাতেই জ্যোতিপ্রিয়কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ‘পার্থদা’। রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় নিজেকে বারবার অসুস্থ বলে দাবি করলেও চিকিৎসকরা তেমন কোনও উপসর্গ খুঁজে পাননি। তবে ইডি হেফজতের মেয়াদ শেষ হলে ব্যাঙ্কশাল আদালত রবিবার রাতে ৪ দিনের জন্য জেলে পাঠান তাঁকে। আর সেখানে তাঁর ঠিকানা হয় পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জানান, ‘জেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখা। কারণ…
Read More
‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব আরও আলোকিত হোক, এই বার্তা নিয়ে সমাজের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন পথে নেমেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কক্ষে এক সাংবাদিক সন্মেলন করেন শহরের সংগঠনগুলো। সাংবাদিকদের জানাতে গিয়ে একাধিক সংগঠন গুলো হতাশার সুরে জানান যে, কাজ প্রশাসনের করা উচিৎ তা তারা নিজেদের উদ্দ‍্যোগে করছেন। সূর্যনগর সমাজ কল‍্যাণ সংস্থার সম্পাদক আশিষ ব্রহ্ম জানান, আলোর উৎসব শুধু আলোর উৎসবই হোক। নেফের তরফ থেকে দীপ নারায়ণ তালুকদার জানান, কাওয়াখালিতে বাজির বাজারে পরিবেশ বান্ধব আতসবাজির নামে দেদার নিষিদ্ধ শব্দ বাজি বিকচ্ছে প্রশাসনের নাকের ডগায়।অনিমেষ বোস জানান, সকলের প্রয়াসে এটা রোধ করা সম্ভব। কলকাতার সবুজ মঞ্চের তরফ থেকে হাইকোর্টে কেস করা…
Read More
ষাটোর্ধ্ব বৃদ্ধার সঙ্গে ১৯ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, প্রকাশ্যে এল প্রেমের সম্পর্ক

ষাটোর্ধ্ব বৃদ্ধার সঙ্গে ১৯ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, প্রকাশ্যে এল প্রেমের সম্পর্ক

রাত পোহালেই শ্যামা পূজো উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য তথা দেশবাসী আর সেই মুহূর্তে সাত সকালে ধুপগুড়ির এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ষাটোর্ধ্ব বৃদ্ধের সঙ্গে ১৯ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়।স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিবেশী নাতিনীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ। মেনে নিবেনা সমাজ, মেনে নিবেনা পরিবার তাই শেষ মেষ দুজনেই আত্মহত্যার পথ বেছে নিল ১৯ বছরের কিশোরী এবং আনুমানিক ৬৫ বছরের বৃদ্ধ। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পুরসভার ১ নং ওয়ার্ডে। ঘটনার প্রকাশ ধুপগুড়ি পুরসভার ১ নং চাকলা পাড়া এলাকার ৬৫ বছর বয়সী অতুল রায়, পার্শ্ববর্তী ৮ নং ওয়ার্ডের বাবলু রায়ের কন্যা বছর উনিশের কিশোরী…
Read More
রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়ে এজি পদ ছাড়লেন সৌমেন্দ্রনাথ

রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়ে এজি পদ ছাড়লেন সৌমেন্দ্রনাথ

শুক্রবার মেল মারফত রাজ্যপালকে নিজের ইস্তফা পাঠিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজির পদ ছাড়লেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বস্তুত, বেশ কয়েকদিন থেকে রাজ্যে নতুন অ্যাডভোকেট জেনারেলে আইনজীবী কিশোর দত্তকে আবারও এজি পদে নিয়োগ করা হতে পারে বলে জল্পনা চলছিল। হাই কোর্টের সূত্রে খবর,  সৌমেন্দ্রনাথ তাঁর পদত্যাগপত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠিয়েছিলেন। উল্লেখ্য, যে কিশোর দত্ত আবারও এজি হচ্ছেন তিনি এর আগেও রাজ্যের এজি পদেই ছিলেন। গত বিধানসভা ভোটের পরে তাঁকে সরিয়ে ২০২১ সালের ১৪-ই সেপ্টেম্বর সৌমেন্দ্রনাথকে আনা হয় ওই পদে। একটি বিশেষ সংবাদপত্রকে আইনজীবী সৌমেন্দ্রনাথ জানান, এই মুহূর্তে তিনি ইউকে-তে আছেন। আর সেখান থেকে কোন কারণ ছাড়াই  রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। চিঠিতে কোনও…
Read More
ওড়িশাগামী বাসে আগুন লেগে মৃত্যু হয় এক মহিলার

ওড়িশাগামী বাসে আগুন লেগে মৃত্যু হয় এক মহিলার

কলকাতা থেকে ওড়িশা যাওয়া একটি বাসে আচমকাই আগুন ধরে যায়। সেই আগুনে মৃত্যু হয় পুষ্পাঞ্জলি দাস নামে ৩৪ বছর বয়সি এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, বাবুঘাট থেকে ছেলে মেয়ে, স্বামীকে নিয়ে বাসে চেপেছিলেন সেই মহিলা।বাড়ি ওড়িশার কেন্দ্রাপাড়ায়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। বালাসোরের জেলাশাসক দত্তাত্রেয় বাহুসাহাব শিন্ডে জানিয়েছেন, বাসের কেবিনে কিছু বাজি রাখা ছিল। সেখান থেকেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে চলন্ত বাসে। আগুন লাগার পরে যাত্রীরা কাঁচের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।আধিকারিকরা জানিয়েছেন, পুষ্পাঞ্জলি নামক মহিলাটি তাঁর স্বামী ও ছেলে মেয়েকে জানলা দিয়ে নামিয়ে এক বৃদ্ধ দম্পতিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তখনই তাঁর শরীরে ধরে যায়…
Read More